অভিযোজন বিষয়ক বিবৃতি
০৮ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৩
আকাশ বিদীর্ণ হলে খুব বেশী ক্ষতি হয় কারো?
কেবল ঘরপোড়া গরু অস্থিরতায় ভোগে...
গতোকাল রাতে বৃষ্টি হলে আমাদের পথগুলো ভিজে যায়
ভেজাপথে যেমত সাপেরা চলে, সেমত একজন বৃদ্ধ চলেছেন দেখি।
ভেজাপথ, মানে কর্দমাক্ত পথে তার কোন আড়ষ্টতা নাই...
এই বৃদ্ধ আগেও আমার নজর কেড়েছে যেনো,
যদিও তখন তিনি সাপ ছিলেন না...বরং অনেক দাপটের ঘাম ঝড়ানো
পুরুষ মতোন তিনি ছড়ি ছুড়ে ছুড়ে চলেছেন শুকনো খড়খড়ে পথে।
গতোকাল রাতের বৃষ্টিতে পথ ভিজে গেলে
বৃদ্ধ যখন সর্পিল রীতি মেনে চলে,
আমি তার অভিযোজন দেখেছি।
অথচ কখনো কোন সত্যিকারের সাপেরে আমি
পুরুষ হইতে দেখি নাই...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): স্যাটায়ার কিম্বা কবিতা ;
অন্যমনস্ক শরৎ বলেছেন:
অদ্ভুত অদ্ভুত সিম্পলি অদ্ভুত!!!!!
লেখক বলেছেন: হুমম...
অন্যআনন বলেছেন:
আবারও নারীর অবমাননা!!!! কেন ভাস্কর দা, কেন???
লেখক বলেছেন: পুরুষ শব্দটাই নারীর অবমাননা নাকি?
অন্যআনন বলেছেন:
হইতে পারে...না হইলেও হইতে কতোক্ষণ!!!!
লেখক বলেছেন: কে জানে, যতোক্ষণ না হয় ততোক্ষণ পুরুষ থাকুক...
আন্দালীব বলেছেন:
শব্দসংকটে পড়লাম। "অসাধারন" শব্দটা ছাড়া আর কিছু মনে আসে না...
লেখক বলেছেন: ধন্যবাদ...
কৌশিক বলেছেন:
+
লেখক বলেছেন: আপনারেও +
কঁাকন বলেছেন:
অদ্ভুত
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: এই সংগ্রামেতো আছি বহুদিন...
ধন্যবাদ,
শেষ পর্যন্ত তাও স্বীকৃতিটা মিললো...
আরিফ জেবতিক বলেছেন:
হ, এইরকম কবিতা লিখলে স্বীকৃতিটা দিতে বাধ্য হইতে হয় ।
লেখক বলেছেন: হুমম...
লেখক বলেছেন: ধন্যবাদ...
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
চমৎকার লাগল!!
লেখক বলেছেন: ধন্যবাদ...
নাজিম উদদীন বলেছেন:
হুমমম, অনেকদিন বাদে সুন্দর কিছু শব্দবন্ধ পড়লাম।
লেখক বলেছেন: শব্দবন্ধ?
ইশতিয়াক জিকো বলেছেন:
চমৎকার
লেখক বলেছেন: ধন্যবাদ জিকো...

















