দেয়ালের যেহেতু কান নাই, তাই দেয়াল হলাম...

রিফাত হাসানের জেন্ডার তত্ত্ব আর প্রাসঙ্গিক অবতারনা...

০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৪

শেয়ার করুন:                   Facebook

রিফাত হাসানের উদ্ভট জেন্ডার তত্ত্ব আর বিবমিষার কাহান পইড়া আমার অনুভূতিমালা মন্তব্যরূপে তার পোস্টে দেওনের খায়েশ হইলো না বইলা আরেকখান পোস্টের জন্ম হইলো...

রিফাত হাসানের লেখা আমি মাঝে সাঝে পড়ি...তার লেখা আমার বেশ বুদ্ধিজীবীয় স্বরলব্ধ মনে হয়, যেই স্বরে একজন এলিট বাস করে পরতে পরতে। তিনি যখন নৃবিজ্ঞান ভালোবেসে নারীবাদ নিয়া আলোচনা করবার যান তখন আমি প্রথমেই এই এলিটিয় ভাষায় আটকাইয়া যাই। রিফাত হাসানের ঘোষণামূলক স্বরে শুনতে পাই পুরুষের দম্ভের নিশানা...তিনি বলেন বাঙালী জাতীয়তাবাদ নামের কিম্ভূত দৈত্যের ভাষা এবং বয়ন, বাঙালী জাতীয়তাবাদ নিয়া অনেক সমালোচনার প্রেক্ষিত আছে সেইটা মাইনা নিয়াই রিফাত সাহেবের সমালোচনার ইন্টেনশন আমার কানে ধরা খায় আধিপত্যের প্রচ্ছন্ন ইঙ্গিত নিয়া।

আর আধিপত্যের প্রকাশে পুরুষ আছে, থাকে...যেই পুরুষ আসলে কৌশলী...যার কাছে নারী'র জেন্ডারগত আলোচনা নারীর মাতৃত্ব হিসাবে ধরা খায়। যার কাছে রেহনুমা নামক আরেকজন নারীবাদী'র আলোচনা অন্য কোন অর্থে ধরা খায়...যার মর্তবায় রেহনুমার নাকি কাছার কাপড় খুইলা যায়...এইরম পুরুষবাদী রেটোরিক'ও আসলে খুব ভয়ঙ্কর হয় বইলাই আমার ধারণা। তারা নগ্নতারে অপমানের নজীর হিসাবে দেখে...নগ্নতার লগে যৌনবাদী অনুবাদের সংযোগ আছে বইলাই জানি সভ্যতার ইতিহাসে।

নারীরে কতোটা হীন, অধঃস্তন দেখতে চাইলে একজন পুরুষ পারে কেবল মাতৃত্বের অবয়বে দেখতে। নারী তার সন্তানের কষ্টে থাকে, অন্যকোন উপলব্ধি যাতে মানুষের মানবিকতা থাকে সেইসবের মধ্যে নারীর গতিবিধি নাই। এইসবরে জেন্ডারবাদী বলাটা যে অপরাধও হইতে পারে সেই বক্তব্য কইতেই এতো সকলের অবতারনা।

রিফাত হাসানের বক্তব্য আমার অশ্লীল মনে হয় তার আধিপত্যবাদী স্বরের উপস্থিতিতে, যেইখানে তিনি কেবল উদ্দেশ্য হাসিলের গদ্য লিখেন আওয়ামি ষড়যন্ত্রের আভাষের বিপরীতে...



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লৈঙ্গিক রাজনীতি ;

 

  • ২০ টি মন্তব্য
  • ৩০৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি
১. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২০
comment by: সুজনবাঙালী বলেছেন: হুম
আপ্নার লেখার পরতে পরতে প্রলেতারিয়েত বাস করে! ভালো।
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: আমার লেখার পরতে পরতে প্রলেতারিয়েতের বসত থাকলে খুশীই হইতাম...তয় কোন মাস্টার মহাশয় থাকেন না সেইটা কইতে পারি...

২. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২০
comment by: মুনীর উদ্দীন শামীম বলেছেন: লগআউট করেই লেখাটি দেখি এবং আরেকবার লগইন করি....শুধু সহমত প্রকাশ করবার জন্য...............+++
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ...

৩. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৫
comment by: কৌশিক বলেছেন: তারা নগ্নতারে অপমানের নজীর হিসাবে দেখে... এইয়া বুঝলে তো!
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: হুমম...

৪. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৭
comment by: সুজনবাঙালী বলেছেন: ছিঃনেমা বলেছেনঃ নগ্নতাই অশ্লীলতা নয়। অপমান তো নয়ই।
০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: কারে কইলেন?

৫. ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
comment by: সুজনবাঙালী বলেছেন: একানে সব কতাবার্তা তো আপ্নার সাতেই। যতক্ষন না কারো নামের আগে @ লাগাইতাসি
০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: ছিঃনেমা কে?

৬. ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
comment by: সুজনবাঙালী বলেছেন: এখনকার সরকারি দৈনিক এবং আগের 'প্রথম আলোর' আলপিনের লেখক
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন: তিনি কোথায় বলছেন এই তত্ত্ব?

৭. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৪
comment by: দ্বিতীয়নাম বলেছেন: সহমত
০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ...

৮. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১৫
comment by: রাসেল ( ........) বলেছেন: কাছা শব্দটা পুরুষতান্ত্রিক মানলাম কিন্তু কাছা শব্দটা নারীর ক্ষেত্রে ব্যবহারের যৌক্তিকতা বুঝি নি। নারীর কাছা খুলে যাওয়া শব্দটাকেই অনেক বেশী জেন্ডার সেনসেটিভ বলা যায়, একজন মানুষ নারী হয়ে পুরুষের অনুকরণ করে কাছা খুলে যাওয়ার সম্ভবনা নিয়ে বসবাস করছে এই উপস্থাপনের সাথে আমার কোঁচা আর কাছার সাথে অন্য একটা সাম্প্রদায়িক চিহ্নের উপস্থিতি শংকিত করে।
৯. ০৯ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: ভাগ্যিস উনি কাছার কাপড় খুইলা যাওয়ার কথা লেখছিল! এর বিকল্প কথাও নিশ্চয় রিফাত হাসানের ভাণ্ডারে আছে। কিন্তু আল্লার কাছে শুকরিয়া যে, এই 'খারাপ' কথাটা না লিখলে ওনার বিরোধিতা করার সুযোগ আমরা পাইতাম কই। সুযোগ দেওয়ার জন্য রিফাত ভাইকে এবং সেই সুযোগ ব্যবহার করার জন্য ভাস্করদা কে ধন্যবাদ।
১০ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৮

লেখক বলেছেন: ভাগ্যিস কইয়া লাভ নাই...চিন্তার পদ্ধতিই শব্দ টান দ্যায়...উনি নারীবাদরে যেমনে বিভিন্ন মতাদর্শের প্রতিপক্ষ বানানের চেষ্টা চালাইলেন সেইটা নিয়া ভালোই বিরোধীতা করন যায়...কেবল কাছা খুলনের বিষয়টা আসছে কারন ঐটা অনেকবেশী তার চিন্তাপদ্ধতির প্রতিনিধিত্বশীল...

পোস্ট ঠিকমতোন না পড়নের লেইগা তোমারে ধন্যবাদ...

১০. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৮
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: এইটা তো মাত্র একটা পয়েন্ট ।
প্রাসঙ্গিক অবতারনা ভালো হইছে ভাস্কর দা
১১. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৬
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: ভাস্করদা,
কেমনে ধরা খায়া গেলাম দেখছেন?
আপনে কেমনে বুঝলেন যে আমি পোস্ট ঠিকমতো পড়ি নাই?
আমি কিন্তু ঠিক মতো পোস্ট না পড়লেও কাছার কাপড় ছাড়া আর কোনো যুক্তি পাইলাম না। দেখি, ভাল কইরা পইড়া দেখি।
১২. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৬
comment by: সারিয়া তাসনিম বলেছেন:

 



 


স্বপ্ন দেখতে দেখতে কাটাইছি কৈশোর তক, স্বপ্ন ভাঙতে ভাঙতে গ্যাছে তারুণ্য, এখন মধ্যবয়সে আবার শৈশবের স্বপ্ন দেখি!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৮৪৭৩