আজ হঠাৎ আলোক সম্পাতের এই নগরী ছেড়ে যেতে সাধ হয়...সবুজের মাঝে একবেলা চুপচাপ মাথা গুজে, ক্রন্দনরত নিজেরে দেখি...প্লাস্টিক বুননে নির্মিত মা দূর্গাদের শরীরের ঘ্রাণ আমারে বিপন্ন করে...
সেই শৈশবের পঞ্জি থেকে তুলে আনা
কিছু থকথকে ইমেজের পসরা সাজাতে
চেয়েছি আমিও।
বাজারের সকল অভ্যাস জেনে গেছি এতোদিনে, অতএব
অনাবিল প্রাণময়তায় আচমকা এসেছে তারা,
এই ভাবে বেঁচে দিতে চাই বিদ্যমান হাটে...
পরিপার্শ্বে যতো ভোক্তা সমবেত
তাদের ভেবেছি প্রতারিত মানুষের দল।
যদিও আশৈশব
আমার বাবারে পরখ নির্ভর দেখি,
তবু জানি এই যূগে আমার বাবা আর বাজারে যান না...
অনুপম আলোক সম্পাতে
আমি পসরা সাজিয়ে আছি
একে একে প্রতারিত হয় অসহায় মানুষের দল...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



