আমার প্রিয় পোস্ট

আমার পিতার খুনি আর আমি এখনো এক দেশে জীবন যাপন করি । তবে পার্থক্যটা হলো , সে আরেকটা হত্যার প্রস্তুতি নেয় , আমি আরেকটা যুদ্ধের !

অশুদ্ধ দোয়াতের জীবন ঃরাতলিপি ১

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৬

শেয়ার করুন:                   Facebook

প্রিয় গীতিকার রবি ঠাকুরের সেই দাওয়াতের পূর্ব মুহুর্তের বর্ননার মতন বারোয়ারি রাজ্যের জিনিস গুছিয়ে , কিছু হারিয়ে, কিছু বাদ রেখে, অনেকটাই "ওজনে হবে না" আখ্যা পেলে বিষন্ন বদনে মায়া কাটিয়ে শেষ মেশ যখন উড়ো জাহাজের পেটের ভিতর সেধিয়ে গিয়েছি, কেবল একটাই কথা মনে হচ্ছিলো ঃ "তুমিও পালিয়ে গেলে ইমন, তোমার লড়াই তুমি লড়ে তো নেবে কিন্তু ওদের জন্য লড়াই করার কেউ রইলো কি? জিতে গিয়ে কি ভীষন হেরেই গেলে।"

অনেকটা আনন্দ ঘিরে থাকার কথা ছিলো । ( ছিলো কি? থাকে কি?!!!) ব্যক্তিগত পর্যায়ে তা ছিলো হয়ত , নইলে এত লম্বা পথটুকু একটুও না থেমে , অবিশ্রাম চলা যেতো না। শরীরের অতীত মানসিক অবসাদে ভরে থাকা অন্তরের কোনায় কোনায় খসেছে পলেস্তারা, সহসাই যেন পর হয়ে গেলো আপন ছিলো গো যারা! মিলনের উৎসব কেমন বিয়োগান্তক বিন্দুতে গিয়ে সমান্তরাল রুপ নিয়েছে , তাই দেখে কেটে গেলো দুটো অনিবার্য দিন (নাকি রাত?) সাথে রবি না রইলে পারতাম কি এমন উদবাস্তু হতে? মূলোৎপাটনের বেদনা বোধ করি তারও তীব্রতর। পাহাড়ি ঢলের মুখোমুখি দুই গুল্ম জড়াজড়ি দাঁড়িয়ে কেমন যেন আরেকটা পৃথিবী আবিষ্কার করে চললাম। সে বিস্ময় , সে গর্ভচ্যুতির যাতনা, সে আবিষ্কারের রোমাঞ্চ হয়ত এখনো চলমান।

দেশের পত্রিকা ওল্টাতে ভয় লাগে। একের পর এক শ্বাপদের উল্লাস ! বাংলাদেশ ছিলো একমাত্র দেশ যে ন্যুনতম সময়ে স্বাধীনতা লাভ করেছিলো। একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য রক্ত ঢেলেছিলো। একের পর এক "দেশপ্রেমিক রাজিনীতিকদের মুক্তির" ছেনালিপনা দেখে কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ সত্য পৃথিবীর ইতিহাসে এক অনন্য অদ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি পাবে। "একমাত্র দেশ যারা ন্যূনতম সময়ে স্বাধীনতা ও নিজ জাতীয় ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য হারানোর জন্য রক্ত ঢেলেছে"। হারানো- শব্দটির শক্তি এখন পর্যন্ত জানা ছিলো না। বোঝা হয়নি এর ব্যপ্তিটুকু। কি ভয়ানক একটি শব্দ । আকাশ ছেয়ে ফেলে। মহাশূন্যের চাইতেও শূন্য এই একটি মাত্র অক্ষর গুচ্ছ ।

এখন আর লিখতে ইচ্ছে করে না । প্রতিটা অক্ষরে আমি লাল দেখতে পাই। প্রতিটা অক্ষরে পাই রক্তের গন্ধ। "বিষ-আয়নের" আলোয় আমার ঝক ঝকে ক্রিস্টালের বাড়িটা যত স্পষ্ট হয়ে ওঠে , আমি ততটাই টের পাই অশুদ্ধ দোয়াতে আকন্ঠ ডুবে কোন সত্যকে লেখা যায় না ।

নাহ, এ কোন অভিমান নয়। নয় কোন নতুন নির্দেশনা। স্রেফ নিস্তেজ বোধ, হয়ত এলোমেলো ভাবনা। কোন বন্ধ্যা লেখকের পাথর ফলক - নাহ, তাও ঠিক নয়। হয়ত যন্ত্রনা। অব্যক্ত ক্রোধের শেষ আশ্রয়, রাতলিপির প্রবঞ্চনা।

কবিদের জীবনবাদী হতে নেই।
জীবনবিরাগী হওয়াটাই বোধ হয় জীবন এর প্রতি সম্পূর্ণ সৎ থাকার একমাত্র শর্ত ।

 

 

  • ৬৪ টি মন্তব্য
  • ৪৬৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ৬ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৯
comment by: দূরন্ত বলেছেন: অনেকদিন পরে পোস্ট দিলেন। খুব ভালো লাগছে :)
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩২

লেখক বলেছেন: কেমন আছেন?

২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৭
comment by: ডঃ ফচটাচ বলেছেন: খোশ আমদেদ মাহে রমজান,

উড়োজাহাজে কোথায় গেলেন/আসলেন?
৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৭
comment by: শফিউল আলম ইমন বলেছেন: অনেকদিন পরে আপুনিকে দেখলাম।:)
কেমন আছো??
তুমি কি এখন দেশের বাইরে ??
রাতলিপি ভালো লাগছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৭

লেখক বলেছেন: হ্যাঁ , অনেক দিন পরে । কি খবর তোমার?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৮

লেখক বলেছেন: আরে ধুর ! আমি আর কোথায় যাব? রাধুনীর দৌড় রান্নাঘর পর্যন্ত।

৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৯
comment by: আসিফ আহমেদ বলেছেন: কি বলবো জানিনা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৯

লেখক বলেছেন: লিখে দিলেও চলবে ।

৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৬
comment by: অ্যামাটার বলেছেন: অত্যধিক কষ্ট করিয়া ধৈর্যের সহিত রাতলিপি পঠন করা হৈল...এখন বখশিশ প্রার্থি!!;)
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫০

লেখক বলেছেন: আগামী ১০টি পোস্ট বখশিস হিসেবে প্রদান/ উৎসর্গ করা হইলো ।

৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৮
comment by: দূরন্ত বলেছেন: এইতো চলছে। নতুন কবিতা আর লেখা না দিলে মাইনাস দিব কিন্তু..... B-)
জানি ব্যস্ত আছেন। তারপরও আপনার কাছ থেকে অনেক অনেক লেখা চাই (আর কোনো প্রশ্ন করলাম না। আশা করি আপনি নিজেই আস্তে আস্তে অনেক কিছু জানাবেন :) )
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫২

লেখক বলেছেন: মাইনাসের ভয়ে কি ২৪ ঘন্টার দিন ৪৮ ঘন্টা হয়ে যাবে ! ( আহা , যদি তাই হতো গো!!)

ব্যস্ততার কথা আর বলতে চাই না । ভাঙা রেকর্ড হয়ে গেছে । আপনার পরিমিতি বোধে রীতিমত মুগ্ধ হলাম । অনেক অনেক ধন্যবাদ ।

৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫০
comment by: আসিফ আহমেদ বলেছেন: কি লিখবো তাও জানিনা :(
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫৪

লেখক বলেছেন: তাহলে শুধু অনুভব করলেও চলবে । সেইটুকু তো করা হয়েছে , তাই না?

৮. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫৮
comment by: আসিফ আহমেদ বলেছেন: হ্যা, সেটা করতে পেরেছি কিছুটা হলেও :)
ভালো থাকবেন।
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৮

লেখক বলেছেন: আপনিও

৯. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫৮
comment by: দূরন্ত বলেছেন: =p~ =p~

খুশিতে কি করা যায় তাই ভাবতেছি....
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৯

লেখক বলেছেন: নাচ হইলে মন্দ হয় না

১০. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:১৮
comment by: মেঘাচ্ছন্ন বলেছেন: পোস্টটা পরে পড়বো।

শুনলাম আপনি নাকি নতুন জীবনে প্রবেশ করেছেন।
যদি তাই হয় তবে, নতুন জীবন যেন অনেক আনন্দময় হয় এই কামনা করছি।
আর আপনাদের দু'জনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: আমাদের দুই জনের পক্ষ থেকেই ধন্যবাদ আপনাকে । আপনি শান্তি ও সুখে থাকুন । আমিন

১১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৯
comment by: দুঃখবিলাস বলেছেন: ওস্তাদের মাইর শেষ রাইত্যে - কেডা কয়? :) :)

অনেকদিন পরে দেখলাম রাগুদি। কি খবর????
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: খাইসে !!! কারে মাইর দেওয়ার কথা বলো হে ? !!!!!
আছি ভালো । সময় পাই না লেখার, এই একটাই দুঃখ । ঃ(

১২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১২
comment by: জেরী বলেছেন: আপু, অনেকদিন পর লিখলেন।ভালো লাগলো।

নতুন জীবনে আপনার প্রতিটা ক্ষণ যেনো সুন্দর হয়।

শুভেচ্ছা রইলো।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: জেরী, আপনি যে আমার অতি প্রিয় সেইটা কি জানেন ? টমের খবর কি ?

১৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪
comment by: বিরক্তিকর বলেছেন: আপনার লেখা ভাল বলার কিছু নেই। বলার যায়গাটা অতিক্রম করেছেন অনেক আগেই। হয়ত সেই কারনেই আপনার লেখা মিস করি।

আনন্দময় জীবনের প্রত্যাশায়
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: আপনাকেও মিস করি জনাব । অনেক বেশি । ভালো মানুষ আপনি , বেশ দুর্লভ প্রকৃতির ভালো

১৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪
comment by: বৃত্তবন্দী বলেছেন: আপনারে মাইনাস X(...

এদ্দিন কোন চুলায় আসিলেন???

শুনলাম দোকলা হইসেন???

অভিনন্দন...

আপনারে আবার দেইখা খুশি লাগ্তেছে...
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: এই প্রসঙ্গে আমার উকিল আমারে চুপ থাকতে বলেছেন। মাইর নাকি একটাও মাটিত পড়বে না । ঃ(

কি আর করবো । আমি রক্তাক্ত । আমি অপরাধী । ঃ(

আপনারে দেখিয়া আমিও পুলকিত । আছেন কিরাম?

১৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৮
comment by: আবু সালেহ বলেছেন:
মাহে রমজানের শুভেচ্ছা....

খবর কিতা....দেখা যায় না কেন??
ফোন রিসিভ করনা কেন!!!??
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৯

লেখক বলেছেন: মাহে রমজানের শুভকামনা তোমাকেও। খবর হইলো পড়তে পড়তে মারা যাইতেছি । এই জন্যই দেখা যায় না । ফোন নাম্বার বদলে গিয়েছে । মেইল কোরো , তাহলে বিস্তারিত জানাতে পারবো ।

১৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৩
comment by: সুরভিছায়া বলেছেন: বেশ ভাল লেখা পড়তে পারলাম।সময় করে লিখুন ,ভাল থাকুন।
১৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪
comment by: একরামুল হক শামীম বলেছেন: অনেকদিন পর!! কেমন আছেন আপু?

নতুন জীবনের দিনগুলো ভালো কাটুক। শুভেচ্ছা ।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: ছাইম্মা , তোমারে বড়ই মিস করি ।

১৮. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৬
comment by: ফারহান দাউদ বলেছেন: ম্যালাদিন পরে পরে কই থাইকা আসেন?
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১১

লেখক বলেছেন: কব্বর এর পাশের গলি জব্বার আলীর বাড়ির উঠান থেইকা । ঃ)

১৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫
comment by: সাইফুর বলেছেন: ভালো থাকেন
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন: রাগ করলা নি আমার উপর ?

খুব ই কষ্ট পাব তাহলে (আম্মাআআ)

২০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২১
comment by: বাবুয়া বলেছেন: সুদীর্ঘদিন পর আপনাকে নেটে পেলাম! ক্যানো আপনি লেখেননা? আপনার সুন্দর লেখা থেকে আমাদের মত সাধারন পাঠিকদের বঞ্চিত করা উচিত নয়। আশা করি নিয়মিত লিখবেন।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: এই ভাবে লজ্জা দিয়েন না ।
লিখতে তো চাই, সময় পাচ্ছি না ।

২১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৯
comment by: বুমবুম বলেছেন: আফাগো কেমুন আছেন?ঢাকায় আইসা চিপায় পইড়া গেছি আপু।ব্লগে আসার টাইম ই পাই না:|
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: আমার অবস্থাও কেরোসিন

২২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩০
comment by: তারার হাসি বলেছেন:
কবিদের কেন, কারোই জীবনবাদী হতে নেই। যত কম বুঝা হয় ততই সুখী হয় মানুষ। অনেক ভাল থাকবেন।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: জ্ঞানের কথা । একমত ।

২৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৯
comment by: নাঈম বলেছেন: ডিং
২৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫০
comment by: রাতমজুর বলেছেন: শাদী মুবারক
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৭

লেখক বলেছেন: মেজাজটা খারাপ করিস না , ফাজিল পুলা । এমনিতেই মন খারাপ । ব্লগের অনেক গুলা বন্ধু বান্ধবীরে নিয়া নাচ গান এর সহিত বিবাহ করার ইচ্ছা ছিলো । কিছুই করা হয় নাই এখনো । এই মুবারক , মুশাররফ কিছুই মানি না । সবুর কর। পরে মুবারক দিস ।

২৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০২
comment by: নাঈম বলেছেন: আপু, আপনাকে অনেকদিন ধরে খুঁজছি, ফ্রি থাকলে নক কইরেন....প্লিজ....
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: নাঈম, গুগুল টকে থাকবো আজকে । খিয়াল কইরা ।

২৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৫
comment by: আবু সালেহ বলেছেন:

"ব্লগের অনেক গুলা বন্ধু বান্ধবীরে নিয়া নাচ গান এর সহিত বিবাহ করার ইচ্ছা ছিলো ।"


পূরন করলেই তো হয়ে যায়...
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: ইনশাল্লাহ। সবুর সবুর।

২৭. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৭
comment by: পথিক!!!!!!! বলেছেন: বিয়ে করে কি হলো .....?
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: করো নিজে । করলেই বুঝবা ।

২৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৫
comment by: চিকনমিয়া বলেছেন: আফাআআআ, আফনেরে দেইকা ভালা লাগতেচে:)
ভালানি?
দোয়াআআআ
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: িকনা আ আ আ আ আ !!!! আহা রে , কতদিন তোমারে দেখি না । ঃ(

কেমন আছো ? অভিনন্দন তোমারে । তুমি তো এখন মেগা স্টার । তোমার নামে এওয়ার্ড চালু হইসে দেখলাম। ঃ) আমি খুবই খুশি ।

২৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৭
comment by: তামিম ইরফান বলেছেন: কেমন আছেন আপু?.............

ভালো থাইকেন সবসময়।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: আছি আল্লাহ ভরসা । তোমারে মিস করি অনেক । ব্লগের বন্ধুরা আসলেই খুব মজার । মজা ছাড়া জীবনটা একটু পানসা আছে । ঃ(

৩০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৮
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: তাইলে যা শুনছি সত্য !!!
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: কোথায় , কার কাসে , কি শুনলা রে ভাই?

৩১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: তাহলে যা শুনছি তা সত্যি ইমন.........:)
অনেক সুখী থেকো।
শুভকামনা রইলো..........।

লেখাটা ভালো লাগলো।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: সাজিপু, অনেক দিন পরে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে । কেমন আছেন?

আমরা দুজনেই খুব ভাল আছি। কিন্তু মহা ব্যস্ত।

৩২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৮
comment by: জেরী বলেছেন: আপু,জেরী আপনার প্রিয় শুনে ভালো লাগলো।আর বদ টমের কথা জানতে চাইবেন না,প্লীজ।বড্ড জ্বালাতন করে।ওরে বয়কট করছি।

আপনাকে গুগল টকে নক করেছি।পাইনি..............।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: তাই নাকি? আমি গুগুল টকে আর আসতে পারি না আগের মত। ই মেইল করাটাই মনে হয় ভালো।

৩৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৯
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: কবিদের জীবনবাদী হতে নেই।
জীবনবিরাগী হওয়াটাই বোধ হয় জীবন এর প্রতি সম্পূর্ণ সৎ থাকার একমাত্র শর্ত । এই লাইনগুলা চেনচেনা লাগলো।
তোমার জন্য তো ব্লগ মাতম চলছে আমি ঈর্ষান্বিত। কে যে আসলে জিতল জনপ্রিয়তা নাকি তুমি...? হা হা হা হা হা হা হা...............
ভালো থাকো।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: শুধু চেনা চেনা? চিনি চিনি লাগে নাই? আফসোস !

আমার জন্য ব্লগে মাতমের ম-ও দেখি নাই ( দুই একবার যখন ঢুকেছি) , সুতরাং ইহা কেন বলা হইলো বুঝাইয়া দাও। !!!!!!

জনপ্রিয়তা ও রাগ ইমনের মধ্যে যুদ্ধ চলছিলো নাকি? টাস্কি খাইলাম! তাহলে মনে হয় সেই জিতেছে যে মরে নাই । ঠিক বলি নাই?

আর তুমি ঈর্ষান্বিত হইবে কেন হে বন্ধু? শরৎ বাবু অন্যমনস্ক হইলেই হেমন্ত অপেক্ষা অধিকতর স্থিতিশীল, নয় কি?

কিশোরের কথা জেনে খারাপ লাগলো। আর বিচারের বানী বারংবার ধর্ষিত হওয়ার গল্পটা ৭১ থেকে এত ভাবে পঠিত হয়েছে, এখন আর বিস্মিত হই না , কেবল আগুনে পুড়ি। রাস্তায় না থাকি, আছি প্রবল সমর্থনে। শুভ কামনা, কমরেড!

 



 


তথ্যানুসারে, আমি একজন বিশ্বাসী সবুজ রঙের নিরাপদ ব্লগার!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২০৬৯৯০