somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষ ঈশ্বর আসছেন একেশ্বরেরও আগে...

৩০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক কবে এক ঈশ্বর প্রথম আমাগো মানব সমাজে আইলেন...ঠিক কবে আমাগো মাতৃকূল তাগো সামাজিক ক্ষমতা হারাইলেন এই আলোচনা খুবই জটিল বুঝতে পারি, অনেক পড়ালেখা লাগে! আমি নিজে অতো পড়ালেখার মধ্যে থাকতে পারি না বিভিন্ন সমস্যার কারনে...আর তাই অনেক জিনিষই সামনে বই-টই না থাকলেও লেইখা ফেলি, কেবল কমনসেন্স ভরসা থাকে। দীক্ষক দ্রাবিড় আমারে কি করে নারী তার সামাজিক প্রভাব ও ক্ষমতা হারাইলো সেই বিষয়ে যখন জানাইলেন আমি ঠিক পুরাপুরি একমত হইতে পারলাম না তার সাথে। তার আলোচ্য বিষয় একেশ্বরের প্রবক্তারাই নারীর ক্ষমতা খর্ব করছে...তার বক্তব্য আমি মানি, যে একেশ্বর প্রবক্তারা নারীর সামাজিক ক্ষমতা খর্ব করাতে ভালোই ভূমিকা রাখছে...কিন্তু একেশ্বর আর পুরুষ ঈশ্বর একলগেই আইছে সেইটা ভাবতে ঠিক জুইতা পাইনা। আমার কমনসেন্স কয়, পুরুষ ঈশ্বর একেশ্বরের আগে আসা অস্তিত্ব।

নারীরে মাতৃত্ব বিলাসে দেবীর আসনে তুইলা দেওয়া দেখি আমরা বিভিন্ন ভাবনায়; অনেক মতবাদে, অনেক বিশ্বাসে নারী পুজাও দেখি, কিন্তু এই পুজা পার্বণ, এই বিশ্বাস আসলে পুরুষের তৈরী করা নারীর কনসেপ্টের ঘেরাটোপেই আটকা থাকে। মূল হইলো উৎপাদনের যন্ত্র...আর তার নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে সেই তত্ত্ব। পুণরুৎপাদন বিষয়টারে ইতিহাসের বড় বিষয় হিসাবে নেয়া হইলেও আগুণ আবিষ্কারের পরের বর্বর (মাফ কইরেন সকল পোমো নারী আর পুরুষেরা, এই জার্গন ব্যবহার করলাম বইলা) সমাজের শেষ দিক থেইকাই মনে হয় নারী গৃহাভ্যন্তরে পুরুষের মালিকানাধীন হইয়া গেছে...পুরুষ তখন তার দাসীদেরও ভোগ করে...দাসপ্রথার সময়েও যেইটা ছিলো বইলা ধারণা...ইসলাম ধর্মে যেইটার একটা পিউরিফায়েড ভার্সন আছে বইলা জানি।

খ্রীস্টান ধর্মের আগেও জানন যায় নারী পুরুষের দখলেই আছিলো, যেই কারণে মাতা মরিয়মরে অনেক গঞ্জনা নিয়া কুমারী মাতার গল্প তৈরীতে নিয়োজিত হইতে হয়(!?)। এমনকি কথিত বহু ঈশ্বর ধর্ম, হিন্দু ধর্মেও নারী দেবী আসলেও তারা আসে কমনীয়, মোহময়ী, ছলনাময়ী ইত্যাদি রূপে। এই সব গুণপনা কিন্তু পুরুষের নিজের সুবিধা অনুযায়ীই আসে। সে নারী যেমনে দেখতে ভালোবাসে...যৌনক্রিয়ায় সে নারীরে যেমনে পারফর্ম করাইতে চায়, ঠিক সেইরম ভাবে।

যাই হোক, একেশ্বরের প্রবক্তারাও নারীরে খুব ভালো রাখে নাই, বরং গাইডবই দিয়া আরো সীমিত গন্ডীর ভেতরে আটকাইছে, দীক্ষক দ্রাবিড় নিশ্চিত তার পুরানা পড়া বই থেইকা এই বিষয়ে আমার পোস্টে যা ভুল, তা নিয়া আলোচনা করবেন, সেই আশায়...
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×