কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

সামহোয়্যার পন্ডিতের পাঠশালায় অস্বস্তিতে আছি! (উৎসর্গ অচেনা বাঙালী, আরিফুর রহমান, তামিম ইরফান, শারফুদ্দিন সহ আরো অনেকরে)

২৯ শে মে, ২০০৮ সকাল ১১:৫৯

শেয়ারঃ
0 0 0

ছোটবেলায় ইংরেজী মিডিয়ামে পড়তে গিয়া একটা অভিজ্ঞতা কইমা গেছে আমার...তা নিয়া ইদানিং খানিকটা দুঃখবোধ তৈরী হয়...ঐসব স্কুলে যতোই দুষ্টামি করতাম তাতে ম্যাম'রা অনেকবেশি বিরক্ত হইতেন না...তারা ধৈর্য্য ধইরা য্যান মন্টেশরি সিস্টেম মাইনা আমাগো বাগে আননের চেষ্টা করতো...ধীরে ধীরে আমাগো দুষ্টামিতে ক্লান্তি আইসা ভর করতো, ভালোবাসায় আর্দ্র হইয়া খানিকটা ভাবাবেগেই মনে হয় আক্রান্ত হইতাম। তখন বুঝি নাই এখন উপলব্ধি করতে পারি সেইসব ম্যাম-টিচারগো ভালোবাসা আর ইন্টারঅ্যাক্টিভ মমতায় আমাগো শ্রদ্ধাস্বরূপ প্রতিদানের চিন্তা মাথায় আসতো বইলা আমরা নিয়মানুগ হওনের চেষ্টা করতাম।

দৃষ্টান্তমূলক শাস্তির পদ্ধতি নিয়া আমার একটা পুরানা পোস্ট আছে দেখলাম...(যদিও সেইটা রাষ্ট্রীয় পরিসরে)...কিন্তু নিজের জীবনের অভিজ্ঞতা দিয়াই কইতে পারি, শাস্তির দৃষ্টান্তমূলকতা দিয়া আমার জীবনে কোন পরিবর্তন আসে নাই...আসছে সঠিক যোগাযোগে, ভালোবাসা আর মমতা মিশ্রিত উপলব্ধির জোয়ারে...দুষ্টান্তমূলক শাস্তি দিয়া কারো অপরাধের প্রবনতা পাল্টাইয়া গেছে এমন ঘটনা আমার সামনে খুব বেশি নাই...বরং আসছে উপলব্ধিজাত পরিবর্তন...ইতিহাসের নিজাম ডাকাতরাও পাল্টায় প্রকৃতির-প্রাণীজের প্রতি ভালোবাসায়।

গুরুতর অপরাধ...মানে মতাদর্শিক বিরোধ থাকলে একজন মানুষরে দলচ্যূত করন যায়...তারে চিরতরে বাইর কইরা দেওনের পদ্ধতিতে অনেকসময়েই আমি ভুল দেখি না...কিন্তু তারে শাস্তির ভয় দেখাইয়া কি মতাদর্শিক পরিবর্তন আশা করতে পারি? আমি তার কোনরম সম্ভাবনা দেখি না মানসচক্ষে...মতাদর্শিক বিরোধরেও পাল্টাইতে চাইলে প্রয়োজন দীর্ঘ তর্কমূলকতা আর তার সম্ভাবনায় যদি প্রতিবন্ধক থাকে তাইলে প্রথম সিদ্ধান্তটাই মানি...গোষ্ঠীচ্যূত করো তারে!

আমরা গোষ্ঠীকেন্দ্রীকতায় থাকুম কি থাকুম না সেইটা ভিন্ন তর্ক অবশ্যই...সমাজের অনেকেই গোষ্ঠীর মানসিকতায় থাকতে পছন্দ করে, আমি করি না। সেইটা নিয়াও আমি তর্ক করতে রাজী আছি, তয় আমি গোষ্ঠীকেন্দ্রীকতার যেই অনুভূতি তারে অশ্রদ্ধা করি না।

ছোটবেলার যেই অনভিজ্ঞতা তার পূরণের সম্ভাবনা তৈরী হয় এই বার্ধক্যের দরজায় দাঁড়াইয়া থাকনের কালে...সামহোয়্যার ইন'এর নতুন যেই ব্যান সংস্কৃতি চালু হইছে তারে দেখতে দেখতে নিজের প্রাণেও ভয় তৈরী হয়...কখন কি লিখি আর মাস্টারনী বেত হাতে আসেন...হাত পাতো!...যেহেতু এই অভিজ্ঞতা ছোটবেলায় পাই নাই, তাই অপ্রস্তুত হমু নিশ্চিত...দুঃখবোধটা এইখানেই, আমাগো সেই বাচ্চাকালের শিক্ষক-শিক্ষিকারা কতো আধুনিক ছিলো! আর এই কালের সামহোয়্যার ইন'এর মডারেটর আকা মাস্টারনী তা বুঝেন না! সময় আগাইছে, কিন্তু নীতিবোধের কোন পরিবর্তন হয় নাই!

অচেনা বাঙালীর বাঙালীর ইতিহাস কথন আমার পছন্দের, আরিফুর রহমানের নাস্তিক্যবাদী তর্কমূলকতা আমার পছন্দ, তামিম ইরফানের কাব্য আমারে অন্যরম অনুভূতি দ্যায়, শারফুদ্দিন আমার অনেক পরিচিত কিম্বা পছন্দের ব্লগার না হইলেও নির্মল আনন্দ পাইছি মাঝে মাঝে তার কমেন্টে...আজকে তারা নাকি ব্যান...দৃশ্যটা আমার কাছে এইরম হয়...বেঞ্চের উপর নীল ডাউন হইয়া তারা দৃশ্যমান...সামহোয়্যারের মডারেটর বেত হাতে কঠোরমুখে দন্ডায়মান...

এই দৃশ্য আমি ভালোবাসি না! মনে হয় অন্যান্য ব্লগারেরাও আমার মতোনই চোখ বন্ধ আছেন, এই দৃশ্য দেখনের অভিজ্ঞতা খুব একটা আনন্দের নয়...মধ্যযূগে ফিরা যাওনের খায়েশ আমার নাই...আর তাই সর্বান্তকরণের চাই মডারেটরগো বোধোদয় হোক! ফিরা আসুক পছন্দের ব্লগাররা...সময়ের কৌশল শিখুক সময়ের টেকি মানুষগুলি...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রতিবাদের ব্লগিং ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: হুমম...

২. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:০৩
মাহবুব সুমন বলেছেন: বান্দরের হাতে লাঠি দিলে যা হয়
২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: লাঠিটা মানুষের হাতেই আছে...তয় মধ্যযূগীয় মানসিকতা নিয়া লাঠির ব্যবহার যেরম হওনের কথা সেইটাই হইতেছে...

৩. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:০৫
কৌশিক বলেছেন: অচেনা বাঙালী, আরিফুর রহমান এই দুজনের সাথে আমি পরিচিত বলে দুঃখ পাইছি। আনব্যানের আহবান জানাই।
২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: পরিচিত বইলা আনব্যান চাওনের যৌক্তিকতা নাই আমার কাছে...ব্যাপারটারে আমি চিন্তাকাঠামোর প্রয়োগের ফল হিসাবেই দেখতে পাই...

২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: হ

৫. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:০৮
সামী মিয়াদাদ বলেছেন: তাদের কারু লগেই মুখামুখি পরিচয় না থাকলেও, ব্লগে তাগো ইন্টারেকশন আমার বেশ পছন্দের....আনব্যানের আবেদন জানাই।

ব্যানের কারনগুলা কি কেউ জানেন?
২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: কারনটারে আমার গুরুত্বপূর্ণ লাগতেছে না, ধরণটা নিয়া বক্তব্য আছে...

২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ...

৭. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:৩৭
বোধিস্বত্ত বলেছেন: দৃশ্যটা আমার কাছে এইরম হয়...বেঞ্চের উপর নীল ডাউন হইয়া তারা দৃশ্যমান...সামহোয়্যারের মডারেটর বেত হাতে কঠোরমুখে দন্ডায়মান..বেতের বাড়ি পিঠে পড়ল....তারা হিসু করে দিল....হিসুতে মাষ্টারনী নাপাক হইল।

কৌশিকের সাথে টক্করে গিয়া অচেনা বাঙালী ব্যান খাইছে। আর কৌশিক এখানে কুমির কান্না কাঁদতেছে। মাষ্টারনী নির্লজ্জদের ভালা পায়।
২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: মধ্যযূগে এইরম বেতের শাসনে-নির্যাতনে মাস্টাররা আসলে আনন্দ পাইতো...এই আনন্দ দৃশ্যমান না হইলেও অনুভবের...একজন শিশুরে পিটাইয়া তার চোখে জল না আসা পর্যন্ত থামবার অবকাশ ছিলো না...এখনো গৃহ পরিচারিকাগো নির্যাতনে কর্তা-কর্তৃরা আসলে তাগো ধর্ষকামরে চরিতার্থ করে...হিসুতে নাপাক হওনের কোন কারন নাই, এইটা আনন্দের পরিচায়ক...ক্ষমতার নিয়ম এইরমই...

মাস্টারনীগো ভালা পাওয়া নিয়া আমি কোন জাজমেন্টে যাইতে চাই না...

২৯ শে মে, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: সহমত...

৯. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১:১৬
আলী আরাফাত শান্ত বলেছেন: সহমত।কিন্তু কতৃপক্ষ ১০ দিন পরেই এদের আনব্যান করবে।তার একঘন্টা আগেও না।
২৯ শে মে, ২০০৮ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: কর্তৃপক্ষ কি করবো সেইরম আন্দোলনমূখী চিন্তা নিয়া আমি এই পোস্ট দেই নাই...আমি কেবল আমার অনুভূতি শেয়ার করতেছি...

২৯ শে মে, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ...

২৯ শে মে, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ...

২৯ শে মে, ২০০৮ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ...

৩০ শে মে, ২০০৮ সকাল ৯:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ...

৩০ শে মে, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: হুমম...

৩০ শে মে, ২০০৮ সকাল ৯:০৬

লেখক বলেছেন: হ

৩০ শে মে, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন: হ

১৭. ৩০ শে মে, ২০০৮ সকাল ৯:২৯
১৯৭১ আমার চেতনা বলেছেন: অচেনা বাঙালী, আরিফুর রহমান, তামিম ইরফান, শারফুদ্দিন সহ সব গালিবাজদের স্থায়ী ব্যান চাই,

গালিবাজ নিপাত যাক।
৩০ শে মে, ২০০৮ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: গালিবাজী দিয়া কোন গোষ্ঠী চিন্হিতকরনের চেষ্টা সম্ভব না...গালিবাজী একটা আচরন হইতে পারে বড়জোর...

১৮. ৩০ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৯
অনি বলেছেন: অনেক কিছু বলার আছে..............কিন্তু বলতে পারতে...........
৩০ শে মে, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন: কি?

২০. ৩০ শে মে, ২০০৮ রাত ১০:১৩
অমিত বলেছেন: ফিরা আসুক পছন্দের ব্লগাররা...
২২. ০১ লা জুন, ২০০৮ রাত ২:১৪
অমলকান্তি বলেছেন:
মডারেটরগো বালখিল্যতা চলছে..চলবেই।
০১ লা জুন, ২০০৮ রাত ৩:৪৯

লেখক বলেছেন: কে জানে!

২৩. ০১ লা জুন, ২০০৮ রাত ২:১৮
তামিম ইরফান বলেছেন: কৃতগ্গতা প্রকাশের জন্য 'ধন্যবাদ' শব্দটি খুব ছোট হয়ে যায়....আপনাদের সবার ভালোবাসা পয়েছি বলেই হয়তো এখনো সা.ইনে পড়ে আছি।
০১ লা জুন, ২০০৮ রাত ৩:৪৮

লেখক বলেছেন: হুমম...

২৪. ০১ লা জুন, ২০০৮ সকাল ১১:১৭
অন্যমনস্ক শরৎ বলেছেন: এই মালেরা ফিরা আসুক। পোষ্টের লগে সহমত।
২৫. ০১ লা জুন, ২০০৮ দুপুর ২:০০
রবিউলকরিম বলেছেন: কবি সমুদ্র গুপ্তের চিকিৎসা সাহায্যের জন্য একটা পোস্ট দিন। অনুরোধ।

 

মোট সময় লেগেছে ০.৯৬১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ