somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইনুস সাবের পলায়ন! নাকি রিয়েলাইজেশন?

০৪ ঠা মে, ২০০৭ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাদিকের সাথে একদিন হালকা তর্ক হইতেছিলো...তার বক্তব্য ছিলো দেশে শিক্ষিত প্রশাসক দরকার, আর আমি তারে বলতে চাইছিলাম, প্রশাসক ভালো হওনের ক্ষেত্রে সকল সময় শিক্ষিত প্রশাসক নেসেসারি না। মূলতঃ ইনুস সাবের রাজনীতিতে আসা না আসা নিয়া বিতন্ডাটার শুরু...

এর আগেও আমি ইনুস সাবের বিবিধ কর্মকান্ড নিয়া বিরোধ কইরা ব্লগে পোস্ট লিখছি...তার নোবেল প্রাইজ, তার রাজনীতি আসনের ঘোষণাপত্র ইত্যাকার বিষয়ে অনেক খোঁচা দিছি তারে। কিন্তু তার রাজনীতি করনের অধিকার আছে...তারো সাধ আছে ক্ষমতায় আহরনের এই সত্য নিয়াও আমি লিখছিলাম...কিন্তু একটা জিনিষ আমি সবসময়, সবলেখায় কইছি, যেইটা অনেকের কাছেই হয়তো বিরক্তিকরও ঠেকছে, সেইটা হইলো ইনুস সাবের ইপর নির্ভরতায় আমি বিশ্বাসী না। তিনি আসছেন ইমাম মাহদী হইয়া, যিনি দাজ্জালের হাত থেইকা আমাগো বাঁচাইবেন...এইরম আমি কষ্মিণকালেও ভাবি নাই।

ইনুস সাবের যা যা সুখকর, আর যা যা অপরাধ সব নিয়াই আমাগো জাতি উদ্বেলিত হইছিলো। আর এই উদ্বেলিত হওনের বিপরীতেই আমি লেখছিলাম। ইনুস সাহেব কিম্বা তার মতোন আর যারা যারা আছেন তারা আমাগো ত্রাতা হইতে পারেন না। তিনি রাজনীতি করলেই কি আর না করলেই কি আমাগো নিয়তি পাল্টাইবো না, যতোদিন না আমরা বর্তমান ধারার রাষ্ট্রনীতি না পাল্টামু। আমি আজকে সকালে খবরের কাগজ পড়নের টাইমে একটু ধাক্কা খাইলাম। আমি কি তাইলে ভুল ভাবছিলাম! ইনুস সাব কি তাইলে নিজের ভুল বুঝতে পারলেন! উনার কি বোধোদয় হইলো!?

আরে না! পুরা খবর পড়নের পর আমি রীতিমতো উল্লসিত! উনি নাকি কোন সঙ্গী পান নাই বিধায় রাজনৈতিক দল গঠন করতে পারতেছেন না! উনার সঙ্গীরা তারমানে গাছে তুইলা দিয়া মইটা কাড়তে পারছেন! কিন্তু সেই রিয়েলাইজেশন এতোদিন পর!? আমি একটু বিভ্রান্ত হই ইনুস সাবের এই কুম্ভকর্ণটাইপ আচরণে। উনি বলছেন অবশ্য দিনের পর দিন চেষ্টা কইরাও কাউরে সাথে আনতে পারেন নাই তিনি। কিন্তু ক্যান তারা আসেন নাই? ইনুসের সাথে আইতে ভয় পাইলেন সব শিক্ষিতেরা? শিক্ষিতেরা আসলে রাজনীতিরে কিভাবে দেখেন? নাকি তারা আসলে কোন পক্ষের লোক, ইনুসের লগে গেলে তাগো সমর্থন পাল্টাইতে হইবো?

আরেকটা গুজব আছে বাজারে, ইনুস সাব নাকি তার আন্তর্জাতিক মিত্রগো সমর্থন হারাইছেন, নোবেল পরবর্তী সময়ে তার কিছু জাতীয়তাবাদী বক্তব্য তার বিদেশী প্রভূগো ভালো লাগে নাই। আর তাই তার রাজনৈতিক দলের পরিকল্পণাও অনুকম্পা হারাইছে। এইটা হইতে পারে...আমি নিজে আসলে এই আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ খুব ভালো বুঝি না। বা তার জাতীয়তাবাদী বক্তব্যগুলিও আমার কাছে খুব ক্লিয়ার না।

আবারো সাদিকের মতামতে আসি...শিক্ষিত সমাজ নিয়া আমি সাদিকরে একটা কমেন্ট করছিলাম। শিক্ষিতরা বরং বেশি ধড়িবাজ হয়, তারা দুর্নীতিতে আরো পরিশীলিত হয়। তারা ভীত হয় তাগো অনাগত ভবিষ্যত নিয়া। আবার এইটাও সত্য শিক্ষিত বলতে আমি এইখানে অ্যাকাডেমিশিয়ানগো কথাই বলতেছি খালি। দেশ চলতাছে তর্জনীর হেলানিতে এইটাও আমি বহুত আগেই কইছিলাম...ইনুস সাবের মতোন লোকেরা বরং তর্জনীর শাসনে বেশি বিশ্বাসী হয়।

পরিশেষে বলি, এই দেশে ইনুস সাবেরা রাজনীতি করবেন কি করবেন না, এইটা আদৌ বড় বিবেচ্য বিষয় না। তারা তো যা চলতেছে তার বাইরে কিছু ভাবেন না। এইটারেই পার্ম্যুটেশন কম্বিনেশন কইরা, ট্রায়াল এন্ড এরর, এই বেসিসে কাজ করনের কথা ভাবেন। এইভাবে উন্নয়ন আর হয় না...সেইটার ভূক্তভোগী সারা তৃতীয় বিশ্ব।

পি.এস.
তয় ইনুস সাবের কাছাকাছি কেউ মনে হয় এই ব্লগ পড়েন না। পড়লে জানতেন ত্রিভুজসহ আরো অনেকেই তার লগে থাকনের লেইগা এক পায়ে খাড়া ছিলো। কিন্তু সেই শিক্ষার সংশ্লিষ্ট সুশীল সমাজ! এরা কেউ আসলে ইনুস সাবগো মতোন জ্ঞানী না...
৭৩টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×