কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

পৌণপুনিক বছরের প‌্যাঁচালী...

০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৪

শেয়ারঃ
0 0 0

বছরগুলি আসলে কিরম যায়? একসময় যখন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলাম তখন একটা প্রত্যয়ী মনোভাব লালন করতাম...আগামী বছর নিয়া পরিকল্পনার প্রয়াস থাকতো...দেশের আর্থসামাজিক-সাংস্কৃতিক বাস্তবতা নিয়া আশা আর আশঙ্কা থাকতো...প্রতিবাদের ভাষা আর মিলিত মানুষের শ্লোগান নির্মাণের স্বপ্নময় আহ্বান থাকতো...কিন্তু ব্যক্তিগত জীবনযাপন শুরু করনের পর আশাগুলি সব নৈতিকতার ঝামেলা আক্রান্ত হইলো। প্রশ্ন থাকে কিন্তু উত্তরের বাসনা থাকে না। অজ্ঞতা থেইকা উৎসারিত হয় হতাশার কলেবর। আর এই হতাশা ছাইয়া থাকে অনুযোগ-অভিযোগ-ক্ষোভের প্রকাশ।

বছরগুলি আসলে কিরম যায়? খোলামনে কইলে বলি যেমন যাওনের তেমনই যায়...তার যাওনের গতিপথ পাল্টানের জন্য স্বপ্নের প্রাবল্য থাকে না আমার দিন যাপনে...মনে হয় বছরের শুরুর দিনে ঘুম ভাঙছিলো ঠিক যেকোন দিনের মতোই...রাজনৈতিক পরিবেশে অনিশ্চয়তা আছে বাজারের আচরনে উর্ধ্বগামী রেখা আছে মূল্য নির্ধারনের অক্ষে...এইটাই নিয়ম মাইনা নিয়া বছরের প্রথম ভোর দেখি। হালকা কুয়াশা থাকে, কোমল হাওয়ায়। ঠিক তার আগের বছর যেমন ছিলো...কিম্বা তার আগের বছর...

বছরগুলি আসলে কিরম যায়? যেমন যাওয়ার কথা তেমন যায় কইতে খুব সমস্যা হয় না। কিন্তু আসলে কিছু মুহুর্ত তৈরী হয়...প্রত্যাশার উপর ভর কইরা কিছু স্মৃতিময়তা আসে...প্রত্যাশা আর প্রাপ্তির সম্পর্কহীনতা আমারে নাড়া দ্যায়। এইসব প্রত্যাশা তৈরী হয় যদিও সম্পর্কের পথ ধইরাই...প্রাপ্তির সম্ভাবনাটাও কেবল সম্পর্কেরই বিস্তৃতি...তবুও বছর ভইরাই প্রত্যাশা আর প্রাপ্তির বিড়ম্বনায় পরতে হয়...পড়তে হয়।

বছর গুলি আসলে কিরম যায়? বছর গুলি আসলে যায় না মনে হয়...প্রায়শঃই মনে হয় সব স্থবিরতায় আছে...সংগ্রামের স্বপ্ন ছাড়া আসলে সবকিছুই স্থির মনে হয়। নিয়তির মতো সব একঘেয়ে চলে...যুদ্ধাপরাধীগো বিচার চাই আমি বছরের শুরুতে-বছরের শেষেও আমি যুদ্ধাপরাধীগো বিচার চাই। ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের দাবী তুলি আমি প্রত্যেক বছরের প্রারম্ভেই...সীমাহীন অরাজকতার কথা বইলা নববর্ষের শুভময়তা খুঁজি আমরা গেলাসে গেলাসে, প্রতি বছর...

বছরগুলি আসলেই এইরম হতাশার ঘোরে যায়...মনে হয় আবারো সেই রাজনৈতিক আন্দোলনের স্রোতে ভাসি। শত্রু-মিত্রের উপস্থিতি বুইঝা অন্ততঃ শান্তি পাইতাম...করণীয় আর অকরণীয়ের তালিকা অন্ততঃ করতে পারতাম বছরের শুরুতে। প্রাপ্তি আর অপ্রাপ্তির জ্বালাটা অন্ততঃ আর্থসামাজিকতার মানদন্ডে দেখতে পারতাম...সম্পর্কের ধরণ যেইখানে কেবলই দেনা-পাওনা দিয়া নির্ধারিত হইতোনা। অজ্ঞতাজনিত হতাশার বেড়াজালটা ভাঙতো...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্যক্তিগতব্যক্তিগতব্যক্তিগত ব্যক্তিগত ;
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৮
সামী মিয়াদাদ বলেছেন: ভাল লাগলো পড়ে......নতুন বছরের শুভেচ্ছা.....সবাইকে নিয়ে ভাল থাকবেন।
০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ...

২. ০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৭
মুজিব মেহদী বলেছেন: বছরগুলি আমারও আপনার মতো হতাশার ঘোরে যায়... কিন্তু স্বপ্ন দেখতে ছাড়ি না। মনে হয় এবার হয়ত একটু ভালো যাবে। আসলে ভালো যায় না।
এই ভালো না যাওয়ার পেছনে আমি নিজে যত না দায়ী, তার চেয়ে বেশি দায়ী সমাজ ও রাষ্ট্র। এবারও কি সমাজ-রাষ্ট্র কম বদামি করবে? মনে তো হয় না!
০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: সমাজ-রাষ্ট্রের ক্ষমতার চর্চা যদ্দিন আছে...

০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: আপনারেও শুভেচ্ছা...

৪. ০১ লা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: আসলেই , বছরের শুরুটা সেই একই প্রত্যাশা দিয়ে , শেষটাও সেই একই হতাশার ছবি এঁকে ।

তারপরও .......নতুন বছরের স্বপ্ন , আপনাকে শুভেচ্ছা
০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা...

৫. ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৫
মিরাজ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ।

এই যে বোধের ভিতরে নতুন বছর কেমন যায় এই ভাবনার উত্তর খোজা.... বছর এভাবেই যায়।

এই অনুভূতিটুকু নতুন বছরেও থাকুক এই প্রত্যাশা থাকল ।
০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: হুমম...প্রত্যাশাটাই এই জীবনে সম্বল...পৌণপুণিক...

৬. ০৩ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০৮
মনের কথা বলেছেন: হ্যাপী বৈদেশিক নববর্ষ
৭. ০৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১২
জুবেরী বলেছেন: "বছরগুলি আসলে কিরম যায়? একসময় যখন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলাম তখন একটা প্রত্যয়ী মনোভাব লালন করতাম...আগামী বছর নিয়া পরিকল্পনার প্রয়াস থাকতো...দেশের আর্থসামাজিক-সাংস্কৃতিক বাস্তবতা নিয়া আশা আর আশঙ্কা থাকতো...প্রতিবাদের ভাষা আর মিলিত মানুষের শ্লোগান নির্মাণের স্বপ্নময় আহ্বান থাকতো...কিন্তু ব্যক্তিগত জীবনযাপন শুরু করনের পর আশাগুলি সব নৈতিকতার ঝামেলা আক্রান্ত হইলো। প্রশ্ন থাকে কিন্তু উত্তরের বাসনা থাকে না। অজ্ঞতা থেইকা উৎসারিত হয় হতাশার কলেবর। আর এই হতাশা ছাইয়া থাকে অনুযোগ-অভিযোগ-ক্ষোভের প্রকাশ। "


অদ্ভূত মানোসিক অবস্থার মিল ।

হতাশ নই তবে অনুশোচনায় ভুগি ।

মনে হয় আরো কিছু করার ছিল ।

 

মোট সময় লেগেছে ০.৮৯৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ