কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

হাটুতে মগজআলা শাসক হইলে...তাসনিমরা জেলেই থাকে!

১১ ই মে, ২০০৭ বিকাল ৩:২৯

শেয়ারঃ
0 0 0

তাসনিম খলিলের প্রথম লেখা দেখছিলাম ইয়াহু এক্টিভিস্ট গ্রুপ উত্তরসুরিতে, পার্বত্য অঞ্চলে সেনাশাসনের বাস্তবতা, সেনাবাহিনীর তথ্য ম্যানুপ‌্যুলেশন আর সন্ত্রাসী অবস্থান নিয়া ছিলো তার প্রতিবেদন। সেইখানে সে শেখ হাসিনার করা ভাওতাবাজির শান্তি চূক্তির বিরোধীতাও করছিলো। তখন সে নিউ এইজে সাংবাদিকতা করতো...তার ঐ লেখা তার পত্রিকা ছাপানের আগে সেন্সর করতে চাওয়াতে সে পত্রিকায় না ছাপাইয়া উত্তরসুরির আশ্রয় নিতে বাধ্য হইছিলো। পোলাটার সাথে তখন থেইকাই পরিচিত হওনের বাসনা ছিলো।

উত্তরসূরির মডারেটর লোপা তাসনিম আর দৃষ্টিপাতের মডারেটর আসিফ সালেহ ঢাকায় আসলেন ২০০৪ সালে, লোপা আমারে ফোন দিয়া কইলেন দেখা করতে চাই...আমি কইলাম করেন...সে কয় আরো কয়জন আইবো...আমি জিগাইলাম, কে কে? সে কয়টা নামের সাথে তাসনিম খলিলের নাম কইলে আমি বাস্তবিকই উৎসাহী হইয়া উঠলাম। সেই বৈঠকেই প্রথম তাসিনমের সাথে দেখা।

প্রথম দেখায় পোলাটারে আমার ইংলিশ মিডিয়ামে পড়া ইচরে পাকা লাগছিলো...কিন্তু সেই পাকামো যে আসলে মেধার বিচ্ছুরণ সেইটা টের পাইলাম কয় দিনের মধ্যেই। তাসনিম খলিল আমার সাথে পার্বত্য এলাকায় একটা ডক্যুমেন্টারি ছবি তৈরীতে যাওনের আগ্রহ প্রকাশ করলো তার নিজস্ব কিছু ইনসাইট নিয়াই। এর মধ্যে নিউ এইজের পত্রিকা ব্যবসায়ি সূলভ মনোভাবের কারণে সে চাকরী ছারছে বইলা খবরও পাইলাম।

হঠাৎ একদিন ফোন...তার কাছে হিন্দু ধর্মাবলম্বীগো অত্যাচারের কিছু প্রামাণ্য ফুটেজ আছে সেইগুলি সিডি ফরম্যাটে নিতে চায়...তারে যথাযথ জায়গা দেখাইয়া সহযেগিতা করলাম বিনিময়ে দীর্ঢ়কাল পর দেখা। রাজনৈতিক ভাবে তার সাথে আমার মতাদর্শিক মিল না থাকলেও...এর পর থেইকা যে কোন অধিকার আদায়ের আন্দোলনে তার অবস্থান আমার সাথে মিলাইয়া দিতো প্রায়শঃই। কখনোই স্বার্থ নিয়া বায়াস্ড হইয়া কিছু লিখতে পারতোনা বইলা ২ বছরের চাকরী জীবনে সে বেকার হইছিলো বহুবার!

তাসনিম খলিলরা সামরিক শাসনের টাইমে ভালো থাকবো এইটা আসলেই অলীক কল্পনা। হাটুতে বান্ধা মগজের কৌশলে তাসনিম খলিলরে হয়তো নিশ্চুপ করানের সকল চেষ্টা করবো বর্তমান শাসকেরা। কিন্তু এমনে কি আসলে অন্যায়-অবিচার ঢাইকা রাখন সম্ভব!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাজনীতি ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই মে, ২০০৭ বিকাল ৩:৩৪
আড্ডাবাজ বলেছেন: জামাল,
এই দিন আর সেই দিন নাই। প্রতিবাদের ভাষা আর ব্যাপ্তি অনেক গভীর। জেলে ভরতে পারে, শক্তি আছে। কিন্তু প্রতিবাদ আর প্রতিরোধ বন্ধ হবে না। বরং তাসনিমের শেষ লেখাটা (বগুড়ার প্রিন্স)-এখন আরও বেশী দূর দুরান্তে ছড়িয়েছে। চলুক..
২. ১১ ই মে, ২০০৭ বিকাল ৩:৩৬
মাহবুব সুমন বলেছেন: একমত ভাস্কর দা, প্রতিবাদ
৩. ১১ ই মে, ২০০৭ বিকাল ৩:৩৬
ব্রুটাস বলেছেন: মগজ হাঁটুতে মনে হয় না। হলে মগজ-দমন করতে চাইতো না।
৪. ১১ ই মে, ২০০৭ বিকাল ৩:৩৯
জামাল ভাস্কর বলেছেন: ব্রুটাস
অগো হাটুতে মগজ হওনেই মাথায় মগজ আলা মানুষগো লগে শত্রুতা বজায় রাখে...
৫. ১১ ই মে, ২০০৭ বিকাল ৩:৪১
জামাল ভাস্কর বলেছেন: আড্ডাবাজ
সেনাশাসকেরা আসলে একের পর এক এইরম পুরান কাহিনীর রেপ্লিকা টাইপ ভুল করতে থাকবো...
৭. ১১ ই মে, ২০০৭ বিকাল ৩:৪৪
ধূসর ছায়া বলেছেন: আমি তাসনিম ভাইকে চিনি না । তবে উনার মতো প্রতিবাদি মানুষকে সালাম জানাই । প্রতিবাদ চলবেই । কতদিন রাখবে সামরিক জান্তা ? একদিন তো ছাড়তেই হবে । তখন হয়তো উনার প্রতিবাদি চরিত্র ব্যাপক আকার ধারণ করবে । আল্লাহ আমাদেরকে শক্তি দিক সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য।
৮. ১১ ই মে, ২০০৭ বিকাল ৫:০৫
জামাল ভাস্কর বলেছেন: শক্তি বাইরের কেউ দেয় না ধুসর ছায়া...শক্তি অর্জন করতে হয় ...
৯. ১১ ই মে, ২০০৭ বিকাল ৫:১২
শমিত বলেছেন: স্বৈরাচারী রাষ্ট্রশক্তি সকল সীমানাতেই ঘৃণিত । তাসনিম খলিলের প্রতি অকুন্ঠ সমর্থন রইলো ।
১০. ১১ ই মে, ২০০৭ বিকাল ৫:৩৪
দীক্ষক দ্রাবিড় বলেছেন: আসুন অন্তত: ২৪ ঘন্টা উত্সর্গ করি তাসনিম খলিলের জন্য। প্রতিবাদ করি। স্থগিত রাখি অন্য লেখা। অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হই।

চলুক এই প্রতিবাদ।
১২. ১১ ই মে, ২০০৭ রাত ৮:০৪
জ্বিনের বাদশা বলেছেন: বাকস্বাধীনতা মাঝেমাঝে খাদ্যের চেয়েও বেশী প্রয়োজনীয় ... এটাকে হারাতে দেয়া যাবেনা...
প্রতিবাদে অংশ নিলাম ...
১৩. ১১ ই মে, ২০০৭ রাত ৮:৪৬
জাঝা বলেছেন: একমত ভাস্কর দা, প্রতিবাদ
১৪. ১১ ই মে, ২০০৭ রাত ১০:১৫
জামাল ভাস্কর বলেছেন: আসুন প্রতিবাদে সোচ্চার হই দ্রোহে ও আগুনে...
১৬. ১১ ই মে, ২০০৭ রাত ১০:১৮
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: এতক্ষণে সব মিডিয়া খবরটা প্রকাশ করছে ।

এরা আবার সব বুদ্ধি নাভি তে জমা রাখছে, কর্পোরেট আর জলপাই ভয়ে ।
১৭. ১১ ই মে, ২০০৭ রাত ১০:২৭
জামাল ভাস্কর বলেছেন: সব ব্যবসার খেইল!
জলপাইগো সেন্সরশীপ আর ব্যবসা হারানের থ্রেটে - ভয়!
১৮. ১১ ই মে, ২০০৭ রাত ১০:৩১
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: ভাস্কর ওনার নামে কি কোন মামলা দায়ের হইসে?
১৯. ১১ ই মে, ২০০৭ রাত ১০:৪১
জামাল ভাস্কর বলেছেন: মিলিটারীগো মধ্যে আমার পরিচিত সোর্স নাই, তাই ভরসা আন্তর্জাতিক সোর্স গুলি...ঐখানেতো এখনো কিছু জানায় নাই...
২০. ১১ ই মে, ২০০৭ রাত ১০:৪৫
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: আচ্চা মাহফুজ আমান কয় ডেইলী ষ্টারের কোন লেকার লাইগ্গা করেনাই। কতাটা কি টিক
২১. ১১ ই মে, ২০০৭ রাত ১০:৫৬
মোহাম্মদ এরশাদ বলেছেন: তাসনিম খলিলের উচিত এখন একটা রেবের ক্রসফায়ার নিয়া একটা ইন্টারএকটিভ নিউজ বানাইয়া তারপর রেবের হাতে ধরা খাইয়া ক্রসফায়ারে যাওয়া।
২২. ১২ ই মে, ২০০৭ সকাল ৯:৩৪
জামাল ভাস্কর বলেছেন: এরশাদ কি কইলেন বুঝি নাই...রেবটা কি?
২৩. ১২ ই মে, ২০০৭ সকাল ৯:৪০
মোহাম্মদ এরশাদ বলেছেন: বুঝনের তো কোন কায়দাই নাই, যার যেমন বুদ্ধি? RAB
এইটা বাংলায় লিখা দেখান তো? বুঝুম কয়দিন কম্পিউটার ব্যাবহার করতাছেন??
২৫. ১২ ই মে, ২০০৭ সকাল ৯:৫০
মোহাম্মদ এরশাদ বলেছেন: হইছে,, আমি অপেরা ব্যবহার করি, অপেরাতে র্যাব লিখা যায় নাই, বা ভাংগা দেখা যায় আই ই তে ঠিক দেখাচ্ছে কিন্তু আমি আই ই ব্যাবহার করি না। যাই হউক এখন আই ই তো একটা ট্রাই মাইরা দেখি লেখা যায় কিনা, র্যাব
২৬. ১২ ই মে, ২০০৭ সকাল ৯:৫০
কৌশিক বলেছেন: বিপদ্দজনক পোস্ট। যৌথবাহিনীর নজর পড়ছে এইটার উপর।
২৭. ১২ ই মে, ২০০৭ সকাল ৯:৫০
মোহাম্মদ এরশাদ বলেছেন: র্যাব হচ্ছে লিখা যাচ্ছে না!
২৮. ১২ ই মে, ২০০৭ সকাল ৯:৫২
মোহাম্মদ এরশাদ বলেছেন: হুম জামাল ভাস্করে খোজা হচ্ছে যৌথ বাহিনী দিয়া....
২৯. ১২ ই মে, ২০০৭ সকাল ৯:৫৬
জামাল ভাস্কর বলেছেন: ব্লগে তো আমার ফোন নাম্বার আছে! বাড়ির ঠিকানা...অফিস সব আছে...তা'ও ক্যান এখনো পাইতাছেনা!? যৌথ বাহিনী কামের না!
৩০. ১২ ই মে, ২০০৭ সকাল ১০:০৩
মোহাম্মদ এরশাদ বলেছেন: যৌথবাহীনি আবার শরীরের বাজে গন্ধরে ভয় পায়, পোস্টের ছবি দেইখা ভয় পাইছে, ভাল কইরা সাবান দিয়া গোছল টোসল কইরা রেডি থাকেন..
৩১. ১২ ই মে, ২০০৭ সকাল ১০:১২
জামাল ভাস্কর বলেছেন: তাইলে এই দেশের সবচাইতে বেশি গোসল করনের প্রবণতা আছে চরমপন্থী দলের সদস্যগো মধ্যে...
৩৪. ১২ ই মে, ২০০৭ সকাল ১১:০২
অন্যমনস্ক শরৎ বলেছেন: ঐ যে গোসল এবং পোস্ট দুটোই।
৩৫. ১২ ই মে, ২০০৭ সকাল ১১:০৭
মুকুল বলেছেন: তীব্র প্রতিবাদ জানাই।
৩৬. ১২ ই মে, ২০০৭ সকাল ১১:২১
কেমিকেল আলী বলেছেন: ওগো আবার হাটুতে মগজ আছে নি? আমি তো জানতাম ওগো মগজই নাই।
৩৮. ১২ ই মে, ২০০৭ দুপুর ১২:১৬
কেমিকেল আলী বলেছেন: আরে গুরু আপনারা কইলে তো আমরা থাকি না @ শঙ্কু দা
৩৯. ১২ ই মে, ২০০৭ দুপুর ১২:২৫
যুঞ্চিক্ত বলেছেন: সিভিল সোসাইটির বোধ হয় বাংলা করছে "সুসিল সমাজ"। বাংলাটাও ব্যর্থ। আমার মতে এইটা হৈব "নাগরিক সমাজ"। "সুশীল" কৈ্যাই ডুবছে। "সংস্কৃতিবান" সাজনের মত নিজেগ সাধারন হৈতে আলাদা করতে গিয়াই রামধরা খাইছে।

এখন "রাজাকার"-এর লাহান "সুসীল" ো গালিতে পরিণত হৈতেছে।
৪০. ১২ ই মে, ২০০৭ দুপুর ১২:৩০
সাধক শঙ্কু বলেছেন: যুক্তিঞ্চ,
নাগরিকটাই ঠিক। হেগেলুর রহমান সেরমই কইছে।
৪১. ১২ ই মে, ২০০৭ দুপুর ১২:৩২
দ্রোহী বলেছেন: যখুনি দাড়াবে তুমি সম্মুখে তাহার
পথ কুকুরের ন্যায় সংকোচে, স্ব-ত্রাশে যাবে মিশে।

 

মোট সময় লেগেছে ০.৯৭৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ