শিবিরের মাথা ভর্তি কিল বিল করে বুদ্ধি । তারা আপনের মতন মাটির সোঁদা গন্ধে ভুলে না । নাকের ভিতর জিহাদী রক্তের গন্ধ লেগে আছে , ওতে শাপলা শালুকের গন্ধ পাত্তা পায় না।
শিবিরের শিক্ষা , দীক্ষা , ধর্ম , কর্ম - কোন কিছুর সাথেই বাংলাদেশ কিংবা বাংলার মাটির কোনই সম্পর্ক নাই । শিক্ষা পাকিস্তানী, দীক্ষা মওদুদী , ধর্ম মধ্যপ্রাচ্যের আর কর্ম ? সেইটাও বাংলাদেশের বাইরের কোন কিছু থেকে উৎসাহিত ।
আমি ইসলামকে দোষ দেই না। প্রকৃত ইসলাম যেইখানে গেছে সেইখানের মাটি ও মানুষের সাথে মিশে যেতে পারলে টিকে গেছে । নইলে , ঘাড়ে চেপে বসে পরে হারিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি দোষ দেই মানুষের ।
যেইখানে জন্ম নিয়েছি , সেই মাটি , সেই মাটির মানুষ, সেই মাটির গন্ধ , সেই মাটির কান্না , সেই মাটির প্রেম - কোন কিছুর প্রতিই যদি কারো টান না থাকে - তাহলে খুনি সে তো হবেই!
কিন্তু শিবির বুদ্ধিমান । তার এই ভিনদেশী ঘাতক চেহারাটা সে খুউব সুন্দর করে ঢেকে রাখে । ঠগ যেমন আসত বন্ধুবেশে , ইবলিশ যেমন মানুষকে ভুল পথে নিয়ে যায় ছলনা করে , শিবিরও তেমন ।
আওয়ামী লীগ বোকা । ওরা যখন খুন করে , দেখা যায়। বি এন পি, জাতীয় পার্টি , জাসদ , বাম-ডান- রক্ষী - পক্ষী , সবার একই অবস্থা । খুন, ডাকাতি, চুরি, ঘুষ , দুর্নীতি , অপহরণ , ধর্ষন - যখন যেইটা করে ; গায়ে তকমা লাগিয়ে করে । আমরা চিনতে পারি ওরা কারা ।
শিবির সেই রকম নয় ।
তলায় যেই সদস্য গুলা থাকে , গ্রামের সহজ সরল গরীব ধর্মভীরু মানুষ , তারা সবাই নামায পড়ে । প্রতি সপ্তাহে মিটিং করে শপথ নেয় ঃ
১। সদা সত্যি কথা বলিব।
২। সৎ পথে চলিব
৩। নামায- যাকাত- রোযা ছাড়িব না
৪। নিয়মিত বই পড়িব
৫। হারাম দেখিব না , শুনিব না, করিব না ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ঃ
আমাদের সকল টাকা পয়সা আল্লাহর পথে ব্যয় করিব।
এই বোকা গুলা জামাতরে চাঁদা দেয়, গায়ের রক্ত পানি করা টাকা দিয়ে চাঁদা দেয়। এরা কি করে জানবে এই টাকা জামাত শিবির " আল্লাহর পথ " বাদ দিয়ে আসলেই কোন পথে ব্যয় করছে?
এত যে চিল্লা পাল্লা করেন, জামাতের মতন আপনি এই সব " ভালো মানুষি" মিটিং করেন?
নিজের দলের কর্মীদের জন্য হাসপাতাল , ব্যাংক, ভার্সিটি খুলে চাকুরীর ব্যবস্থা করেন?
সব কয়টা বড় দলের সাথে আঁতাত করে নিজেদের দলের লোকজনরে বাংলাদেশের প্রতিটা সংগঠন , রাষ্ট্রযন্ত্রের প্রতিটা সেক্টরে নিয়োগের ব্যবস্থা করেন?
রাজশাহী বিশ্ববিদ্যালয় দখলের জন্য আপনার কর্মীরা আশে পাশের সব কয়টা গ্রামে বিবাহ করেন?
জামাত শিবির তো নিজের নীল নকসা অনুযায়ী কাজ করেই যাচ্ছে । সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বুনিয়াদ তৈরী করে চলেছে। সমাজের প্রতিটা স্তরে যাকে যেই ভাবে দলে টানা যায় সেই ভাবেই দলে টেনে নিচ্ছে । কাউকে ধর্ম দিয়ে, কাউকে টাকা দিয়ে, কাউকে ক্ষমতা দিয়ে ।
আপনি কি করেছেন?
" খোদার এলেমে বুক ভরে না তলার পেট শূন্য বলে" - মনে আছে?
সেই রকম, " দেশপ্রেমের এলেমেও বুক ভরে না তলার পেট শূন্য হইলে" ।
ব্লগের আবুলকে দেখে বুঝেন না ? ডেস্টিনি পেটে ভাত দিলে সে পরিবার পরিজন বেঁচে দিতে রাজি। জামাত শিবির কারো পেটের ভাত দিচ্ছে , কারো মনের ।
দেশের ৮০% মানুষকে অভুক্ত রেখে ক্ষুধার পেটে " দেশপ্রেম" শুনায়ে জামাত শিবির ঠেকাতে পারবেন না ।
তবে হ্যাঁ, যাদের পেটে ভাতটুকু অন্তত আছে , তাদেরকে দেশপ্রেম শুনায়ে হয়ত কিছু করতে পারবেন ।
জাহাঙ্গীর নগরে হল দখলের হামলায় যেই মেয়েটি সাহায্য করেছিলো , সে নাকি হামলার আগে বব কাট চুল আর জিন্স পরে ঘুরতো । আপনারা ভুলে যান কেন? জামাত শিবির দখলের জন্য যে কোন রুপ নিতে প্রস্তুত ।
জামাত শিবিরই বুদ্ধিমান , আপনেরা বুকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



