somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছানোয়ারের অপসারন চাই! করতে হবে!

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছানোয়াররে দোষী সাব্যস্ত করন যাইতো যদি সে প্রকাশ্য দিবালোকে কোন ছাত্রীর গায়ে হাত দিতো...বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা ছানোয়ারের বহিষ্কারাদেশ দিতে পারতেন, যদি সে নগ্ন অবস্থায় কোন ছাত্রীরে বিভাগের বারান্দায় জোর কইরা ধর্ষণে উদ্যত হইতো। পুরুষের বিচারে এইরম মানদন্ডই চলে, এর বাইরে হইলে সেইটা হয় সামাজিক নিয়ম বহির্ভূত...ছানির বিরুদ্ধে করা চারজন ভূক্তভোগী ছাত্রীর অভিযোগ নিয়া সন্দেহ হয় কর্তৃপক্ষের, তাগো অভিযোগ প্রমাণিত করনের খেলায় প্রয়োজন আরো সন্দেহ বহির্ভূত দৃষ্টান্ত। পর্দার আড়ালে ছানোয়ার যা'ই করুক তার বৈধতা দিতে উন্মূখ এই সমাজের-রাষ্ট্রের নীতি নির্ধারকেরা...

ছানোয়াররে যখন বিশ্ববিদ্যালয়ের পলিসি নির্ধারকেরা সন্দেহাতীত ভাবে দোষী করতে পারেন না, তখন তার পক্ষের শক্তি দাঁড়ায় অন্য পরিচয় নিয়া...তিনি নাকি আওয়ামী নেতা। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসাবে পরিচিত অনেক মুখের মুখোশ খইসা পরতে দেখি। যেইসব মুখগুলি প্রয়োজনে সাহিত্যানুরাগী হয়, প্রয়োজনে মাস্তানুরাগী, প্রয়োজনে হয় ধর্ষকের অনুরাগী সহায়ক...তাগো কাছে সামাজিক শিষ্টতার সংজ্ঞা হয় ক্ষমতার দাপট। নেতৃ যদিও তাগো শেখ হাসিনা....কিন্তু পুরুষের অনুগত সমাজে এই নারী আসলে পুরুষের পদলেহী হয় ক্ষমতার লালসায়।

ছানোয়াররে চিনি তার ছাত্রাবস্থা থেইকাই...সৃজনশীল শিক্ষক মঈনুদ্দিন আকা সেলিম আল দীনের অনেক অনৈতিক কর্মকান্ডের দোসর হিসাবে প্রিয়ভাজন...যার সূত্রে বিশুদ্ধ 'এর উচ্চারনে নিজের নাম কইয়াও নাট্যতত্ত্বের মতোন ব্যাকরণধর্মী একটা বিষয়ের শিক্ষক হিসাবে নিয়োগ পাইয়া গেছিলো অনেক মেধাবী ছাত্র-ছাত্রীরে সরাইয়া। অনেক শিক্ষকের নোংরা প্রস্তাব ছাত্রীগো মধ্যে পৌছাইয়া দেওনের দায়িত্ব ছিলো এই ছানোয়ারের। এই সমাজে ক্ষমতা এমনেই অপারেট করে। কাছের মানুষেরা সবসময়ই অগ্রাধিকার পায়...দূরের মানুষেরা অবিশ্বাসের দোলাচলে হারায়। শিক্ষক নির্বাচনের বেলায় মেধা বিবেচনার চাইতে অন্য বিবেচনা প্রধান হয় বিদ্যমান ব্যবস্থায়। ছানোয়ারেরা আসলে তাগো গুরুবাদী আচরনের প্রকাশ ঘটায়...স্নাতকোত্তর পাশ দিয়া আসলে তারা ধর্ষণের সার্টিফিকেট পায়...

একবার শিক্ষক সমিতির সভায় শিক্ষিকা রেহনুমা আহমেদের অনুপস্থিতিতেই তার ব্যক্তিগত জীবন নিয়া করা একটা মন্তব্য শুনছিলাম সেই সভায় থাকা এক বন্ধুপ্রতীম শিক্ষকের কাছ থেইকা...শুনছিলাম আমাগো শিক্ষকেরা কেমনে একজন নারীর শ্লীলতা সম্পর্কীত ধারণা পোষণ করে...নারীর ইজ্জত নিয়া তারা কতোটা ভাবিত হইতে পছন্দ করে...পুরুষের দোর্দন্ড ক্ষমতারে কতোটা প্রশংসনীয় মনে করে...সেই শিক্ষকেরা ছানোয়ারের বিরুদ্ধে করা অভিযোগকারী ছাত্রীগো নিয়া কি ভাষায় কথা কইতে পারে তা ভাবতেও ভয় পাইতেছি...ছানোয়ারগো বিরুদ্ধে কোন অভিযোগ করনের অধিকার রাখে না এই সব ছাত্রীরা...বরং এই সমাজের অধিপতিরা এমনেই নারীকূলরে স্মরণ করাইয়া দ্যায়, তাগো মনোরঞ্জনের দায়িত্ব...

যেই সমাজ পরিকল্পিত ভাবে ছানোয়ারগো পিঠ বাঁচাইয়া দিয়া পুনর্বাসিত করে তার বিরুদ্ধে দাঁড়ানের স্বপ্ন লালন করি...ছানোয়ারগো উৎখাত ছাড়া ক্ষমতার অনৈতিক দাপট থামান যাইবো না কোন কালে...
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৭
২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×