somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কেন্দ্রকথা (শেষ পর্ব)

১৫ ই মে, ২০০৮ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সায়িদ স্যাররে নিয়া অনেক বিষোদগার করলাম...বাস্তবিক সায়িদ স্যাররে নিয়া আমার কোন ক্ষোভ নাই, ক্ষোভ যতোটুক তার সবটুকু একজন আইকনিক আবদুল্লাহ আবু সায়িদরে নিয়া। সায়িদ স্যারের জীবন বিশ্ব সাহিত্য কেন্দ্রময় বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠার স্বপ্নে তিনি ব্যক্তিগত কোন লাভালাভের দিকে নজর দিতে পারেন নাই। সত্তর দশকের মাঝামাঝিতে মাত্র তারুণ্য পার হওয়া আবদুল্লাহ্ আবু সায়িদ আর তার বন্ধুরা যেমনে ভাবছিলো এই জাতির মূল সমস্যা পঠনের তারে পাল্টাইতে হইবো...সেই স্বপ্ন বাস্তবায়নে ২০০৮ সালেও দূর্দম আগাইতেছেন। দেখতে ভালো লাগে যখন কেন্দ্রের প্রান্তর প্রতি শুক্কুর আর মঙ্গলবারে মূখরিত হইয়া উঠে।

ভালোলাগার এই কেন্দ্রে তাই সময়ের সকল আধুনিক প্রযুক্তি আর প্রবনতা অভিযোজিত হোক তাই প্রত্যাশা করছি আমরা। কিন্তু সায়িদ স্যারের একরোখামীতে আমরা তার সঙ্গীত সংগ্রহ যখন রোদ্দুরে শুকাইতে দেই তখন বুঝি কিরম আগলাইয়া রাখনের আকাঙ্খা তার মধ্যে কাজ করে। তিনি একটা মিউজিক লাইব্রেরী করবেন বইলা ভক্তকূলের দানে আর নিজের সংগ্রহশালা মিলাইয়া প্রাচ্য আর পাশ্চাত্যের বিভিন্ন সময়ের-বিভিন্ন পর্যায়ের লং প্লে দিয়া সাজাইছেন, কিন্তু অযত্নে আর অনাগ্রহে তার প্রায় সবই নষ্ট হইছে...আগ্রহী কাউরে সেইসব ছুঁইয়াও দেখতে দ্যান নাই। একজন মানুষের আলোর দিশারী হওনের কথা...আর তিনি নিজের সংগ্রহের গরবে অন্যগো হেয় করনের মানসিকতা নিয়া ঘোরাঘুরি করেন...অন্যদের প্রতি বিন্দুমাত্র আস্থা রাখতে পারেন না...এইরম ভাবতেও তো ভয় লাগে!

প্রতিষ্ঠানের চরিত্র আসলে এইরমই হয়...এতো স্বাভাবিক কইরাই ভাবতে পারি আমি। কিন্তু তার সম্পর্কে সমাজস্থিত মনোভাব এইরম না বইলা ভয় লাগে...একজন প্রাতিষ্ঠানিক সুশীল আমাগো জীবনে মহাত্মা হইয়া উঠেন। যিনি তার পরিচালিত টেলিভিশন অনুষ্ঠানে নারীদের আচরন নিয়া সস্তা ফাইজলামি করতে পারেন তিনিই আবার নারী দিবসের প্রাক্কালে নারী স্বাধীনতার উপর ভারী বক্তব্য রাখনের লেইগা নির্বাচিত হ'ন। তিনি প্রতিনিধিত্বকারী হ'ন এই সমাজের সকল উন্নয়নমূলক চিন্তাভাবনায়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আইডেন্টিটি তারে এই সুযোগ কইরা দ্যায়। একজন প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল্লাহ্ আবু সায়িদ আমাগো বুঝান এইভাবে উন্নয়ন হয়...আমরা সেইটারে শিরোধার্য্য মনে করি...

কেন্দ্রের চাকরী জীবনের পর তার সাথে আমার আরো বেশ কয়েকবার বিভিন্ন কার্য্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা আছে। কার্য্যক্রম না বইলা এইসবরে প্রজেক্ট বললে মানায় বেশী। এইসব প্রজেক্ট আমার কেন্দ্রকাথার সাথে অপ্রাসঙ্গিক বিধায় তারে এইখানে উপস্থিত করতে চাই নাই। তবে তার শিক্ষা সম্পর্কীত চিন্তার সাথে আমি আরো নিবিরতা পাইছি ঐসব প্রজেক্টে...তিনি আসলে তার সময়রে উৎরাইয়া যাইতে পারেন নাই কখনোই...যেইটা অনেকে পারেন...সময়রে অতিক্রম কইরা যাওয়া মানুষগোই আমরা আইকন হিসাবে ভাবতে পারি আসলে...কারন এই অবক্ষয়ী সমাজে সময়ের স্থিরতাই আমাগো প্রধান সমস্যা...
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×