somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তর্কমূলক অবস্থান, গালাগালি, মুক্তিযুদ্ধের চেতনা আর অন্যান্য প্রসঙ্গ

৩০ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাইলকা কৌশিক একটা পোস্ট দিয়া মুইছা ফালাইলো...পোস্টটা যখন আসলো, ফ্রন্ট পেইজ থেইকা পইড়া ফেলতে পারছিলাম প্রায় পুরাটাই। ছোট পোস্ট...খুবই ফাংশনাল আর উদ্দেশ্যমূখীন...একটু স্যাটায়ারিক্যাল। সে যারা গালাগালির বিরোধীতা করে তাগো অবস্থানের ভ্রান্তি লইয়া তার বক্তব্য ব্লগাইছিলো...সে 'চোদনা' বইলা গালাগালির বিরোধীতামূলক সুশীল অবস্থানরে অভিযুক্ত করছিলো। আমি নিজেও রাজাকারগো বিরোধীতায় গালাগালি কৌশলের সঠিকতা নিয়া প্রশ্ন তুলছিলাম, আর তাই তার চোদনা গালিটা নিজের উপর লইতে বাধ্য হইলাম।

রাজাকার দেখলেই গালি দেওনের একটা সিদ্ধান্ত নিছেন কয়েকজন ব্লগার। আমি গালাগালি দেওনের বিরুদ্ধে থাকনের পক্ষপাতি না...কারন ব্যক্তিজীবনে গালাগালিটা অনেকেরই এক্সপ্রেশন হয়। আমি নিজেও পুরান ঢাকার ছেওইড়া হিসাবে বড় হইছি...তাই যৌনতা নিয়া অনেক কথার সেন্সরশীপের কাহিনী আমার ঠিক আসে না। কার সামনে আছি, কে কি মনে করবো, এইসব বিষয় অধিকাংশ সময়ই মাথায় থাকে না (ব্লগার যারা আমার লগে দেখা করছেন তারা অনেকেই আমার এই আচরনের সাথে পরিচিত)। কিন্তু তারপরও সবসময় এই অবস্থান রাইখা চলন যায় না। কারন যখন আমি মতাদর্শিক তর্কে লিপ্ত থাকি, তখন গালির চিহ্নায়ন আসলে একই পরিসরে থাকে না। তর্ক করতে হইলে বিরুদ্ধমতের লেইগা একটা স্পেস ছাইড়া দিয়া চলতে হয়...গালির একটা বেসিক চরিত্র হইলো সে জায়গা ছাড়ে না। সে দখল চায়। ধরা যাক কাওরে আমি গালি দিলাম 'চ্যুৎমারানি' বইলা, এর মানে আমি তারে ধইরাই নিলাম সে চোদাচুদি টাইপ কর্মকান্ডরে প্রাধান্য দেয় ব্যক্তিজীবনে। মানে তার মাথা কম খাটে। অর্থাৎ এইখানে ক্যাটেগোরাইজ কইরা ফেলনের একটা পরিষ্কার টেন্ডেন্সী পরিলক্ষিত। তর্ক করনের টাইমে ক্যাটেগোরাইজ করাটা পাপ! তর্ক করনের টাইমে জাজমেন্টাল হওনটা অপরাধ।

আর তাই গালাগালি দিয়া আর যাই হোক তর্কমূলক অবস্থানে যাওন সম্ভব না। ব্লগে যেই প্রসঙ্গটা উঠতেছে সেইটা হইলো রাজাকার দেখলেই গালি দেওনটা জায়েজ হয় কিনা...এক অর্থে রাজাকাররে গালি দেওনটা ঠিক। কারন রাজাকার আসলেই একটা চিহ্নিত গোষ্ঠী যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করছিলো। তাগো মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়া কোন প্রশ্ন নাই...এই বিষয়ে প্রমাণের কিছু নাই। আল বদর-আল শামস বাহিনীর তথ্য মানুষের কাছে পরিষ্কার। সুতরাং অনেকের মুক্তিযুদ্ধকালীন মতাদর্শিক অবস্থান নিয়াই গালি দেওন যায়...কিন্তু আমি যদি এই জমানার একজন ইসলামী রাষ্ট্র পদ্ধতির সমর্থকরে বিবেচনা করি, যে মুক্তিযুদ্ধকালে পরাজিত বিরোধী শক্তিরে কোন না কোন ভাবে সমর্থন করে, অথবা মুক্তিযুদ্ধ সমর্থনকারী কোন শক্তির মুক্তিযুদ্ধ পরবর্তী কোন ভূমিকার বিরোধ করতে গিয়া মুক্তিযুদ্ধের চেতনা আর তৎপরবর্তী সেই বিষয়ক অনুভূতিমালা নিয়া প্রশ্ন তোলারে জাস্টিফাইড মনে করে। তার ব্যাপারে আমার অবস্থানটা কি হইবো? তার সাথে কি আমি তর্কমূলক বিবেচনায় যামু? নাকি তারেও আমি ক্যাটেগোরাইজ কইরা ফেলুম?

আমার নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেইকা জানি যে, এই ধরনের কিছু মানুষের সাথে যুক্তি করনের অবকাশ থাকলে বিশ্বাসে ভাঙন ধরানো যায়। এমনকি ইসলামী রাষ্ট্রের মোহমুক্তি ঘটনের ঘটনাও আমার জানা আছে। তয় আমি মুক্তিযুদ্ধের জাস্টিফিকেশনের ক্ষেত্রে কোনরম তর্কমূলক অবস্থানের কথা বুঝাইতেছিনা এই ক্ষেত্রে...মুক্তিযুদ্ধের জাস্টিফিকেশন আবার কিসের!

কৌশিক রাজাকারদের মায়ের ধর্ষণকারী হিসাবে অপরাধী বিবেচনা কইরা চোদনা বইলা গালি দিছেন...কিন্তু যেই লোক রাজাকার ছিলো কিন্তু কখনো কোন ধর্ষণমূলক ঘটনায় তার উপস্থিতি ছিলো না...বরং সেইসবে তার বিরোধী অবস্থান ছিলো নীরব, তারে কি আমরা অপরাধী কমু না!

মুক্তিযুদ্ধে বিরোধীতা করনে আসলে অপরাধটা কোথায়? কোন যুক্তিতে আসলে বিরোধীতাকরনের প্রশ্নটা আসছিলো? বাঙালীর নিজস্ব চেতনার থেইকা বৈষম্যের বাড়াবাড়ি মুক্ত একটা রাষ্ট্রের স্বপ্ন কি ছিলো মুক্তিকামী-স্বাধীনতাকামী বাঙালীর চোখে? পাকিস্তানীরা ভিন্ন ভাষায় কথা কয়, তারা গড়পরতা বাঙালীগো চাইতে বড় শরীরের এইটা কি কোন বিবেচনা ছিলো? নাকি এই দেশের সাধারণ বাঙালীর সাথে পাকিস্তানীগো অর্থনৈতিক শাসন- শোষণের প্রশ্নটাই সবচেয়ে বড় ছিলো? সর্বোপরি পাকিস্তানীরা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র গড়তে চাইছিলো, কিন্তু বাঙালীরা কি ধর্মভিত্তিকতার বাইরে গিয়া ধর্মনিরপেক্ষ এক রাষ্ট্রের স্বপ্ন দেখছিলো, যেইখানে ধর্মের নামে ভিন্ন ধর্মের একজন প্রতিবেশী বঞ্চিত হইবো না-ধর্মের নামে কখনোই রাষ্ট্রের নীতি-নির্ধারক হইতে পারবো না এমন হইবো না?

এইরম অসংখ্য প্রশ্নের উত্তর আমি আমার মতো কইরা জানি...এইসবের বিরোধেই এক প্রজন্মের সাথে আরেক প্রজন্মের মতপার্থক্য তৈরী হইয়া যায়। কিন্তু এই মতপার্থক্যে যদি যথার্থ তর্কের অবকাশ থাকে তাইলে তা দূরীভূত হয়...যদি তর্কের প্রশ্ন আসে রাষ্ট্রের ধর্মীয় অবস্থান নিয়া তাইলে তালগাছ আমার জাতীয় মনোভাব বাদ দিয়াই আসতে হইবো। যদি কারো কাছে তালগাছ থাকে তাইলে তর্ক আগাইবোনা একচুলও! তখনই আসে গালাগালির প্রশ্ন। সেই গালাগালি যৌনতার ইঙ্গিতবহ হইতে পারে...অবৈধ সম্পর্কের বিচারে হইতে পারে...যুক্তির অবকাশ না থাকলে আসলে আপনাসেই ক্যাটেগরি তৈরী হইয়া যায়। আর ক্যাটেগরি করা থাকলে মনে হয় গালাগালিটাও জায়েজ হয়...
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×