ছবি দেখে সাজিয়েছি আমাদের পবিত্র উঠোন...
আমাদের উঠোনে দজ্জাল রমনীরা
ভোরবেলা ঝগড়া করেনা...
প্রবাস নিবাসী শ্রমে আর ঘামে
গড়ে ওঠা মূদ্রার টঙ্কারে,
বিটোফেন বাজে আমাদের উঠোনেতে।
সেইখানে কলহ প্রিয় বাঙালি মায়েরা
নত, নতমুখ থাকে...
মগ্ন থাকে...গজরায়।
তাদের দায়িত্ব বুঝে নিয়ে ঝাট দ্যায়,
বালুকনা সরে যায়...
অথচ পেছনে পরে আছে এলোমেলো ঘর,
জীর্ণ কুটির বিদীর্ণ আবাসন...
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



