এই পৃথিবীর যত জল-কাদা-মাটির নীড়ে,
অভয়মিত্র ঘাটের ক্লান্ত বুড়ো হাওয়ারা বয়ে-বয়ে চলে.
মিশে-মিশে যায় সব-
জনসমুদ্র নীরব,
রাত্রির কোল ঘেঁষে-
অপেক্ষায় অস্হিরপথিকের ক্লান্ত জিঞ্জাসে-
"আর কতদুর,পথ মাঠ পার হয়ে গন্তব্য বন্ধুর"
বুড়ো শকুনেরা আশ্রয় নেয় হিজলের বিলে,
নিস্তব্ধ বাতাসের থমথমে ভীড়ে-
পথিকের মৃত শরীরে, একটি তরুন শকুন এসে বসে.
এই পৃথিবীর যত জল-কাদা-মাটির নীড়ে,
অভয়মিত্র ঘাটের ক্লান্ত বুড়ো হাওয়ারা বয়ে বয়ে চলে.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


