আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ১ম পর্ব

২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৬

শেয়ারঃ
0 0 0

শিরোণাম পড়েই হয়ত বুঝে নিয়েছেন সাম্প্রতিক আলোচিত , নন্দিত (সামান্যই) এবং নিন্দিত লাক্স চ্যানেল আই সুপারস্টার অনুষ্ঠান্টি নিয়ে আরো একটি লেবু কচলানো হতে যাচ্ছে । নাহ, এখনই বিরক্ত হয়ে ফিরে যাবেন না । মেয়েদের শরীর প্রদর্শন , বাঙ্গালীত্ব , ধর্ম তত্ত্ব - এই সব কচলানো লেবু নিয়ে তিতা করার কোন ইচ্ছা আমার নাই । আমি বরং আমার ফিল্ডের কাছাকাছি মেডিকেল ও বৈজ্ঞানিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই । আর যেই বিষয়টায় আমার চিরকালীন এলার্জি আছে , সেই মেগা কর্পোরেট দুনিয়া কি ভাবে আমাদের মন, মেধা , মনন ও স্বাভাবিক বুদ্ধি বিবেচনা খেয়ে ফেলছে , তাই নিয়ে দু'চারটা কথা বলতে চাই ।

নিঃসন্দেহে সৌন্দর্য চর্চা একটা ব্যবসা । ট্রিলিওন ট্রিলিওন ডলারের ব্যবসা । এই ব্যবসার মূলে আছে মূলত কর্পোরেট পুঁজিবাদ । পুঁজিবাদ কি বলে? পুঁজিবাদ বলে প্রোডাকশন বা উৎপাদনের সব রকমের উপাদান , মালামাল বা সার্ভিস, বিক্রি ও লাভ - সব কিছুর মালিক হবে ব্যক্তি । উৎপাদন প্রক্রিয়ার লেন দেন হবে মার্কেটে এবং বেতন ও দাম নির্ধারন করবে মার্কেট । কর্পোরেট পুঁজিবাদ বলা হয় সাধারণত ঐ ধরনের ব্যবস্থাকে যেইখানে , আইন অনুযায়ী কর্পোরেশন বা সংস্থাকে হতে হবে প্রফিট ওরিয়েন্টেড । অর্থাৎ , একটা হাঁচি কাশি দিতে গেলেও সেইখানে আপনার লাভ থাকতে হবে । অর্থনীতির ড্রাইভার সমূহ একটি এবং একটি মাত্র লক্ষ্য নিয়ে আগাবে তা হলো " প্রফিট বা লাভ" ।

কমিউনিজম বা সোসালিজম এর সাথে এর মূল পার্থক্যটা হলো , কমুইনিটি বা সোসাইটির সার্বিক লাভালাভ এইখানে বিবেচ্য থাকে না । বিবেচ্য থাকে কর্পোরেট এর লাভ। মালিক যেহেতু ব্যক্তি তাই ব্যক্তিগত লাভ। তাতে সমস্যাটা কি ?

সমস্যাটা হলো , আপনাকে যখন পুরো কমিউনিটি বা সোসাইটির লাভ মাথায় রেখে লেন দেন করতে হবে , তখন আপনি এই কমিউনিটি বা সোসাইটির কোন সদস্যের কোন ক্ষতি হয় , এমন কোন লেন দেন বা সিদ্ধান্ত নিতে পারবেন না । সুতরাং, আপনাকে এথিকাল ট্রেডিং করতে হবে । এখন একটা রাষ্ট্র যদি গণতান্ত্রিক হয় , তাহলে সে তার জনগণের কাছে একাউন্টেবল এবং জনগণের জন্য অনিষ্ট করে এমন কোন সিদ্ধান্ত , ব্যবসা করতে পারবে না । দুনিয়ার কর্পোরেট গুলা যতদিন রাষ্ট্রের অধীনে ছিলো , তারাও এই নৈতিকতা মেনে চলতে বাধ্য ছিলো । কিন্তু এখন মাল্টীন্যাশনাল কোম্পানি গুলা ধনে, সম্পদে , পলিটিকাল পাওয়ারে যে কোন একটি রাষ্ট্রের অধীনে নয় । আগে রাষ্ট্র কর্পোরেটকে নিয়ন্ত্রন করত। এখন কর্পোরেটই উলটা রাষ্ট্রকে চালায় । সুতরাং , ভোটের মাধ্যমে কে নির্বাচিত হবে , সেইটাও আগে থেকেই ঠিক করা থাকে। মূলত পৃথিবীর সমস্ত ধন সম্পদ, পলিটিকাল ক্ষমতা ও নিয়ন্ত্রন চলে গেছে জনগণ তথা রাষ্ট্রের বাইরে , কতগুলা মাল্টিন্যাশনাল কর্পোরেটের হাতে । ন্যায়, নীতি , উচিত , অনুচিত বলে তাই আর দুনিয়াতে কিছু নাই । সবই প্রফিট ওরিয়েন্টেড । দুনিয়া জুড়ে যেই তথা কথিত এন জি ও , ডেভেলপমেন্ট, ডোনার , হেলথ , ডেভেলপমেন্ট এইড ইত্যাদি ইত্যাদি গাল ভরা নাম আর কার্যক্রম চলে , এইটাও আসলে কর্পোরেট বাণিজ্যেরই আরেকটা রুপ । নামেই নন প্রফিট , আসলে বিজনেস।

বুঝতে অসুবিধা হচ্ছে ? কল্পনা করুন বাংলাদেশের জামায়াতে ইসলামীকে । এদের কত্তগুলা হাত আছে ?

ক। নন আর্মস , লিগাল ব্যবসার হাত
১। পলিটিকাল দল বা রাজনৈতিক ব্যবসার হাত
২। সম্পূর্ণ ফর প্রফিট ব্যবসার হাত - যেমন কম্পিউটার, ব্যাংক , প্রকাশনা
৩। প্রফিট - নন প্রফিট মিক্স সেবা খাত হিসেবে ধরা হয় এমন ব্যবসা - হাস্পাতাল, ইউনিভার্সিটি
৪। সম্পূর্ণ নন প্রফিট ( আসলে প্রফিট) ব্যবসা - এন জি ও
খ। আর্মড ও ইলিগাল ব্যবসার হাত
১। অস্ত্র চোরাচালান ও বিক্রি
২। মাদক এবং অন্যান্য অবৈধ পণ্যের বেচাবিক্রি
৩। আদম পাচার ইত্যাদি

এখন একটু চিন্তা করে দেখেন , এই সব কয়টা হাত মিলিয়ে জামায়াত কিন্তু বাংলাদেশের একেবারে গরীবের চেয়ে গরীব এবং উপরের ধনীর চেয়ে ধনী সব কয়টা স্তরেই ব্যবসা করছে । ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে ভার্সিটি, ব্যাংকিং, হাসপাতাল , তার উপরে ধর্ম ও পলিটিক্স । তার মানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ হইলাম আমরা জামায়াতের ক্রেতা গোষ্ঠী এবং আমাদের শ্রম ও শ্রমের পয়সা চলে যাচ্ছে তাদের পকেটে । তাই রাজনৈতিক গ্রহনযোগ্যতা না থাকলেও জামায়াত গেড়ে বসেছে আমাদের গলার কাঁটা হয়ে , এবং এইটা ঘটেছে গত ৩০ বছরে । ঠিক এই ভাবেই কল্পনা করুন, বিশ্বের কয়েকটা মাত্র কোম্পানি এক এক করে কিনে নিচ্ছে অর্থনীতির সব কয়টা হাত । কি ঘটবে?

সারা বিশ্বই তখন পরিণত হবে একটা বাজারে যেইখানে সকলেই ক্রেতা বা কঞ্জিউমার । যে যত বড় বা বেশি কনজিউমার , তার দাম তত বেশি। আর সকল কার্যক্রমের মূলে রয়েছে শুধুই লাভ আর লাভ। লাভ নাই তো সব বন্ধ। এর ভিতরে লাক্সের চামড়া আসল কই থেকে , এইটাই ভাবছেন তো ?

পড়ুন২য় পর্ব

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পুঁজিবাদনারীপণ্যলাক্সচ্যানেল আইমিডিয়াব্লগফাকিস্তান ;
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৯
আইলা বলেছেন: আপনি ও তো লেবু কচলাচ্ছেন.... আগে এ পোষ্ট দিলেন না কেন ?
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫০

লেখক বলেছেন: আগে ব্লগে আসিনি।

২. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২০
সময়ের ঘড়ি বলেছেন:
একবার চেয়েছিলাম কিন্তু ভাব বুজে আর ওপথে পা বাড়াইনি।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫০

লেখক বলেছেন: াই?

৩. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২০
আমি এবং আঁধার বলেছেন: যাক, এতক্ষণে কেউ সত্যিকারের বিষয়টা নিয়ে লিখলেন। পরবর্তী পর্বের প্রত্যাশায়।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫১

লেখক বলেছেন: চেষ্টা করলাম। ডাক্তার হয়ে অর্থনীতি নিয়ে লেখা খুবই কষ্টকর।

৪. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২২
আলী আরাফাত শান্ত বলেছেন: কেমন আছেন?চলতেছে কেমন দিনকাল?
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫১

লেখক বলেছেন: ভালো।

আপনার?

২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৭
রিমঝিমবৃষ্টি বলেছেন: ভাল লিখেছেন।
তবে পরের পোষ্ট না পড়ে মন্তব্য করা কঠিন হচ্ছে।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫২

লেখক বলেছেন: আচ্ছা । চেষ্টা করেছি , বাকিটা .।

৭. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৭
বিদগ্ধজন বলেছেন: ত্যানা প‌্যাঁচানি পোস্টে কষাইয়া মাইনাস।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৩

লেখক বলেছেন: না পড়ে মাইনাস সেওয়ার জন্যও ধন্যবাদ । তবে বাচ্চা বাচ্চা ব্লগাররাই প্লাস মাইনাস নিয়ে বাচ্চামি করে । আমারে দিয়ে কোন লাভ হইলো না আর কি।

৮. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩০
চতুষ্কোণ বলেছেন: চোখ রাখলাম।+

সুন্দরী প্রতিযোগিতা ভালো লাগে না। কিন্তু তাই নিয়ে যখন ব্লগে অশ্লীল গালাগালি চলে তখন মেজাজ গরম হয়।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৫

লেখক বলেছেন: আমিও এই প্রতিযোগিতার বিরুদ্ধে ।

সবচাইতে খারাপ লেগেছে , উপস্থাপক, প্রতিযোগী , বিচারক এমন কি স্বয়ং উচ্চারণ প্রশিক্ষক নিজেও বাংলা বলতে পারে না । কেউই সম্পূর্ণ বাংলায় কথা বলে না ।

কেন?

৯. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩১
মুরুববী বলেছেন: ধুর ... অতি কথনে ভালো কথাও মিজাজ বিলা কইরা ফেলায়... মাইনাস
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৫

লেখক বলেছেন: ঠিক কথা ।

১০. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩১
রিমঝিমবৃষ্টি বলেছেন: পরের পোষ্টের অপেক্ষায় রইলাম
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৬

লেখক বলেছেন: মোট ৪ পর্ব লেগেছে , জানি পড়ার জন্য আগাম ধন্যবাদ ।

১১. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩২
মৈত্রী বলেছেন: ২য় পোস্ট দেন, তারপর ঐটা পইড়া +/- দিমুনে...
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৬

লেখক বলেছেন: প্লাস মাইনাস কিছু না দিলেও চলবে। পড়লেই হবে।

১২. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪০
ডেরেক জিটার বলেছেন: কমিউনিজম ভূয়া, ক্যাপিটালিজমের বিকল্প নাই।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৮

লেখক বলেছেন: এইখানে তো ক্যাপিটালিজমের বিকল্প হিসেবে কমিউনিজমকে উল্লেখ করি নাই । পার্থক্য বুঝাইতে উল্লেখ করেছি।

বিকল্প না থাকলে তৈরী করতে হবে । কারন ক্যাপিটালিজম নিজেই সাস্টেইনেবল না ।

১৩. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪১
মুভি পাগল বলেছেন:
++

এটাতে প্লাস এবং পরেরটাও যে প্লাস দেব তা বোঝাই যাচ্ছে
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৯

লেখক বলেছেন: খুব খুশি হলাম । কিন্তু পরেরটা যদি ভালো না লাগে , অবশ্যই মাইনাস দেবেন, ঠিক আছে?

১৪. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৯
সাইফুর বলেছেন: একটা পর্বও দেখিনাই। বিরক্ত লাগে এসব অনুষ্ঠান। প্রতিটা পর্বের শেষেই এদের এসএমএস ভিক্ষা দেখলে রাগ হয়
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০২

লেখক বলেছেন: আমিও না । কিন্তু মাতামাতি দেখে পরে দেখলাম। মহা বিরক্তিকর ব্যাপার স্যাপার । একমাত্র ভোরে উঠে ব্যায়াম করা আর ডায়েট ট্রেনিং ভালো লেগেছে ।

এদের কেউ পুরা বাংলা বা পুরা ইংরেজিতে কথা বলে না কেন?

কি যে এক খিচুড়ি ভাষা !

১৫. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৫
ভায়োলিক্স বলেছেন: পরের এপিসোড ছাড়েন।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০২

লেখক বলেছেন: সব লেখা হয়ে গেছে ।

১৬. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৭
তায়েফ আহমাদ বলেছেন: শুরু হিসেবে ভালই। পুরোটা পড়ে তারপরেই পুরো কমেন্ট।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৩

লেখক বলেছেন: ততক্ষণ কি আর জেগে থাকবেন?

২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ

১৮. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১১
কায়েস মাহমুদ বলেছেন:


এই প্রথম আপনার কোন পোষ্ট সাপোর্ট কর্লাম। এটা ক্যাচাল পোষ্ট মনে হয়নি।

আপনি হয়তো লিখতে পারেন, কিন্তু এই সমাজের পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন না। সব নারীবাদীরা মিলেও না।

কিছু লেকতে মনে করছেনা আর , লিখে কি হবে? পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবেনা। প্লাস দিলাম।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৬

লেখক বলেছেন: ভাই রে , এক দিকে রুপার্ট মারডক আর এইদিকে আপনি আমি ছলিম জনগণ । কেমনে কি হয় বলেন?

বিশ্ব মিডিয়ার সাথে টক্কর দেওয়া টাফ। বিশেষত ওরা যেহেতু এখন আমাদের অর্থনীতি , সংস্কৃতি , সামাজিকতা , রাজনীতি সবই গিয়ে খেয়ে ফেলেছে !

আগে থেকেই পুরুষ প্রধান ছিলো আর এখন পুরুষ রাক্ষস বানানোর প্রক্রিয়া চলছে।

১৯. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৫
টেলি সামাদ বলেছেন: প্লাস দিসি ঠিকই তয় প্যাচ লাগাইছেন খালাম্মা । ছেকেন পাটের আশায় থাকলাম ।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৬

লেখক বলেছেন: অর্থনীতি জিনিসটাই প্যাঁচালো ।

২০. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৯
কায়েস মাহমুদ বলেছেন:


@রাগ ইমন, যারা ঐ মেয়েদের বিরুদ্বে বিরুদ্বে বলছে, ওদের মূল কথা হলো ওরা ঐ প্রতিযোগিতায় যায় কেন?

এটার উত্তর খুবই সহজ। সংক্ষেপে বলা যায়, এই পৃথিবীতে নারীরা কিন্তু নিজ হতে চলছে না, পুরুষরাই তাদের চালাচ্ছে। এটা মাখলে ওটা পাবে, এটা পরলে ওটা হবে, মানে সব বানিজ্য।

নইলে কি আর হেফনারের প্লেবয় ম্যাগজিন আর এরিক মরলির মিস ওয়ার্লড চলতো?
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৭

লেখক বলেছেন: সম্পূর্ণ সহমত ।

২১. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৯
শান্তির দেবদূত বলেছেন: ভালো লিখেছেন, পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৮

লেখক বলেছেন: মাথা ঝিম ঝিম করে রে ভাই , হাতে ব্যথা করে ।

|-)

২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৯

লেখক বলেছেন: দুঃখিত , অনেক লম্বা হয়ে গেছে ।

২৩. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২০
shobuj বলেছেন: পুরোটা পড়ে একসাথে মন্তব্য করবো
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৯

লেখক বলেছেন: আচ্ছা ।

২৪. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৬
হাইফেন বলেছেন: বালের পুস্ট। টপিক একখান পাইচো, এইডা লইয়াই অহন কিয়ামত পর্যন্ত টানাটানি কইরা মরো। যার ইচ্চা হইচে হে লাক্সে গ্যাচে, যার ইচ্চা হে মেডিকেলে গ্যাচে, আর যার ইচ্চা হে গাউসিয়া মার্কেট থিকা শাড়ি কিনচে। তুমাগো এত্ত চুলকায় ক্যান? ল্যাহার টপিক রা পাইলে নড়াইলে যাইয়া তেলাপিয়া মাছের চাষ করোগা। একই টপিকে এই বালের ঘ্যানগ্যানুর আর কত?
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:১০

লেখক বলেছেন: কি করবো বলেন, আপনি তো লিখলেন না , আমাকেই বাধ্য হয়ে

২৫. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩২
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: কি মন্তব্য করব বুঝতে পারছি না, দেখা যাক পরের পর্ব।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:১১

লেখক বলেছেন: লাল সালুর পোস্টে খুব রুচিশীল সব মন্তব্য করেছেন । আর না করলেও চলবে।

২৬. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৬
নষ্ট ছেলে বলেছেন: আজাইরা পুষ্ট, মাইনাস।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:১১

লেখক বলেছেন: এইটা বড়দের পোস্ট । বাচ্চারা না বুঝাই স্বাভাবিক।

২৭. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৭
মনজুরুল হক বলেছেন:
অনেক খেটেখুটে একটা কমেন্ট লিখলাম, মোজিলা ক্র্যাশ করে সব নেই হয়ে গেল! আপাতত লেখায় সহমত জানিয়ে গেলাম।
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:১৩

লেখক বলেছেন: আমার দুর্ভাগ্য !

আপনার পরের দিকের পোস্ট গুলাতে কিছু লিখতে গিয়েও লিখিনি । অনুভূতি গুলো জমে আছে জীবন বিনাশী পাথরের মত । হয়ত সামনা সামনি দেখা হলে কথা বলাই ভালো । বিষন্ন কথাগুলো আর বলতে ইচছা করে না । চুপ চাপ কেবল অনুভব করতে পারি।

মাফ চাইছি , নিয়মিত পোস্ট গুলাতে হাজিরা দিতে পারিনি , তাই।

২৮. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০৩
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: সহমত।

না। শুধু সহমত বললে কম বলা হবে। লেখাটা আসলে যথেষ্ট ভালো হয়েছে। আমি ডাক্তারদের কাছ থেকে আসলে এমন লেখা কখনো কল্পনা করিনি। হয়ত এজন্যেই বেশী ভালো লাগছে।

২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:১৪

লেখক বলেছেন: ভাই, ঝড়ে বক পড়ে গেছে । পরের পর্ব না দেখে বইলেন না ।

২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:১৫

লেখক বলেছেন: লিখছিলাম । সরি । লেখা শেষ করতে দেরী হলো ।

আপনি আছেন এখনো?

৩০. ২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৩৪
ঘোর বলেছেন: বাহ। ভালো ইসু ধরসেন। অনেকদিন পর আপনার লেখা মনোযোগ দিয়া পড়লাম। আমারে ধইরা রাখছে, ভীষণ চিন্তায়ও ফালাইসে। গ্রেট ম্যান থিংকস এলাইক।
Click This Link
২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৯

লেখক বলেছেন: চিন্তা করতে বাধ্য করেছে জেনে খুশি হইলাম।

৩১. ২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫২
সুবিদ্ বলেছেন: ভিন্ন একটা আঙ্গিকে আলো ফেলতে চাইছেন.....শুভেচ্ছা
২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ

৩২. ২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫২
ডিজিটালভূত বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। ওদের মুখোশ খুলে দিয়েছেন। ব্যবসার নামে সুন্দরী খোজা কেন?
২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৩

লেখক বলেছেন: ুন্দর হওয়ার জিনিস বেচতে সুন্দরী বিক্রেতাই তো লাগে ।

ওরা বিক্রেতা খুঁজতেছে ।

আমি ক্রিমের বিজ্ঞাপন করলে আপনি ক্রিম কিনবেন ?

সবটাই ব্যবসা , আপাদমস্তক ব্যবসা । নো ভ্যালু , নাথিং বাট বিজনেস।

৩৩. ২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:২১
কাঙ্গাল মুরশিদ বলেছেন: কর্পোরেট বানিজ্যের প্রধান ক্ষেত্র হিসেবে রুপচর্চাকে স্থান দিলে দ্বিতীয় স্থান নিশ্চয়ই হবে ঔষধ-রোগ-জীবন নিয়ে পরিচালিত ব্যাবসাগুলি। লক্ষ করলে দেখবেন প্রায় সকল ঔষধ ক্রমবর্ধমান হারে প্রয়োগ করতে হয়। কারণ কি? কারণ হচ্ছে ঔষধ কোম্পানীর ব্যাবসা। আর সকল হাসপাতাল ক্লিনিক, ডাক্তার, ডায়াগোনিস্টিক সেন্টার সবাইতো ব্যাবসায়ী। ইদানিং আবার শুরু হয়েছে টিকা বা ভ্যাকসিনেশনের ব্যাবসা। এই ব্যাবসায় রোগ হওয়ারও প্রয়োজন নাই - মানুষের মনে রোগের ভয় ঢুকিয়েই চমৎকার ব্যাবসা করা যায়।

ডাক্তার হিসেবে আপনার কাছ থেকে পুজিবাদের এই দ্বিতীয় ক্ষেত্র সম্পর্কিত লেখা আশা করছি।
২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ , এইদিকটা উল্লেখের জন্য । অবশ্যই ওষুধ ও ভ্যাকিসিন এখন বড় ব্যবসা । কিন্তু সমস্যা হইলো , এই ড্রাগ গুলা ওয়েল রেগুলেটেড এবং ইফেক্টিভনেস দেখায়ে ছাড়পত্র নিতে হয় ।

এই জন্য মাল্টিন্যাশনাল গুলা নানা রকম নতুন নতুন ফন্দি ফিকির বের করছে ব্যবসা বাড়ানোর জন্য । সাম্প্রতিক সোয়াইন ফ্লু এই রকমের একটা কান্ড বলেই মনে হয় আমার ।

আমি একটু পড়ালেখা করছি এইদিকটা নিয়ে। ভবিষ্যতে লেখার ইচ্ছে আছে । আপনাকে আবার ও ধন্যবাদ ।

৩৪. ২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৬
হাঁদা ভোঁদা বলেছেন: ক্যান আইলাম এই পুষ্টে :|
২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: কি সমস্যা ?

৩৫. ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৮
রাগ ইমন বলেছেন: মনে হচ্ছে আরো বিশ্লেষনের প্রয়োজন আছে ।
৩৮. ২২ শে মে, ২০১০ রাত ১১:৫৭
মেঘেরদেশ বলেছেন: সব ই বুঝলাম।এবার ডাক্তারদের ভন্ডামি নিয়া লেখেন....।
৩৯. ২৩ শে মে, ২০১০ দুপুর ১২:৪০
ব্ল্যাকমেটাল বলেছেন: শুরু করলেন লাক্স দিয়া শেষ হইল জামাতের হাত দিয়া??
জামাতের অবৈধ হাত নিয়া একটা রিসোর্স্ফুল লেখা দেন। আমি এই ব্যাপারে জানতে ব্যাপক আগ্রহী।
জামাতের বডিটা অন্যগুলোর থেকে ভিন্ন, যেটা ঠিক ইউনিলিভারের মত কর্পোরেট না। আর আপনি জামাতের অস্ত্র ও মাদক ব্যবসার কথা বললেন, যেটা ইউনিলিভারের মতো তো অবশ্যি না।
জামাতের অবৈধ হাত নিয়া জাতীয় লেখা পাঠান, তাহলে ব্যাপারটা খোলাসা হয়।

ক্যাপিটালিস্মের মূল কথা মার্কেট সিস্টেম, কর্পোরেটগুলা পরে আসছে। ক্যপিটালিজম ইটসেলফ সাস্টেইনেবল না হইলেও মার্কেট সিস্টেম অভার টাইম অবশ্যি সাস্টেইন করবে।
৪০. ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৩
হুতুম পেঁচার নকশা বলেছেন: অনেক বিলম্বে পড়লাম। ধন্যবাদ।
লেখা টি পড়ার শুরুতে নোয়াম চমস্কীর একটা লখো মনে পরে গেল...........................

The Corporate Takeover of U.S. Democracy
Click This Link
৪১. ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫০
মরিযাদ হারুন বলেছেন: চমৎকার।
আপনাকে +৫।
৪২. ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫০
মরিযাদ হারুন বলেছেন: এবং প্রিয়তে রাখলাম।
৪৩. ০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৪
য়িমতিআজ বলেছেন: একমত। সবার পড়া দরকার...
ধন্যবাদ...
৪৪. ০৮ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৯
আবীর একা বলেছেন: ক্যাপিটালিজমের একটি চটুল বাণিজ্য। বিশ্বব্যাপী চলছে, এবং চলবে!!!!
৪৫. ২১ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:২৫
ফরিদুল আলম বলেছেন: কর্পোরেট পুঁজিবাদ বলা হয় সাধারণত ঐ ধরনের ব্যবস্থাকে যেইখানে , আইন অনুযায়ী কর্পোরেশন বা সংস্থাকে হতে হবে প্রফিট ওরিয়েন্টেড । অর্থাৎ , একটা হাঁচি কাশি দিতে গেলেও সেইখানে আপনার লাভ থাকতে হবে । অর্থনীতির ড্রাইভার সমূহ একটি এবং একটি মাত্র লক্ষ্য নিয়ে আগাবে তা হলো " প্রফিট বা লাভ" ।__________________________________________
অনেক দেরিতে হলেও এমন ভালো একটি লেখা পড়লাম। পুরো বিশ্বের মানুষই এখন বেপারীদের লাভের আবর্তে ঘুরপাক খাচ্ছে। এদের ব্যবসার জন্যে দেখ দখল হয়, রাজনীতি পাল্টায়, নির্বাচন হয়, নির্বাচন হয়না। এদের স্বার্থেই আমাদের নতুন প্রজন্ম লেখাপড়া করে, অথবা করেনা। এদের স্বার্থেই আমরা সুন্দরী নির্বাচিত করি, এদের স্বার্থেই সদ্য ঘর থেকে বের হওয়া মেয়েরা ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, স্থপতি না হয়ে 'সুন্দরী' হয়।

লেখার শেষে জামাতের উদাহরণটি ভালো লেগেছে।

আরো বেশি বেশি লিখুন। শুভকামনা।

 

মোট সময় লেগেছে ২.৬১৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ