somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শফি সামি একজন শিক্ষিত দুর্নীতিবাজের নাম!!!

২৫ শে মে, ২০০৭ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন ভালো লোক হইতে কি করতে হয়? একজন ভালো প্রশাসক হইতে কিরম আচরন করতে হয়? অনেকেই কইবেন শিক্ষাগত যোগ্যতার কথা...কেউ কইবেন অভিজ্ঞতার কথা...আমি একটা পোস্ট দিছিলাম ইনুস সাবে রাজনীতি করবেন না এই সিদ্ধান্ত দেওনের পর। সাদিকের সাথে আমার একটা ভার্চ্যুয়াল তর্কের কথা উল্লেখ করছিলাম সেই পোস্টের শুরুতেই। সেইখানে একটা বিতর্ক আসনের সম্ভাবনা থাকলেও ইনুস সাব আর উন্নয়ন প্রসঙ্গে বিদেশী সহযোগিতার অন্তরালে চাপা পরছিলো শিক্ষিত মানুষ নিয়া বিতর্কের অবকাশ।

ভ্যালেরি আর সিআরপি বিষয়ে যখন আবার তুমুল মানবিকতা জাইগা উঠলো ব্লগ জগতে, তখন আমি শফি সামি সাবের অতীত জাননের লেইগা উইকি পরিসরে হানা দিতেই চোখের সামনে একজন ত্যাগী-বুদ্ধিমান-দক্ষ এবং অতি অবশ্যই শিক্ষিত লোকের চেহারা ভাইসা উঠলো। তিনি এই দেশের লেইগা বহু কিছু করছেন! তিনি গঙ্গার পানি চূক্তি করছেন, তিনি পার্বত্য চূক্তিরও প্রকল্পদ্রষ্টা! তিনি আন্তর্জাতিক সংস্থাতেও ভাড়া খাটছেন সরকারী চাকরীজীবন শেষে...শফি সামি সাবরে সবাই জানে সফল প্রকল্প বাস্তবায়নকারী হিসাবেই...

আমার লেখায় শ্লেষ থাকে...বাঙালী সূলভ ঈর্ষা থাকে বইলা একটা অভিযোগ উঠছিলো ইনুস সাবরে নিয়া যখন পোস্টাইছিলাম। তাই শফি সামির প্রসঙ্গে কেবল তথ্য দিলাম অবতারণায়...একজন শিক্ষিত আর অভিজ্ঞ প্রশাসক হিসাবে শফি সামি সাহেবের সুনাম আছে খালি বাংলাদেশে না, বিদেশেও। কিন্তু আমরা ভূক্তভোগীরা জানি আসলে একজন শিক্ষিত ধান্দাবাজ কি করে! তিনি গঙ্গা পানি চূক্তির নামে ভারতের লগে যেই চূক্তি করছিলেন সেইটা নিয়া আকন্দ চাচু লিখলেও আমার ঠিকই মনে হয়। ঐ চূক্তি ভারতের স্বার্থ সংরক্ষণ আর জনপ্রিয় রাজনৈতিক ফায়দা হাসিল করা ছাড়া আর যে কিছু ছিলো না, সেইটা আমরা এই সময়ে পদ্মার অববাহিকায় গেলেই ধরতে পারুম।

পার্বত্য চূক্তিতেও সে একইরম খেলা খেলছিলো। পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার বিরোধী একটা চূক্তি কইরা সে প্রশাসনিক দক্ষতা দেখাইছিলো, সেইটা আন্তর্জাতিকভাবে অনেক অ্যাপ্রিসিয়েটেড হইলেও আমাগো পার্বত্য জনপদ আজ বাঙালীগো চাপে বিলুপ্তপ্রায়...সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গীতেই এরশাদের পুরানা চূক্তিরেই নতুন কইরা খাওয়াইয়া দিছিলো এই লোক। শফি সামি যেই কারনে সেনাবাহিনীর পছন্দের লোক হয় এখনো! সাথে আছে বিদেশী অনুগ্রহ...

আমাগো এতদঅঞ্চলে সবচাইতে ধী শক্তি ওয়ালা রাজনীতিবিদ মওলানা ভাসানী স্বশিক্ষিত ছিলেন...মওলানা টাইটেলটাও তার কোন মাদ্রাসা থেইকা পাওয়া না। তাই আমাগো শিক্ষিত রাজনৈতিক নেতা প্রয়োজন না...দরকার একজন লালন শাই...যিনি সাধারণ মানুষের উপলব্ধি নিয়াই বুঝবেন আমাগো সুখ দুঃখ...ভ্যালেরী বিদেশী হইলেও তিনি আমাগো লোক...এইটা বুঝনের সামর্থ্য আমলাতান্ত্রিকতায় নাই!

সবশেষে একজন আন্তর্জাতিক বিপ্লবীর কথা স্মরণ করি...আর্নেস্তো চে গুয়েভারা...যিনি জানাইছেন পরিবর্তন কখনো জাতীয়তাবাদে আটকা থাকে না!!!
২৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×