সুখ মানে বিস্মৃতি - এই সিদ্ধান্তে পৌঁছে গেছি গত পোস্টে । মতান্তর থাকতেই পারে । কিন্তু এ আমার একান্ত দৃঢ় বিশ্বাস ।
নিজের মাতৃভূমির দিকে তাকিয়ে কষ্ট ছাড়া কিছু দেখতে পাই না । সমস্ত দেশটাই যেন গিলে খাচ্ছে শত্রুর পৈশাচিক গ্রাস আর আমরা কেবলই তাকিয়ে রয়েছি অসহায় । আমাদের দৈনন্দিন যাপন অবশ্য থেমে নেই । ইরাকের আসোয়াদ মাইনে উড়ে গেলে কিংবা মুম্বাই এ বেড়াতে এসে ১৩ বছরের নাওমী স্রেফ রক্ত মাংসের পিন্ডে পরিনত হলে যেমন আমার জীবন যাপিত হতে থাকে , তেমনই নৈর্ব্যক্তিক নির্লিপ্ততায় আমি যাপন করি বাংলাদেশের বুকের অন্ধকার ।
৩৭ বছরের ক্রমাগত ভুলের প্রতি , রাজনৈতিক নেতাদের দুনিয়াখেকো লালসার প্রতি , পরিবারের শিশুটির হত্যা, চৌর্যবৃত্তি কিংবা বাটপারি করে উপরে ওঠার সীমাহীন প্রতিযোগিতার প্রতি আমরা আর প্রতিবাদ করি না । আমরা বাধা দেই না বরং জৈবিক প্রয়োজনের কাছে বাধা পড়ি ।
আমরা বার বার রাস্তায় প্রতারিত হই বলে রাস্তাকে ভুলে যাই ।
আমরা বার বার দেশপ্রেমে প্রতারিত হই বলে দেশপ্রেম ভুলে যাই ।
আমরা বার বার বিপ্লবে প্রতারিত হই বলে বিপ্লব ভুলে যাই।
আমরা বার বার যুদ্ধে প্রতারিত হই বলে যুদ্ধ ভুলে যাই ।
আমরা বার বার বাংলাদেশে প্রতারিত হই বলে বাংলাদেশ ভুলে যাই ।
আমরা বেঁচে থাকার জন্য মরে যাই ।
আমরা স্বাভাবিকতা পেতে অস্বাভাবিক রকমের স্বাভাবিক হয়ে উঠি।
আমরা সকল অসুখকে চেতনের বাইরে পাঠিয়ে দেই ।
নইলে , ৩০ লক্ষ মৃত্যু ও দুই লক্ষ ধর্ষন আমাদের অসুখী করে তোলে বলেই আমরা স্রেফ ওদের যাপন করি ,
বিচার করি না ।
রক্ষা করি না ।
এখন সুখ মানে , বাংলাদেশ ভুলে থাকা ।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।