somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাতীগো ধর্ম লেবাস আর আধুনিকতার ছদ্মবেশ!

২৪ শে মে, ২০০৭ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছি সংগঠনের একটা পুস্তিকা বেচতে। কেন ছাত্র সমাজ রাজনীতি করবে- বাসদ নেতা খালেকুজ্জামানের অসংখ্য বক্তৃতামূলক পুস্তিকার একটা। দেড় মাস আগে জাবিরে শিবিরের দখলমুক্ত কইরা রাইতের পর রাইত হল পাহারা দিয়া, আমরা তখন দেশব্যাপী ছাত্রসমাজের রাজনৈতিক দায়বদ্ধতা আর ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে প্রচারণা চালাইতেছি। তারই অংশ হিসাবে ৫০০ কপি পুস্তিকা নিয়া একরাইতের নোটিশে রাজশাহী পৌছাইছিলাম।

সকালে ক্যাম্পাসে পৌছাইয়া মুখস্থমতো টেন্টে গিয়া হাজির হইয়া দেখি সেইখানে কাক-পক্ষীও নাই। টেন্টের সিমেন্টের বেঞ্চিতে বইসা আশেপাশে পরিচিত মুখ খুঁজি। যদি কেউ আমারে অনিশ্চয়তার হাত থেইকা রক্ষা করবার পারে! প্রায় দুই আড়াই ঘন্টা টানা বেকার বইসা থাকনের পর একজনরে পাওয়া গেলো সংগঠনের সমর্থক লেভেলের। তার তথ্যমতে আরিফ ভাই গেছেন পাশের জেলা নাটোরে আর কৃষ্ণপদ পরীক্ষার প্রেশারে গৃহবন্দী।

তো কি আর করা...নিজেই সিদ্ধান্ত নিলাম, ২০ কপি বই নিয়া ক্যাম্পাসের ভাও বুঝতে বাইর হইয়া যাই। খোদকারীর কেউ যেহেতু নাই তাই সিদ্ধান্ত অনুযায়ী যাত্রা। প্রথমে গেলাম মৈত্রীর টেন্টে, সেইখানে তাগো কেন্দ্রীয় নেতা রায়হান ভাই তোতা ভাই বসা। তারা কয়েক কপি বই রাইখা টাকা দিয়া দিলেন। তারা উপদেশ বিতরণ করলেন বিনা পয়সায়...ভাই ক্যাম্পাস শিবিরের দখলে যাই করেন একটু বুইঝা কইরেন। আপনের দায়িত্ব নিতে কেউ আইবোনা শিবির ঝামেলা করলে। আর তাই খুব সাবধানী হইয়া লোক চিনতে চেষ্টা করবার কৌশল অবলম্বন করলাম আমি।

দাড়াইয়া ছিলাম আর্টস ফ্যাকাল্টির সামনে, সেইখান থেইকা চোখ আটকাইলো এক স্মার্ট তরুণে...বাবড়ি চুল-ক্লিন শেভ্ড-ছাটা গোফ-ভারতীয় ভেড়ার লোমের দামী স্যোয়েটার-ব্যাগী টাইপ প‌্যান্ট পরা তরুণের চারপাশে ৩/৪জন তরুণী তার সাথে রীতিমতো খুনসুটি করতেছিলো। দূর থেইকা তারে মনে হইলো বেশ সপ্রতিভ, বাকপটু এবং অবশ্যই মডার্ন!

আমি কাছে গিয়া গলা খাকরানি সহকারে তার দৃষ্টি আকর্ষণ কইরা পুস্তিকা বাড়াইয়া দিয়া যা বলার তা বলতে শুরু করলাম। তার চোখে চোখ রাইখা বুঝতে চেষ্টা করতেছিলাম রিয়্যাকশন গুলি...কিন্তু এতো নিষ্প্রভ-ঠান্ডা চোখ আমি জীবনে কম দেখছি বইলাই ধারণা। কথা শেষে স্মার্ট তরুণ চোখ দিয়া আগাপাশতলা মাপলো আমারে। তারপর ঠান্ডা গলায় কইলো, " কোত্থেইকা আইছস তুই!" আমার বিনয়ী উত্তর,"জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়" শুইনা সে চোখ গরম কইরা ফালাইলো নিমেষেই!
"১৫ মিনিটের মধ্যে ক্যাম্পাস থেইকা বাইর হবি! কাইলকা থেইকা তরে আর কাজলার এইপাশে দেখতে চাইনা!" আমি সত্যিই ভয় পাইছিলাম এই আনএক্সপেক্টেড প্রতিক্রিয়ায়।

ঐখান থেইকা আইসা বন্ধু কবিবর বদরে মুনির সানির সাথে দেখা...সে বহুকাল পর ক্যাম্পাসে আসছে সেইদিন। আমারে আবার ছাত্রমৈত্রীর টেন্টে নিয়া বসাইলো সে। তোতা ভাই আমারে সাহস দিয়া কইলেন তাদের লগেই কাটাইতে বাকীটা সময়। আমি পরের ২/৩ দিন ক্যাম্পাসে আইসা ঐ টেন্টেই বসলাম এরপর। আর সেই সুবেশী তরুণের পরিচয় জানলাম...শিবিরের মাস্তান শাহাদত নাকি তার ১০ দিন আগে জাসাসের রাবি শাখার সহসভাপতি আমানুল্লাহ আমানরে দিবালোকে কোপাইয়া খুন করছে, পরীক্ষার হল থেইকা বাইর হওনের টাইমে।

এই শাহাদত পরে শুনছি আইন বিভাগের শিক্ষক হওনের সম্ভাবনায় চাইলা আসছিলো! কিন্তু আমান হত্যা মামলার কারণে জামাতী শিক্ষকেরাও তারে বেশিদূর নিবার পারে নাই।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৭ বিকাল ৪:৩৪
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×