somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দালালরা কখনোই বদলায় না নিজেকে, প্রগতিশীলরা অসম্ভব গতিশীল... বদলে যেতে সময় লাগে না।

১৯ শে মার্চ, ২০১০ ভোর ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবস্থা এমন হয়েছে - কোন একটা কিছু করতে গেলেই আরেকটা বাদ দিতে হয়। দিতেই হয় , নইলে সেই একটা কিছু করার সময় পাওয়া যায় না । সুতরাং, ঘুম বাদ দিয়ে রান্না, রান্না বাদ দিয়ে খবর পড়া , খবর বাদ দিয়ে কাপড় ধোয়া - দৈনন্দিন জীবন জুড়ে কেবলই যাকে বলে "ট্রেড অফ" । প্রতি নিয়তই আমাদের এই ধরনের সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। এইটা করবো নাকি ঐটা? ঐটা বেশি ভালো হবে নাকি সেইটা? আর প্রতিটা সিদ্ধান্তেরই কিছু দাম দিতে হয় । যাকে বলে অর্থনীতির ভাষায় " অপরচুনিস্টিক কস্ট" । আপনি যা বেছে নেন নাই, তা বেছে না নেওয়া ফলে যা ক্ষতি হলো কিংবা বেছে নিলে যে লাভ হইত - সেইটার মূল্যই হলো আপনার সিদ্ধান্তের দাম বা কস্ট । বেছে নেওয়ার অপরচুনিটি ছিলো বলে এই কস্ট-এর নাম অপরচুনিস্টিক কস্ট ।

জীবনে জুড়েই এই ট্রেড অফ ( এর বাংলা কি হবে ? বাণিজ্যিক চ্যুতি? ) আর অপরচুনিস্টিক কস্ট ( এইটার বাংলাই বা কি হতে পারে? সুযোগজনিত বা সুযোগসন্ধানি দাম? ) এর ছড়াছড়ি । ইদানিং তার প্রকাশ ঘটছে প্রিয় কিছু নামের সাথেও। রাজনীতিবিদেরা বেশ্যা হয়েছেন বহু আগেই। দেহ বিক্রিকারী নারীরা অনেক পবিত্র, দারিদ্র তাঁদের বাধ্য করে । কিন্তু বুদ্ধিবৃত্তিক বেশ্যারা বিক্রি হয় লোভের কাছে । রাজনীতিবিদ, উন্নয়নের সহযোগী কিংবা তথাকথিত 'সুশীল' সমাজের ঘৃণ্য পরিণতি যতটা অন্ধকারে ডুবিয়ে রেখেছিলেন তার ভেতরে টিম টিম করে জ্বলতেন দু'একটি নাম । কবিরাই সংখ্যায় অধিক ছিলেন। নিজে কবিতার নেশারু , হয়ত তাই।

হঠাৎ অবলোকনে বুকে বেশ চড়া রকম ধাক্কা খাই যখন দেখি সেই সব কুপিবাতিরাও বিক্রি হচ্ছেন । দিব্যি শুয়োরের মালিকানায় টিভিতে, নাটকে, পত্র পত্রিকায় বিকিয়ে দিচ্ছেন এক কালের দোর্দন্ড প্রতাপশালী লেখকের দল তাদের বুড়িয়ে যাওয়া বিবেক। তাঁদের কলম এখন বিক্রয়যোগ্য । একা আল মাহমুদ সৎ রয়েছেন। শুয়োর চেটে 'বকুলের গন্ধ পাচ্ছি' বলে ভন্ডামিটা করেন নাই! বাকি যারা- যাদের কবিতায় আমি এখনো দেশমাতৃকার প্রবল আগুন খুঁজে ফিরি, যাদের কলমে মুক্তিযোদ্ধার রক্তের স্বাদ পাই, যাদের বানীতে মায়ের অপমানের প্রতিশোধ ছুঁই - সেই তারাই কেমন বিক্রি হয়ে গেলেন!

জামায়াত শিবিরের নতুন কৌশল বুঝতে না পারার কোন কারন কিন্তু নেই। জামায়াত শিবির আগে বাংলাদেশ ও বাংলার সংস্কৃতি , ঐতিহ্য , মুক্তিযুদ্ধ , ভাষা আন্দোলন - ইত্যাদি মূল আবেগের জায়গা গুলোকে প্রকাশ্যে অপমান করতো । ঘৃণায় ভরা বমি ছুড়ে দিত বাংগালীর প্রাণের মণিকোঠায় । বাংলাদেশের জন্মের বিরোধিতা করে , খুন- ধর্ষণ-লুটতরাজের মাধ্যমে বিশ্বাসঘাতকতার সর্বোচ্চ নজির স্থাপন করেও জামাত - শিবিরের আদি ও আধুনিক লক্ষ্য সব সময়ই ক্ষমতা। রাজনৈতিক ক্ষমতা। দেশ শোষণের ক্ষমতা । মওদুদীর আদর্শে উজ্জীবীত এই শুয়োরের দল যখম শুধু ধর্মের আফিম গিলিয়ে দেখলো বাংলাদেশের মানুষ পাকিস্তানীদের মতন 'আফিমখোর' নয় ; তখন থেকে তারা লেগে পড়েছে 'বাঙ্গালীত্বকে' পুঁজি করে ক্ষমতা দখলের।

'হিন্দুয়ানী ভাষা' বাংলা হঠাৎ করে তাই 'অধ্যাপক গু আ'র ভাষা সৈনিক' বিপ্লবের পাটাতন।
কথা নাই , বার্তা নাই - মুক্তিযোদ্ধা সম্মাননা আর বিজয় মিছিল।
টাকা দিয়ে বাংলা ব্লগে জামায়াত শিবির এর মাহাত্ম্য প্রচারণা।
নাসারাদের 'হারাম টিভি' হঠাৎ করেই হালাল ' ইসলামি চ্যানেল' ।
'সংগ্রাম , ইনকিলাবের ' রাজনীতির পরে এখন নয়া দিগন্ত আর দিগন্ত টিভি । আর তাতে এতদিনের হারাম গান, কবিতা , নাচের হারামত্ব খসে গিয়ে ইসলামি গান-কবিতার উৎপত্তি ।

উদ্দেশ্য কি বুঝা খুব কঠিন? মোটেই না । বাংগালী শুধু ধর্ম খায় না। শুধু মওদুদ খায় না। শুধু ইসলামি বিপ্লব খায় না । বাংগালী বিচার করতে পারুক আর না পারুক, যুদ্ধের অপরাধ ভুলে না । তাই লাড্ডু খাইয়ে , মিছরি খাইয়ে ধর্ম-বিপ্লব-মওদুদ খাওয়ানোর ব্যবস্থা হয়েছে । ব্লগে এই সব অর্থজীবী মগজ পসারিনীদের আমরা চিনি । তিন কোনা , চারকোনা , বাত্তি লাগানো মিছরি আমাদের কাছে মিস্ট্রি নয়, বরং জামায়াত শিবির এর সাহিত্যমনা মিস্তরি।

কিন্তু , জাতীয় জীবনে এই সব জামায়াতী উচ্ছিষ্ট খাওয়ানোর উপায় কি?

ঢাকার রাস্তা গুলা খুব ময়লা। ধুলার সাথে বালি, মাটি, হাজারো রোগ জীবানু আর শুকিয়ে গুড়ো গুড়ো হয়ে মিশে যাওয়া পায়খানা - কি নেই সেখানে? ঝাড়ুদারের একাট্টা করা এই ময়লা যত সুদৃশ্য চামচে সাজিয়েই দেওয়া হোক না কেন, সেইটার রুপ -রস -গন্ধ দেখেই আর কেউ গিলবে না । কিন্তু সেই একই ময়লা যখন বাতাসে উড়ে গিয়ে রাস্তার পাশের সুস্বাদু চটপটি- ফুচকা- আচার- বাদামের সঙ্গে গিয়ে মেশে, মানুষ কি অবলীলায় , কতকটা না জেনেই , গিলে খায় সেইসব আপাত পরিষ্কার আবর্জনা।

কষ্ট লাগে যখন দেশ বরেণ্য সাহিত্যিক, কবিরা জামায়াত শিবিরের পায়খানা গেলানোর চটপটি- ফুচকা- আচারের ঠোঙা বনে যান, ট্রেড অফ আর অপরচুনিস্টিক কস্টকে তখন সোজা সাপটা বাংলায় 'ধান্দাচ্যুতি' আর 'সুযোগসন্ধানি মূল্য' হিসেবে বেশ চিনে যাই!

অপরচুনিস্টিক কস্ট আর অপরচুনিস্টিক প্যাথোজেন খাপে খাপে মিলে যায় দিন বদলানোর দিনে!

---------------------------
শিরোণাম কৃতজ্ঞতা ঃ ব্লগার নজরুল ইসলাম ।
৪০টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×