আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না?

২৭ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৮

শেয়ারঃ
0 0 0

১। ব্লগে দিনটা শুরু হলো রোমানিয়ার গায়ক লিভিউ মিতিতেলুর গান চুরি পোস্ট পড়ে । ছেলেটা গান গায় ভালো । কিন্তু বাংলাদেশের একটি বিখ্যাত গান " ভ্রমর কইয়ো গিয়া" এর সুর একেবারে রীতিমত "এস্তেমাল" করে ফেলার বছর খানেকের ভিতরেও কেউ মামলা করেনি কপিরাইট আইনে কিংবা প্রতিবাদও হয়নি তেমন। উল্লেখ্য এলবামটা ২০০৮ সালে প্রকাশিত।

বাংলাদেশে সাধারনত এই রকমই হয়। চুরি ডাকাতি খুন সব শেষ হয়ে যাওয়ার পরে ঠুটো জগন্নাথ ফুলিশ এসে বলে আইন নিজের হাতে তুলে নেবেন না । আমাদের মাটির উপরে পানি, বিদ্যুৎ, টাকা , রেমিটেন্স , ফসল চুরি যায়। মাটির তলা থেকে গ্যাস , তেল, কয়লা চুরি যায়। আমাদের স্বাধীন স্বার্বভৌম দেশের রাস্তা থেকে মাত্র দুই তিনটা সি আই এ কিংবা এফ বি আই এর হাতে বাংলাদেশী ছেলে চুরি যায়। আমাদের আইন আদালত থেকে হর হামেশা দলিল চুরি যায়। দালালদের হাতে পড়ে দেশের সম্পদ , টাকা পয়সা চুরি যায়। মাসে মাসে গরীব শ্রমিকের লাশ থেকে দু মুঠো ভাতের স্বপ্ন চুরি যায় । বার্মা ভারতের জাহাজ এসে আমাদের সাগরের মাছ চুরি যায় । এক সময় আমরা বুকের ভিতর অসহ্য যন্ত্রনা নিয়ে দেখি ভোটের যুদ্ধে আমাদের সকল আশা, আকাঙ্ক্ষার সাথে সাথে আমাদের প্রিয় পতাকাটাও চুরি যায় । আমরা প্রতিবাদ করেও করি না । মাঝে মাঝে অক্ষম ভিক্ষুকের মত ঢিল ছুড়ে রাগ প্রকাশ করি । আমরা ন্যাংটা , গরীব , অভুক্ত , বার বার প্রতারিত --- তারপর ও আমরা অন্যেরটা চুরি করে , ডাকাতি করে খাই না । আমরা আইন নিজের হাতে তুলে নেই না ।

সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেই কেবল জ্বলে উঠি মনে হয় । নইলে শত শত বার প্রতারিত হওয়ার পরেও আমরা এত দয়া, এত ক্ষমা, এত অসীম ধৈর্য্য ধারন করি কি করে?

শালার বাঙ্গাল ! ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না?

২। সিনেমার শেষ দৃশ্যে পুলিশের আগমনের অপেক্ষায় থাকা শ্লার বাঙ্গাল ইদানিং কেন যে টিপাই এর পিছে লাগলো! বহুত মুশিকল হো রাহা হ্যায়! যা বাবা, কোথায় নালা নর্দমা মারা মারি কাটাকাটি করে আর ভাত খুঁজে মরবি , তানা ! আসলেই, বাঙ্গাল হঠাৎ ঘর পোড়া গরুর মত ফারাক্কা , টিপাই নিয়ে মাতলো কেন , এইটা নিয়ে অনেকেই নাখোশ। আসলে, অনেকেই না, সকলেই নাখোশ।

আমরা তো এই দুনিয়ায় পুরাই একা এখন। আগে আমেরিকা পিছে লাগলে আমরা রাশিয়ার লুঙ্গি ধরে কেঁদে পড়তাম। এখন সেই রাশিয়া নাই। একলা আমেরিকা তান্ডব নৃত্য করে বেড়াচ্ছে । নতুন শত্রু হলো চীন। চায়না ঠেকাও লড়াই এ আমেরিকা মিত্র বানিয়েছে ভারতকে। কারন ভারতের ১০০ কোটি ক্রেতার বাজার। আবার ভারত যাতে বেশি বাড় না বাড়ে তাই পাকিস্তানকে নিউক্লিয়ার পাওয়ার বানিয়ে রেখে দাও। মনে পড়ে যায় ইরাক ইরান যুদ্ধের কথা যখন আমেরিকা দুই দেশের কাছেই অস্ত্র বেচতো আর যুদ্ধটা যাতে শেষ হয়ে না যায় , তার চেষ্টা চালিয়ে যেত। এই অস্ত্র বেচে নিজেরা বড়লোক হওয়ার ফরেন নীতিতেই আজকে সারা পৃথিবীতে যুদ্ধাবস্থা জিইয়ে আছে । আরবে ঈজরায়েল। পূবে নর্থ কোরিয়া । আফ্রিকার তেল আর ডায়মন্ড ব্যবসা তো বলাই বাহুল্য। দক্ষিণ আমেরিকার ড্রাগ লর্ডস । যত ঝামেলা তত লাভ। যত যুদ্ধ তত লাভ। ডিভাইড এন্ড রুল ।

তো এই দুনিয়া জুড়ে সম্পদ দখল আর দেশ দখলের কবলে আমরা হইলাম ফাতরা আতরাফ জাতীয় এতিম। আমাদের কোন বন্ধু নাই। আমরা কোন দিক দিয়েই খুব বেশি লোভনীয় বস্তু না যে অন্য কোন দেশ নিজেদের স্বার্থে আমাদের বন্ধু হবে , যেমন আমেরিকা হয়েছে ভারতের। আমাদের পশ্চিমে আমেরিকা - ভারত জোট। পূবে চায়না । আমেরিকা ভারতকে ডার্লিং বানানোতে আমরা ভারতের সাথে জোরে পারি না । চায়না বার্মাকে এক রকম কিনে রেখেছে , সুতরাং এই দিক দিয়ে সাগর তথা নৌ পথের জন্য চীনের চট্টগ্রাম কিংবা খুলনাকে দরকার নাই। অতএব আমরা চীনের বন্ধু নই, স্রেফ বাজার। তাদের চরম সস্তা জিনিস্পত্রের গরীব বুরবক ক্রেতা।

উত্তরে হিমালয় , নেপাল , ভূটান সবই ভারতের দখলে। দক্ষিণে সাগর।

রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে , এই রাজা হলো আমেরিকা আর চায়না। উলুখাগড়া বাংলাদেশের প্রাণ যায় যায় । ভারত নেপো হয়ে দই মারছে । এখন আমরা কি করবো ? বাঙ্গাল রাশিয়ার ধামা ধরবে না, পাকিস্তান চিরশত্রু, দাদাদের ঘটি সাফ করতেও নারাজ।

শালার বাঙ্গাল ! ব্যাড়ে ঘাউরা চীজ হ্যায় না?

৩। আগেই বলেছি বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ নিজে দুর্বল, আবার কোন শক্তিশালী বন্ধুও নেই। এক অর্থে আমরা এতিম। কিন্তু আবার অন্য কোন দেশের চাকর, বাকর , মেথর হয়ে তাদের গু সাফ করতেও রাজি না । তাইলে কি করা ? বড় বড় দেশ গুলো মিলে তাই হতচ্ছাড়া বাঙ্গালের কোমর ভেঙ্গে দেওয়ার ষড়যন্ত্রে নেমেছে। এটা সেই ম্যাট্রিক্সের ঘুমন্ত মানুষদের মত। যারা একটা ভার্চুয়াল রিয়েলিটিতে বসবাস করে , যেটা বিশ্বাসযোগ্য রকমের ইম্পার্ফেক্ট । কিন্তু তারা কেউ জানে না তারা আসলে ঘুমিয়ে ঘুমিয়ে কৃত্রিম মেশিনদের শক্তি বা তাপের যোগান দিচ্ছে । আমেরিকা, ভারত , চীন কিংবা অন্যান্য দেশ আমাদেরকে ঐ রকম তাদের শক্তি যোগান দেওয়া ঘুমন্ত চাকর করে রাখতে চায়। মুশকিল হইলো , আমরা চাকর হইতে চাই না। ঘুমাইতেও চাই না ।

ঠিক এই কারনেই টিপাইমুখী বাঁধ হবেই । ভারত তার নিজের স্বার্থে বানাবে । কিন্তু অন্য কোন দেশ প্রতিবাদ করবে না । কিংবা ইরাক যুদ্ধের মত নিন্দা জানিয়েই দায়সারা কাজ সারবে। বাংলাদেশ যতদিন পর্যন্ত কোন মতে দু চারটা খেয়ে পরে স্বাধীন থাকবে , ততদিন পর্যন্ত এই ঘাড় ত্যাড়া ন্যাংটা গুলাকে চাকর বাকর বানানো যাবে না । এই কারনেই বাংলাদেশকে মরুভূমি বানানো দরকার । কৃষি নির্ভর বাংলাদেশের প্রাণ ভ্রমরা নদী গুলা শুকানো দরকার । চাষ বাস এর , ফসলের সম্ভাবনা শেষ করে দেওয়া দরকার । এই হারামী জাতটা কেন যে একটু খাইতে পাইলেই আর কিছু চায় না !

শালার বাঙ্গাল! ব্যাড়া ঘাউরা চীজ হ্যায় না?

৪। তাইলে আমরা কি করবো ? এতিম এবং অসহায় অবস্থায় জিতবো না , সে তো বুঝতেই পারছি । কিন্তু তাই বলে কি হাল ছেড়ে দেব? কখনোই না । লড়াই না করার মানে হলো অন্য কোন দেশের হয়ে গু সাফ করা । সুতরাং কমরেড , লড়াইটাই শ্রেয়তর পথ।

আমরা কি জানি আমাদের শক্তি গুলো কি কি ?

আমাদের ভিতর ধর্ম , জাত, ইত্যাদি নিয়ে কোন ভেদাভেদ নেই । তাই আফ্রিকার মত হুটু টুটসি আর ভারতের মত হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করেও লাভ হয় নাই। তেতুলিয়া থেকে টেকনাফ আমাদের সবাই মোটামুটি একই রকম খাই, একই রকম কাপড় পরি, একই ভাষা বুঝি, একই রকম রীতি নীতি মেনে চলি । জাতিগত ভাবে আমরা হাসি খুশি, অতিথি পরায়ন, বন্ধু বৎসল এবং নানা রকম উস্কানি আর চুলকানির পরেও শান্তিপ্রিয় । এমন কি ইরাকে মুসলমান মুসলমান যুদ্ধ বাধানোর জন্য যেই কুর্দি কিংবা শিয়া সুন্নী বিভেদ, এই ধরনের বিভেদ ও বাংলাদেশে প্রবল নয়। আমরা ধর্ম মানি, কিন্তু ধর্মের দোহাই দিয়ে কাউকে মেরে ফেলা পছন্দ করি না । ---- এই সমস্ত কারনেই বাংলাদেশ এক অদ্ভুত জাতি । এই সমস্ত কারনেই বাংলাদেশ নিয়ে করা নানা রকম ষড়যন্ত্র সফল হইতে হইতেও এখনো হয় নাই ।

রাজনৈতিক দাঙ্গা বাধানোর চেষ্টা চললো। ধর্মীয় দাঙ্গা বাধানোর চেষ্টা চললো। সিপাহী বনাম সিভিল দাঙ্গা বাধানোর চেষ্টা চললো । কত রকম ঝামেলাই যে দেশের ভিতর চলছে, সামনে আরো আসছে ! কিন্তু এই গরীব , অশিক্ষিত কিন্তু অকল্পনীয় পরিশ্রমী আর স্বাধীনচেতা জাতিটা কিছুতেই পোষ মানলো না । আমরা নিজে দু মুঠো খেতে পেলেই অন্য কারো পাতে হাত বাড়াই না । তাই আমাদের লোভী করে তোলার চেষ্টা চলছে অবিরত । আমেরিকার মত বাংলাদেশেও একটা " বিবেকহীন- অচেতন- চরমভোগী" শ্রেনী তৈরী করা হয়েছে । ঘুষ ঢেলে ঢেলে ঘুষখোর করা হয়েছে । আমরা কথায় কথায় মুসলমানী জোশে কাউকে খুন করি না বলে আমাদেরকে নতুন করে মুসলমানিত্ব শেখানো হচ্ছে । গ্রামে , গঞ্জে , শহরে তাই বোরখার ছড়াছড়ি । আমরা এক ভাষায় কথা বলি বলে আমাদের ইশকুলে ইশকুলে ইংরেজি আর বাসায় বাসায় হিন্দীর শিকড় গজানো হচ্ছে । খুব সুক্ষ ভাবে আমাদের অসহিষ্ণু করে তোলা হচ্ছে ।

আমরা ভাবি , বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার নেই, বাংলাদেশে পেট্রো ডলার নেই, বাংলাদেশে সোনা হীরার খনি নেই , বাংলাদেশের পাশে আমেরিকা -রাশিয়া-চীন নেই । তাই বুঝি আমরা দুর্বল । তাই আমাদের লড়াই করা সাজে না ।

কিন্তু আমরা প্রতিনিয়ত ভুলে যাই , জাতি হিসেবে আমাদের পরিচয় , আমাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য , আমাদের জাতিগত চরিত্রটাই আমাদের সবচেয়ে বড় শক্তি । জ্বলে, পুড়ে , মরে ছারখার হয়ে যাব তবু মাথা নোয়াবো না - এই প্রতিজ্ঞাই আমাদের সবচেয়ে বড় শক্তি । হাড় জির জিরে বালক ও যখন মুষ্ঠিবদ্ধ হাতে হুংকার দেয়- " ভয় না পেলে ভয় দেখাবি কাকে?" ঐ মুষ্ঠিবদ্ধ কোটি কোটি হাতই আমাদের শক্তি !

আমাদের বেঁচে থাকাটাই আমাদের লড়াই । চাইলে আমরা পূবে ভারতের সেভেন সিস্টারকে স্বাধীন করে দিতে পারি, সেটা কূটচাল। চাইলে আমরা বার্মার মত সামরিক শোষককে বন্ধু বানাতে পারি, সেটা রণকৌশল । চাইলে আমরা দিনের পর দিন সংলাপে বসতে পারি , সে রাষ্ট্রনীতি ।চাইলে আমরা ভারতীয় খাবার, পোশাক, নিত্যপ্রয়োজনীয় জিনিস , বিনোদনকে বর্জন করতে পারি । সে অর্থনীতি । কিন্তু এটা ভুলে গেলে চলবে না , জাতি হিসেবে বাঙ্গালীত্বকে ধরে রাখতে পারাটাই আমাদেরকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারে , লড়াই করার অশেষ সঞ্জীবনী যোগাতে পারে । আর তার জন্য রক্ষা করা চাই আমাদের প্রান ভোমরা নদী গুলোকে ।

ভারত সরকারকে বুঝতে হবে,

শালার বাঙ্গাল! ব্যড়া ঘাউরা চীজ হ্যায়। না?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলাদেশমাতৃভূমিরাজনীতিজলপানিভারতটিপাইমুখীবাঁধফারাক্কা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৩
রাগ ইমন বলেছেন: অনেক বড় হয়ে গেলো । কিছুটা অগোছালোও। এই জন্য ক্ষমা প্রার্থী ।

অনুগ্রহ করে লেখার আকার দেখে ভয় পাবেন না । খুব সহজ কথাই লেখা আছে । নিশ্চিন্তে গড় গড়িয়ে পড়ে যান ।
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: কারে কইলা কোকিলা ?

৩. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৪
কুঙ্গ থাঙ বলেছেন: .... সুতরাং কমরেড , লড়াইটাই শ্রেয়তর পথ।
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: সেইটাই ! পাশে থাকুন ।

৪. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৭
লেখাজোকা শামীম বলেছেন: চরম হইছে রে ! আসল কথাটা রে। ++++++++++++++++++++
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: শামীম ভাই রে ! খুশি হইলাম রে !

২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: অনেক দিন পর। কি খবর?

৬. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৭
কপোত বলেছেন: আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড টা দিন তো, আমি এই ব্লগ টা মুছব। কারন ভাল ব্লগ তো আর লিখতে পারি না,যে আপনাদের মত আনন্দ করব....ভাল ব্লগ মুছে কিছুটা আনন্দ করি.....


+++
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: হা হা , ঠিকাছে !

৭. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৭
ভিজামন বলেছেন: নানী,
তুমিতো বেশ লেখ।
জটিলস্........................
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: আরে নাতিন, এত ভিজো না , নুমুনিয়া হইবে !

৮. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৯
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: অসম্ভব সুন্দর লিখেছেন.....।

পোষ্টে প্লাস|
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।

সবাই আপনার মত বিদ্রোহী হয়ে উঠুক!

৯. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৯
একরামুল হক শামীম বলেছেন: হুমম....

অফটপিক : আপু প্রোফাইল পিক চেঞ্জ করছেন দেখি :)
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: খেকু রে , তুই আর ভালো হইলি না ! ঐদিকেই চুক গেলো ?

২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১১. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:০৪
রাতমজুর বলেছেন: হ লগে ঘাউড়া পিল্লাচ!
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: রামু ঘাউড়া লুল

২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: কি আর কইবেন , কাস্তে শান দেন !

১৪. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:১২
অনন্ত দিগন্ত বলেছেন: বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখা যায় ইংল্যান্ড যেমন একসময় গায়ের জোরে পৃথিবীর একটা বিশাল অংশকে কলোনী বানিয়ে ফেলেছিল সেই সূত্র ধরেই কিন্তু আজকে আমেরিকা সারা বিশ্বে মিত্র সেজে যতটা সম্ভব নিজের করতলগত করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে ... রাশিয়াকে টুকরো করার পিছনে তাদেরই হাত ছিল, মধ্যপ্রাচ্যে তারাই অস্হিরতা সৃষ্টি করে বছরের পর বছর তেল উত্তোলন করে চলেছে ... সন্ত্রাসের জন্ম দিয়ে আজ সারা বিশ্বে সন্ত্রাসী নিধনের নতুন নতুন পদ্ধতি বাদলে দিচ্ছে ... তবে বিশ্বের বর্তমান অর্থনৈতিক মন্দা তাদের এ কুটকৌশলকে ঠিক কোন দিকে ধাবমান করবে তা এখন বেশ চিন্তার খোরাক জোগান দিচ্ছে ... হয়ত একটা সময় আসবে, ওরা নিজেদের প্রয়োজনেই আবার নতুন কোন কূটকৌশলে আমাদেরকে নতুন নতুন বিপদে ফেলতে পারে ...

অন্য দিকে তুমি ঠিকই বলেছ, জাতি হিসেবে আমাদের গৌরবময় ঐতিহ্য আছে, জ্বলে, পুড়ে , মরে ছারখার হয়ে যাব তবু মাথা নোয়াবো না ... সব ঠিক আছে ... সেই সাথে একটা জিনিস তুমিও স্বীকার করবে বাঙ্গালীর মেধা, যোগ্যতা তুলনামূলকভাবে অবিশ্বাস্য রকমের প্রখর ... তবে অপ্রিয় হলেও সত্য সে সবের যথাযথ প্রয়োগ আমরা করতে পারি না, ইনফ্যাক্ট - করিনা ...এটার সাথে সাথে আরো প্রয়োজন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়ার মতো যোগ্য নেতৃত্ব , যে / যারা ব্যাক্তিস্বার্থ ত্যাগ করে দেশের জন্য সমগ্র জাতীকে একত্রীভুত করে করবে ... এর পরে দেখ বাঙ্গালীকে কোন ক্ষেত্রে পৃথিবীর কেউ দমিয়ে রাখতে পারে কি না ...


২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: খুব গুরুত্বপূর্ণ কথা বলেছ। বাঙ্গালীর বুদ্ধি , মেধা কোন অংশেই কম না । তবে সত্যি কথা হলো মেধার বিকাশ ঘটতে হলে কিছু শর্ত পূরণ হতে হয় ।

খেতে পেলে মানুষ কাপড় খোঁজে ।
ভাত কাপড় পেয়ে গেলে ঘর বাধে ।
ভাত-কাপড়- ঘর পেয়ে গেলে তারপর শিক্ষা , বিনোদনের দিকে চোখ দেওয়ার সময় পায় ।


সুতরাং , মৌল চাহিদা গুলো পূরণ না হওয়া পর্যন্ত জ্ঞানের পিছনে শ্রম, মেধা, টাকা ব্যয় করা কঠিন। আবার অন্যদিক দিয়ে চিন্তা করলে , প্রয়োজন এবং বৈরি পরিস্থিতিই আবিষ্কার ও " ইনোভেটিভ" আচরনের চালিকা শক্তি ।

দেখা যাক, বেচে থাকার প্রয়োজনে বাঙ্গালী শেষ পর্যন্ত কি করে । স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে পারলে আজকে অনেক কিছুই হয়ে যেত । কিন্তু আমরা তো নামেই স্বাধীন । আমরা এখনো ক্ষুধার কাছে পরাধীন ।

১৫. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: জ্বলে, পুড়ে , মরে ছারখার হয়ে যাব তবু মাথা নোয়াবো না - এই প্রতিজ্ঞাই আমাদের সবচেয়ে বড় শক্তি । হাড় জির জিরে বালক ও যখন মুষ্ঠিবদ্ধ হাতে হুংকার দেয়- " ভয় না পেলে ভয় দেখাবি কাকে?" ঐ মুষ্ঠিবদ্ধ কোটি কোটি হাতই আমাদের শক্তি !

সাবাশ বাংলাদেশ।
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: চলছে লড়াই চলবে ।

১৬. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৪
শ।মসীর বলেছেন: জ্বলে, পুড়ে , মরে ছারখার হয়ে যাব তবু মাথা নোয়াবো না - এই প্রতিজ্ঞাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
-------------------------------------------------------
চমৎকার ভাবে মনের কথাটা বলার জন্য ধন্যবাদ।
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৭. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৩
সাধারণমানুষ বলেছেন: হাড় জির জিরে বালক ও যখন মুষ্ঠিবদ্ধ হাতে হুংকার দেয়- " ভয় না পেলে ভয় দেখাবি কাকে?" ঐ মুষ্ঠিবদ্ধ কোটি কোটি হাতই আমাদের শক্তি !

"সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে রয়,
জ্বলে, পুড়ে , মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়"
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: লড়াই চলুক প্রতি নিঃশ্বাসে

১৮. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫১
বৃত্তবন্দী বলেছেন: শালার বাঙ্গালী আসলেই ঘাউড়া...
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: হে হে , ঘাউরামি আমার অহংকার !

১৯. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:০০
রাতমজুর বলেছেন: খাইছে! মায় জানলো ক্যামতে ! :|:|:|
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: তাইলে কি পাড়াত মাইয়ারা জানবে?

২০. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:২১
হনলুলু বলেছেন: অনেক বড় লেখা .....
আপু কেমন আছেন ? :)
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: তুমি পড়লে ভালো আছি। না পড়ে মন্তব্য করলে ভালো নাই ।

২১. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৫
হনলুলু বলেছেন: এখনো খাইনাই ... :(
বুকমার্কড .... কাল্কে পড়বো ..... :)
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: এত রাইত করে খাস না রে ভাই আমার , পেট এর দফা রফা হয়ে যাবে ।

আচ্ছা , পড়লেই হলো

২২. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৫
নাজিম উদদীন বলেছেন: শালার বাঙ্গাল ! ব্যাড়ে ঘাউরা চীজ হ্যায়।
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: সেইটা বুঝলেই হলো

২৩. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৬
টোনা বলেছেন: খুব সুন্দর হইসে ... কি ইট আপ আপু ... :)
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ

২৪. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৭
নাজমুল আহমেদ বলেছেন: আসলেই বড় ঘাউড়া শালার বাঙ্গালী......

=====================

"সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে রয়,
জ্বলে, পুড়ে , মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়"


===================================
বড় লেখা সাধারনত পড়ি না তবে এ লেখাটা পড়তে কেন যেন তেমন কোন অসুবিধাই হলো না বরং কেমন জানি স্বস্তি অনুভব করলাম।
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ । একটু বেশিই বড় ।


আশা করছি এক টানে লেখা গেলে, এক টানে পড়াও হয়ত যাবে ।

২৫. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩১
শূন্য আরণ্যক বলেছেন: অনেককিছু চিন্তা করছেন ।

লাষ্ট প্যারাটাই সব বলে দিসে ।

কিন্তু কারো মাথায় কি ঢুকবে এই কথা ?
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: তা তো জানি না ভাই ! ঢুকতেও তো পারে ! আমি নিশ্চিত , অনেকেই এসব চিন্তা করে, আমার মত করে লেখে না হয়ত ।


সারাদিনের চিন্তা এক সাথে লিখতে গেলে খিচুড়ি হবেই

২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

২৭. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৫
আরেফিন জিটি বলেছেন: আমরা আসলেও বহুত ঘাউরা চিজ, দেয়ালে পিঠ ঠেকলে বাঙ্গালীর বাঘ হইতে সময় লাগেনা। আপসসটা হল কোন যোগ্য নেতা নাই, যা করার সাধারন জনগনকেই করতে হবে।
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: যা করার , সব সময় জনগণেই করে। মানুষের হাজার বছরের ইতিহাস তাই বলে ।

জনগনেই নেতা বানায় ।

২৮. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৯
মেঘ বলেছেন: বড়ই ভালো লাগলো+
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু । তোমার আগুন ঝরা লেখা পড়তে চাই ।

২৯. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৫৬
মনজুরুল হক বলেছেন:

কত না নদীর জন্ম হয়
আর একটা কেন গঙ্গা হয়না

কত না মানুষ জন্ম নেয়
ওরে একটা কেন জাত হয়না

আর একটা কেন গঙ্গা হয়না

ভিন্ন বৃক্ষে দুটি কুসুম ফুঁটলে গো এক সাথে
একই পূজায় লাগে তারা এক পূজারীর হাতে

ওরে ফুলের কোন জাত হয়না...বাউল গানের জাত হয়না....
আর একটা তাই গঙ্গা হয়না....আর একটা তাই গঙ্গা হয়না

উম্দা পোস্ট। বড়িয়া আন্দাজ। কাফি আজমাইশ।
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন: হা হা হা । বড়ই প্রীত হইলাম ।

এখন বহুত খুউব বলবো না মারহাবা ? মাইর খাওয়ার সম্ভাবনা প্রচুর!

৩০. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:০৮
মনজুরুল হক বলেছেন:

আরে ধুরো! মাইর দেয় ক্যাঠা?
কার মাথায় কয়টা ঘাড় ? ঘাড়ের উপ্রের সুপারীডা নামায়ালামু না!!
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন: আপনার পদবী পাল্টাইয়া , ভরসা রাখা হইলো !

অনেক সাহস পাইলাম!

৩১. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:১১
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
বস্ আপনের রাজনৈতিক জ্ঞান ভালা। আপনেরে +
বাঙালি ঠিক ঠিক আগে আগে বদনা হাতে দৌড়ায়...
মানে ঝুঁকি নিতে পছন্দ করে এবং ফেইল মারে।
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: বাঙ্গালী কি কি খারাপ করে শুনতে শুনতে কান পঁচে গেলো ।

চিন্তা করছি , কি কি ভালো করে , সেইটা নিয়ে লেখা দরকার । বাচ্চাদের সামনে এই সব আলোচনা করে করে আমাদের পরবর্তি প্রজন্মকে আমরা বাংলাদেশ ঘৃণা করতে শিখাচ্ছি ।

এইটা কি একবারো খেয়াল করি আমরা ?

একটা তিন চার বছরের বাচ্চাও কিন্তু সব কিছু খেয়াল করে মনে রাখে । বাপ মা এর আড্ডা তাকে শেখায় বাঙালী মানেই খারাপ ।

৩২. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:২১
পথিক!!!!!!! বলেছেন: হুদা বিষয়ে এত বড় লেখা পড়মুনা
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: আমিও জবাব দিমু না ।

৩৩. ২৯ শে জুলাই, ২০০৯ রাত ৩:২০
জাতেমাতাল বলেছেন: ......বাংলাদেশ যতদিন পর্যন্ত কোন মতে দু চারটা খেয়ে পরে স্বাধীন থাকবে , ততদিন পর্যন্ত এই ঘাড় ত্যাড়া ন্যাংটা গুলাকে চাকর বাকর বানানো যাবে না ......।


আপনার লিখাটা মনোযোগ দিয়ে পড়লাম। মনে মনে খুব খোঁজার চেষ্টা করছি, আসলে বিশ্বের কারা কারা আমাদের দাবায়ে রাখতে চায়! (আর তাদের লাভই বা কি? পূঁজিতান্ত্রিক বিশ্বব্যবস্থার অধীনে থেকে সে অবান্তর প্রশ্ন না হয় নাই তুললাম...)

একটা ধারনা দেওয়ার চেষ্টা করেছেন আমরা গরীব নই, আমাদের গরীব করে রাখা হয়েছে... বাঙ্গালীর ব্যার্থতার জন্য যাবতীয় সাফাই আপনি যত্ন করে মজুত রেখেছেন দেখা যাচ্ছে...

খুবই বিপদজনক আপনার এই জীবন দর্শন।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৬

লেখক বলেছেন: আমার কোন দোষ নাই, সব অন্যের দোষ - এইটাই যদি আপনার বোধ হয়ে থাকে , তাহলে আমি বুঝবো আপনি হলেন সেই প্রকৃতির মানুষ যে খালি অন্যের দোষ খুঁজে বেড়ায় । এই জন্যই হয়ত আপনি লেখার ভিতরে " রাগ ইমন কারে দোষ দিলো" তাই খুঁজে বেড়ালেন। খুবই দুঃখজনক আপনার এই জীবন দর্শন ।

নিজেদের দুর্বলতার কথা রাস্তা ঘাটে সারাক্ষণ আলোচনা হতে শুনি, পাশাপাশি গুণ গুলার কথা উল্লেখ করলাম, আপনার মাতাল মাথায় সেইটা ঢুকে নাই। আফসোস। একটু পজিটিভ দিক গুলাতে ফোকাস করতে শিখুন।

বাংলাদেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত দুনিয়ার কেউই নেয় না? সকলেই ধর্ম্পুত্তুর যুধিষ্ঠির?

আজকের দুনিয়ায় বালিতে মুখ গুঁজে আমার কোন শত্রু নাই ধরনের ছাগল জীবন যাপন আত্মহত্যার সমান । দুনিয়ার প্রতিটা দেশের সিদ্ধান্ত অপর দেশ গুলাকে কম বেশি প্রভাবিত করে, আমরা ভীষন ভাবে একে অপরের সাথে যুক্ত এখন, এইটা কি আপনি বুঝেন না?

আমাদেরকে দাবায়ে রাখলে কার কি লাভ এইটা চিন্তা না করে বরং এইটা চিন্তা করেন বাংলাদেশ স্বাবলম্বী , স্বতন্ত্র , শক্তিশালী হয়ে উঠলে কারো কোন ক্ষতি হয় কি না।

সবাই নিজের নিজের স্বার্থেই সিদ্ধান্ত নিচ্ছে , ভারত নিজের স্বার্থে বাঁধ দিচ্ছে , চীনও নিজের স্বার্থেই বাঁধ দিচ্ছে , ভারত -বার্মা নিজেদের স্বার্থে বাংলাদেশের সমুদ্রসীমা দখলের এজেন্ডা নিয়ে নেমেছে - এই খবর গুলা কি মিথ্যা ?

কিন্তু তাদের এই সিদ্ধান্ত গুলা যে বাংলাদেশের ক্ষতিকে অবহেলা করেই নেওয়া হচ্ছে - সেইটা কি মিথ্যা ?

বাংলাদেশকে আমি বলছি না অন্যের ক্ষতি করে বাঁচো । আমি বলেছি আমরা অন্যের ক্ষতি করে নিজেরা লাভ করতে পছন্দ করি না । এইটাই আমাদের গুণ। কিন্তু , অন্যেরা কিভাবে আমাদের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিচ্ছে , সেইটা জানা ও ঠেকানোর চেষ্টা করাটা জরুরী ।

৩৪. ২৯ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
লেখাটা দুইবার পড়লাম। ভালোই জোর দ্যায় মনে। বাঙালীর এই চরিত্রের সাথে সাথে কৌশলগত মিত্রতা ও কি জরুরী না?
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৭

লেখক বলেছেন: হ্যা, খুবই জরুরী ।

৩৫. ২৯ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৮
রাফা বলেছেন: আজীবন বাঙ্গালী হয়েই থাকতে চাই ; এটাই আমার অহংকার।আমাদেরকে যারা ধ্বংশ করার চেষ্টা করবে ,আমরা তাদের ধ্বংশের কারন হবো ;ধন্যবাদ , সাহস যোগানোর মত লেখার জন্য।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৮

লেখক বলেছেন: আরেকজনকে ধ্বংস করা কি জরুরী?

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৯

লেখক বলেছেন: কোন কথাটা ?

৩৭. ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৭
বিলাশ বিডি বলেছেন: ভালো লিখেছেন...

কিন্তু আমাদের বেশির ভাগ দুঃখ-কষ্টের কারণ মনে হয় আমরা নিজেরাই। আমেরিকা-ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এটা মনে হয় ঠিক না। পৃথিবীর সব দেশই চাইবে তার নিজের ভাগটা ঠিক রাখতে, আমাদেরকেও আমাদের ভাগ এর ব্যাপারে সচেতন থকতে হবে।

আর সব ব্যাপারে আমেরিকাকে না এনে আমরা সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান, নিউজিল্যান্ড ইত্যাদি দেশকে উদাহরণ হিসেবে দেখতে পারি। কারো সাথে ঝামেলায় না গিয়েও কিভাবে নিজেদেরকে একটা ধনী এবং সুখী দেশে পরিণত করা যায় এর জ্বলন্ত উদাহরণ এইসব দেশ।

"শালার বাঙ্গাল! ব্যড়া ঘাউরা চীজ হ্যায়। না?" - এটা দারুণ বলেছেন। কিন্তু এটা যাতে একটা কথার কথা না হয়ে সত্যিকারের উদাহরণ হতে পারে সেই কাজটা আমাদের করা উচিত।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৭

লেখক বলেছেন: বিভিন্ন রাষ্ট্রের প্রতি আপনার এই অগাধ বিশ্বাস দেখে একটু হাসলাম । আপনি এখনো স্বর্গের অধিবাসী । এক কাজ করেন, আমেরিকার সি আই এ -র একটা ওয়েব সাইট আছে । ঐখানে বিভিন্ন দেশ দখলের ও দেশের সম্পদ নিজেদের স্বার্থে কাজে লাগানোর স্বীকারোক্তি আমেরিকা নিজেই করেছে, সেই দলিল প্রমান ও নিজেরাই প্রকাশ করেছে । ঐগুলা পড়েন, বুঝতে পারবেন ।

বাকি যেই দেশ গুলার নাম করলেন , ওরা সম্পদ বাড়িয়েছে কি ভাবে কিংবা এখনো বিভিন্ন দেশ এর সারথে কি ভাবে বাণিজ্য করে , অন্যান্য দেশের রাজনীতিতে তাদের ভূমিকা কি - এই গুলা কি আপনি আসলেই জানেন?

আমেরিকা ইরাকে তেল নয় , ইরাকি জনগণকে মুক্ত করতে গিয়েছিলো , আপনি কি ঐ প্রোপাগান্ডায় বিশ্বাসী লোক?

কারো সাথে ঝামেলায় না গিয়ে - আপনার এই ঝামেলার সংজ্ঞাটা আসলে কি? সশস্ত্র যুদ্ধ?

আগের দিনের মতো জাহাজ দিয়ে দেশ দখল করে সম্পদ লুট করা আর আজকের দিনের মত বাণিজ্যের নামে অন্য দেশের সম্পদ শোষণ করা এই দুই পদ্ধতির মিল আর অমিল গুলা কি আপনি বুঝেন?

এক সানকি ভাত আর ১০টা ক্ষুধার্ত লোক এক জায়গায় থাকলে আপনার কি মনে হয় তারা ঝামেলা ছাড়াই একে অপরকে হটিয়ে নিজের ভাগে বেশি ভাত নেওয়ার চেষ্টা করবে না , করে না?

আপনার সচেতনতার স্তর আরেকটু মনে হয় শানিত করা দরকার । যে আপনার মনের মত চাকরীটা নিজের মেধার জোরে নিয়ে নেয় , তাকে আপনি ফেয়ার বলতেই পারেন কিন্তু সে যদি আপনার অজান্তে ইন্টারভিউ বোর্ডকে ঘুষ দেয় কিংবা আপনার গাড়ির চাক্কা খুলে রাখে কিংবা আপনাকে কিছু প্রশ্নের ভুল উত্তর শিখিয়ে দেয় যাতে আপনি ঠিক মত ইন্টারভিউই দিতে না পারেন, চাকুরীটা না পান ----

তখন কি বললেন ?

ও তো আমার সাথে কোন ঝামেলা করে নাই , মানে আমাকে ছুরিও তো মারতে পারতো , সেইটা তো করে নাই । আমারই দোষ , আমি চাকরী পাই নাই?

------------------------

আপনার কথা শুনে মনে হলো , আমেরিকার নেটিভ / আদিবাসীরা যে ইউরোপের দস্যুদের হাতে খুন হয়ে গিয়েছিলো এইটা ঐ আদিবাসীদেরই দোষ ছিলো । ইউরোপ তাদেরকে ঝাড়ে বংশে হত্যা করে একটা মহাদেশ দখল করে নিলো , এইটা ওদের কোন দোষ না ।

হত্যা না করে পাশাপাশি বাস করা সম্ভব ছিলো না?

৩৮. ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১:৪৩
ফারহান দাউদ বলেছেন: আমাদের চিৎকার করতে হবে, কথা বলতে হবে, জানাতে হবে আমরা চিৎকার করতে জানি, আর যারা কুযুক্তি দেখিয়ে এই বাঁধকে জায়েজ করতে হবে তাদের বাম্বু নিয়ে খেদাতে হবে।

আপাতত শুভ জন্মদিন।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৮

লেখক বলেছেন: হ।

জন্মদিন মানে কি? খায় না মাথায় দেয়?

ধন্যবাদ ।

৩৯. ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১:৪৮
শান্তির দেবদূত বলেছেন: কোন সমালোচনার করবো না, এককথায় চমৎকার লিখেছেন ..... মনে জোর পেলাম অনেক .....

প্রিয়তে নিয়ে রাখলাম, মাঝে মাঝে মনের জোর প্রয়োজন হলে পড়তে হবে .....
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৯

লেখক বলেছেন: তাও সার্থক !

পৃথিবীর এই লড়াইয়ে জাতি হিসেবে আমরা টিকে যাব না মরে যাব, জানি না । তবু লড়াই করেই মরতে চাই।

৪০. ৩০ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৯
সবাক বলেছেন: চুভ ঝন্মদিনগো আফা :)
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১০

লেখক বলেছেন: সুখী হউক, জগতের সকল প্রানী বিবাহিত হইয়া পড়ুক!

৪১. ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৮:৪৪
ফেরারী পাখি বলেছেন: হুম, ভালো লাগলো। কঠিন বিষয়ের সহজ প্রকাশ।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

৪২. ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
ইরফান আহেমদ বলেছেন:
রাগ ইমন,
বাংলাদেশ পডত গেলে আমগো বংগবন্দুর কি অইবো।
না জাতির পিতা না স্বাধীনতার ঘোষক।
সবগুলাইন পডত যাইবো।

বলি কি,
ধীরে, বিবি হাসু ধীরে।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১২

লেখক বলেছেন: আমার পোস্ট পড়ার আগে মদ না খাইতে অনুরোধ করা হইলো ।

মাতাল মাথায় কি উলটা পালটা বললেন , আমরা কেউই বুঝি নাই।

৪৩. ২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৮
দীপঙ্কর বলেছেন:
নিজের ঘর বাঁধতে গিয়ে অন্যের ঘরে আগুন দেয়াটা নিশ্চয়ই সমর্থন যোগ্য নয়, যেকোনও প্রেক্ষিতেই।

বিশেষ কটি লাইনের জন্য রিপোর্টেড।
আমি নিজে দেশীয় বেড়াজালে আস্থা রাখি না কিন্তু বেড়াজাল ভাঙতে নিজেরাইতো হাত লাগাবো নাকি দিন দিন আরও বেড়াতুলবো।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৪

লেখক বলেছেন: নিজের ঘর বাঁধতে গিয়ে অন্যের ঘরে আগুন দেয়াটা নিশ্চয়ই সমর্থন যোগ্য নয়, যেকোনও প্রেক্ষিতেই।
---------- জ্বি , এইটাই এই পোস্টের মূল বক্তব্য , যারা আগুন দিতে চায় তাদেরকে রুখে দাঁড়ানোর । আপনার এই কথাটা কি আপনি দিল্লী সরকারকে বুঝানোর কোন চেষ্টা করেছেন?

কোন লাইন গুলার জন্য রিপোর্ট করলেন, সেইটা উল্লেখ করার মত সৎ সাহস থাকলে ভালো হইতো।

কিসে লাগলো ?

৪৪. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৬
সাজিদ. বলেছেন: বাহ, দেখা যাচ্ছে ২ জনের ভাল লাগেনি । বাঙ্গালীরা উঠে দাড়াবে এটা দেখি অনেকেরই ভালো লাগেন ।

মনে রেখো, বাঙ্গালী কাদতে আসেনি, বিজয়ী হতে এসেছে। ইতিহাস তাই বলে।

+++
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৫

লেখক বলেছেন: সহমত ।

৪৫. ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৪
চতুষ্কোণ বলেছেন: লেখাটা খুব ভালো লেগে গেলো। প্রিয়তে...
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৫

লেখক বলেছেন: এত দিন পরে আমাকে এইখানে টেনে আনার জন্য অনেক ধন্যবাদ ।

৪৬. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১১
আরশী বলেছেন: চতুষ্কোণ বলেছেন: লেখাটা খুব ভালো লেগে গেলো। প্রিয়তে...
৪৭. ১৯ শে মে, ২০১০ রাত ৩:২৫
ভাইটামিন বদি বলেছেন: শালার বাঙ্গাল! ব্যড়া ঘাউরা চীজ হ্যায়। না?...

.....বুঝলেই হয়..(অন্যে না, নিজেরা)

 

মোট সময় লেগেছে ২.৭৯৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ