somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের উপরে একটা ভিডিও পডকাস্ট সিরিজ শুরু করতে যাচ্ছি , ১লা ডিসেম্বর

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১লা ডিসেম্বর থেকে। মূলত ১৯৭১ সালে সরাসরি সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছেন এমন একজন মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা ও বিশ্লেষণ থাকবে এই সিরিজে। এতে যেমন উঠে আসবে কি ভাবে পূর্ব পাকিস্থান থেকে স্বাধীন বাংলাদেশের চেতনার উন্মেষ ঘটেছিলো তৎকালীন তরুণদের মাঝে , তেমনি ভাবে উঠে আসবে কেন, কখন, কিভাবে মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন আমাদের মহান যোদ্ধারা। কি আশা নিয়ে , কোন চেতনার বলে বলীয়ান হয়ে তাঁরা যুদ্ধে যোগ দেন। আমাদের মুক্তিযুদ্ধের ফলে যেই স্বাধীন দেশটি তৈরী হওয়ার কথা ছিলো সেই দেশের মূলনীতি বা আদর্শ কি হওয়ার কথা ছিলো। স্বাধীনতা লাভের পরে একজন মুক্তিযোদ্ধা কি ধরণের বাংলাদেশ গড়ে তুলার স্বপ্ন দেখেছিলেন। এবং স্বাভাবিক ভাবেই ১৯৭১ পর থেকে ২০১১ পর্যন্ত বিবর্তিত স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সেই মূলনীতি বা আদর্শ যার উপর ভিত্তি করে বাংলাদেশের জন্ম- সেই নীতির প্রতিফলন ঘটেছে কি না। না হলে, তার বদলে কি ঘটেছে।

এর পাশাপাশি বাংলাদেশী নাগরিকত্ব, বাঙ্গালী জাতীয়তাবাদ , মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, ১৯৭২ এর সংবিধান নিয়ে যে সব প্রচলিত ভুল ধারণা, গুজব ,কুতর্ক - বিতর্ক রয়েছে - সে গুলো সম্পর্কেও আলাপ আলোচনা থাকবে।

এর বাইরে সশস্ত্র বাহিনীতে গণহত্যা , স্বাধীনতার পরে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান ও পুনর্বাসন এবং সাম্প্রতিক কালে এই বিরোধী শক্তির বিচার নিয়েও থাকবে বিশ্লেষণ।

প্রতিটা পর্বে একজন মুক্তিযোদ্ধার নিজস্ব বক্তব্য, অভিজ্ঞতা, আলোচনা শুনতে পাবেন এবং পরের পর্বে ব্লগারদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করা হবে আগের দিনের আলোচিত বিষয় গুলো নিয়ে । আগে থেকেই প্রশ্ন জমা করে রাখতে পারেন ।

আপনাদের দেখার/ শোনার আমন্ত্রণ রইলো এবং আশা করছি আপনাদের মনে যে সব প্রশ্ন আছে তার উত্তর খোঁজার চেষ্টা আপনারা করবেন।

ভিডিও পডকাস্ট গুলো মূলত বিডি নিউজ ২৪ ব্লগে আপ্লোড হবে। টেকনিকালি সুবিধা পাওয়া গেলে সামুতেও দেওয়ার ইচ্ছা আছে ।

মনে রাখবেন, কোন ব্লগে প্রকাশিত হলো সেইটা কোন ব্যাপার নয় , মুক্তিযুদ্ধের উপর এই প্রথম এইভাবে ভিডিও পডকাস্টের চেষ্টা করা হচ্ছে- এইটাই গুরুত্বপূর্ণ ।

পাশাপাশি ফেসবুকে প্রশ্ন জমা দেওয়ার ব্যবস্থা করা যায় কি না দেখবো ।

শুভ ব্লগিং।

-----------------------------------------

২। মেডিকেল ক্রাইমের / চিকিৎসা নিয়ে অভিযোগের উপর পডকাস্ট শুরু হবে। আপনার অভিযোগ নিয়ে কথা বলতে চাইলে যোগাযোগ করুন।

১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×