কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

এই ভালো পেসিমিস্ট আছি!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১১

শেয়ারঃ
0 0 0

সামরিক বাহিনী যেই সময়টাতে বন্দুকের নল উচাইয়া দেশের ভবিষ্যত পাল্টানের প্রতিশ্রুতি দিলো তখন আমার বিশ্বাস হয় নাই একরত্তিও...আমি নিরাশা আর অবজ্ঞা নিয়া তখন অনেক ব্লগ রচনা করতে থাকি সেই সময়ে...বিরোধী মানুষেরা, যারা আশার আলো দেখতেছিলো, তাগো লগে যুক্তি তর্ক করি আর যারা আমার সমভাবাপন্ন তাগো লগে কোলাকুলি টাইপ সম্পর্কের উদগারণ। সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে কারা আসলে দেশের-ক্ষমতার যাদুই কাঠি নিয়া নাড়াচাড়া করতেছিলো সেইটা আমি যদিও সেই সময়েও অজ্ঞাত ছিলাম তবুও অলক্ষ্যে অনেক সম্ভাবনার প্রতি ইঙ্গিত করছি। সেই সব ইঙ্গিতগুলি এখনো আমারে জ্বালায়। পেটের মধ্যে সেই অস্বস্তি গুটগুট করে। কিন্তু তার কোন সুনির্দিষ্ট উৎস জানতে পারি না বিধায় নিশ্চুপ থাকি এই বেলা।

এই দেশের রাজনৈতিক ক্ষমতাধারকেরা চিরকাল প্রতিশ্রুতি আর প্রত্যাশার ভাঙনের মধ্যে আমাগো এমনে অভিযোজিত করছে যে আমরা তারে আর সমাধান মনে করতে পারি না। মনে করি সমাধান রয়েছে অন্য কোন খানে...অন্য কারো অঙ্গুলি হেলনে। আর তাই সামরিক বাহিনী ক্ষমতা অধিগ্রহণ করলে, তারা ছদ্মবেশে দরদামে গেলে মনে করি এইটা একটা মুক্তির পথ। যেই সময়টাতে শেখ হাসিনা দুর্নীতির দায়ে বিশেষ জেলে অন্তরীন হইলে আমরা কখনো ভাবি না এইটা কোন অসদুদ্দেশ্য, বরং আমাগো অনেকেই তখন মনে করে খালেদা জিয়া ক্যান তখন স্বাধীনতায় ঘোরাফেরা করে! তারেক জিয়া বা তার সকল সাঙ্গপাঙ্গ যখন ধরা পরে বিশেষ বাহিনীর হাতে তখন আমার নিশ্চিন্তির হাফ ছাইড়া কই, "ভালো হইছে...পাপের শাস্তি মানুষ এমনেই পায়।" নিয়তি বিশ্বাসী আমাগো আসলে এইটুকুতেই প্রশান্তি...

ক্ষমতার গল্প আমার কাছে খুবই সাধারন সমীকরণের মনে হয়। তারে অপারেট করনের মানুষটা পাল্টাইলে বড়জোর অভ্যাসগত কিছু বহিঃপ্রকাশ পাল্টায়। নাইলে যেইরম চলনের আসলে তেমনেই চলে। ক্ষমতা শত্রু আর মিত্রের কৌশলগত দৌর্বল্য আর সবলতা চিন্হিত করে কেবল। রাজনৈতিক নেতারা থাকলে আমরা প্রকাশ্যে আন্দোলন কইরা রাইতে বেলা নিপীড়িত হইতে পারি...প্রতিবাদ আর প্রতিক্রিয়ার একটা ধারাবাহিক পৌণপুণিকতায় প্রবিষ্ট হইতে পারি। কিন্তু সামরিক বাহিনী থাকলে সেই প্রতিরোধের মুখেও ছাই পরে। লাঠিয়ালেরা প্রতিক্রিয়ারে সবসময়ই ডরায়...হোক সে রাজনীতির ধামাধরা কিম্বা নিজেই শাসক।

আর তাই আমার বিশ্বাস করতে খুব একটা কষ্ট করতে হয় না শেখ মুজিবের ক্ষমতার প্রতি আকর্ষণ কতোটা ছিলো...বুঝতে কষ্ট হয় না আবেগে গলাভারী করতে পারা মানুষটা অন্তরালে নোংরামী কইরা একজন কৌশলী রাজনৈতিক চিন্তাবিদরে তার প্রতিদ্বন্দ্বী ভাবতে পারেন...তার ধারাবাহিকতায় তারে পুরা প্রক্রিয়ায় কোনঠাসা করতেও তারে দ্বিতীয়বার ভাবতে হয় নাই। বাকশালরে যতোই ক'ই স্যান্ডানিস্টা কিম্বা উজামা'র অনুসৃত মতাদর্শ, মূল উপবাচ্য ছিলো ক্ষমতারে কুক্ষিগত করণ, সেইটা আমি বুঝতে পারি। আমার বুঝতে কষ্ট হয় না মেজর জিয়া জাতিরে স্বাধীনতা দেওনের নামে এই দেশের রাজনীতিতে ধর্মভিত্তিক মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতির পুনঃপ্রবেশের সুযোগ কইরা দ্যান কেবল প্রতিপক্ষরে দুর্বল কইরা বিভাজনের নোংড়া খেলা খেলনের তরে। ক্ষমতার লোভে তিনি ছিড়া গেঞ্জি আর ভাঙা ট্রাঙ্ক সযতনে রাখেন...যেই যাদুই ট্রাঙ্কের ভিতর থেইকা অব্যবহিত পরেই তার স্ত্রী আর সন্তানেরা একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান আর সম্পদের পাহাড় বাইর করতে থাকে...অর্থনৈতিক মুক্তির নামে খোলা খোলাবাজারে আসলে যেই বৈষম্যের গাঢ় দাঁগ লিখতে চাইছেন তিনি সেইটাও আমার বুঝতে বিন্দুমাত্র কসরত লাগে না। আমি আদৌ বিভ্রান্ত হইতে পারি না শেখমুজিবের সন্তান শেখ হাসিনার ক্রন্দনে...ঐ ক্রন্দন জলে আমি ক্ষমতার অপব্যবহারের সকল হাতছানি দেখি। ঐখানে থাকে লোভ আর অবিবেচনা...ব্যক্তির অভীপ্সা...

দেশে যখন প্রতিবাদের ছ্যাঃ! ছ্যাঃ চলে পুরাদমে...আমি তখন নিভৃতচারী হইতে চাই। জানি ক্ষমতার রূপ যদি বিদ্যমানতার মতোন হয়, তাইলে তার করাল থাবা থেইকা কোন মুক্তি নাই। আমি বর্তমান ধারার কোন প্রশ্বাসে-প্রতিশ্রুতিতে স্বপ্ন ভাঙনের দুঃখ নিতে চাই না। তার থেইকা এই ভালো পেসিমিস্ট আছি!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাজনীতি ;
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৯
ফারহান দাউদ বলেছেন: হার স্বীকার কইরা নিলাম,তর্ক করার মত মুখও আর নাই। পুরাই হতাশ।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪১

লেখক বলেছেন: হতাশ হওনের লেইগাতো আর ধন্যবাদ দিতে পারি না...বরং কার্টেজীয় পদ্ধতিতে আস্থা রাখনের সম্ভাবনার কথা বলতে পারি...

৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩১
শান্তির দেবদূত বলেছেন: "ফারহান দাউদ বলেছেন: হার স্বীকার কইরা নিলাম,তর্ক করার মত মুখও আর নাই। পুরাই হতাশ।" ------- আমিও হার স্বীকার কইরা নিলাম :( .....
৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৩
সোনার বাংলা বলেছেন:

ফারহান ভাইয়ের মতো আমি ও পুরা হতাশ.....

আমি মনে হয় গত এক দেড় বছর এ ব্লগে সব চেয়ে বেশী সমালোচনা করেছি হাসিনা খালেদার..... যাই হোক তার জন্য হয়তো হাসিনা খালেদার জোয়ান সৈনিকেরা আমাকে দিগম্বর করবো....

সত্যে বলতে কি বাংলাদেশের গত ৩৬ বছরের ব্যর্থার জন্য সামরিক
সরকার বা বাহিনী যতটুকু দায়ী তার চেয়ে হাজার লক্ষ গুন দায়ী দেশের
সেবক রাজনীতিবিদেরা.... সেটা বঙ্গবন্ধু, জিয়া, মোসতাক, এরশাদ, খালেদা হাসিনা.....



০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: ব্যর্থতার লেইগা কে বেশী দায়ী আর কে কম এই বিশ্লেষণটা বড্ড বিপজ্জনক...ক্ষমতার এক্সপ্রেশনের ভিন্নতায় হয়তো অন্য বিশ্লেষণ আসে...কিন্তু যারা দায়ী তাগো নাকচ করনটা জরুরী...

৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৪
ক্লান্ত পথিক ০০০ বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: "ফারহান দাউদ বলেছেন: হার স্বীকার কইরা নিলাম,তর্ক করার মত মুখও আর নাই। পুরাই হতাশ।" ------- আমিও হার স্বীকার কইরা নিলাম :( .....
৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২১
লুকার বলেছেন: পেসিমিস্টরা বেঁচে থাকে কিসের আশায়?
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: পেসিমিস্টগো আসলে একটা ফ্যানাটিকাল ডিজায়ার থাকে সার্টেনিটির...

৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৩
একরামুল হক শামীম বলেছেন: আমরা এতেই মনে হয় ভালো আছি। :(
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: আসলেই?

৮. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৭
আহসান হাবিব শিমুল বলেছেন: আপনার মতো আমিও অতি উৎসাহি বন্ধুদের সাথে এই সরকারের সম্ভবনা যে কিছুই নাই,বরং আখেরে ক্ষতির সম্ভবনা সেইটা তর্ক করেছি;তবু মনের মধ্যে সুপ্ত আশা কিছুটা হলেও ছিল।কিছু পরিবর্তন হয়তো আসবে।হায়.............

শেষ পর্ষন্ত তর্কে জিতে গেলাম কিন্তু হারলেই বেশি খুশি হইতাম।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: বিদ্যমানতায় হারজিত আসলে আপেক্ষিকতার ফাঁদ...

৯. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৩
দ্বিতীয়নাম বলেছেন: পোস্ট সম্পর্কীত না, এমনি দিলাম পড়ার জন্যঃ
http://www.muktopran.org/avijit/18023
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: পড়লাম...এই বিষয়ে লিখনে আগ্রহ তৈরী হইলো...

১১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৩
পথিক৪১৭ বলেছেন: বানরের তৈলাক্ত বাঁশেই ক্যান আমাগো পথ চলা?
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: দোষ বাঁশের না ত্যালের এইটা বুঝতে না পারনের ব্যর্থতা...

১২. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৮
তারিক টুকু বলেছেন: আপনার লেখা খুব মনোযোগ দিয়ে পড়ি। অধিকাংশ সময়ই কিছু বলার থাকে না। এতই যৌক্তিক।

+
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ...

১৩. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৪
অজানা পথিক বলেছেন: এই ভালো পেসিমিস্ট আছি
১৪. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৪
পথিক!!!!!!! বলেছেন: আমি নিজেও অনেকাংশে পেসিমিষ্ট..
পেসিমিষ্টরা ঠিকই বলে.....এর কারন রিয়েল ওয়াল্র্ডে নেগেটিভ কাজই বেশি হয়...
তাই পেসিমিষ্টরা অধিকাংশ সময় ঠিকই বলে ....
১৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৩
কুম্ভকর্ণ বলেছেন: কি বলব। প্রিয়তে।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ...

১৬. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫৫
শূন্য আরণ্যক বলেছেন: পেসিমিষ্টরা আমার দুই চোক্ষের বিষ ..

এর পরও এই পোষ্ট প্রিয়তে ..

মজার কথা হইল এরপর ও আমার মনে হয় একজন স্বার্থপর মানুষ আইবো .. যে স্বার্থপর ভাবে আমাদের স্বার্থ দেকবো ..


একদিন ঝড় থেমে যাবে ;
পৃথিবী আবার শান্ত হবে ;
বসতি আবার উঠবে গড়ে ;
আকাশ আলোয় উঠবে ভরে;
জীর্ন মতবাদ সব ইতিহাস হবে ;
পৃথিবী আবার শান্ত হবে;

~~
১৭. ২০ শে মে, ২০০৯ রাত ৯:৩০
'লেনিন' বলেছেন: আপনার এই পেসিমিজম হচ্ছে 'ডিফেন্সিভ পেসিমিজম' রক্ষণাত্মক/রক্ষণশীল নৈরাশ্যবাদীতা। এটাও আসলে খারাপ না।

আর পোস্টে পুরোপুরি সহমত, যদিও বিতর্কিত বিষয়ে কিঞ্চিৎ একপেশে ভাব আন্দাজ করা যায় তবুও। এই গোলোকধাঁধাঁ থেকে সবার বের হতে হবে।

 

মোট সময় লেগেছে ০.৯১৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ