কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

মধ্যবিত্তের গালি বিষয়ক রোমাঞ্চ (২)

০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৩

শেয়ারঃ
0 0 0

জামায়াত শিবির কর্মীরে দেখলে গালি দেওন যাইবো...হিংস্র পশুরে গালি দেওন যাইবো...যারা বেঈমানি করে তাগো গালি দেওন যাইবো...এইরম ফতোয়াগুলি ব্লগে হঠাৎ যখন চোখে পড়লো, তৎপর আমার সামহোয়্যার ইন ব্লগের সেই স্বর্ণযূগের কথা মনে পইড়া যায়। যেই যূগে গালির নহর বইয়া যাইতো এই ভূখন্ডে...যেই যূগে বাঘে আর মহিষে পরষ্পর গলাগলি কইরা গালি দেওনের প্রতিযোগিতা করতো। সাম্প্রতিক সময়ে গালাগালি বহুদিন পর আবার আলোচিত হইয়া উঠনের সম্ভাবনা দেখাইলে পুরানা দিনগুলি চোখে ভাসে...যেই সব দিনে গালির প্রতিপক্ষরা মিনমিনা গলায় প্রতিবাদ কইরা আবার ভিন্ন নিকে আইসা ব্যর্থ প্রচেষ্টা চালাইতো গালাগালির...

গালাগালির বিভাজনে এই ব্লগে এক মহা শ্রেণী বিভাজন শুরু হইছিলো ২০০৭ সালের মার্চ-এপ্রিলের দিকে। যারা গালির বিপক্ষে দাঁড়ায় তারা সুশীল। ইসলামপন্থীগো জামায়াতি ট্যাগিংয়ের পর এইটাই মনে হয় সবচাইতে জনপ্রিয় ট্যাগিং। আমি নিজে কখনো ব্লগের লেখালিখিতে গালি দেই নাই, বা দেওনের প্রয়োজনটাও বোধ করি না। কিন্তু সামাজিক রুচীবোধের রীতি-নীতি'র বিরোধী অবস্থান বইলা তার বিরোধীতায় সোচ্চারও হই নাই কোনদিন। আমার মনে হইতো এইটা তো চমৎকার প্রতিবাদের এক্সপ্রেশন! কিরম নিরীহ মানুষ! যারে সমাজের এটিকেট মানা মানুষ বইলাই জানি...তার লেখনীতে যেই গালির তোড় প্রবহমান হয়, তারে অশ্রদ্ধা করনের কোন কারনও খুঁইজা পাইতাম না।

অবশ্য সামহোয়্যার ইন ব্লগে না...গালি বিষয়ক চিন্তায় আমার প্রথম ভিন্নমাত্রা আসলো অন্যকোনখানে। এই ব্লগের প্রতিবাদী প্রো-লিবারেশন অংশের অনেক মানুষ ছিলেন, যারা সামহোয়্যার ইন ব্লগের পশ্চিমা মতাদর্শের নামে জামায়াত তোষণের বিরোধীতা করতেন...যারা ওপেন কম্যুনিটি ব্লগের সুযোগে প্রকাশ্য স্বাধীনতা বিরোধীগো ব্লগ লিখালিখিরে মাইনা নিতে পারতেন না, এবং যথাবিহিত গালির ফল্গু ধারা বহাইতেন...আর এর ধারাবাহিকতায় গালিবিরোধীগো তারা সুশীল ট্যাগিং মারফত জাস্টিফাই করতেন নিজেগো অবস্থান। এই তারা'রাই প্রতিবাদ স্বরূপ প্রো-লিবারেশন ঘরানার আরেকটা লেখনীর এলাকা তৈরী করলেন...যেই এলাকায় তারা আর ক্যানো জানি অসুশীল থাকতে পারেন না। কোন পুরানা সহযোদ্ধা যখন তাগো সেই এলাকাতেও গালি দিলো অসুশীলতার নিয়মমতোন...আমাগো পুরানা অসুশীল ভাইয়েরা সেই গালির অবৈধতা জারী করলেন নিমিষেই! আর এই পদক্ষেপ গালি বিষয়ে আমার অবস্থানরে প্রশ্নের মুখামুখি কইরা দিলো...

সামহোয়্যার ইন ব্লগে এর পরেও গালি দেওয়া দেওয়ি হইছে...সেই গালির পাল্টা পোস্টও পরছে অনবরত...কিন্তু যখন এই দীর্ঘ বিরতির পর আবার গালাগালি বিষয়ক আলোচনাটা ব্লগের আলোচনায় আইলো...তখন মনে হইলো আমার চিন্তাগত ভিন্নমাত্রায় আরেকটা পর্যবেক্ষণ যূক্ত হইবার পারে...মেঘ নামক একজন ব্লগার খা. চো./মা.চো./বা.চো. টাইপ ট্যাগিং করলে পর সবাই ধইরাই নিলো এইসব গালি...আমি নিজেও সেই দলের মানুষ খা.চো শব্দটা পড়তে গেলে আমার খানকী চোদা'ই মনে হয়...যিয়ান দি আইসছস হিয়ানদি সান্ধাই দিমু- টাইপ বাক্য পড়লে আমার মাথায় কোন গুহ্যদ্বারের ইমেজই প্রতিভাত হয়।

মেঘ একজন নারী। এই তথ্য আমি জানি বইলা আমার পুরুষতান্ত্রিক সত্ত্বা লাফাইয়া বাইর হইছে তার গালি শুইনা...ব্যাপারটা এইরম বইলা আমি মাইনা নিতে পারি না। আমার কাছে মনে হয় মেঘ যদি সত্যিই খানকী চোদা বইলা থাকে কাউরে, সেইটা আসলে কারে অপমান করে!? খানকী শব্দটা আসছে নিশ্চিত জানি দেহব্যবসায় নিয়োজিত নারীগো পতিত জ্ঞান কইরাই...আর সেই কথিত পতিত নারীতে গমন করে যেই পুরুষ তারে নাপাক জ্ঞান কইরা গালিতে পুরুষরেও অংশীদার করা হইছে...এই এক্সপ্রেশন অনেক পুরুষতান্ত্রিক সমাজের নিজস্ব বইলাই আমার ধারনা হয়...সবচেয়ে সেনসিটিভ একটা প্রসঙ্গ মুক্তিযুদ্ধের মূল্যায়ন করতে গিয়া তিনি আর তার সমর্থকেরা আসলেই কি এই অবমূল্যায়ন করতেছেন সচেতন ভাবে?

যারা অভ্যাসবশতঃ এক্সপ্রেশনের প্রাত্যহিকতা মতোন গালি দ্যায় তাগো প্রতি আমার অশ্রদ্ধা নাই...সুযোগসন্ধানী গালিদাতাগো নিয়া আমি আসলেই সন্দিহান...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগ ;
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৭
কঁাকন বলেছেন: মেঘ রে নিয়া এরকম পোষ্ট আগেও আসছে এবং মেঘরে নিয়া দেয়া পোষ্টগুলার ভাষা পড়লে (আজকেরটাও) আমার যেটা মনে হয় সেইটা হইলো নারী কেন গালি দিলো সামুব্লগ রসাতলে গেল
কেন পুরুষ নিকরা কি গালিগালাজ কপিরাইট কইরা রাখসে

আর আমাদের সমাজে গালিগালাজের চর্চা হয় কম বেশি গালিগালাজ একটা লেভেলে সবাই দেয় সো ব্লগেও সেটা প্রতিফলিত হবে তবে এইটা ঠিক সামনাসামনি গালি দেয়ার চেয়ে ব্লগে গালি লিখা অনেক সহজ
০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: আমার পোস্টে আমি ইংগিত দিছিলাম যে মেঘ নারী বইলা তার গালি নিয়া আমি আলোচনা করতেছি না। ব্লগিংয়ের ক্ষেত্রে আমি সাধারনতঃ ইস্যু না উঠলে তেমন কিছু লিখতে পারি না। মেঘের দেওয়া গালিতে যখন খানকি চোদা টাইপ বক্তব্য দেখি তখন আমার মনে হয় কেবল জামায়াত বা মুক্তিযুদ্ধ বিরোধী অন্যান্য শক্তির বিরুদ্ধে এই প্রকাশ সীমাবদ্ধ থাকে না...যেই নারী সমাজের অবহেলা আর বৈষম্যের কারনে পুরুষের সাথে সঙ্গমের বিনিময়ে পয়সা নেয়, তারে আমি খানকি কইয়া অশ্রদ্ধা করতে রাজী না। যদি কেউ করে তার বিরোধীতা করতেও আমার কোন কুন্ঠা হয় না।

৩. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৪
সাঈফ শেরিফ বলেছেন: সেটাই, স্বনামে ব্লগানো বিশ্ববিদ্যালয় শিক্ষককে তার ক্লাশেরই কোন ছাত্র বেনামে জুতা রেটিং থেকে শুরু করে বিবিধ গালি দিবার অধিকার রাখে, এই ব্লগে।
৪. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৪
জুল ভার্ন বলেছেন: চমতকার! গালাগালি বিশয়ক গবেষনালব্ধ লেখার জন্য ধন্যবাদ।
৫. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫১
কাক ভুষুন্ডি বলেছেন:
এই এলাকায় বস এক্টু ডিফার কর্মু।

গালি সেই কোন আমল থিকা চৈলা আসতেছে। আর সবসোমায় পুরুষ্রাই গালি বাজির ধারক ও বাহক বৈলা পরিচিত। গালি গুলানের উৎপত্তি বিচার কর্লেও দেখি পুরুষতান্ত্রিক সমাজের কঠিন প্রভাব। এমন্কি মহিলা মহিলাও যখন ঝগ্রা হৈতাছে তখনও দেক্তাসি পুরুষের তৈরী গালি এক মহিলা আরেক্জন্রে অবলীলায় ঝাইড়া দিতাছে। এইটা অবচেতনে। আর যখন কোনো নারী এক্টা পুরুষ্রে চরম কোনো গালি দিবো তখন কৈলাম সে তারে চরমতম অপমানটাই কর্তে চাইবো।

আর গালিবাজি কর্লেই কি মুক্তিযুদ্ধের চেতনার অবমুল্যায়ন হৈয়া যাইবো?

বস আমি মনে করিনা আম্গো মুক্তিযুদ্ধ অতটা ঠুন্কো চেতনা নিয়া চলে, যে প্রকাশ্যে জামাত্রে সমর্থন কারীরে গালাইলে সেইটা ভাইঙ্গা চুরমার হৈয়া যাইবো।

(জামাতের সাপোটার্রা কৈলাম তাগো মুক্তিযুদ্ধের টাইমের ক্রিয়াকলাপ্রে হয় বৈধ নাহয় ইগ্নোর কৈরাই হেগোরে সাপোট দেয়।)
০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: অবচেতনে নারী সত্ত্বারে অবমাননা করনটাও আমার কাছে অপরাধসম...সেই অপরাধ যদি মুক্তিযুদ্ধের স্মৃতিতেও হয়, তবুও...

৬. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। মেঘ প্রকৃত অর্থেই একজন অসভ্য ইতর ব্যাক্তি। প্রথমে সে আমাকে ব্যাক্তিগত ভাবে অশ্লীল কথা বললে আমিও সমান জবাব দেই। পরে সে আমার সাথে পেরে না উঠে আমার মা, বাপ তুলে জঘন্য গালি দেয়। কিন্তু আমি তার মা, বাপ কে কিছু্ই বলিনি। কিন্তু সামু কর্তৃপক্ষর মেঘের মন্তব্য কিভাবে এড়িয়ে যায় তা আমার বোধগম্য নয়।
৭. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৯
লীনা দিলরূবা বলেছেন: সবচেয়ে সেনসিটিভ একটা প্রসঙ্গ মুক্তিযুদ্ধের মূল্যায়ন করতে গিয়া তিনি আর তার সমর্থকেরা আসলেই কি এই অবমূল্যায়ন করতেছেন সচেতন ভাবে?

যারা অভ্যাসবশতঃ এক্সপ্রেশনের প্রাত্যহিকতা মতোন গালি দ্যায় তাগো প্রতি আমার অশ্রদ্ধা নাই...সুযোগসন্ধানী গালিদাতাগো নিয়া আমি আসলেই সন্দিহান...


***** অবমূল্যায়ন কারে করল কিভাবে করল, বুঝতে পারলামনা।

***** সুযোগসন্ধানী মানে মেঘ তেমন আচরণ করেছে নাকী? রাজাকার দেখলেই সে গালি দেয়। সে দিতে পারে। স্যালূট তারে। আমি পারিনা। ধিক্কার আমার নিজেকে। রাজাকার দেখলে গালি , জুতা সব মারা জায়েয।
০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: রাজাকার দেখলেই গালি দিতেই পারে একজন...তার এই গালিরে আমি মহত্ত্বের লক্ষন বইলা আমি মনে করি না, এইটা কেবলই একটা এক্সপ্রেশন...কিন্তু সেইটা করনের টাইমে আমি একজন যদি কোন নারীরে খানকি কওনের চেষ্টা করে সেইটারে আমার অপরাধই মনে হয়...

৮. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০২
বিপ্লব কান্তি বলেছেন: গালাগালি করা ঠিক না এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি । আমাদের পাড়ায় জামাত, বিএনপি, বাম, আ'লীগ আছে। মুসলমানরা সব বিএনপি-জামাত। কেন জানি না। কিন্তু আমাদের পাড়ায় মুসলমানরা বিএনপি-জামাত। তাদের সাথেই তো আমরা চলি, আমরা আ'লীগ হলে ও তারা তো আমাদের সাথে চলাফেরা করে। কেউ তো কাউকে গালি দেয় না।

এ সর্ম্পকে গতকাল রাতে জলঘোলা করা পোষ্ট দিছি, আমি এই ব্লগের কর্তাদের কাছে ও এই সর্ম্পকে অভিযোগ জানিয়েছি, তাদের সাথে মেইল চালাচালি হয়েছে। অশোভনীয় কাজ, তাই প্রতিবাদ করেছি।

Click This Link
১০. ০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৮
হোলসেল বলেছেন: আফনের এই পুস্টের সহমত পোষনকারি আর অসহমত পোষনকারিদের লিস্টে একটু চোখ বুলাইলাম আর কি। আফনেও একটু টাইম পাইলে বুলাইয়েন। রাজাকার মাইন্ডেড পিপল যখন আমার পিঠ চাপড়ায়, তখন আমি বুঝি সামথিং ইস রং। আপনে এরম পোস্ট আরো ছাড়েন। ইদানিং ব্লগে রাজাকার আর ছাগের সংখ্যা একটু বাড়তির দিকে। পিঠচাপড়ানি পাইতে চাইলে এইটাই মোক্ষম টাইম।
০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: ব্লগের সহমত আর অসহমতের ট্রেন্ড বিষয়ে আমার ভালোই ধারণা আছে...সেইগুলিরে আমি ইগনোর করতে পারি...কিন্তু এই ধরণের গালি নিয়া আমার কৌশলগত সংশয় আছে...

১১. ০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২২
বৃত্তবন্দী বলেছেন: বস, অনেস্টলি একটা কথা বলবেন...

আপনি কি কখনও(ছোট বেলা বাদে) কাউরে খানকীর পোলা বা চুতমারানীর ঝি বা হারামজাদা বইলা মনেমনেও উচ্চারণ করেন নাই?

যদি নাই কইরা থাকেন তয়লে আপনারে স্যালুট করি আপনার মনের জোরের লিগা।
০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: এক্কেরে শৈশবে চ্যুৎমারানী গালি দেওনের এক্সপেরিয়েন্সের কথা লিখছিলাম একবার ব্লগে...

বড় হইছি পুরান ঢাকার চেয়ারম্যান বস্তি'র পোলাপাইনগো লগে ডাংগুটি খেইলা, তয় খানকি কইয়া নিজের মায়রে কোনদিন গালি দেই নাই, এইটুক কইতে পারি...

আর যখন বুঝতে শিখছি গালির মর্তবা তখন কাউরে চ্যুৎমারানি-খানকি কিম্বা হারামজাদা কওনের ইচ্ছাটাও হয় নাই...

আপনের স্যালুট বুইঝা নিলাম বস...

১২. ০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪০
কঁাকন বলেছেন: আপনি মেঘ নারীনিক দেখে আলোচনা করেন নাই আমি বুঝছি আমি আজকের পোষ্ট বলতে -- কে এই মেঘ পোষ্ট টারে মিন করসি আরসেই পোষ্টের মুল বক্তব্য আমার মনে হইছে -- তুই নারী নিক তুই গালাগালি দিস না-- এই যায়গাটাই আমার সমস্যা করে
০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: মেঘ নারী বইলা তার গালিরে হারাম জ্ঞান আমি মনে হয় করি নাই...সজ্ঞানেই তার উল্লেখ পোস্টে আছে...

১৩. ০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫০
জ্বিনের বাদশা বলেছেন: পুরা ক্লিয়ার হইলোনা ...

আপনার কথামতো, "যারা অভ্যাসবশতঃ এক্সপ্রেশনের প্রাত্যহিকতা মতোন গালি দ্যায়", তারা "খানকি"/"মাগী" এইসব শব্দ কইলে কোন দোষ নাই?

যদি তাদের বেলায়ও এইসব শব্দ ব্যবহারে দোষ থাকে, তাইলে কি এইটা কইতে চান যে, গালি দিলে সবসময়ই গালি দিতে হইবো, তাইলেই কেবল "অভ্যাসবশতঃ এক্সপ্রেশনের প্রাত্যহিকতা"র কারণে সেইটারে মাইনা লওয়া যাইবো?

বুঝলামনা :(
০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: যারা অভ্যাসবশতঃ গালি দ্যায় তাগো গালিটা কালচারাল এক্সপ্রেশন মতোই থাকে...সংস্কৃতির শ্রেণী বিভাজিত দোটানা সেইটারে তো আর কোন ব্যক্তির অপরাধ হিসাবে দেখতে পারি না...তাই শ্রদ্ধা না করলেও সেইটারে অশ্রদ্ধা করি না...

কিন্তু যারা জায়গা বুইঝা গালি দিয়া বিপ্লবী হয় তাগো সুযোগসন্ধানী মনোবৃত্তি নিয়া আমার সংশয় আছে...

যদি কেউ গালি দেওনটারেই সঠিক পথ মনে করে তাইলে সেইটারে পছন্দ না করতে না পারি, প্রশ্ন করতে পারি...কিন্তু নিবৃত্ত করনের মাস্টারীটা করতে পারি না...

শ্রেণী বিভাজিত সমাজে কালচারাল এক্সপ্রেশনের কারনে গালির প্রাত্যহিকতা আর কারো ধারাবাহিক চর্চিত গালিরে আমি এক কইরা দেখনের মতো সরল সমীকরনে বিশ্বাসী লোক না।

যে সামাজিক অভ্যাসমতো যৌনকর্মীরে খানকি বইলা জানে আর যে সচেতনতায় খানকি কয়, এই দুইজনরে আমি এক কইরা দেখতে পারি না।

বুঝাইতে পারলাম কি না জানাইয়েন...

১৪. ০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩১
ব্লগেশ্বর বলেছেন: Click This Link

আমার লেখা প্রতিক্রিয়া পোস্টটি দেখতে পারেন। আপনার পোস্টের প্রতিক্রিয়া নয়, যে পোস্টের প্রতিক্রিয়া সেটি ডিলিটেড।
১৫. ০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৯
মাহবুব সুমন বলেছেন: ৩ নাম্বার প্যারায় কি সচলায়তনের কথা বলছেন ? ঐখানের পেপার টাইগাররা তো সমাহোয়্যারইনে অন্য নিকে গালী ঠিকই দিয়ে বেরায় ;) নিজের ড্রয়িং রুপে অবশ্য তারা যথারীতি ভড্রলোক।
০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: অন্য নিকে গালি দেওনের বিষয়টা নিয়া আমি কোন মন্তব্য করতে চাই না বস...

১৬. ০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৭
দ্বিতীয়নাম বলেছেন: অক্ষমের সম্বল হইলো হিংসা, হেইটা মা:সুমনের কমেন্টে বুঝা যায়।
Click This Link এই রকম পোস্ট সামহোয়ারে বছরে কয়টা পড়ে? যা অহরহ পাওয়া যায় ঐ সতীনের ব্লগে।
১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: সামহোয়্যারে কোন পোস্ট কয়টা পড়ে, এইটা দিয়া কি বুঝাইলেন বুঝি নাই...

তয় মা.সু.'এর প্রতিও আপনের একটু হিংসা টের পাইলাম মনে হয় বস...

১৭. ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৫
মাহবুব সুমন বলেছেন: :) বেচারা দ্বিতীয়নাম ।
নিজ নামে কথা বলার সাহসটকুও যার নাই তার আবার বড় গলা :)
১৯. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৩
নাজিম উদদীন বলেছেন: হুমম গালি দেয়াটা আমিও পছন্দ করি না, এ পর্যন্ত ব্লগে বা ব্লগের বাইরে কাউরে দেই নাই। কিন্তু পরিস্হিতির প্রয়োজনে গালি দিতে হলে পিছপা হতে হবে না এটা জানি।
২০. ২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৫
শূন্য আরণ্যক বলেছেন: গালি দেয়া যদি কারো অধিকার হয় আর গালি না দেখাও অনেকের অধিকার ।

"খানকি" "মাগি" জাতীয় জিনিষ গালি গুলো মনে হয় শুধু ঘৃনার কারনে উচ্চারন ;
দেয়ার সময় এতশত কেউ চিন্তা করে না ।

পয়েন্ট আউট করার জন্য ধন্যবাদ।
২১. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪১
অলস ছেলে বলেছেন: এই লেখাটা আরেকবার পড়লাম।

 

মোট সময় লেগেছে ০.৯৭৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ