আমার এক ছাত্রের বাবা খুন হয়েছেন । (ইন্নালিল্লহা .।.।.। রাজেউন) । বাবা খুন হওয়ার সময় ছেলেটা ছিলো বাড়ির সামনে । বাবা কাছাকাছি কোথাও গিয়েছিলেন । ঠিক কোথায় বলতে পারেনি। আহত বাবা রক্তাক্ত অবস্থায় ছেলের সামনে পর্যন্ত পৌঁছে মুখ থুবড়ে পড়েন । কিশোর বয়সে ওর পিতা সম্বন্ধীয় শেষ স্মৃতি ক্ষত বিক্ষত বাবা কিছু বলতে চাইছে আর নিজের রক্তের ভিতরে ডুবে যাওয়া মুখ থেকে কোন অনুধাবনের যোগ্য শব্দ বেরুচ্ছে না ।
হঠাৎ দেখলে বোঝা যায় না । কিন্তু ছেলেটা প্রায়ই অসুস্থ হয়ে পড়ে । কোন শারীরিক কারণ খুঁজে পাই না। এটা সেটা জিজ্ঞেস করতে গিয়ে বের হলো এই খুনের কথা। বাংলাদেশের কোটি কোটি টাকার কোন প্রজেক্টের টেন্ডারে দুর্নীতির বিষয়গুলো ফাঁস করে দিয়েছিলেন এই ভদ্রলোক । তারপরেই অজ্ঞাত প্রতিপক্ষের হাতে খুন হয়ে গেছেন । সর্বনিম্ন দরদাতা হিসেবে তাঁর কোম্পানি কাজটি আর পায়নি । পেয়েছে অন্য কোম্পানি । যেই কোম্পানি পেয়েছে সেই কোম্পানির দুর্নীতির খাতাই নাকি এই ভদ্রলোক খুলেছিলেন বলে জানা যায় । ওর কথাতেই শুনুন," অনেকেই বলে আমি নাকি পাগল হয়ে গেছি । আমি জানি আমি পাগল না , কিন্তু স্বাভাবিক ও না । আমার বাবার হত্যাকারীকে বের করতে পারলেই আমি স্বাভাবিক হতে পারবো।"
হত্যাকারী কে হতে পারে সেইটা কিভাবে প্রমান করতে হয়?
আমার বিদ্যার দৌড় ডিটেক্টিভ গল্পের বই , ফরেন্সিক ডেন্টিস্ট্রি আর টেলিভিশনে দেখা যত অনুষ্ঠান ( মেডিকেল ডিটেক্টিভ , ক্রাইন্স সিন ইনভেস্টিগেশন, ল এন্ড অর্ডার, শার্লক হোমস , আগাথা ক্রিস্টি, পলিটিকাল এসাসিন্স ইত্যাদি ইত্যাদি ) ।
বাংলাদেশের পুলিশ নাকি মামলাই নিচ্ছে না । এই অযুহাত সেই অযুহাতে ঘুরাচ্ছে খালি । সাধারন ডায়রী হয়েছে । ওইটুকুই ।
কোম্পানি , যেখানে ভদ্রলোক কাজ করতেন, তাঁরা সাহায্যের চেষ্টা করবেন। তারা বিদেশী কোম্পানি। তাই তারা পরিবারের সাহায্য চেয়েছে । আমার ছাত্র জিজ্ঞেস করেছে আমাকে ।
আমি আমার অতি স্বল্প বিদ্যায় যা যা চিন্তা করতে পেরেছি , হত্যাকারী কে সেইটা বের করার জন্য ,
১। ক্রাইম সিনের , মানে যেখানে হত্যা সংঘটিত হয়েছে , সেই জায়গার আলামত সংগ্রহ করতে হয় । এতদিন পরে কিছু পাওয়া যাবে না মনে হয় ।
২। কোন উইটনেস থাকলে খুঁজে বের করে সাক্ষ্য নেওয়া হয় ।
৩। হত্যা করার পেছনে কার কার মোটিভ থাকতে পারে সেইটা বুঝে হত্যাকারী খুঁজা হয় ।
৪। এই মৃত্যুর ডাইরেক্ট বেনিফিশিয়ারী কারা , মানে কার কার লাভ হয়েছে তাদেরকে সম্ভাব্য হত্যাকারী ধরে নিয়ে খুঁজা হয় ।
সাধারনত প্রমান হিসেবে যা ব্যবহৃত হয় ,
১। ক্রাইম সিনে পাওয়া গেছে এমন কোন উপাদান যা হত্যাকারীর পরিচয় জানায় ।
২। উইটনেসের জবানবন্দী যা হত্যাকারীর পরিচয় ও ঘটনার বর্ননা জানায় ।
৩। মোটিভ থেকে সংশ্লিষ্টতার প্রমান ।
৪। বেনিফিট থেকে সংশ্লিষ্টতার প্রমান
৫। হত্যাকারীর নিজের সাক্ষ্য
৬। ভাড়াটে খুন হলে যিনি ভাড়া করেছিলেন তার সংশ্লিষ্টতার প্রমান হত্যাকারী ও হত্যার ঘটনার সাথে ।
আপনারা একটু বলবেন আমি কোথাও ভুল বলেছি কিনা?
আরো কিছু বলতে হলে , জানা থাকলে প্লিজ মন্তব্যে যোগ করুন। আমি খুবই কম জানি । আপনাদের সাহায্য একান্ত কাম্য । দয়া করে কারো সাথে যোগাযোগ করতে বলবেন না , ঐটা ছেলেটার পরিবাররাই করছে । ও আমার কাছে জানতে চাইছে হত্যাকারী খুঁজে বের করার সিস্টেম । ওর ধারনা এইটা ভাড়া করা খুনী দিয়ে করা । তাই যে ভাড়া করেছে , তাকে খুঁজে বের করার উপায় জানা চাই ওর । আমি চাইছি যতটা সম্ভব তথ্য দিতে যাতে ও একটা প্ল্যান করতে পারে।
আপনি কি একটু সাহায্য করবেন?
আমি কোন ভুল বলে থাকলে একটু শুধরে দেবেন?
( তথ্য যোগাড় করা হয়ে গেলে এই পোস্ট মুছে যেতে পারে । দয়া করে সংশ্লিষ্ট কারো পরিচয় জানতে চাইবেন না । আরেকটা ব্যাপার, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আবেগহীন ভাবে পোস্টটা লিখতে । তারপরেও কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী । আপনাদের সবাইকে ধন্যবাদ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


