যেই বেদী থেইকা ভাষ্কর্য সরাইয়া ফেলা হইছে, সেইখানে দাঁড়ানের দায় বোধ করতেছি এইবেলা...যেই বেদীতে কথিত মোল্লারা তাগো কথিত রাজনৈতিক অবস্থানের সহিংস প্রকাশ ঘটাইছে সারা শহরের মানুষের তোয়াক্কা না কইরা, সেইখানে গিয়া জানান দেওনের তাগীদ অনুভব করতেছি যে আমরা এই ভায়োলেন্ট ভায়োলেশনের বিরুদ্ধে আছি! আর তাই আগামী শনিবার আমরা এই জাতির ঐতিহাসিক চেতনার ধারাবাহিকতা সমুন্নত রাখতে চাই...সেই লক্ষ্যেই আমাগো পূর্ব ঘোষিত আয়োজনের আপডেট দিতেছি...
১. জমায়েতের স্থান : বিমানবন্দর বাসস্ট্যান্ড এর সামনে
( বনানী থেকে উত্তরা যাওয়ার পথে হাতের বামে
বিমানবন্দরের বাসস্ট্যান্ড । যেখানে হোটেল হলিডে ইন তৈরী করা হচ্ছে , সেখানে ।)
২. জমায়েতের সময় : বিকেল ৩টা ।
৩. কর্মসূচী শুরু : বিকেল ৩.৩০ মিনিট ।
৪. তারিখ : ২৫ অক্টোবর ,শনিবার ।
আগ্রহীগো অংশগ্রহণে সম্মতিসূচক মন্তব্য আহ্বান করতেছি...
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



