আমার প্রিয় পোস্ট
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- আহা! আমারো একটি ব্লগ খুলিবার সাধ হয় (টোটাল ফান-ক্যাতা পোস্ট এবং আলু ব্লগকে নাপিষীয় শুভেচ্ছা)
- নাফিস ইফতেখার
- খোদার কসম, এই রোদ্দুরে রেডিক্যাল হতে চাওয়া কাজের কথা নয়। বরং আমরা সুবিধামতো একটিভিস্টই থাকি। - রিফাত হাসান
- বিশ্বাসীদের অন্তর্ভূক্ত হবার আমন্ত্রণ: আমি কেন গ্রহণ করতে পারছি না প্রিয় সামহোয়ারইন - রিফাত হাসান
- ধর্মীয় বিয়ে ও নাগরিক বিয়ে - ভূপর্যটক
- ঢাকার রাস্তায় মেট্রোরেল ও বাস্তবতা ২য় - সৈয়দ সাইফুল আলম শোভন
- বাঙ্গালীর ব্যাংক ব্যবসা ও বাংলাদেশের আর্থিক খাত-৩ - শওকত হোসেন মাসুম
- হুমায়ূন আহমেদের মন্তব্যে নিন্দার ঝড়, হৈ চৈ - ছটিক মাহমুদ
- মুক্তিযুদ্ধের সময়কার কিছু পত্রিকা - তানভীর চৌধুরী
- জল ও খুন (সিরিয়ান গল্প) - আশরাফ মাসরুর
- জাহাজ ডুবতে শুরু করার লক্ষণ হলো নেংটি ইদুরের দৌড়াদুড়ি আর দিকবিদিকশুণ্য হয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা - পি মুন্সী
- ক্ষমতা ও রাষ্ট্র: ক্ষমতার উৎস, ন্যায্যতা ও কনষ্টিটিউশন - পি মুন্সী
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
- বাংলাদেশে চিরস্থায়ী জরুরী অবস্থা জারী হতে যাচ্ছে............ - মোহাম্মদ আরজু
- জামাত রাজনীতির রাজনৈতিক বিচার - পি মুন্সী
- হারিয়ে যাওয়া জাতীয় ইতিহাস- শামসুল হক (আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক) - মুনতাসির আলম
- ইতিহাসের ভুল পাঠ : কার নেতৃত্বে গঠিত হয় আওয়ামী লীগ? মাওলানা ভাসানী নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? - মিরাজ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- একটি অনুসন্ধানঃ ইসলামের মিস্টিক ভাবের বলয় এবং ফরহাদ মজহার'র লালন ব্যাখ্যা ও এতদবিষয়ক কুয়াশাচ্ছন্নতা প্রসঙ্গ - সারওয়ারচৌধুরী
- পলি ও পল্লবের দেশে - আজহার ফরহাদ
ইতিহাস অথবা বর্তমান বিষয়ে একটি কুইজ !
০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৮
পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ততম,
সবচেয়ে বানোয়াট ভয়াবহ মিথ্যা গল্প
প্রেস রিলিজে রচিত হয়নি আর কখনো...
ক্রসফায়ার, এনকাউন্টার, বন্দুক যুদ্ধ, আর....
রিফাত হাসান বলেছেন:
এত কাব্যিক কুইজ দিয়া কী করবেন জহির ভাই। সরাসরি কইয়া দেন। আপনের ঐতিহাসিক প্রথম পোস্ট দেইখা লগইন করলাম। নির্বাচন?
লেখক বলেছেন: জ্বি ভাইসাব, ইতিহাস আর ঠেকায়া রাখা গেল না। নাইমা পড়তে হইলো্
আপনেও কিছু বলেন, তাইলে ভরসা পাই।
লেখক বলেছেন: ভাইজান, আপনেও সংক্ষেপ করলেন নাকি?
মতামত পাইলে ভালো লাগতো। নাগরিক হিসাবে আমাদের সকলের একটা সুস্পষ্ট অবস্থান দরকার।
খোমেনী ইহসান বলেছেন:
হানাদারি।
লেখক বলেছেন: তাহলে প্রত্যেকটি নাগরিককে সৈনিক হয়ে উঠতে হবে, জীবনের নিরাপত্তার প্রয়োজনে। আমাদের বেচে থাকার মৌলিক অধিকারই আজ হরণ করার আয়োজন সম্পন্ন করা হয়েছে।
আমরা বিপন্ন ও ভয়াবহ হুমকির মুখে...
ইজ্জত নিয়ে বাচার প্রশ্ন তো আরো পরের বিষয়।
লেখক বলেছেন: নতুন ইতিহাস তৈরির জন্য কাব্য বিপুল প্রেরণাদায়ীণি হতে পারে।
কাব্যের 'ক্ষমতা' ব্যবহার করলে ক্ষমতার মসনদ উলট-পালট হইয়াও যাইতে পারে।
রিফাত হাসান বলেছেন:
তয় একখান কবিতা আছে, তারপরে কিছু নেই, তারপরে হাসে ইতিহাস।
লেখক বলেছেন: হাসবে রাক্ষস,
হাসবে কালো কালো হায়েনার দন্ত-নখর
ভোর রাতে, মাঝরাতে অতর্কিতে হানা
তারপর যথারীতি মিডিয়া রিপোর্ট...
হায়দার কািরগর বলেছেন:
আরও তো অনেক অনেক জহির ভাই। কোনটার কথা বলবো। ভয়ংকর ডাকাতির কবলে পড়ছি। আছেন কেমন?
পথিকৃৎ বের হবে অল্প কিছুদিনে।
আপনার মেইলটা পাইছি।
খুব খুব ব্যাস্ত সময় পার করছি।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: বাংলাদেশ এখন একটা বৃহৎ কারাগার। ফলে... বুঝতেই পারতাছেন ভালো থাকার চান্স কেমন
খোমেনী ইহসান বলেছেন:
আমরা সবাই সৈনিক হওয়ার আশা করি। যুদ্ধের ময়দানে নামি না। শূণ্যে কিল-ঘুষি মেরে দাত কেলাই শত্রু বধের আনন্দে। এখন বাংলাদেশে এমুন একটা সময় পার করছি। এ সময় নতুন সময়, নতুন ভাব আর লড়াইয়ের আয়োজনে সার্বিক প্রয়োজন পূরণে নির্মাণের আকুতি কই? সব খানেই তো দেখা যাচ্ছে সমঝে চলা নীতির বড়াই।
লেখক বলেছেন: ঠিক। তবে সব সময়ই তা ছিলো।
কেউ না কেউ ভাঙবে এ অচলায়তন। কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে।
''এ সময় নতুন সময়, নতুন ভাব আর লড়াইয়ের আয়োজনে সার্বিক প্রয়োজন পূরণে নির্মাণের আকুতি কই?''--- ভালো প্রশ্ন। কিছু কি একেবারেই নাই? শুরু করার মতো আছে নিশ্চই। পথে পথে আরো তৈরি হবে, ভয়ের কিছু নাই।
রিফাত হাসান বলেছেন:
সম্পুরক কবিতাটা কার? তারপর যথারীতি মিডিয়া রিপোর্ট... যোশ..
মুসতাইন জহির বলেছেন:
ভাইজান এই বান্দার। বর্তমান অগণতান্ত্রিক রাষ্ট্র ও মিডিয়া পার্টনারা মিলে একটা ঘোরতর ফ্যসিবাদী অবস্থা সৃষ্টি করে ফেলছে
রিফাত হাসান বলেছেন:
হাঃ।বান্দা দেহি ভালই কবিতা বয়ান করতারেন। কইয়া দেই, অর্ধেক আল মাহমুদ, অর্ধেক মুসতাঈন জহির। ভালা লিখছেন, যৌথ প্রযোজনা।
মিডিয়া পার্টনার, মিডিয়া রিপোর্ট, তার লগে সরকারী রিপোর্ট, আমার মৃত্যু সংবাদ পত্রিকাপাঠান্তে জানতে পারি প্রতিদিন। হাহাহা।
খোমেনী ইহসান বলেছেন:
মিডিয়ারই তো সব দিকদারি। মানুষের প্রাণে নতুন গাণ না বাজলে অথবা কবিতার নতুন পঙক্তি রচিত না হলে মিডিয়ার হানাদারি বাদ্যি বাজানোই তো সব।
লেখক বলেছেন: মিছিলে রাজপথে যে কবিতা রচিত হয়, তাকে রুদ্ধ করার সাধ্য থাকেনা কোন স্বৈরাচার, হানাদার, পরদেশী প্রভুদের অনুগত গোলামের
আহসান হাবিব শিমুল বলেছেন:
ক্রসফায়ার, এনকাউন্টার, বন্দুক যুদ্ধ, আর....ওৎ পেতে থাকা সন্ত্রাসীগুলিতে রহিম বা করিম অথবা আলাল কিংবা দুলাল-এর মৃত্য।
লেখক বলেছেন: হ্যাঁ, যে কেউ যে কোন সময়।
তারপর লাশের পরিচয় হবে সন্ত্রাসী, জুটে যাবে অনেক মামলার অাসামী!!
মুসতাইন জহির বলেছেন:
বলা যায়না আর কিছুদিন পরে তাও জানতে পারবেন কিনা!গুমখুন আর গায়েব করে দেওয়ার ঘটনাও শুরু হয়ে যেতে পারে।
একটি সন্ত্রাসী রাষ্ট্রের জন্ম ও বেড়ে ওঠা, তারপর পরিণত হিংস্রতায় ঝাপিয়ে পড়ার পরও আমরা কিছুই করতে পারি নাই।
তদুপরি 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ'র জন্য আরো নিখুত করে গড়ে তোলার কাজ চলছে সেই জানুযারী এগার থেকে। রাষ্ট্রের গুণগত রুপান্তরের কাজটি প্রায় নির্বিঘ্নে সেরে ফেলা হচ্ছে। পুলিশ, বিচার বিভাগ, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ... এইসমস্ত সংস্কার আর অইনী রুপান্তরে সয়ংক্রিয় হয়ে উঠছে যুদ্ধাস্ত্র। নিশানা তো তাক করা আছেই।
বাকি শুধু রাষ্ট্র-শক্তির পুনর্গঠন। সুশীল- করপোরেট নের্তৃত্বে পরাশক্তির ভাড়া খাটতে প্রস্তুত দল ও শ্রেণীর সমাবেশ। সেই আঁতাতকে সংহত করা, তাদের মাধ্যমে বৈধতা নেওয়া।
রাষ্ট্র ও রাষ্ট্র-শক্তির পুনর্গঠনের এই এজেন্ডার সম্ভাব্য বিরোধীতাকারী যে কারো জন্যই অপেক্ষা করছে, এলিট ফোর্স। প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন মেরিন সেনারা বাংলাদেশে এসে।
অতএব যুদ্ধটা করতেই হবে।
মোহাম্মদ আরজু বলেছেন:
আমার লেখা কই?
রাহিদুল সামান্না রকি বলেছেন:
বড্ড দুঃসময় দেশটার প্রতিবারই ভাবি রাইফেলটা কেন এখনো স্বাধীনতার ডাকে সারা দেয় না। মানুষগুলোর মুক্তির জন্য কতদূর আর কত সময় অপেক্ষা করতে হবে?বিপ্লব কবে আসবে? কতদূরে বিপ্লব তা জানিনা বড্ড অস্থির এই মূহুর্তে আজ প্রতিটি মূহুর্তেই মনে হয় একটা শিরাজ সিকদার জেগে উঠবে বাংলায়। জেগে উঠবে বাংলার চে শিরাজ সিকদার আমি ভাই তারই অপেক্ষায়।
হাসতে হাসতে বলব প্রিয় বাংলা তোমার জন্য এই অদমের জান কুরবান।
বস পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ততম এই বানোয়াট ভয়াবহ মিথ্যা গল্পের রচয়িতারা কী মুক্তি পাবে কিংবা পেয়েছে জনতার ক্রসফায়ার থেকে?
লেখক বলেছেন: জনতা তো এখনো জাইগা উঠলো না, প্রথমত জাগানোটাই আমাদের পয়লা কাজ। অঅসেন শুরু করি
রাহিদুল সামান্না রকি বলেছেন:
জহির যা লিখছে ফরহাদ ভাই জনতা ঘুমাবে কতক্ষণ। কলম ও যে রাইফেল হয় তার প্রমাণ ফরহাদ ভাই। তার প্রতিটা শব্দ বুলেট হয়ে ছুটে চলছে। লড়াই তো শুরু হয়ে গেল।এবার অপেক্ষা শুধু কখন রাইফেলটা ঘুরে দাড়ায় বিপরীতে.............
ফজলুল কবিরী বলেছেন:
মুশকিলটা এখানেই। সত্য আরা মিথ্যার তফাৎ এতই কমে এসেছে যে বক্তব্যকে সাবজেক্টিভ জায়গাতেই রাখা ভাল। কিছু পূর্বেই ইতিহাস কারখানা ১ পড়ছিলাম। সাদ্দাম, সিরাজুদ্দৌলা সবাই শেষপর্যন্ত তলিয়ে যায়। সেই সাথে সত্যটাও। যে বিষয়কেই আপনি ইঙ্গিত করেন না কেন, মিথ্যা গল্পটা আসলে কার জন্য মিথ্যা সেটার তলবই বোধকরি জরুরী কাজ। মিথ্যা যি আসলে মিথ্যা এটার প্রমাণে নেমে পড়াই এই মুহূর্তে জরুরী।
লেখক বলেছেন: ইতিহাস কারখানায় ছিলাম ও তৎপরে প্রকাশিত পুস্তক(খানা)ও পরছি। কিন্তু ভাই আপনার কথাটা বুঝতে পারি নাই।
আপনার অবস্থানটা কি বিশদে পেশ করবেন?
মোহাম্মদ আরজু বলেছেন:
আবার কবে পোস্ট দেবেন? জাতি জানতে চায়।
তপন চৌধুরি বলেছেন:
আর কত সন্ত্রাসি বোমাবাজি করবেন?
ফজলুল কবিরী বলেছেন:
বস আপনি তো একটা কুইজ ই লেখেছেন। আমার মন্তব্যটাও একটা কুইজ। ইতিহাস করাখানা আপনি অবশ্যই পড়েছেন। আমার অতি সমান্য বিদ্যায় ধারণা করতে পারি, যে ইতিহাস সাদ্দামের বিরুদ্ধে রচিত হয়েছে পশ্চিমা ভাষ্যে, স্রাজেরদ্দৌলার বিরুদ্ধে রচিত ভাষ্যও তার চেয়ে আলাদা কিছু নয়। এই সত্য মহাত্মা সলিমুল্লাহ খান দেখানোর চেষ্টা করেছেন। আমার কথা তার দেখার চোখ দিয়ে যদি অন্য কেউ দেখতে না চায় তখন বক্তব্যটা উল্টা ব্যাখ্যা হতে পারে না কী!
আর আপনাকে তো লিবারেল মনে হয়েছে আমার, অতি অল্প যা চিনেছি। এমন প্রশ্নবোধক উত্তর আশা করছেন কেন?
আপনার খবর কী?
মোহাম্মদ আরজু বলেছেন:
মুসতাইন জহিরের উদ্দেশ্যে তপন চৌধুরীর প্রশ্ন- আর কত সন্ত্রাসি বোমাবাজি করবেন?


















