আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

এবার ঈদের প্রকৃত প্রহর (রিয়েল টাইম) ধরে জীবন্ত (লাইভ ) রান্না বান্না

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৩৭

শেয়ারঃ
0 0 0

ঈদ চলে এসেছে । যারা আমার মত নারী প্রজাতি , তারা কি রাঁধবেন, কি শুরু করবেন, কোনটা আগে , আর কি মসল্লা পাতি ইত্যাদি কেনা লাগবে করে মাথার ঘাম কাগযে কলমে ফেলছেন আর সুযোগ পেলেই আসিয়া, জমিলা কিংবা আবদুলকে দু'বেলা ধমকাচ্ছেন। বেচারা কর্তাটিও পার পাচ্ছেন না । গরু কিনতে গুরু ধরে ধরা খেয়ে আবার আপনার কাছে ঝাড়ি খাচ্ছে । এর বাইরেও আছে জামা কাপড়, শ্বশুর কুলের উপহার , বাপের বাড়ির বায়না - পাওনাদার হায়না , ইচ্ছে-সাধ-সাধ্য-বাস্তবতা-বাজেট সব মিলিয়ে হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার চলছে নিশ্চয়ই! এর মধ্যে যারা ঈদে বাড়ি এখনো যেতে পারেন নাই কিন্তু যাবেন , তাদের অবস্থা ত্রাহি মধুসূদন ! সকলের জন্যই আমার ও আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা , আগাম ঈদ মোবারক।

ঈদের মওসুমে এই সময়টা দম ফেলার উপায় থাকে না । ঈদের দিন মাংস আসতেও দুপুর হয় আর সকাল বেলা নামাজ পড়ে এসে রান্না ঘরে ঢুকতে মন চায় না । তাই আমার মায়ের মতন আমিও একটু আগে ভাগে রান্না শুরু করতে পছন্দ করি। যেই খাদ্য গুলোর সাথে কুরবানীর তেমন সম্পর্ক নাই, সেগুলোই আগে ভাগে করবো । যেমন , মুরগী-মাছ জাতীয় ও মিষ্টি খাবার ।

এইবার শরীর ভালো না বলে কিছুই রান্না করবো না। ভয়াবহ ফ্লুতে ধরেছে । এক একবার কাশলে মনে হয় ফুসফুসের সাথে বক্ষ ও উদরের সকল অঙ্গ -প্রত্যঙ্গ ঝাপাঝাপি করে বেরিয়ে আসবে । একই কারনে ঈদের দিনের জন্য এক গরুর স্পেশাল আইটেম বাদে বাকি সব আজকে থেকেই শুরু করে দিচ্ছি । নাইলে ঈদের দিনের এত ধকল এক সাথে সইবে না ।

আমি রাতের আগে সময় পাইনা। আজকেও যথারীতি দুনিয়ার হাদুম পাদুম শেষে এই এক্ষণে বাজার গুছিয়ে বসলাম । কর্তা ক্ষেপে ব্যোম ভোলানাথ হয়ে আছেন কিন্তু আমার কেন যে গভীর রাতেই কাজ করতে ভালো লাগে আল্লাহ মালুম! কিন্তু একা একা রান্না করতেও খুব একটা মজা নাই। তাই ভাবলাম , রান্না করতে করতে আপনাদের সাথে যাকে বলে রিয়েল টাইম লাইভ রান্না বান্নার যাবতীয় উত্তেজনা, ঝুট ঝামেলা , আনন্দ বেহাগ সব ভাগ করে নেই । চাইলে আপনারাও যোগ দিতে পারেন । ক'দিন আগে গুগুল ওয়েভের আমন্ত্রন পেয়েছি , তাও দু"টা । জানিও না এইটা দিয়ে কি করবো। তবে , এই " রিয়েল টাইম" কান্ড কীর্তি যা করা যাবে বললো , তার " কনসেপ্টটা" পছন্দ হয়েছে । আমাদের হেলথ ডাটা কালেকশনে এই " রিয়েল টাইম কন্সেপ্টের" গুরুত্ব অপরিসীম । যাক গে , ভারিক্কি কথা বাদ দিয়ে আসুন চোখ রাখি , কি কি জিনিস আজকে রান্না হবে । আগেই বলেছি, বেশি কিছু আশা করা ভুল (জগজিৎ দা বলেছেন) , অসুস্থ শরীরে এরচে' বেশি সম্ভব হলো না । ( প্রবাসীরাও যাতে পারেন তাই যথা সম্ভব সহজ করে বানাবো) ।

১। মুরগীর রোস্ট
২। গরুর মাংসের কাবাব
৩। পায়েস
৪। আচার মাংস
৫। মাছের সালাদ

আপনারা কি তৈরী ? শুরু করবো ?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ঈদরান্নাবান্নাপ্রকৃতপ্রহররিয়েলটাইমজীবন্তলাইভ ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪১
রাগ ইমন বলেছেন: এত রাতে আমার মতন পাগল ছাড়া আর কোন বাংলা ভাই নিশ্চয়ই জেগে নেই! আসেন , আন্তর্জাতিক ভাইয়েরাই সাথে থাকেন । প্লিজ ।
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: দুইজন ভাই চলে এসেছেন , শুকুর আলহামদুলিল্লাহ ! আপুনিরা বিউটি স্লিপে ব্যস্ত । রাত জাগলে চোখের নিচে কালি পড়ে তাই আপুনিরা , আপনারা ঘুমান !

২. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪২
অনন্ত দিগন্ত বলেছেন: অন্তু পৌছে গেছে তোমার বাড়ী B-)
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ ! তোমার মাথা ভর্তি ফ্রেঞ্চ কাট আর মুখ ঢাকা চেক চেক কাপড়ের কারনে তোমাকে আরবের সুন্দর রুপস মনে হচ্ছে । সুবহানাল্লাহ ! তো , তুমি কোনটা দিয়ে শুরু করতে চাও? ফ্রিজে কি কি আছে ?

আমি রেসিপি দেব নাকি কি করছি না করছি তার বর্ননা দেব?

৩. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪৫
ফিউশন ফাইভ বলেছেন: তাইলে ওই কথাই রইলো যে, বাসায় আসতেছি ঈদের পরদিন। আর হ্যাঁ, এই আইটেমগুলো হলে চলবে।
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: খাইতে হলে রানতে হবে । কোন আইটেমটা এখন করতে পারবেন বলুন।

৪. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪৮
একজন সৈকত বলেছেন: ঈদ মোবারক! :)

রেসিপি কই?
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫৬

লেখক বলেছেন: ঈদ মুবারক। বলেন কোনটার রেসিপি দিয়ে শুরু করবো?

পায়েশ সবচেয়ে সোজা । এক - দুই মুঠ পোলাও / বাসমতি চাল ভিজিয়ে রাখুন । দুই - তিন লিটার দুধ অল্প আঁচে চুলায় চাপিয়ে ঘন করতে থাকুন। তাতে মেশান এলাচ, দারুচিনি, তেজপাতা আর খুব সামান্য ঘি (স্রেফ গন্ধের জন্য) । আমি ঘি খাই না বলে দেই না । চিনি মেশান ধীরে ধীরে । এক টেবিল চামচ করে মেশাবেন আর জিভে স্বাদ নেবেন । বেশি মিষ্টি না হয়ে যায় । চাল ভিজে নরম হয়ে এলে দুধে ছেড়ে দিন। কিস মিস, বাদাম, মিছরি ইত্যাদি যা দিতে চান পাশে সাজিয়ে রাখুন। এগুলো শেষের দিকে দিলেই হবে । চাল দেওয়ার পরে ক্রমাগত নাড়তে হবে , নিচে ধরে না যায় । সব সময় মনে রাখবেন , পায়েস মানেই হলো অনে এ এ এ এ এ এ এ এ দুধ আর এক্টুশ খানি চাল ।

এখন বলেন, কতদূর আগালেন ?

৫. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫২
ফিউশন ফাইভ বলেছেন: রান্নাবান্না থেকে ১০০ হাত দূরে থাকতে পছন্দ করি। নবী করিমও সেই রকম নির্দেশই দিয়ে গেছেন পুরুষদের জন্য। তবে দাওয়াত দিয়ে খেতে ডাকলে সবসময়ই সাথে আছি!
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:০১

লেখক বলেছেন: এ এ এ এ এ এ এ এ হ! চাপ্পুবাজ! নবী করিম নিজে ঘরের সব ধরনের কাজই করতেন !

তাফালিং বাদ দিয়ে বলেন কোনটা রান্না করছেন ?

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:০৬

লেখক বলেছেন: এ এ এ এ এ এ এ এ হ! চাপ্পুবাজ! নবী করিম নিজে ঘরের সব ধরনের কাজই করতেন !

তাফালিং বাদ দিয়ে বলেন কোনটা রান্না করছেন ?

৬. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫৫
অনন্ত দিগন্ত বলেছেন: আমার সামনে আপাতত এই আবজাব হিজিবিজি খাবার আছে ... চাইলে ভাগ বসাতে পারো ... আর, সহজ রেসিপি তো দিবাই নিজে কি করছো সেটাও বলে দাও তো ঝটপট, অনেক ক্ষিদে পেয়েছে ...






২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১২

লেখক বলেছেন: ঝাক্কাস! শিজ্ঞির বলো কি করে বানালে ?

৭. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫৫
মে ঘ দূ ত বলেছেন: খাবারগুলো বেশ উপাদেয় দেখাচ্ছে। :)

আপনার এবং আপনার পরিবারের জন্যও ঈদের শুভেচ্ছা রইলো।

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ , আপনারাও খুব মজা করে ঈদ করুন।

৮. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:০১
একজন সৈকত বলেছেন: অনেক ধন্যবাদ...
পায়েস কাল ট্রাই দেবো...
এবার রোস্ট আর আচার মাংস :)
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১৭

লেখক বলেছেন: আচার মাংসের সবচেয়ে সহজ পদ্ধতি ?

শান আচার গোসের প্যাকেট একটা আর দেড় কেজি ফ্রেস মাংস নিন। টুকরো গুলো ১ কিউবিক সেন্টিমিটার মত রাখবেন । এবার প্যাকেটের গায়ে লেখা রেসিপি ফলো করুন। হয়ে গেলো । হা হা হা হা হা হা হা ।

রোস্টের জন্য মুরগীর টুকরো গুলোকে আগে ডুবো তেলের মধ্যে হালকা করে ভেজে নিন।

২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৮

লেখক বলেছেন: এবার মোটামুটি গভীর একটা পাত্রে পরিমান মত তেল দিয়ে পাতলা করে কাটা পিঁয়াজ বাদামী করে ভাজুন। এইটাকে বেরেস্তা বলে । প্রায় দুই কাপ পরিমান বেরেস্তা হবে সেই পরিমান পিয়াজ নেবেন। বেরেস্তা হয়ে এলে অল্প কিছু তুলে রেখে দরকার মত আরেকটু তেল যোগ করুন। এইবার আদা রসুন ১ টেবিল চামচ করে দিন। সামান্য জয়ফল, জয়িত্রি , এলাচ ও দারচিনি যোগ করুন। হালকা টক এমন দই দিন এক কাপ। নারিকেলের দুধ এক কাপ। লবণ ছিটিয়ে দিন ১ চা চামচ। এবার কমলা লেবুর খোসা চিকন করে কেটে যোগ করে দিন। ঢেকে দিয়ে মসল্লা মিশতে দিন । নাড়তে থাকুন মাঝে মাঝে । কিছুতেই তলায় ধরে না যেন , ধরে গেলে রান্না পুরা ফেইল। গন্ধ হয়ে যাবে। একবার করে নাড়বেন আর চেখে দেখবেন খেতে কেমন। দরকার মত মসলা বা দই/ দুধ দেবেন , যদি কম বেশি হয়। মোটামুটি মিশে গেলে আর কাঙ্খিত স্বাদ চলে এলে ভাজা মুরগী যোগ করুন। কয়টা এলাচ , দারচিনি দিয়ে মুখ ঢেকে দিন। অল্প আঁচে হতে থাকুক। পানি শুকিয়ে , মুরগী সেদ্ধ ও মুরগীর ফ্লেভার ঝোলে মিশে গেলে ও তেল উপরে ভেসে উঠলে ঢাকনা খুলুন। চেখে দেখুন সব ঠিক আছে কিনা । চাইলে সামান্য টমেসো সস যোগ করতে পারেন। নারিকেলের কুচি থাকলে মিশিয়ে দিন। ২-৩ মিনিট নাড়া চাড়া করুন। উপরে বেরেস্তা ছড়িয়ে চিনি ছিটিয়ে দিন। চুলা নিভিয়ে দিন, হাড়ি ঢেকে রাখুন। পরিবেশনের আগে আর খুলবেন না ।

হয়ে গেলো শাহী রোস্ট ! ঘি দিয়ে করলে ভয়াবহ মজা হবে ।

৯. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১৬
ফিউশন ফাইভ বলেছেন: যা হোক, পায়েসটাই মনে ধরছে বেশি। কিন্তু এতো রাতে পায়েস রান্না কি ঠিক হবে?
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১৮

লেখক বলেছেন: রাতে পায়েস হবে না?
হোয়াই ই ই ই ই
উকিলের ঘরে কুকিল ডাকে না ?
টোয়াই ই ই ই ই ই !

১০. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১৮
অনন্ত দিগন্ত বলেছেন: বেশী কিছু না, ছোলাবুট কাচা খাব বলে ভিজিয়েছিলাম কিন্তু পরে কি মনে করে যেন হালকা সিদ্ধ করে ফেলেছিলাম ... এর পরে এতে অল্প একটু লবন, আমের আচারের তেল, পিয়াজ, কাচা মরিচ, (২ রং এর) ক্যাপসিকাম, সালাদ (লেটুস) পাতা, আর (দু রং এর) জলপাই দিয়ে ঘুটা দিসি ... ব্যাস এট্টুকই , আর কিছু না :)


ফ্রিজে আপাতত তেমন কিছু নাই, মুরগী আর ল্যাম্ব আছে, চিংড়ী আছে ... সহজ কিছু একটা দেও তো রেসিপি ... ঝটপট বানাই রাতে :)
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৯

লেখক বলেছেন: তোমারে ধরে পিটানো দরকার । আমি এখন আমের আচারের তেল কই পাব এত রাতে?

অন্তু, যতই অভিনয় করো তুমি যে রান্না বান্নায় বিশেষ দক্ষ সেইটা কিন্তু আমি বুঝি ।

মুরগী, ল্যাম্ব , চিঙড়ি সবই সোজা । সবচেয়ে কম সময়ে হবে চিংড়ি । বেশি করে পিয়াজ কুচি তেলে ভাজা ভাজা করে আদা, রসুন, জিরা , হলুদ, লবন আর কাঁচামরিচ দিয়ে কসাও তারপর চিঙড়ি দিয়ে মিনিট দশেক ভুনা করো । হয়ে গেলো । ধনে পাতা থাকলে জোশ!

মুরগী কি করবা ? মোরগ পোলাও ?

৫০০ গ্রাম মুরগী একটা পেয়াজ চাকা করে কেটে , দেড় চামচ আদা-রসুন পেস্ট আর এক চামচ ঝিরা (বেশি) ধনে (কম) গুড়া, সামান্য লবণ দিয়ে দুই মগ পানিতে বসিয়ে দাও । দারচিনি, এলাচ, তেজপাতা পাশে রাখো । তেল না দিলেও চলে । মাংস সিদ্ধ হয়ে জ্যুস বেরিয়ে এলে আগে থেকে ভিজানো পোলাও/বাসমতি চাল দিয়ে দাও । চাল আর পানির পরিমাণ সব সময় ১ঃ২ হবে । দুই মগ পানি রয়ে গেলে এক মগ চাল। চাল দেওয়াড় আগে লবন দেখে নাও, লাগলে যোগ করো । আলু খেতে চাইলে আগে থেকে কেটে লবণ পানিতে ডুবিয়ে রাখবে । চাল দেওয়ার একটু আগে আলু দিবে । তবে, পরিমানে বেশি না । চাল দেওয়ার সময় পানি, লবন, দারচিনি, এলাচ , তেজপাতা পরিমাণ মত দেখে নিয়ে দিয়ে দাও। ফুটে উঠলে আঁচ একেবারে কমিয়ে দমে রাখো । ২০ মিনিট পরে চাল সেদ্ধ হয়েছে কিনা দেখে নামিয়ে ফেলো । তোমার ঐ সালাদের সাথে জমবে ভালো ।

ল্যাম্ব রান্না করা কোন ব্যাপারই না । ১ কেজি ল্যাম্ব এর মাংসে গরুর মাংসের সমস্ত মসল্লা একটু বেশি করে ( বিশেষ করে আদা ) দিয়ে পিয়াজ, লবণ , তেল সহ ঘুটা মেরে চুলায় বসিয়ে দাও দুই কাপ পানি সহ । একটু লেবুর রস দাও। সামান্য টমেটো সস । ফুটে উঠলে আঁচ কমিয়ে দাও । মাঝে মাঝে নেড়ে দিবা যাতে তলায় না ধরে ।

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৬

লেখক বলেছেন: দমে রাখা মানে তো জানোই ! ম্মৃদু আঁচ আর ঢাকনা খুলা যাবে না ।

==========

ল্যাম্বে আলু দিবা না খবরদার । চর্বি ফেলে দিবা , ওতেই গন্ধ বেশি । মাংস ( মুরগী, গরু যাই হোক) নিজের পানিতেই রান্না হবে সুতরাং দরকার না হলে বেশি পানি দিবা না । স্বাদ নষ্ট হয়ে যায় ।

কুরবানীর মাংসে মসলা, পানি, সময় সবই কম লাগে । ফ্রেশ মাংসের মজাই আলাদা!

১১. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১৮
একরামুল হক শামীম বলেছেন: চলে আসলাম। :)


আমার আগেই দেখি লোকালটক চলে আসলো।

কাজটা লোকালটক ভালো করে নি। খালি খাইখাই করে ।
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৬

লেখক বলেছেন: রামের মুখে ভূত নাম! !!!!!!!!!!!!!!!!!!!!!!!

১২. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:২৬
ফিউশন ফাইভ বলেছেন: শামীম @ না রে ভাই। আমি বলতে গেলে জঘন্য প্রতারণার শিকার হলাম। :( মনে করেছিলাম, দাওয়াত দিচ্ছেন রাগ ইমন। দায়িত্ব মনে করে আমি এগিয়ে এলাম। কিন্তু কোথায় কী! উল্টো আমাদের দিয়ে কাটাকুটি থেকে শুরু করে একটু পর বোধহয় থালাবাসনও মাজিয়ে নেবে। :( :(
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৭

লেখক বলেছেন: ভালো কথা বলছেন ।

পিয়াজ গুলা কুচি করে দেন তো । বেশ পাতলা করে । রোস্টের বেরেস্তা হবে।

১৩. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:২৮
একরামুল হক শামীম বলেছেন: আসেন আন্দোলন গড়ে তুলি।

রাগ ইমন আপু কাজটা মোটেও ঠিক করে নি। এখনই খাবার দিতে হবে আমাদের
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৭

লেখক বলেছেন: খেকু, সালাদ কাটো

১৪. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৭
শয়তান বলেছেন: খাওনদাওনে লাইভ গন্ধ পায়া চইলা আসলাম । বসলাম ডাইনিং টেবিলের একটা চেয়ার দখল করে :)
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৮

লেখক বলেছেন: বসেই তো আছেন , বসে বসে ধনেপাতা গুলা কুচি করেন প্লিজ ।

১৫. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪১
ফারহান দাউদ বলেছেন: ঈদ মোবারক। খাওয়াদাওয়া ক্যুরিয়ার করেন।
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৮

লেখক বলেছেন: ঈদ মুবারক।

পুরা ডিজিটাল কুরিয়ার করলাম ।

১৬. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৫০
অনন্ত দিগন্ত বলেছেন:

ক দিন আগে এটা করেছিলাম, তেমন একটা মজা পাইনাই আপি, অবশ্য নিজের রান্না এমনই বিস্বাদ লাগে সবসময় :( ... তোমার চিকেন ফ্রাই এর রেসিপি দিবা? কালকে একটা ট্রাই মারতে পারি ... আমার ইলেক্ট্রিক আর গ্যাস দু রকমের ওভেন আছে, আর আছে ইলেক্ট্রিক বার্বিকিউ মেশিন ... যে কোনটার রেসিপি দিলেই হবে ...
২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৬

লেখক বলেছেন: তার আগে বলো তুমি আসলে কি চাচ্ছো ?

বার বি কিউ ?
বাংলাদেশী রোস্ট ?

নাকি ওভেন রোস্ট ( পাশ্চাত্য ধরনের) ?

চিকেন ফ্রাই বলতে ডুবো তেলের ফ্রাইও কিন্তু আছে যেইটা দেশে চাইনিজ গুলাতে খায়। প্রচুর তেল লাগে ওতে ।

১৭. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৫২
শয়তান বলেছেন: ডাইনিং টেবিলে বইসা ধনেপাতা কুঁচি /:)
২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৭

লেখক বলেছেন: হ, সমস্যা কি ?

কোক খান আর কুচি করেন।

২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৮

লেখক বলেছেন: নাও, কোন খাও , গান শুনতে শুনতে কুচি করো।

১৯. ২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৪
তায়েফ আহমাদ বলেছেন: রাইত-বিরাইতে অফিস পাহারা দিতেছি।
খিদা লাগছে।
মুরগীর রোস্ট, বা গরুর মাংসের কাবাব, বা পায়েস, বা আচার মাংস, বা মাছের সালাদ - খাইতে মান চায়। :)

২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৮

লেখক বলেছেন: আহারে , অফিসে কিছু নাই খাওয়ার ?

২০. ২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৮
চাঙ্কু বলেছেন: রান্নারও তাইলে জীবন আছে ?? :P
২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:০৫

লেখক বলেছেন: কি যে বলো না জ্যাডা ! জীবন তো জীবন, লাইফ ও আছে !

২২. ২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:৩৪
চাঙ্কু বলেছেন: ইয়ে মানে ইয়ে---- কখন খাইতে আসপ ?? রান্না কি শেষ ? তবে আমি জীবন্ত রান্না খাইতে চাই , লাইফন্ত রান্না ভালু না :D
২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:৪৭

লেখক বলেছেন: রাননা শেষের পথে । আইসে পড়ো ।

২৩. ২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:৩৬
উম্মু আবদুল্লাহ বলেছেন: মাছের সালাদ? এই নাম তো শুনিনি।
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:৩২

লেখক বলেছেন: এইটাত খুবই সোজা জিনিস বানানো। খেতেও ভালো আর স্বাস্থ্যকর । হয়ত অন্য কোন নামে জানেন বা শুনেছেন । আমি একটা কমন নাম দিলাম আর কি !

২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:২৭

লেখক বলেছেন: খুব সোজা । মাছের ফিলে পাওয়া যায় আপনার দোকানে? তাইলে ঐ কাটা , ধোয়া মাছ এর মাংসল অংশ টুকু ( কাঁটা বা চামড়া বাদ) ৫-৬ টা লেবু চিপে রসের মধ্যে মিশিয়ে ফ্রিজে রেখে দিন । কয়েক ঘন্টা ফ্রিজে থাকবে । বের করে এনে ধনে পাতা , লবণ , গোল মরিচের গুড়া দিয়ে মেখে খেয়ে ফেলুন। চাইলে , ক্যাপ্সিকাম , লেটুস , জলপাই, চিজ এই সব ও মেশাতে পারেন ।

এইটাই মুরগী দিয়ে করতে চাইলে মুরগীর বুকের মাংস সামান্য আদা আর লবণ দিয়ে সিদ্ধ করে নিন। এবার সেদ্ধ মুরগীটাকে হাত দিয়ে মাংস ছাড়ান । তারপর যা যা মেশাতে চান মিশিয়ে ফেলুন, হয়ে গেলো সালাদ ।

টুনা দিয়েও করা যায় । টিনের টা সরাসরি কিংবা সামান্য গ্রিল করে নিয়ে করতে পারেন।

মাছ কিংবা মুরগীর সাথে সেদ্ধ সবজি , যেমন - বরবটি , গাজর, মটরশুটি , চারকোনা করে কাটা সেদ্ধ আলু, আর সাথে শশা , টমেটো, কাচা পিয়াজ, রঙ বেরঙের ক্যাপ্সিকাম, কালো ও সবুজ অলিভ ইত্যাদি দিয়ে জম্পেশ সালাদ হয় ।

যেইভাবে ইচ্ছা পারমুটেশন কম্বিনেশন করে নিন!

রোজ রোজ কি আর একই রান্না ভালো লাগে?

২৪. ২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:৫৮
অনন্ত দিগন্ত বলেছেন: ডুবো তেলে রান্নার জিনিস এভয়েড করতে চেষ্টা করি আপি... তাই অল্প তেল / তেল ছাড়া মুরগী ফ্রাই বেশী প্রেফার করি ... তবে দেশীয় জিনিসের মজাই আলাদা ... তাই আজকে দেশীয় স্টাইল টা শিখায়ে দেও (ওতে তেল বেশী লাগলেও সমস্যা নাই) ...
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:৫৭

লেখক বলেছেন: ঠিক আছে ডুবো তেল বাদ ।

বার বি কিউতে তেমন কোন কারিগরি করার সুযোগ নেই। যা করবার সব গ্রিলে চাপানোর আগে , মানে ম্যারিনেটিং এ । তুমি যেসবের ছবি দিয়েছো তাতে সমস্যা হলো মসলা ভিতরে যায়নি হয়ত আর হাড্ডি আলা মাংসের বার বি কিউ আমার বেশির ভাগ সময়ই ভালো লাগে না । কেমন যেন হাড্ডির কাছে কাচা কাচা লাগে। তো আমি যেইটা করি, মোটা ছুরির ভোতা দিক বা ভারি হাতা (হাতুড়িও চলে , রান্নার হাতুড়ি দেইখো পাবা মার্কেটে) দিতে " খাইছি তরে" স্টাইলে কিছুক্ষণ পিটাই। হাড্ডি গুড্ডি ভাঙি। দেইখো আবার গুড়া গুড়া করে দিও না! তারপর মাংসের মধ্যে সমস্ত মসল্লা ( আদা, রসুন কুচি , পিয়াজ, পিয়াজের কলি , আর হার্ব যদি দিতে চাও, সামান্য সয়াসস , লেবুর রস , লবন, বার বি কিউ গুড়া ) মাখিয়ে মুখ বন্ধ বাক্সে রেখে দেই ফ্রিজে ঘন্টা দুয়েক। সময় না থাকলে এই কাজটা আগের রাতে করে রাখতে পারো । মুখ কিন্তু বন্ধ থাকা চাই । কিছু বাক্স আছে , তলায় ঝাঝ্রি আলা , ওইটা হলে খুবই ভালো না হলে বের করার পরে জমে যাওয়া পানি টুকু ফেলে মাংস ঝর ঝরা করে নিবা । মসলা, হার্বের ফ্লেভার মাংসের ভিতরে ঢুকা আবশ্যক । এই জন্য বুকের মাংসের পাতলা পাতলা টুকরা ভালো। আর হাড্ডি হইলে দিবা "ছ্যাচা" । এর পর আর কি? আগুন জ্বালিয়ে গ্রিলের উপর বিছিয়ে দাও আর ঝলসানো শেষে মজা করে খাও । মাংসের টুকরা মোটা হলে বেশিক্ষণ রাখবে আর একটু মসলার মিক্স ( যা যা দিয়ে মেরিনেট করেছো) আর সামান্য তেল উপরে ব্রাশ করে দিবে । বারে বারে উলটে দেবে । হয়ে গেলো ।

দেশী স্টাইল বলে কিছু নাই । মুরগী ডিপ ফ্রাই করলে সমস্ত মসল্লা এক সাথে করে ময়দায় গুলে তাতে একটা করে ঠ্যাং ডুবিয়ে নিয়ে গরম ডুবো তেলে ছেড়ে দিবে। ব্রাউন হয়ে এলে নামিয়ে নিবে। ময়দার বদলে বেসনেও করতে পারো। কিন্তু দুটোতেই ভয়াবহ তেল খায় ।

আর খাস দেশী চাপ খাইতে চাইলে দেশী মুরগী লাগবে । মসল্লা একই (আদা, রসুন, ঝাল, লবন, সামান্য ঝিরা আর গোল মরিচের গুড়া) শুধু মেরিনেট করতে হবে দই এর ভিতর । টক দইএর ভিতর ঘন্টা কয়েক রেখে দিয়ে , দরকার হলে কাটা চামচ দিয়ে মাংস মোরব্বা স্টাইলে গুতাগুতি করে মাংস , ছ্যাচা হাড্ডি সহ সম্পূর্ণ মেরিনেট করতে হবে । তারপর বড় তাওয়ায় তেল গরম করে তাতে গরম গরম ভেজে নিতে হবে আর খেতে হবে গরম পরোটার সাথে।

এইটা গরুর মাংস দিয়েও করা যায় । আগের রাত্রে দই মসলায় ভিজিয়ে মোরব্বা করে পরের দিন হাল্কা তেলে ভেজে নিতে হবে চারপাশ। তারপর সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষনে মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যায়। এইবার কাটো আর রাইতা , রুটি দিয়ে খাও । ইয়াম ইয়াম !

২৫. ২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৬:২১
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: আপনের পুস্ট আর কমেন্ট পইড়া বুঝলাম আপনে রন্নার এলেমদার----আগে বুঝি নাই।

ল্যাম্বে আলু না করলেন কেন?
আর এইভাবে সিদ্ধ মুরগীর পোলাও খাইনাই---রান্না চটপট হবে, তবে খেতে কেমন? ট্রাই করব ভাবতেছি...

একটি রান্না পোস্টের দাবী জানায়া গেলাম।
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:০৩

লেখক বলেছেন: মুরগী বা মোরগ পোলাউ আমি প্রায়ই করি । তেল ছাড়া রান্না তো তাই পছন্দ করি খুব। খেতে খুবই মজা হয়।
আমি এলেমদার না রে ভাই , এমন কি রান্না করতেও ভালোবাসি না । কিন্তু খাইতে খুবই ভালোবাসি আর খাওয়াতেও। সুতরাং, রান্না করতেই হয়।

ল্যাম্বে না শুধু , যে কোন মাংসের বা মাছের স্বাদের বারটা বাজাইতে ওস্তাদ এই আলু। গরম গরম যখন নামাইলেন , কিছু বুঝবেন না । দ্বিতীয়বার খাইতে গেলেই দেখবেন সাড়ে সর্বনাশ হয়ে গেছে ।

ল্যাম্ব জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে না , তাই ভুনা খাই। ভুনাতে আলু দিলে স্বাদ কমে যায় ( ব্যক্তিগত মতামত) । তবে , একটা উপায় আছে। আলু লবণ আর হলুদ দিয়ে আলাদা ভেজে নিয়ে পরে যোগ করতে পারেন । তাতে স্বাদের হের ফের কম হবে।

এইটাও তো রান্নার পোস্ট । আগেও কয়েকটা পোস্ট করেছি । দেখতে পারেন ।

২৬. ২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৫
দূরন্ত বলেছেন: প্রিয় পোস্টে রাখলাম। আচার মাংসটা ট্রাই করবো ভাবছি ;)
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:০৫

লেখক বলেছেন: করেন, খুব সোজা আর খুব মজার ।

আমার অবশ্য কেন জানি রোগান জোশ রান্না খাইতে ইচ্ছা করছে !

২৭. ২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:০১
পুরাতন বলেছেন: পো্ষ্টের জন্য ধন্যবাদ... রান্নাবান্নার অনেক কিছউ জানলাম...
পায়েস রান্না করার জন্য পোলাওয়ের চাল আনুমানিক কয় ঘন্টা ভিজিয়ে রাখতে হয়....???

ডুবোতেলে মুরগী টা আমি একটু অন্যভাবে করি... মুরগীটাকে পছন্দমত টুকরা করে অল্প পানিতে সামন্য আদা রসুন কাচামরিচ স হকারে সিদ্ধ করি... পরে সিদ্ধ করা পানিতে ময়দা গুলে মশলাপাতি যা যা দেয়ার দিয়ে ভেজে নেই... এতে উপরের লেয়ারটাতে একটু চিকেন চিকেন ফ্লেভার আসে :)
২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: ঈদ মুবারক ।

পায়েসের চাল মিনিট ১৫ ভিজিয়ে রাখতে পারেন। দুধের পরিমান অনেক হলে ভিজানোর দরকার নাই। সাথে সাথেই দিয়ে দিন। দুধ ঘন হতে হতে চাল সিদ্ধ হয়ে মিশে যাবে।

আপনার পদ্ধতিতে চিকেন ফ্রাই করে দেখবো । অনেক ধন্যবাদ ।

২৮. ২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৭
একরামুল হক শামীম বলেছেন: ঈদ মোবারক জানায়া গেলাম।

সালাম।

সালামীটা যেন ঠিকমতো পাই :)
২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: ওয়ালাইকুম সালাম । সালামী এসে নিয়ে যেও ।

২৯. ২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
অপ্‌সরা বলেছেন: এইবার ইনশাল্লাহ কড়াই গোস্ত আর সিজলিং বিফ ট্রাই করবো আপুনি। আগে ট্রাই করে পরে রেসিপি দেবো নাহয়!!!:)
২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: ঊফ, তুমি তো উস্তাদ মানুষ ভাই ! তোমার কোন জবাব নাই!

সিজলিং বিফ আমার খুব খুব খুব প্রিয়! তোমার কাছে কাঠের পাত্র ( যেইটাতে সিজল করায়) আছে ?!!!!!!

তোমার বাড়িতে আসবো একদিন যদি আপত্তি না থাকে।

৩০. ২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৯
সব যদি আজ বদলে যেত বলেছেন: ভালো কিছু পানী্য় তৈরীর রেসিপি দিতে পারবেন প্লীজ। স্বাদ ঝাল হতে হবে।

ঈদের দাওয়াতের জন্য ধন্যবাদ। সময়মত উপস্থিত থাকবো আশা করি।
২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: বোরহানি বানাতে পারেন তো !

১। সাদা টক দই - ৫০০ গ্রাম
২। পুদিনা পাতা বাটা - আধা চা চামচ
৩। ধনেপাতা বাটা - আধা চা চামচ
৪। কাচা মরিচ বাটা - আধা চা চামচ
৫। জিরা গুড়া - এক চিমটি
৬। ধনে গুড়া - আধা চা চামচ
৭। সাদা সরিষা গুড়া - এক চিমটি
৮। কালো গোল মরিচ গুড়া - আধা চা চামচ
৯। সাদা গোল মরিচ গুড়া - এক চিমটি
১০। চিনি - ৩ চা চামচ
১১। টমেটো সস - ১ চা চামচ
১২। বিট লবণ - আধা চামচ
১৩। সাধারন টেবিল লবণ - আধা চা চামচ

সব মিশিয়ে এক সাথে ঘুটা দেন, বোরহানি হয়ে যাবে ।

বেশি ঝামেলা করতে না চাইলে ঘোল ( ঘোল না পেলে টক দই পানিতে গুলে) এর সাথে বিট লবণ, কাচাঁ মরিচ বাটা , সামান্য ধনে পাতা / পুদিনা পাতা বাটা মিশিয়ে নিন। ঝাক্কাস জিনিস ।

আধা কাপ তেতুল, ৩ টা টমেটো, এক আঁটি ধনে পাতা , অল্প গুড় / ১ চামচ চিনি, লবণ , দুই চিমটি শুকনা মরিচ গুড়া , এক চিমটি গোল মরিচ গুড়া , সামান্য লেবুর রস , দুই ফালি পেয়াজ - সব এক সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পছন্দ মত পানি মিশিয়ে পাতলা করুন। মার্গারিটার গ্লাসে এক ফালি লেবু আর টুথপিকের মাথায় জল্পাই দিয়ে পরিবেশন করুন। এইটা আমার নিজের আবিষ্কার । ট্যামারিন্ড টোয়াইলাইট ডিলাইট !

হে হে হে ।

২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: মিসেস?

২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: ঈদ মুবারক। তুমার ডিজিটাল ক্যাপ পছন্দ হয়েছে ।

৩৩. ২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
সাইফুর বলেছেন: পোষ্টের ছবি দেখে মনে হইলো যে ইমন আপুরা রান্না খাওয়া মিস করছি :(
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: ব্যাপার না । সামনে আছে শুভ দিন !

৩৫. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:২১
সব যদি আজ বদলে যেত বলেছেন: রেসিপির জন্য অনেক অনেক ধন্যবাদ।

ঈদ মোবারক।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন:

৩৬. ২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:২১
বোহেমিয়ান কথকতা বলেছেন: খাইচে!!!
রান্না তো পারি না একদম ই ! /:)


ঈদ মোবারক আপু ।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: B-)) B-)) B-)) B-)) :> :> !:#P !:#P

০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: B:-/ B:-/ B:-/ B:-/ =p~ =p~ =p~ =p~ =p~ :``>> :``>> :``>>

৩৮. ২৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪০
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ঈদ মোবারক। :)

পোষ্টটি সরাসরি প্রিয়তে। :D

আর হ্যা গরমে থরথরাইয়া কাপতাছি :|
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: !:#P !:#P !:#P

B-)) B-)) B-))



:( :( :(

৩৯. ২৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৪
আবু সালেহ বলেছেন:
ঈদ মোবারক.....

দাওয়াত দেন.....

তারপর অন্য কথা...

সে যাক দিনকাল ভালো যাচ্ছে তো????
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: ভালু খারাপ মিলায় ভালু আছি

৪০. ২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:২৯
সব যদি আজ বদলে যেত বলেছেন: আপু আপনার "ট্যামারিন্ড টোয়াইলাইট ডিলাইট" বাসায় জটিল হিট হইছে।

আপনারে অসংখ্য ধন্যবাদ।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: :> :> :> :> :> :> :> :> :>

৪১. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১:২৩
চতুষ্কোণ বলেছেন: খাবার দাবার এখনো আছে না শ্যাষ। থাকলে আওয়াজ দিয়েন।

দেরিতে হইলেও ঈদের শুভেচ্ছা দিয়া গেলাম।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: :-& :-& :-& :-& :-& B:-) B:-) B:-) B:-) :P :P :P

৪২. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৫
একজন সৈকত বলেছেন: পোস্ট প্রিয়তে.... :>
কষ্ট করে রেসিপিগুলো দেয়ার জন্য ধন্যিপাতা... :)
৪৩. ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৬
তাহসিন আহমেদ বলেছেন: রেসিপি গুলো খুব ভালো লেগেছে।নিজে বানিয়ে খাওয়ার চেষ্টে করব।শোকেজড।+
৪৪. ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৬
তাহসিন আহমেদ বলেছেন: রেসিপি গুলো খুব ভালো লেগেছে।নিজে বানিয়ে খাওয়ার চেষ্টা করব।শোকেজড।+
৪৫. ২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৩
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: কাবাব কিভাবে বানালেন??

 

মোট সময় লেগেছে ১.১৪২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ