এই মন্তব্যটা করতে গিয়ে দেখি মন্তব্য মডারেটেড।
হার মানায় মধ্যযুগের বর্বরতাকেও !!!!
আচছা, এই কথাটা প্রায়ই শুনি। "মধ্যযুগের বর্বরতা"।
একটু বুঝায় বলেন তো,
১। মধ্যযুগ মানে কোন যুগ? কত সাল থেকে কত সাল?
২। এই যুগটারে বর্বর বলে কেন?
৩। বর্বরতা বলতে তখন আসলে কি হইতো?
৪। কি ভাবে হরতালের সময়কার ঘটনা মধ্যযুগের বর্বরতাকে হার মানাইলো? মানে বর্বরতার হিসাবে কেমন করে "মসজিদের ভিতর জলকামান" জিনিসটা বেশি বর্বর হইলো?
al jazeera এই লিংকটাতে গিয়ে দেখেন। মসজিদের ভিতর গুলি করে মানুষ মেরে ফেলেছে। জল কামান কি এইটারেও হার মানিয়েছে?
আমিনির অনুসারীরা যে বিন্দুমাত্র পড়ালেখা করে, সেই প্রমাণ আর পাওয়া গেলো না।
আফসোস!
(আল্লাহ রাব্বুল আল আমীন কুরআন শুরুই করেছেন "ইকরা", মানে "পড়" শব্দটা দিয়ে। বলা হয়, আল্লাহ স্বয়ং এবং দ্বীন ইসলাম পড়ালেখার উপর অসীম গুরুত্ব দেয় বলেই এমন করে কুরআন শুরু করা হয়েছে। কিন্তু ইসলামের "তথাকথিত দন্ডবাহকদের" মাঝে পড়ালেখা বাদ দিয়া মুমিনাদের সমপত্তি মেরে খাওয়া আর মুসলমান বাচ্চা দিয়ে দুনিয়া কিলবিল কিলবিল করাতে উতসাহ বেশি!!!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

