জীবনে যারে মালা দিতে পারো নাই
(তারে পরীক্ষা সুম মিস্কল মারিস কেনু ? )
তোমার বাড়ির সামনে দিয়ে
( ময়লার গাড়ি যায় না? উফফফ গন্দ)
তুমি এলে! অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
( এখন এই দুই বালতি কাপড় শুকাইবো কেডা?)
আরো দূরে চলো যাই! তুমি আর আমি আছি , দুজনেই কাছাকাছি,
( এই পথ দিয়াই ফিরে অফিস থেকে চাচী)
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো
( টয়লেটে পানি নাই)
সেই তুমি কেন এত অচেনা হলে?
( বাকিতে না দিলে মামু কেমন কইরা চলে? )
কেন খুলেছো তোমার ঐ জানালা? কেন তাকিয়ে রয়েছো জানি না তো,
( আশে পাশে পাবলিক টয়লেটো তো নাই!)
শোন , শোন , কথাটি শোন , কাছে এসো
( ডেস্টিনির এই প্যাকেজ নিলে অচিরেই আপনি )
কালো , তা সে যতই কালো হোক ,
( টের পাইবো না ট্যাক্স অফিসের লোক)
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
( মাগার বাপে আউটগোয়িং ব্লক কইরা রাখসে )
ওরে ওরে ওরে আমার মন মেতেছে
( আইজকার হরতাল সফল কইরা সারুম, ভাঙ গাড়ি)
আগে কি সুন্দর দিন কাটাইতাম
(যাত্রাবাড়ির মোড়ে দাঁড়ায় টোকেন বেচিতাম)
ও চোখে চোখ পড়েছে যখনি
( বুঝছি, আইজকা জাইঙ্গা ছাড়া সবই খুইলা দিতে হইবো)
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
( শালারা আর কিছুই রাইখা যায় নাই, সব ফাঁকা)
কিছুই নাকি দেইনি তোমায়? বলো কে করেছে নিঃস্ব আমায়?
( স্যার, লোনের ইন্সটল্মেন্টটা কমানো যায় না?)
আমার ভিতরে । বাহিরে , অন্তরে অন্তরে
( খালি ঘ্যাশ । এন্টাসিডটা কই?)
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
(বুইঝা তাড়াতাড়ি খাওয়ার বিলটা দিয়া দাও)
বন্ধু তোমার পথের সাথিকে চিনে নিও
( আমাকে মারিবেন না , আমি ছোট)
আমার পরাণ যাহা চায়
( ইফতারের সাথে সেহরীর দাওয়াতটাও যদি দিতেন!)
আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার
( রাজনৈতিক মামলা কইয়া জামিন ঠেকাইবো কে আর!)
ভুল করে যদি ডাকো কোন দিন
( ১০০০ চাকরির দরখাস্ত দিয়া ১ টা তো ডাকা উচিত, নাকি?)
খুব জানতে ইচ্ছে করে , তুমি কি সেই আগের মতই আছো ?
( তাইলে ৫০০ টা ট্যাকা ধার দেও)
যেটুকু সময় তুমি থাকো কাছে
( টের পাই, তুমি ব্রাশ করো না)
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১০ ভোর ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



