আমার প্রিয় পোস্ট

আমার পিতার খুনি আর আমি এখনো এক দেশে জীবন যাপন করি । তবে পার্থক্যটা হলো , সে আরেকটা হত্যার প্রস্তুতি নেয় , আমি আরেকটা যুদ্ধের !

লাল ফিতার জট ছিড়ে গেলে

১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৬

শেয়ার করুন:                   Facebook

মাঝে মাঝে কষ্টের বুদ বুদ জমতে থাকে অনেক অনেক গভীরে জমানো কোন আবেগের তরলে । খুব ছোট বেলায় অনেক প্রিয় আর দুর্লভ কোন জিনিস পেলে খরচ করতে পারতাম না । কিপটের মত জমিয়ে রাখতাম আর মাঝে মাঝে খুলে দেখতাম ভীত চোখে । কি জানি! কে আবার কখন ছিনিয়ে নিয়ে যায়! আবেগের রসটাও হয় তো তাই। লুকিয়েই তো রাখি , সেই কবে থেকে । আঁধারে থেকে থেকে তাতে ধরেছে পচন। আর এখন বিষাক্ত বুন্দ উঠে ভরে যাচ্ছে ভেতরের আমি-র ঘর ।

১৫ই অগাস্ট রাস্তায় ঘুরতে ঘুরতে মনে হলো "জীবন সবচেয়ে কঠিন মহাজন "।

বুঝে নিচ্ছে যমের হিসাব । কত কিছু করা উচিত ছিলো । কত কিছু লেখার ছিলো । বলার ইচ্ছে ছিলো। আচ্ছা , আমি বললে একজনও কি শুনতো না?

সবাই ছুটছে । সকলেই । আমাকে ফেলে অনেকেই এগিয়ে গেলে শিক্ষকের ক্রুদ্ধ প্রশ্ন ছিলো , "এমন লাল ফিতায় জীবনটাকে বেধে ফেললে কেন? "
আমি তো ছুটতে চাইনি। সবাই শুধু প্রথম হতে চায় । আমি "পেছন" থেকেই জীবনটাকে দেখতে চেয়েছি । হয়ত একটু অন্যরকম করে । কতবার সাবধান করলাম , সুতো ছেড়ে দিলেই কিন্তু সব ঘুড়ি কেটে যাবে । আমাকে আর পাবে না । কেউ শুনলো না । শিশুদের কথা কেই বা কবে শুনেছে?

আর এখন বাধতেও পারবে না যে! লাল ফিতার জট ছিড়ে গেছে । আমি এখন কেবলই ছুটতে পারি , বিরামহীন স্বার্থপর সাধারণত্বে!

কালিটাই পচে গেছে । সাদা কাগজ তাই নিষ্কলুষ চেয়ে থাকে নি:স্তব্ধ , কাফনের বিশুদ্ধতায়।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যাপিত অন্ধকার ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ৩৪ টি মন্তব্য
  • ৩৬৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪০
comment by: একজন ব্লগার বলেছেন: প্রথম প্লাসটা দিলাম। এইবার পড়া শুরু করি।:)
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: পড়ো । মনটা খারাপ । একা একা আরো খারাপ লাগছে ।

২. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪১
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: বহুদিন পরে দেখলাম ।
খবর কি তোমার ভৈরবী দি ?
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: মনটা খুব খারাপ রে !

৩. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৩
comment by: একজন ব্লগার বলেছেন: মনে হল যেন একটা কবিতা পড়লাম।:)

...চিরাচরিত দুর্দান্ত লেখনি। সেইসাথে পুরোটাই মনখারাপ করা লেখা। ভীষন মন খারাপ করা লেখা। তবে লেখার বিষয়বস্তুর ট্যাগটা পড়ে সবচে বেশী মন খারাপ হয়েছে...!
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৮

লেখক বলেছেন: মন খারাপ । লেখিকার এবং লেখার ।

৪. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৩
comment by: রাতমজুর বলেছেন: ৫+
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৯

লেখক বলেছেন: আর পেলাস ! :(

৫. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৯
comment by: বিষাক্ত মানুষ বলেছেন:
মেঘপিয়নের ব্যাগের ভেতর
মনখারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয়
ব্যাকুল হলে তিস্তা
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: আমার ঘরে কুয়াশাদের ভীষণ কালো মায়া
"না পাওয়া"রা ফেলছে "পাওয়ার" গায়ে আধার ছায়া !

৬. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৯
comment by: চিকনমিয়া বলেছেন: দিচে মনডা খারাপ কইরা:(
আফা ভালানি?
সব সময় ভালা থাইকেন:(
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: চিকু, মাইনাচ দিলা না?

৭. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০০
comment by: একজন ব্লগার বলেছেন: [link|http://www.esnips.com/doc/aa079133-c812-43d0-a54d-e0e822b2a8d7/Brishti-[Amulok]|এই গানটা সময় পেলে একবার শুনে দেখো।]

গানটা আমি খানিকটা আয়োজন করে শুনি। যেদিন মন খুব খারাপ হয়...সেদিন সন্ধ্যাবেলা...ঘরের বাতি নিভিয়ে, মৃদু স্বরে গানটা ছেড়ে জানলা দিয়ে আকাশ দেখতে দেখতে গানটা শুনি। যখন আকাশ মেঘলা থাকে তখন আরো পারফেক্ট হয়!

শোনার পর মন যদি আরো খারাপ হয়ে যায়, তাহলে সেই দায় কিন্তু আমার না!
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন: আচ্ছা

৮. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৩
comment by: অরুনাভ বলেছেন: "আমি এখন কেবলই ছুটতে পারি , বিরামহীন স্বার্থপর সাধারণত্বে! ".......ভালো থেকো সব সময়.......
৯. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৪
comment by: একজন ব্লগার বলেছেন: এখনও লিংক দিতে শিখি নাই। আমারে দিয়া কিস্যু হবে না!:(

Click This Link
১০. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৪
comment by: ফারহান দাউদ বলেছেন: অনেকদিন পরে,আছেন কেমন?
১১. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৫
comment by: ক্যালী বলেছেন: হুমম...
১২. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৭
comment by: নাঈম বলেছেন: আপু আপনার কথা শুনে আমারো মনটা খরাপ লাগছে
১৩. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৯
comment by: চিকনমিয়া বলেছেন: নাগো:(
১৪. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৮
comment by: রাগ ইমন বলেছেন: খুব খারাপ লাগছে । চলে যাই?
কেউ কিছু মনে কোরো না।

আজ আমার মন ভাল নেই
রাতের তারারা প্রশ্ন করেছে , "কত্তটুক?"
প্রান্তবিহীন ক্লান্ত কুল হারালো খেই
মহাশূন্যের সীমানা কি করে টানবে বুক?
১৫. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৩
comment by: আলী প্রাণ বলেছেন: বন্ধু তোমাকে জানাই...............
১৬. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৯
comment by: আবু সালেহ বলেছেন:
ছুটতে হবে তাই ছুটছে
যে যেদিকে পারছে...
নয়তো পিছিয়ে পড়েত হবে
সময়ের টানে...

তারই মাছে নিজের জন্য
এইটুকুন সময় ছিনিয়ে নিয়ো সময় করে।

"তোমাকে সেই দিন মিস করেছি আপু"
১৭. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫১
comment by: তাসনুভা. বলেছেন: রাগুদি...কত্তদিন পর...লিখো না কেন এখন...?

এটাও বরাবরের মতেই অসাধারন...

ভালো থেকো দিদি...
১৮. ১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৯
comment by: তামিম ইরফান বলেছেন: আপা কেমন আছেন???..............মন খারাপ কেন????????:(:(........অনেকদিন আপনেরে ব্লগে দেখি না:(
১৯. ১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:১৭
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: কালিটাই পচে গেছে । সাদা কাগজ তাই নিষ্কলুষ চেয়ে থাকে নি:স্তব্ধ , কাফনের বিশুদ্ধতায়

অসাধারন আপু।
২০. ১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৩৭
comment by: পথিক!!!!!!! বলেছেন:
কালিটাই পচে গেছে । সাদা কাগজ তাই নিষ্কলুষ চেয়ে থাকে নি:স্তব্ধ , কাফনের বিশুদ্ধতায়।
....................শেষ টুকু দিল পে দে দিয়া যো দেনা থা..
দিদি.....আসেন...বৈরাগি হইয়া পথের আড়ালে নাইমা পড়ি
( ভাল আছেন..এই ভূয়া ভাইডারে ভুইলা গেলেন না তো?)
২১. ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৮
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: কালিটাই পচে গেছে । সাদা কাগজ তাই নিষ্কলুষ চেয়ে থাকে নি:স্তব্ধ , কাফনের বিশুদ্ধতায়।....দারুন....
২২. ২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩২
comment by: এম্নিতেই বলেছেন: সবাই শুধু প্রথম হতে চায় । আমি "পেছন" থেকেই জীবনটাকে দেখতে চেয়েছি।

//:)
২৩. ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৮
comment by: রেটিং বলেছেন: বিবাহের জন্য অভিনন্দন রাগ ইমন কে :)
২৪. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫০
comment by: পথিক!!!!!!! বলেছেন: বিবাহ করেছেন শুনলাম
কনগ্রেটস..
বুদ্ধিদীপ্ত পুরুষ টি কে?
দাওয়াত কই?
২৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৩
comment by: রাগ ইমন বলেছেন: অনেক দিন পরে
এলেম নিজের ঘরে
এক জনমের রাত পেরিয়ে
রোদ মাখা দুপুরে !
২৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৫
comment by: রাতমজুর বলেছেন: শাদী মুবারক।
২৭. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩
comment by: সাইফুর বলেছেন: শুভ কামনা

 



 


তথ্যানুসারে, আমি একজন বিশ্বাসী সবুজ রঙের নিরাপদ ব্লগার!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২০৭০৫৭