আমার প্রিয় পোস্ট
- ইউকে জামাতের প্রধান এবং নিজামীর জামাতার স্বীকারোক্তি...অবশেষে... - নিঝুম মজুমদার
- শিক্ষকদের যৌন নির্যাতন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি গ্রামের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামিং কনটেস্ট - মুনির হাসান
- জাগো গো ভগিনী। - জিকসেস
- আয় কে আমাদের পিটাবি? (আমি একজন ভিকি বলছি) - অগ্নিলা
- আপনি কি সদ্য ডাক্তারী পাশ করেছেন? তাহলে আপনাকেই বলছি!!! - পয়গম্বর
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- কুরআনে শব্দ খোজার জন্য ব্যবহার করুন “জিকর” নামের অসাধারণ সফটওয়্যার - কর্ণেল সামুরাই
- আড়িয়াল বিলের কান্না শুনুন ।। ১০ লক্ষ মানুষ বনাম সরকার - আমি রোদের ছেলে
- অনলাইনে সবচেয়ে সহজ Data এন্ট্রি জব Microworkers নিয়ে বিস্তারিত পোস্টমর্টেম


- টিপস ম্যান
- চমকে দিন সবাইকেঃ মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!
- তেলাপোকার ডানায়
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- নির্ধারক শিক্ষিত মধ্যবিত্ত মনের গতিপ্রকৃতি - পি মুন্সী
- ১৬৫৬ সালের স্থাপনা: নলডাঙ্গা, ঝিনাইদহ - উড়নচণ্ডী
- ছন্দের যাদুকরদের ছন্দময় প্রিয় কবিতারা - শায়মা
- খলিল আল্টিমেটাম (খলিল সিরিজ-১০) - জিকসেস
- দ্য কিউরিয়াস কেইস অফ বাংলা কী-বোর্ড - আইরিন সুলতানা
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ১ম পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আপনার হাতেই যখন প্রমাণ, গোলাম আযমকে কেনো ছাড়া হবে মাননীয় প্রধানমন্ত্রী? - কানু
- একাত্তরে সংগঠিত যুদ্ধাপরাধঃ হামূদুর রহমান কমিশন রিপোর্ট - শেখ আমিনুল ইসলাম
- বিদেশী পত্রিকায় আমাদের মুক্তিযুদ্ধ (রি পোস্ট) - নুর মোহাম
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- ছড়াপ্রস্তুত কারখানা : দলে দলে যোগ দিন - সবুজ অঙ্গন
- এবার প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই একদম সরাসরি ফটোশপ (মেহেদী ভাইয়ের নতুন পোস্ট) - টেকি মামুন
- কঠিন পৃথিবী এবং অমায়িক ফেসবুক - হাসান মাহবুব
- যুদ্ধ শিশু '৭১ : স্বাধীনতার এক নিষ্ঠুর বাস্তবতা-১ - আলী
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলনে যাঁদের লেখা আসছে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- ভাষা আর সংস্কৃতির ক্ষমতা: ক্ষুদ্র জাতিসত্তা প্রসঙ্গে - ফয়েজ আলম - পারভেজ আলম
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার - টিংকু ট্রাভেলার
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৬ঃ আন্ধাকানুন - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৫ঃ অপেশাদার কূটনীতি - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৪ঃহরেক রকম অবৈধ ব্যবসা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৩ঃকিছু বিচ্ছিন্ন ঘটনা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-২ঃঅপপ্রচার - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-১ঃআদম ব্যবসায়ী - টুটুল বরকত
- যুদ্ধাপরাধের বিচার: রাষ্ট্র কার বিচার করে - পি মুন্সী
- ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা'
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- ** জ্যোতির্ময় বচন * * ( এক রূপবতীর সাথে কথোপকথন
, হাল্কা ১৮+ ) - বোহেমিয়ান কথকতা
- বহু বিবাহ : প্রয়োজন, লোভ ও ভীমরতি - মোহাম্মদ লোমান
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ...(কাল রাতে করা এই পোস্টটি সামুর বাগে খেয়ে ফেলায় আবার রিপোস্ট করতে হলো) - ড়ৎশড়
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট। - নিশ্চুপ নিরবতা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও টিপাই মুখে বাধঃ সাহারা মরুভমির পথে বাংলদেশ-২ - নতুনের পথে অনন্ত যাত্রা
- সহি টিপাইনামা ৪ : বন্যা নিয়ন্ত্রণের ভুলের খেসারত - ফারুক ওয়াসিফ
- শূয়োরের বাচ্চা ফ্লু, ফ্যাকটরী ফার্মিং এবং স্বাস্থ্যমন্ত্রীর দাবী - দিনমজুর
- রাগের নাম: ইমন - ইমন জুবায়ের
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- ১৪ই ডিসেম্বর আমরা যা করেছিলাম [হয়তো আরেকটা ব্যর্থ উদ্যোগ] এবং একটা শুরু । - মনির হাসান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- এসো , বর্নমালা শিখি - আস্তপ্রেমিক
- একটি নিরীহ প্রশ্ন - নাদান
- এক অখ্যাত কবির পোস্টমর্টেম - ফরহাদ উিদ্দন স্বপন
- কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র কবি মাহবুবুল আলম চৌধুরী মারা গেলেন। - শওকত হোসেন মাসুম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ----- [ মহীনের ঘোড়াগুলি ] - বিষাক্ত মানুষ
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- খোকাবাবু মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী - পুতুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতের আমলনামা: - আড্ডাবাজ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- নীরবে কাদে ইতিহাস - ১ - পদ্মা মেঘনা যমুনা
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- গোপালিও কবিতা - 1 Day in Jungle - গোপাল ভাঁড়
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- এক টাহার লাইগ্গা ... - মোঃ সাকিব আল মাহমুদ
- আমি তো পঙ্গু, আমি অভিশপ্ত (300 তম পোস্ট) - মোঃ সাকিব আল মাহমুদ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- কইন্যা গিরির উপাখ্যান - হযবরল
পিলখানার বাইরের প্রমান গুলো কি জড়ো করা যায় ?
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৮
দুই দলে যুদ্ধ বাধলে যুদ্ধ শেষে বিজয়ী দল সব সময়ই তার মত করে ইতিহাস রচনা করে । এইজন্য অনেক সময় সত্য চাপা পড়ে যায় । আজকের ডিজিটাল মিডিয়া , তৎক্ষণাৎ যোগাযোগের প্রচুর মাধ্যম তৈরী হয়ে যাওয়াতে এই " নিজের মত করে" ইতিহাস লেখা কিংবা " ধামা চাপা " দেওয়ার কাজটা আগের চেয়ে কঠিন , তবে অসম্ভব না ।
গত দুই - তিনদিন ধরে আমরা দেখলাম ২৪ ঘন্টার ভিতরে ভিলেন আর হিরো বদলে গেলো । দুর্নীতিবাজ হয়ে গেলো বিবেচক। শোষিত হয়ে গেলো পাশবিক খুনী । এখন সত্য মিথ্যা নিরুপনের জন্য হি সেইস আর শি সেইস এর বাইরে আমরা যারা ঘটনাস্থল থেকে প্রমান পাওয়ার আশায় ছিলাম তারা হতাশার সঙ্গেই দেখলাম , এক পক্ষের নিয়ন্ত্রনে চলে গেলো পিলখানা। এখন আর পিলখানার ভিতর থেকে কিছু পাওয়া যাবে কিনা , সেইটা অবিকৃত না ট্যাম্পার্ড বুঝার উপায় থাকলো না ।
সারা জীবন যাদের চিনে এসেছি তাদেরকেই বিশ্বাস করতে পারছিনা যে তারা সৎ ও নিরপেক্ষ রিপোর্ট দেবে । পিলখানার ভিতরে তো কিছু করতে পারবেন না । সাংবাদিক , বন্ধু, পরিচিত , আত্মীয় স্বজন যারা আছেন, তারা যদি তাদের নিজেদের কাছে থাকা তথ্য গুলো জড়ো করতেন ভালো হত ( কিংবা এখন যা খারাপ হচ্ছে , তার চেয়ে বেশি কি আর খারাপ হবে?) আন্দাজ না । সঠিক তথ্য। আমরা ব্লগাররাও যথেষ্ট পাওয়ারফুল । সেইটার উপর ভরসা করে বললাম ।
পিলখানার ভিতরে অনেকের কাছেই মোবাইল ফোন ছিলো । ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই কথা বলেছেন । কেউ ছবি তুলেছেন কিনা জানি না । যারা সরাসরি কথা বলেছেন , মোবাইল ফোন এ যদি কোন ছবি পেয়ে থাকেন --- তারা এই সব যোগাড়ের চেষ্টা করুন। আমি চেষ্টা করছি আমার আত্মীয় বন্ধুদের অভিজ্ঞতা , তথ্য , অডিও ভিডিও ফুটেজ ( যদি থাকে) যোগাড় করতে । সরাসরি কথা বলেছেন , এমন কাউকে চিনলে জেনে নিন তার কাছ থেকে তিনি কি জানেন । ( যাদের কেউ মারা গেছেন , তাদেরকে বিরক্ত না করাই ভালো । )
এখনো প্রবল শোকের সময় । স্থান, কাল , পাত্র বুঝে নিজের বিবেচনায় তথ্য যোগাড়ের চেষ্টা করবেন কি করবেন না , সেইটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম । তবে , আবারো অনুরোধ করছি , মানসিক ভাবে বিপর্যস্ত কাউকে বিরক্ত করবেন না ।
আমি বি ডি আর সদস্য বা তাদের পরিবার এমন কাউকে চিনি না । কেউ যদি জানেন তো কথা বলে জানাবেন । ধন্যবাদ ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলাদেশ ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অপেক্ষাতেই তো আছি । শ্বাসরুদ্ধকর অপেক্ষা । আপনার আগের মন্তব্যের জবাব এখানেও দিলাম ।
-------------------------------------------------------
মাইনাস যারা দিলেন তারা যদি একটু সৎ সাহস দেখিয়ে এইটুকু বলতে পারতেন , [যেইটা বিদ্রোহী রণক্লান্ত দেখিয়েছেন ] রাগ ইমন , আমারই পরিচিত কেউ এই রকম ঘটনার শিকার হয়েছেন , তাহলে তো সাথে সাথেই আমি আমার বক্তব্য ফিরিয়ে নিতাম । সত্য যখন উন্মোচিত হয় তাকে স্বীকার করে নিতে তো আমার বিন্দুমাত্র দ্বিধা নেই ।
যতক্ষণ প্রমান পাইনি , আমি বলেছি , হুট করে বিশ্বাস না করে সাবধানে যাচাই করে নিন, এর সাথে অনেক গুলো মেয়ের বাকি জীবন জড়িত । কিন্তু যেই মুহুর্তে আমি আমার আত্মীয়ের কথা জেনেছি , আমি স্বীকার করে নিয়েছি । যদিও তার বেলায় ধর্ষন হয়নি , কেউ একজন তাকে বাঁচিয়ে দিয়েছেন ( এখনো ডিটেইলস জানি না সেই একজনটা কোন সেনা অফিসার ছিলো নাকি অন্য কোন বি ডি আর সদস্য) ।
কিন্তু এই সৎ সাহসটা কেউ দেখাতে পারলেন না । আফসোস । আমাদের সততা কতই দুর্বল !
যাই হোক , রেপ ছাড়া পোস্টের বাকি অংশের ব্যাপারে আমার বিশ্লেষন বদলায়নি । আর রেপ হয়েছে বলেই সামরিক বাহিনীর তিলে তিলে খুন করাটা জায়েজ হয়ে যায় না । দুর্নীতি গুলো , শোষন গুলো , ঔপনিবেশিক নিয়ম কানুন গুলো উন্মোচন ও বিচাররের , বদলানোর প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় না ।
যেমন জায়েজ হয়ে যায় না চোখে কালো কাপড় বেধে আড়ালে নিয়ে যাওয়া শত শত বি ডি আর সদস্যকে দরজার পেছনে ফাঁসি দেওয়া ।
দুর্নীতি আর অত্যাচার যে কি পরিমান হয় , সেইটা সেনা অফিসারদের রেপ এর খবর যদি বাইরে প্রকাশ হত তাইলে পাবলিক সেন্টিমেন্ট কই যাইতো , আমার দেখতে ইচ্ছা করে ।
বহ্নিশিখা নামক ব্লগারকে বলেছিলাম কিছু । সেনা অফিসারদের রেপ , তাও আবার ব্যাচ মেটের বউকে , সি এম এইচের ডাক্তারকে , অফিসার এর ৭ বছর বয়সী শিশুকে ----- বাইরে থেকে অনেক কিছুই চকচকাই দেখায় ।
লেখক বলেছেন: বাই দা ওয়ে , আর্মড ফোর্সের ভিতরের এই সব ঘটনার একটাও কিন্তু বাইরের লোকের গোচরে আসেনি । তাদের সম্মান রক্ষা করা হয়েছে । তবে আমি পরিণতি গুলো জানি ।
১। স্বামীর ব্যাচ মেটের হাতে ধর্ষিত স্ত্রীর তালাক হয়ে গেছে । বাইরের কেউ জানে না , কেন ।
২। সি এম এইচের মহিলা ডাক্তার মামলা করেননি । তাকে প্রমোশন দিয়ে অন্য কোথাও পাঠানোর চেষ্টা হয়েছিলো । মানসিক ভাবে পাগল হয়ে যাওয়ার পরে তিনি সুস্থ হয়েছিলেন কিনা সেই খবর আর পাইনি । অসুস্থতা দেখিয়ে অনেক দিন চাকরীতে যোগ দেন নাই , যতদূর মনে পড়ে ।
৩। শিশু যৌন নির্যাতনকারী অফিসারের বিরুদ্ধে অনেক কানাঘুষা শুরু হলে এবং অনেক মহিলা শারীরীক লাঞ্ছনার ( ফরমালি না) অভিযোগ করলে তাকে দ্রুত অবসর দেওয়া হয় ।
পার্টিতে কল গার্ল নিয়ে এসে ফুর্তি ফার্তা , কলিগের বউ নিয়া টানাটানি , কত যে কাহিনী আছে । সূর্য সন্তানেরা অন্য সবার মতই দুষ্টুমী করে , তবে তাদের গুলো বাইরে আসে না , এই আর কি
লেখক বলেছেন: মন্তব্য দিয়েছি
মোসতফা মনির সৌরভ বলেছেন:
সঠিক তথ্য এখন আর পাওয়া যাবে না। যেভাবেই হোক যে কারনেই হোক দুটি পক্ষ এখন তৈরী হয়েছে। সবাই নিজের অবস্থানকে জোড়ালো করার চেষ্টা করবে। তাই আসল ঘটনা আড়ালেই থাকবে। হত্যা কোনভাবে সমর্থনযোগ্য নয়।
নিখোঁজ বিডিআরদের কথা বাদই দিলাম, যে সব বিডিআর নিহত হয়েছেন, তাদের পরিবারের কি অবস্থা।
সবার সহানুভূতি তো এখন একদিকে। অন্য আরেকটা দিক নিয়ে সহব্লগার জ্বিনের বাদশা'র একটি মন্তব্যের অংশ বিশেষ তুলে দিলাম:
--
"আরিফ জেবতিকের এই পোস্টে (http://amarblog.com/arifjebtik/41933) বলা হচ্ছে জাপা'র কোন এক এমপি পিলখানা ঘুরে এসে বলেছেন সাকুল্যে দু'শর মতো বিডিআর সদস্য সেখানে আছে, বাকীরা পালিয়ে গেছে ... আমার যে ভয়টা, ঐ পোস্টেও লিখছি, এখানেও লিখি
সরকার গন্ডগোল বাঁধতে না দেয়াটা বেশ ভালো সামাল দিলেও এখন অনেক কিছু অগোছালো মনে হচ্ছে
যেমন, কাল সারাদিন তো অনেক গুজব শোনা গেছে … যেমন শোনা গেছিলো পিলখানার ভেতরে শুধু লাশ আর লাশ … ধারনা করা হয়েছিলো এদের অধিকাংশ বিডিআর সদস্যদের লাশ … আর্মির কর্মকর্তা যারা বেঁচে এসেছেন তাদেরও কেউ কেউ বলেছেন যে লাশের উপর দিয়ে আসতে হয়েছে
অথচ আজ বিকেলে এখন পেপারের খবরে বলছে তিনটি গণকবরে ৪৫ টি লাশ পাওয়া গেছে … "পিলখানায় লাশের পর লাশ" বলে যেই খবরগুলো কাল শোনা গেছে বা সারভাইভারদের বক্তব্যে এসেছে — সেই লাশগুলো কোথায় এই প্রশ্নটা থেকেই যাচ্ছে।
কাল রাতে পিলখানায় কি ঘটেছে তার কোন খবর নেই …
যতটুকু জানি পিলখানার যাবতীয় গেটগুলোর আশপাশে অন্ততঃ আর্মি অবস্থান নিয়েছে ২৫ তারিখ থেকেই … তাহলে এই ১০-১৫ হাজার বিডিআর সদস্যের মধ্যে মাত্র কয়েকশ ভেতরে থাকলো, আর বাকীরা পালিয়ে গেলো বললে, এরকম ম্যাসিভ মুভমেন্ট তো কারো না কারো চোখে পড়ার কথা
আসলে এই ১০-১৫ হাজার বিডিআর সদস্যরা কোথায়?
একটা খবরে বলছে ধরা পড়া বিডিআর সদস্য ৯৪ জনকে মিরপুর স্টেডিয়ামে আর ৬০ জনকে সাভারে রাখা হয়েছে
আরেকজনের ভাষ্যমতে (ব্লগে যেহেতু গুজবও হতে পারে): তিন ট্রাক আর্মির গাড়ীতে চোখবাঁধা জওয়ানদের নিয়ে যেতে দেখা গেছে … তিন গাড়ীতে একশজনের বেশী থাকার কথা না … বাকী কয়েকশ ভেতরে আছে ধরলেও প্রায় ১০ হাজারের উপর লোক দেয়াল টপকে পালিয়ে যাবার কথা ... এত লোক পালিয়ে গেল, আর কেউ টেরও পেলোনা!!!
এটার সত্যতা খতিয়ে দেখা দরকার।
আমার মতে পিলখানায় সেদিন বিডিআর সদস্য কারা কারা রিপোর্ট করেছে (যেহেতু সামরিক ব্যাপার, সেহেতু সম্মেলনে অংশ নেয়া সব বিডিআর সদস্যদেরই লিস্ট থাকার কথা) সেই লিস্ট জোগাড় করে, এদের সত্যিকারের খোঁজ নেয়া জরূরী ...আমি আর্মিকে একদম সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছিনা
আরো কিছু পয়েন্ট আছে:
এখন জানা যাচ্ছে যে আর্মি অফিসারদের ২৫ তারিখ প্রথম প্রহরেই মেরে ফেলা হয়েছে ... অথচ ২৫ তারিখ বিকেলে গোলাগুলি শান্ত হলেও ২৬ তারিখ সারাদিনই গোলাগুলী চলেছে ... এই গুলিগুলো করে কাদের মারা হয়েছে?
একটা সন্দেহ এসেছে যে আর্মির কমান্ডোরাই বিডিআরের পোষাকে পিলখানায় ঢুকে প্রচুর বিডিআর হত্যা করেছে ...
এখানে সন্দেহগুলো আসার কারণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশ ঢুকটে দেয়া হয়েছে ... যে সেনাবাহিনীকে ঢোকাবেননা বলে কথা দিয়েছিলেন সাহারা খাতুন সেই সেনাবাহিনীও আজ সকাল থেকে ঢুকছে ... সাংবাদিকদের ঢুকতে দেয়া হচ্ছে কি?
আরেকজন ব্লগার এই সন্দেহ করছেন যে পিলখানার ভেতরে ২শজনের মতো বিডিআর সদস্য আছে বলে জনৈক এমপি যে বক্তব্য দিয়েছেন, সেটা ইচ্ছাকৃত ... একটা গুজব ছড়িয়ে দেয়া হচ্ছে যে বিডিআররা সব পালিয়ে গেছে ... আসলে এদের গণহারে আটক করে রাখা আছে .... পরে যাতে আর্মি মাস কিলিং করলেও প্রশ্নের সন্মুখীন হতে না হয় সেজন্যই আগে থেকে এই ব্যবস্থা
********************************************
বুঝতে পারছি তথ্যের অভাবে সবই লোকের উর্বর মস্তিষ্কপ্রসূত চিন্তা, টাও কিছু চিন্তার খোরাক আছে বলে শেয়ার করলাম "
--
লেখক বলেছেন: সেইটাই ।
রাজর্ষী বলেছেন:
আবারও আপানার কথায় সহমত। আমাদের আসলেই নিরেপেক্ষ ও নিরাবেগ নিয়েই চিন্তা করা উচিৎ।
লেখক বলেছেন: ধন্যবাদ
আইরিন সুলতানা বলেছেন:
প্রতক্ষদর্শী যারা জীবিত ফিরে এসেছেন তাদের বক্তব্যগুলোতে একটু একটু ভিন্নতা আছে ঘটনার সূত্রপাতের মুহূর্তের ...পরিস্থিতি আরেকটু শান্ত হয়ে আসলে এই ভিন্নতাটুকু থাকবেনা হয়ত...তবে তাতে সত্যতাও বা ঠিক কতটুকু থাকবে তাইবা কে জানে !
বক্তব্যপ্রদানকারিরা যদি কর্মক্ষেত্রে উর্ধে উঠে সঠিক বক্তব্য তুলে ধরেন, তাহলে অন্তব্য ভ্রান্ত ইতিহাস রচিত হবেনা ।
লেখক বলেছেন: সত্যতা কতুটুকু থাকবে --- এইটাই তো কথা ।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ভ্রান্ত ইতিহাস রচনার ২য় পর্যায় চলছে এখন.............পোষ্ট গুরুত্ববহ এবং কার্যকরী পন্থা বাতলে দিতে পারে, ওরাল হিষ্ট্রি সংগ্রহ করছি সকলের সহযোগীতা কাম্য।
লেখক বলেছেন: দেশ ও জাতির স্বার্থে সেনা বাহিনীর সম্মান রক্ষা হচ্ছে ।
মাঝখান থেকে আমার ঘরে ডাল ও নাই , ভাত ও নাই , ১১ টা গাড়িও নাই, ৪০ কোটি টাকা ও নাই , রৌমারি সীমান্ত ও নাই , বি সি এফ এর গুলিও নাই । যাক , কিছুই যখন নাই তখন কোন কষ্টও নাই , চিন্তাও নাই ।
ওরাল হিস্ট্রি সংগ্রহ চলুক , আমাদের সংগ্রাম আমাদেরই চালাইতে হবে ।
জয়িতা বলেছেন:
ঘটনা গতকাল থেকেই অন্যদিকে মোড় নিচ্ছে এটা স্পষ্ট।
লেখক বলেছেন: তুমি বিবেচক শহীদ হও নাই দেখে ভালো লাগলো , ধারে কাছেই তো বাসা , চিন্তায় ছিলাম ।
লেখক বলেছেন: এই লিঙ্ক আমার এইখানে কেন দিলেন কিছুই বুঝি । সব জিনিস নিয়ে মশকরা করা ঠিক না ।
বৃত্তবন্দী বলেছেন:
মারিশ্যা বর্ডারে আমার খালাতো ভাইএর পোস্টিং হয়েছে কিছুদিন আগে।ঘটনার দিন তার বুকে বন্দুক ঠেকিয়ে জিজ্ঞাসা করা হয়েছিলো "গুলি করে দেই?"
এমন সময় কয়েকজন বিডিআর জওয়ান এসে বাধা দেয় আর বলে "স্যারকে গুলি করবি কেনো? স্যারতো ভালো মানুষ।" এরপর তারা ভাইয়াকে নিজেরা ক্যাম্পের বাইরে নিয়ে আসে। কিছুক্ষণ পর ভাবী, ভাইয়ার ১২/১৩ বছরের মেয়ে আর ৪ বছরের ছেলেকে নিয়ে আসে।
ভাইয়ার কোয়ার্টারে থাকা গাড়িটাও নিয়ে আসে। আর ভাইয়াকে বলে "স্যার আপনি চলে যান"।
ভাইয়া তখন খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে এসে আশ্রয় নেয়।
লেখক বলেছেন: আমার বোনরেও কেউ বাঁচায় দিসে । তবেও সেইটা কে জিজ্ঞেস করার সুযোগ পাইনি এখনো ।
নাজনীন খলিল বলেছেন:
ইতিহাস বদলে ফেলার চতুর কৌশল নতুন না।চলছে।চলবে।সাধারণ সিপাহীদের ন্যায্য-অন্যায্য নিয়ে মাথা ঘামাবার সময় কার আছে বল?
এদের দাবী-দাওয়া নিয়ে আর কোন কথা উঠছেনা-জিগির চলছে শুধু ওদের বিচারের।
বেশীদূর যাবার দরকার নেই বিগত দুই বৎসরে সেনাবাহিনীর বিচার বহির্ভুত হত্যাকান্ডগুলো নিয়ে কেউ একটি কথাও বলছেনা।বলবেনা।আমাদের গণতন্ত্রে উত্তরণ ঘটেছে।গণতান্ত্রিক এই নাটকগুলো আমাদের গিলতেই হবে।
লেখক বলেছেন: সেইটাই আফসোস আপু । গোলেমালে ভগবান ভূত হয় , এবার ভূতকে ভগবান করা হচ্ছে ।
আসল ইস্যু নিয়ে আর কোন কথা নাই । তবু আশায় আছি , শোকের কুয়াশা কেটে গেলে মানুষ ইস্যু গুলো আবার তুলবে ।
আর জামায়াত শিবির পার পাবে না । যুদ্ধাপরাধীদের বিচার এর কাজ চলতে থাকবে । সব বিচারই করে ছাড়বো ।
বি ডি আর এর বিচার পাবলিক কোর্টে হোক ।
বৃত্তবন্দী বলেছেন:
একটু ভুল হয়েছে। শেষ লাইনে "খাগড়াছড়ি" হবে না। হবে "বান্দরবন"।
প্রগতিশীল বলেছেন:
এই ঘটনার জন্য কারা বেশি দোষী সেই বিতর্কের চেয়েও এখন বেশি গুরুত্বপূর্ণ এর পিছনে অন্য কারো ইন্ধন ছিল কিনা? থাকলে কাদের?
একই সাথে এটাও বিবেচনায় নেয়া প্রয়োজন যে, আমাদের আর্মি ও বিডিআর দুর্বল হলে এর বেনিফিশিয়ারী হবে কোন দেশ?
লেখক বলেছেন: ুম
নুরুজ্জামান মানিক বলেছেন:
রাগ ইমনের মূল ব্লগ আর প্রথম কমেন্টের জবাবে উত্তম জাঝা ।
লেখক বলেছেন: হুম
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কিভাবে মাজার তৈরি হয় আর তার পুজা হয় .. চৌক্ষের সামনে দেখতাসি ~
লেখক বলেছেন: সেইটা হবেই । পীরের সাথে অনেক নিরীহ মুরিদ ও তো খুন হয়েছেন । সবাই তো আর বাজে লোক , দুর্নীতিবাজ অফিসার ছিলো না ।
মাজার মিথ্যা হইলেও প্রতিটা মৃত্যুই মর্মান্তিক , সেইটা সেনা অফিসারের হোক আর বি ডি আর জোয়ান কিংবা রিকশাওয়ালা , ছাত্র, পুলিশ ।
শোকের সময়টুকু ধৈর্য্য ধরেন ।
মুক্ত বয়ান বলেছেন:
ব্যাপক ঝামেলার প্রশ্ন। এইসব কথার উত্তর কখনোই ঠিক করে পাওয়া যাবেনা। ভেতরে এত এত জনের কথা শুনলাম। এখন বলা হচ্ছে মাত্র ২০০-৩০০ বিডিআর সৈন্য আছে। বাকিরা কই? হেলিকপ্টার থেকে কি দেখল?
চোখ বেঁধে বিডিআরদের কেন নিয়ে যাওয়া হল? কোথায় নেওয়া হল?
কোন উত্তর পাওয়া যাবে??
ঐখানে সাংবাদিক ঢুকতে পারে না। কিন্তু, দুই ছেলে এসে গুলি আর গ্রেনেড চুরি করে নিয়ে যাচ্ছে!!
আজব!!
View this link
লেখক বলেছেন: এখন তো খবরে দেখলাম সবাইকে ভিতরে নিয়ে গেছে । ডিজির বাড়ির তান্ডব আর গণ কবর দেখাতে ।
রাতমজুর বলেছেন:
অফ: মেইল পাইছেন?
আরিফ জেবতিক বলেছেন:
আলুপোড়া খাওয়ারই টাইম এখন । লবন সস্তা । আলুও সস্তা । তবে আলুপোড়া কম খাওয়া ভালো । অতিরিক্ত কোন খাবারই হজমযোগ্য নয় ।
-
কে কার কলিগের বউকে রেপ করে ফেলল , এই খবর মিডিয়ায় আসার দরকার কী ? নিশ্চিত হতে হবে শাস্তি হয়েছে কি না , মিডিয়ায় মৌজ মারার দরকার নাই ।
এই সময়ে এসে আপনি আর্মি অফিসারদের যেভাবে ভিলেন বানানোর জন্য উঠেপড়ে লেগেছেন বলে মনে হচ্ছে , তাতে আপনার কোন সিরিয়াস মানসিক সমস্যা আছে কি না সন্দেহ প্রকাশ করছি ।
-
মোবাইল ফোনে ভিডিও হয়েছে কি না সেটা নিয়ে এর আগে কৌশিকের পোস্ট দেখেছিলাম । কৌশিকের সাথে কথাবার্তা বলার জন্য রুচিকে যে পরিমান নীচে নামানো লাগে , সেই পরিমান নামানোর মুড ছিল না বলে কোন কমেন্ট করিনি ।
তবে যখন চোখের সামনে ফটাফট গুলি খেয়ে মানুষ মরে যাচ্ছে ,এবং যেকোন সময়ে নিজেও মরে যাওয়ার সম্ভাবনা আছে কয়েক মিনিটের মাঝে , তখন সেগুলো ভিডিও করে না যাওয়াটা একটা অপরাধই বটে । চরম দায়িত্বজ্ঞানহীনতা ।
এই ধরনের চিন্তা যারা করেন , তাদের আশু সুস্থতা কামনা করি ।
ধন্যবাদ ।
লেখক বলেছেন: ভব্যতার সীমা ছাড়িয়েই যাচ্ছেন বার বার । যে এইটুকু কথা মনে রাখতে পারে না যে সবাই তারে নেতাও মানে না, দাদাও মানে না, ভয়ও পায় না , তার মানসিক সুস্থতা নিয়েও আমার যথেষ্টই সন্দেহ আছে ।
আর্মিকে ভিলেন বানানোর কোন দরকার আমার নেই । তবে আর্মির ভিতরে যারা আসলেই ভিলেন , তাদেরকে যেহেতু খুব কাছে থেকেই দেখেছি, ভিলেনকে ভিলেন বলতে আমার বাধে না । সত্য নির্মম হলেও সেইটা সত্যই ।
আইন যখন স্বাধীন ভাবে চলতে পারে না , উর্দি - অস্ত্র- ক্ষমতার তলে চাপা পড়তে থাকে বার বার তখন তারে মানুষের সামনে আনার দরকার অবশ্যই হয় , ন্যায্য বিচারের পথটা খুলে দেওয়ার জন্য । সাংবাদিক হয়ে কোথায় কি অন্যায় হলো সেইটা পত্রিকায় লিখতেন কেন ? কোর্ট আর পুলিশকে জানালেই তো হয়ে যাওয়ার কথা । রাহেলাকে নিয়ে, ভেলরি টেইলর নিয়ে এত চিল্লাচিল্লি করার কি দরকার ছিলো ? আইন থাকলেও বিচার হবে না , এই ভয়েই তো নাকি?
কে কার বউকে রেপ করে ফেললো তাদের পরিচয় দিতে বলিনি কাউকে , সেই অন্যায়টা আপনার মত পত্রিকাওয়ালারাই করতে ওস্তাদ , সারি বেধে বিচারের আগেই অপরাধী আর গরীব বেশ্যাদের রেইডের ছবি ছাপিয়ে পয়সা আপনারাই কামিয়েছেন , আমি না । আজকে ভিন্ন পেশা করেন বলে কি সেই দিন গুলো ভুলে গেছেন ?
ভিকটিম এর কথা কেউ বলতে বলে নাই, বলেছি অন্যায় কি ভাবে চাপা পড়ছে বার বার , তার সুরাহা হওয়ার জন্যই মানুষের জানা দরকার সেনাবাহিনী গড নয় । তারা মানুষ । তাদের ভিতর ভালো খারাপ দুইই আছে । বাকিদের খারাপ সবাই জানলে , বিচার হলে তাদেরটাও বিচার হওয়া দরকার । বিচার যদি সত্যি হত তাহলে আমার আর বলার দরকার পড়তো কি?
কৌশিক কোথায় কি বলেছে , তা নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই । আমি তার ব্লগে যাওয়া বাদ দিয়েছি বছর হয়ে গেলো । মরার আগে কেউ মাস্তি করার জন্য ভিডিও করে না । ভিডিও করে সে মরলেও কেউ যেন তার তথ্যটা পায় , তার মৃত্যুর বিচার করতে পারে , কি ভাবে , কার হাতে মারা পড়েছে , সেই সত্যটা জানে । এইটা আপনার চল্লিশ কেজি মস্তিষ্কে যখন ধরে নাই , তখন আফসোস ! মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে হয়ত , চালু করে নেন ।
খুব ভালো করেই লেখা ছিলো " যদি থাকে" । এইটা খুব সোজা বাংলা । মানে বুঝতে ডিকশনারি খোলার দরকার হয় না।
বি ডি আর বিদ্রোহে ভাই মরেছে আমার । নিখোঁজ ভাস্তি , ফ্যামিলিকে পেলেও দুলাভাই নাই । জানি তাঁকে আর পাব না । বুকের ভেতর কষ্ট কি পরিমান , সেইটা কাউকে বোঝানোর চেষ্টাও করবো না । ছোট বেলা থেকে যাদের সাথে বড় হয়েছি , তাদের কারো লাশ দেখতে কেমন লাগে , সেইটা আপনার তো জানার কথা । তারপরেই নিজেকে সংযত রাখার চেষ্টা করে যাচ্ছি , চাচ্ছি না খুনের বদলে খুন হোক । চাইছি বিচার হোক ।
ব্যক্তিগত শোকে আচ্ছন্ন হয়ে ব্লগে এসে কাউকে উত্যক্ত করা , আর সবার মধ্যে কৌশিকের লেজ দেখাটা অনেক বেশি দায়িত্বজ্ঞানহীনতা । ১৬৮ জন লাশের বদলা নিতে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়াটা আরো অনেক বড় দায়িত্বজ্ঞানহীনতা ।
যে ভাবে সেনাবাহিনীকে দেবতা বানিয়ে দেবহত্যার প্রতিশোধ চাওয়া হচ্ছে , ভয়াবহ শোকের মুহূর্তেও সেই ঘোর থেকে বেরিয়ে আসতে না পারাটা অনেক অনেকবেশি দায়িত্বজ্ঞানহীনতা ।
আপনি খুব ভালো আর সুস্থ মস্তিষ্কে থাকেন এবং গত বেশ কয়েক মাস যেমন আমার ব্লগ এড়িয়ে চলতেন সেই রকম এড়িয়ে চলুন । সেটাই ভালো । আমার বক্তব্য অন্যায় মনে হলে নিজে পোস্ট দিন । আপনার কথা আপনি আপনার মত করে বলুন । আমি আমার মত করে বলি । ভদ্রতা রক্ষার জন্যই এই অনুরোধটা করছি । খামোখা বাহাস করতে ভালো লাগছে না ।
নির্বাক সুশীল বলেছেন:
আরিফ জেবতিক এর কমেন্টের পর আর কিছু বলার থাকে না।
একটা পিসি চোখের সামনে নিয়ে রাজা-উজির সবাই মারতেসে এইখানে। ইনিও তার ব্যতিক্রম নন।
লেখক বলেছেন: আপনারা তো ব্লগে বসে জামাতের রাজা উজির মেরে সাফ করে ফেলেছেন , সাফ করার জন্য রীতিমত এ টিম বানিয়ে , হেড কোয়ার্টার খুলে বসেছেন ।
খুনী বি ডি আর ধরার জন্য কোন কোয়ার্টার বসাননি এখনো ? ওহ , সরি , আপনি তো পিসিতে বসে কিছু করেন না , যা করেন সব রিয়েল।
পিসি ছেড়ে রাস্তায় নামছেন না কেন? যান , নেমে পড়ুন, খোদা হাফেজ ।
আমার ব্লগ একাউন্টে বসে আমি কি করবো না করবো সেইটা আমারেই বুঝতে দেন। ভুল করি , ঠিক করি , সেই দায় আমার । দায়িত্বও আমিই নিয়েছি ।
আপনার মাথা না ঘামালেও চলবে। ভালো থাকুন এবং দূরে থাকুন।
কায়েস মাহমুদ বলেছেন:
লেখক বলেছেন: বাই দা ওয়ে , আর্মড ফোর্সের ভিতরের এই সব ঘটনার একটাও কিন্তু বাইরের লোকের গোচরে আসেনি । তাদের সম্মান রক্ষা করা হয়েছে । তবে আমি পরিণতি গুলো জানি ।
১। স্বামীর ব্যাচ মেটের হাতে ধর্ষিত স্ত্রীর তালাক হয়ে গেছে । বাইরের কেউ জানে না , কেন ।
২। সি এম এইচের মহিলা ডাক্তার মামলা করেননি । তাকে প্রমোশন দিয়ে অন্য কোথাও পাঠানোর চেষ্টা হয়েছিলো । মানসিক ভাবে পাগল হয়ে যাওয়ার পরে তিনি সুস্থ হয়েছিলেন কিনা সেই খবর আর পাইনি । অসুস্থতা দেখিয়ে অনেক দিন চাকরীতে যোগ দেন নাই , যতদূর মনে পড়ে ।
৩। শিশু যৌন নির্যাতনকারী অফিসারের বিরুদ্ধে অনেক কানাঘুষা শুরু হলে এবং অনেক মহিলা শারীরীক লাঞ্ছনার ( ফরমালি না) অভিযোগ করলে তাকে দ্রুত অবসর দেওয়া হয় ।
পার্টিতে কল গার্ল নিয়ে এসে ফুর্তি ফার্তা , কলিগের বউ নিয়া টানাটানি , কত যে কাহিনী আছে । সূর্য সন্তানেরা অন্য সবার মতই দুষ্টুমী করে , তবে তাদের গুলো বাইরে আসে না , এই আর কি
এইগুলোর সুত্র কি???
এই কাজগুলো কি সব আর্মি অফিসাররাই করে??
নাকি ৫০% করে??
নাকি কিছু সংখ্যাক করে??
এগুলোকি বিচ্ছিন্ন ঘটনা নাকি সবসময় হয়??
আপনি কি নিজে দেখেছেন নাকি কারো কাছ থেকে শুনেছেন??
আশা করি উত্তর পাব।
ধন্যবাদ।
লেখক বলেছেন: এইগুলোর সুত্র কি???
আপনি কোর্ট হলে , সুবিচার নিশ্চিত করলে আমি অবশ্যই সূত্র উল্লেখ করবো । তখন একেবারে নাম ধাম সহকারেই দিতে পারবো । ঠিক আছে ? যেহেতু কোন ব্যক্তির পরিচয় প্রকাশ করিনি সেহেতু কারো ব্যক্তিগত মান হানিও হয়নি , সূত্র প্রকাশ করে কাউকে স্টিগমায় ফেলতে চাই না । ঘটনা পরিচিত মহলে ঘটেছে ।
এই কাজগুলো কি সব আর্মি অফিসাররাই করে??
নাকি ৫০% করে??
নাকি কিছু সংখ্যাক করে??---
আপনি স্ট্যাটিস্টিক্স চাইলেন কি মনে করে !!! আপনার কি ধারনা আমি সার্ভে করেছি ? বা অন্য কেউ সার্ভে করেছে ? সাধারন জনগণের যত পার্সেন্ট এই ধরনের অপরাধের সাথে যুক্ত তত পার্সেন্টই করে । আমরা কি বিচার ব্যবস্থাকে বলে দেই যে জনগনের এত পার্সেন্ট জড়িত থাকলে বিচার করা হবে আর তার চেয়ে কম হলে বিচার করার দরকার নেই ?
আপনাকেই জিজ্ঞেস করি । কত পার্সেন্ট হলে তার বিচার করা উচিত বলে মনে করেন ?
আর কত পার্সেন্ট হলে ধামা চাপা দেওয়া ঠিক আছে বলে মনে করেন ?
আপনার মত অনুযায়ী কত পার্সেন্ট কিংবা সংখ্যার হিসেবে কয়টা পর্যন্ত খুন, রেপ, শারীরীক নির্যাতন , নারী অবমাননা কিংবা দুর্নীতি আমাদের মাফ করে দেওয়া উচিত বা ওভার লুক করা উচিত জাস্ট বিকজ তারা প্রতিরক্ষা বাহিনীর লোক ?
এগুলোকি বিচ্ছিন্ন ঘটনা নাকি সবসময় হয়??
আপনার এই প্রশ্নটা দেখে তব্ধা খাইলাম । সব সময় মানে কি? বিচ্ছিন্ন মানে কয়দিন পর পর হলে বিচ্ছিন্ন বলবো ?
দুর্নীতির বেলায় সামরিক অস্ত্র যতবার কেনা হয় , ততবারই টাকা পয়সা লোপাট হয় । দুই একবার ছাড়া । রাস্তা নির্মান , রাস্তা মেরামত , ইত্যাদি কাজ এ লোপাট হয় । অস্ত্র কেনার সময় মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে খুব শীঘ্রই এই ধরনের মাল কিনে জনগণের টাকা লোপাট হয় । আর কত বলবো ?
আপনি কি নিজে দেখেছেন নাকি কারো কাছ থেকে শুনেছেন??
এইটা আরো চমৎকার প্রশ্ন । ভাই কয়টা রেপ নিজে দেখে বিশ্বাস করতে হয়েছে আপনাকে ? যেই রেপ গুলা আপনার নিজের সাথে ঘটে নাই কিংবা চোখের সামনে হয় নাই , সেই গুলা সম্পর্কে নিশ্চিত হওয়ার কি আর কোনই উপায় নাই ? একটু ভেবে দেখেন তো । কোন পরিস্থিতিতে আপনি সিওর হইতে পারেন যে আপনি যা জানেন সেইটা সত্য ?
নিজেই চিন্তা করেন একটু ।
যে পার্টি থেকে চলে আসতে বাধ্য হইসে তার কাছ থেকে পার্টির কথা জানি । আর কিছু বলতে হবে ?
কেনাবেচার সাথের অনেক ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে জানি ।
সূত্র কেন সব সময় দেওয়া যায় না বা উচিত না এইটা কি আপনারা বোঝেন না ?
ঠিক আছে , একটা ভিন্ন ঘটনা বলি । বিশ্বনন্দিত এক খেলোয়াড়কে তার বাংলাদেশী বান্ধবীর সাথে রাত তিনটা সাড়ে তিনটার দিকে ঢাকার রাস্তায় ধরে ফেলে কিছু অফিসার । বিদেশী খেলোয়াড়ের কিছু হইলে বাংলাদেশের বদনাম হবে বলে কয়ে তাকে ফেরানো হয় হোটেলে । এখন অফিসার আমার পরিচিত । আমি জেনেছি তার কাছ থেকে। আপনার কি মনে হয় আমি এর সূত্র ব্লগে দিতে পারবো যদিও আমি জানি ঘটনা পুরাই সত্য ?
ধন্যবাদ।
আলমগীর কুমকুম বলেছেন:
হত্যাকারীদের ঘৃনা করি। যারা হত্যার শিকার তারা সেনা কর্মকর্তা না মাছের ব্যবসায়ী সেটা বিবেচ্য নয়। কিছু ব্লগ বুদ্ধিজীবির হত্যাকারী বিডিআরদের প্রলেতারিয়েত বানানোর জন্য উঠেপড়ে লাগাকে ( দুঃখজনক ভাবে আপনিও তাদের অন্যতম) সংগত কারণেই মেনে নিতে পারিনি। নৈতিকতার দিক থেকে আর্মি পুলিশ বিডিআর এর মধ্যে তেমন ফারাক নেই, সবাই নানান সময়ে পাবলিকের উপর অত্যাচার করেছে। দুর্নীতিতেও কেউ কারো থেকে কমনা। সীমান্তে বিডিআরদের বাড়তি রোজগারের অন্যতম উপায় হলো চোরাচালানী ও পাচারকারীদের সহায়তা। ব্লগের বুদ্ধিজীবিদের জ্ঞানগর্ভ কথাবার্তা দেখে মনে হয় বিডিআর বিরাট বিপ্লব ঘটিয়ে ফেলেছে। সীমান্ত এলাকায় যান বিডিআর "প্রলেতারিয়েত" পশ্চাৎদেশের রন্ধ্র দিয়ে ঢুকায়া দিবে!
লেখক বলেছেন: একটা প্রশ্নের উত্তর দেন ।
বিচার করে আইনানুগ পদ্ধতিতে ফাঁসি চান ?
নাকি , বিচার আচার মানি না , সোজা ফায়ারিং স্কোয়াড - এইটা চান ?
আমি প্রথম দলে ।
আজ পর্যন্ত দেশে বড় বড় টার্নিং পয়েন্ট এর কারন খুন গুলোর কোন সুষ্ঠু বিচার হয়নি ।
৭১ এর গণহত্যার বিচার হয়নি ।
মুজিব হত্যার বিচার বহু কষ্টে আগানো গেছে , তাও এখনো কার্যকর হয়নি ।
চার নেতা হত্যার বিচার ?
জিয়া হত্যার বিচার হয়নি।
জিয়াকে হত্যার পর বিচারের নামে শত শত অফিসারকে বিনা বিচারে খুন করার বিচার ?
সাম্প্রতিক কালে কিবরিয়া হত্যার বিচার ?
৬০ / ৭০ টা লাশ দেখে সহ্য করতে পারছেন না । ১৩০০ সেনা অফিসার , বেছে বেছে মুক্তিযোদ্ধা অফিসার যখন হত্যা হলো , কাউকে একটা টু শব্দ পর্যন্ত করতে দেওয়া হলো না --- এইটা মেনে নিতে পারেন নাই ?
নিয়েছেন তো , তাই না? ১৩০০ লাশ কি এইভাবে মিডিয়াতে এসেছিলো ?
এই গণহত্যার জন্য এরশাদের , সংশ্লিষ্ট সেনা অফিসারদের বিচার করেছেন আপনারা ?
নাহ , আমি সাফাই গাইছি না । আমরা আইনকে প্রতিষ্ঠিত না করে বে আইনি ভাবে হয় হত্যার বিচার না করে ফেলে রাখছি , না হলে প্রতিশোধ নিচ্ছি ফাঁসিতে ঝুলিয়ে ।
ক্ষতিটা কার হচ্ছে ?
আমাদের । বার বার আমরা বিনা বিচারে হত্যার দুষ্ট চক্রে বাধাই থাকছি , বেরোতে পারছি না ।
বি ডি আর কে গরীব বলে ছেড়ে দেওয়ার কথা তো বলছি না , বলছি গরীব বলে বিনা বিচারে ফাঁসিতে ঝোলানো যেন সহজ না হয় ।
ফাঁসিই হোক । সবার ফাঁসি হোক । কিন্তু , এই বি ডি আর জওয়ানদের পরিবার গুলো যেন বলতে না পারে আমার ছেলেকে, স্বামীকে , ভাইকে ক্ষমতাশালী বড়লোক বিচারকরা চোখে ঠুলি আর মুখে তালা দিয়ে হত্যা করেছে । সে সত্যি দোষী ছিলো কিনা , জড়িত ছিলো কিনা , তার কোন প্রমান আমরা কোনদিনই পাইনি ।
আমি কি বোঝাতে পারলাম ?
যেই রিকশাওয়ালা , " বি ডি আর আমার ভাই " বলে ট্যাঙ্কের সামনে বুক পেতে দিয়েছিলো , তার মত যখন শত শত স্বামীহারা , সন্তানহারা , পিতৃহারা এই ভাবে রিভোল্ট করবে , তখন দেশটাকে বাঁচাতে পারবেন তো ?
সেই জন্যই বার বার বলছি , বিচার হোক । মানুষ জানুক পাপীকে তার পাপ প্রমানিত হয়েছে বলেই শাস্তি দেওয়া হচ্ছে ।
বি ডি আর এর পরিবার আর সেনা পরিবার গুলো যেন শত্রুতে পরিণত না হয় ।
দেশের ভিতরে একটা যুদ্ধ বাধিয়ে আপনারা কি লাভ করতে চাচ্ছেন , আল্লাহ মালুম !
দ্বিতীয়নাম বলেছেন:
জেলাস এই মধ্যবিত্ত অতি জটিল চীজ। হিংসুক এই চীজগ্রুপ অন্যগ্রুপের বিপর্যয়ে পুলকিত হয়ে জস্টিফাই করে বিপর্যয়ের যৌক্তিকতা, বিপর্যস্ত-বিধ্বস্ত প্রতিপক্ষর চরিত্রনাশে হাতে-মুখে ফেনা তুইল্যা ফেলায় আর বিপর্যয়ের টুলরে মর্যাদা দেয় প্রোলেতারিয়েতের।একটা মন্তব্য পাইছিলাম - "রাস্তায় নিতান্ত অত্যাচারিত গরীব কাউকে দেখলে তাকে সাহায্য করতে মন উঠলে উঠে, আমরা করিও। আবার খুব দামী একটা গাড়ী সামনে দিয়ে হুস করে চলে গেলে নিজেকে মনে মনে ঐটার মালিক ভেবে স্বপ্ন দেখি, আবার সূযোগ পেলে ঢিল ও ছুড়ি।"
লেখক বলেছেন: খুবই জ্ঞানী মন্তব্য । ভালো লাগলো ।
আপনি কোন গ্রুপে পড়লেন ? জেলাস মধ্যবিত্ত নাকি টুল প্রোলেতারিয়েত ?
যতদূর মনে পড়ে , এর বাইরে সুবিধাবাদী জ্ঞানী মধ্যবিত্ত বলে একটা গ্রুপ আছে যেইটার ভিতর আমারও জন্ম , এরা ক্ষমতারটা খায়, তলারটা নিয়ে কবিতা লেখে আর পাশেরটার সমালোচনা করে নিজের সততা প্রতিষ্ঠা করে । এরা ততক্ষন প্রান্তিক হ্যাভ নটদের বিপ্লব সমর্থন করে যতক্ষন নিজের হ্যাভ এর উপর গরীবের হাত না পড়ে , ততক্ষন হত্যাকে অধিকার আদায়ের যুদ্ধ বলে যতক্ষন নিজের গায়ে গুলি না লাগে আর পাশবিকতাকে বুর্জোয়াদের শোষনের ফলাফল বলে গালি দেয় ক্ষমতার বলয়ে ঢোকার পথ পরিষ্কার করতে করতে ।
এই গোষ্ঠির হাতে মানবিক গুলি আবিষ্কার হয় , অমানবিক গুলির মত উহারা মৃত্যুর সাথে সাথে প্রয়োজনের অতিরিক্ত মাংস ও রক্তকে স্থানচ্যুত করে না ।
সীমান্ত আহমেদ বলেছেন:
Click This Link আপনার মাধ্যমে সামুর উদ্যোগী ব্লগারদের কাছে আবেদন রইল, শহীদ বেসামরিক পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্য সামুর প্লাটফর্ম তৈরি করা যায় কিনা। নিরীহ বেসামরিকদের প্রাপ্য মর্যাদা আর বেসামরিক লোকগুলোর ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে মানবিক আবেগে দাঁড়াতে চাই।
সামুর মানবিকতার ঝান্ডাধারীদের নজরে এরা কি পড়বে? নাকি সাধারণ মানুষ মিডিয়ার চোখ থেকে অদৃশ্য হওয়া এসব পরিবারের কান্ণা শুধুই নীরবে ঝরে যাবে।
অফটপিক মন্তব্যের জন্য দুঃখিত। কিন্তু এদের কথা ভেবে আর কোন আলোচনা সমালোচনায় মন বসছে না।
লেখক বলেছেন: অফ টপিক না , বরং এইটা আরো বেশি করে নজর দেওয়ার মত টপিক ।
আপনি মনে হয় জানেন না , আমি কয়দিন আগেও ছিলাম অনুপস্থিত ব্লগার । এখন ঘুমাতে পারি না , প্রচন্ড অস্থির আছি বিধায় দিন নেই, রাত নেই ব্লগে ঢুকে বসে থাকি । সমর্থন রইলো । খুব বেশি কিছু করতে পারবো না হয়ত তবে চেষ্টা করবো ।
জীবনের টানে আবার অনুপস্থিত হয়ে গেলে ক্ষমা ঘেন্না করে ভুলে যেয়েন ।
কায়েস মাহমুদ বলেছেন:
জানসাধারন যত পার্সেন্ট এই রকম অপরাধ করে তত পার্সেন্টই আর্মিরা এই রকম করে।
তাইলেতো খারাপ কি, এরা তো জনসাধারন থেকেই উঠে এসেছে।আর জনসাধারনের যে খারাপ ভাগ ওরা আর্মিতে আইসাও ভাল হতে পারে নাই।
যাই হোক আি আপনার কাছ থেকে জানতে চেয়েছি যেহেতু আপনি ওদের অনেক কাছ থেকে দেখেছেন।
কয়েক বৎসর আগে জাতিসংঘের শান্তি মিশনের রিপোর্ট দেখলাম।
আফ্রিকায় যত শান্তিরক্ষী বাহিনি আছে ইন্ডিয়া এবং পাকিস্তান সহ বাংলাদেশ ।
তার মধ্যে ইন্ডিয়া এবং পাকিস্তানের আর্মিদের বিরুদ্বে গনধর্ষন ও শিশু ধর্ষনের অভিযোগ আছে অনেকগুলো।কিন্তু বাংলাদেশের আর্মিদের বিরুদ্বে একটা অভোযোগ ও নেই।
তখন নিজেকে একজন বাংলাদেশী ভাবতে গৌরব লাগে অনেক বেশী।
আর আপনি যেটা বলেছেন কত পার্সেন্ট হলে বিচার করা যাবে আর কত পার্সেন হলে যাবেনা , তার জন্য আমি বলিনি।
শুধু জানার জন্য বলেছি।
ওরাতো মানুষ, ফেরেশতা নয়। জনসাধারন হতেই যোগ দিয়েছে, ফেরেশতা হতে যোগ দেয় নাই।
মন্তব্য নিষ্প্রয়োজন।
ধন্যবাদ।
মাহবুব সুমন বলেছেন:
ভালো লেগেছে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















অপেক্ষা করুন আস্তে আস্তে সব হবে।