কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

ঘামের ঘ্রানের লিরিক...১ মে ২০০৯

০১ লা মে, ২০০৯ রাত ১২:১৬

শেয়ারঃ
0 0 0

১.
তুমি আর আমি প্রেমময় নীরবতা নিয়ে কেরম ভালোবেসেছি নিজেদের...ঘাম ঝরে গেলে রুমাল খুঁজেছি পকেটের নিবির বনবাসে...রুমাল তুমি স্বেদসিক্ত থাকো এইবেলা!

২.
বিক্ষোভের উত্তাল কিচ্ছায় যখন মত্ত মাতাল থেকেছি, তখন জেনেছি মানুষের ইতিহাস ঘামের ঘ্রানের...জলখেলা শেষে যখন তুমি স্বেদসিক্ত বুকে নাক ডুবিয়েছ, আমি বুঝেছি সফলতার ঘামে কতোটা সুবাস...

৩.
কোনকালে পাথরের নগরীতে যারা ভেঙেছে পাথর, তাদের হদিস আমরা বহুকাল ভুলে আছি...সময়ের সাথে সাথে সেইসব স্বেদসিক্ত সাদা রঙ, সাধারন মুখগুলো আসে আর যায়...তাদের ঘামের ঘ্রান ছাড়া আর কিছু কখনো মনে রাখি নাই...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লিরিক ;
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৯ রাত ১২:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা মে, ২০০৯ রাত ১২:৫০
মৃন্ময় আহমেদ বলেছেন: দলছুটের হৃদয়পুর অ্যালবাম হতে "চল বুবাইজান" গানটা মনে পড়লো...

গেছে বারের এ্যালোট বাকি, চেয়ারম্যান সাবে দিছে না...
০১ লা মে, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: গানটা শুনি নাই...তাই আপনের মন্তব্য বুঝতে পারলাম না...

মন্তব্য করনের লেইগা ধন্যবাদ...

২. ০১ লা মে, ২০০৯ সকাল ১১:৩১
অন্তিম বলেছেন: এই তিনটির মধ্যে শেষেরটাই আমার কাছে ভাললেগেছে।

ভাল থাকবেন।
০১ লা মে, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ...

৩. ০৪ ঠা মে, ২০০৯ সকাল ১০:০৩
কৌশিক বলেছেন: আমার খুবই ভালো লাগতেছে...মনে হইতেছে আরো লম্বা কইরা লেখা হইতো যদি..
৪. ১০ ই মে, ২০০৯ রাত ১২:৪৪
মাহবুব রশিদ বলেছেন: বুঝতে পারছিনা আপনি প্রাচিন বংশের নিঃস্ব সন্তান তথা শেষ রোমান্টিক না অতী আধুনিকতাবাদী ইগোসেন্ট্রিক লোক।
ভ্রমভঞ্জন করুন।
এন্টি-টেক্সট হলেই কি কবিতা হয়?
কবি আর কবিয়ালের পার্থক্য জানেন?
১০ ই মে, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: প্রথমে আপনের প্রশ্নমালায় নজর দেই...এন্টি টেক্সট কইতে কি বুঝাইলেন সেইটা বুঝি নাই...তয় কোন কিছু হইলে কবিতা হইবো অথবা কোন কিছু হইলে কবিতা হইবো না এইরম দৃষ্টিভঙ্গী থেইকা বিচার করনের ভঙ্গী আমি সমর্থন করি না। কথিত এন্টি টেক্সট হইলে কবিতা হইতেও পারে, না'ও হইতে পারে...কে জানে!

নারে ভাই কবি আর কবিয়ালের পার্থক্য আমি জানি না...

আর আমার মধ্যে আপনে যেই প্রাচিন বংশের নিঃস্ব সন্তান তথা শেষ রোমান্টিক না অতী আধুনিকতাবাদী ইগোসেন্ট্রিক লোক খুঁজনের প্রয়াসে গ্যাছেন সেইটার হেতুও আমার অবোধগম্য...

৫. ১০ ই মে, ২০০৯ সকাল ১১:৫০
মাহবুব রশিদ বলেছেন: প্রশ্ন গুলি র‌্যান্ডমলি করা আপনার কবিতার সাথে কোন সম্পর্ক নাই। আমি বুঝতে চাইছি আপনি নিয়ম জানেন, মানেন না অথবা জানেন না তাই মানেন না কোন কিসিমেরর লোক।

আপনি বললেন,
"কিছু হইলে কবিতা হইবো অথবা কোন কিছু হইলে কবিতা হইবো না এইরম দৃষ্টিভঙ্গী থেইকা বিচার করনের ভঙ্গী আমি সমর্থন করি না"

একমত,
তবে,কবিতাকে সবার আগে কবিতা হয়ে উঠতে হবে। প্রশ্ন হল সেটা কবিতা হল কি না। নাকি পদ্যস্তরে(আধুনিকতাবাদী অর্থে) রয়ে গেল বা টেক্সট-এন্টিটেক্সটের টানাটানিতে চ্যুইংগামের গতি পেল।


আমি আপনার এই ব্লগে মন্তব্য করলেও আপনার আগের লেখা গুলা পড়ে এসেছি, আমার এই লেখা গুলা সামগ্রিক রেজুলেশন বলতে পারেন। আপনার লেখার প্যটার্ন ইন্ডিভিডুয়ালিস্টিক -ইগোসেন্ট্রিক প্রমানঃ ফরমে বাক্য সংস্থান,কন্টেন্টে বিপুল প্রোনম ব্যবহার। আর কন্টেন্ট মনে হয়, আমি ভুল না করলে , রোমান্টিক মার্ক্সিজম থেকে (পয়েন্ট টু বি নোটেড,"রোমান্টিক মার্ক্সিজম") থেকে পারসোনাল রোমান্টিসিজমে আসা যাওয়া করছে। আল্টিমেটলি মিডলক্লাস কমপ্লেক্সের রোগির মত।

আমি আসলে আপনাকে বোঝার চেষ্টা করছি।
১০ ই মে, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: আমি জানি না কবিতারে কেমনে কবিতা হইয়া উঠতে হয়...টেক্সট ব্যাপারটা বুঝলাম...কিন্তু এন্টি টেক্সট জিনিসটা কি জানবার শখ হইতাছে...

আমার লেখার ইন্ডিভিজ্যুয়ালিস্টিক প‌্যাটার্ন কিম্বা ইগোসেন্ট্রিক প‌্যাটার্ন বাইর করছেন বইলা আপনেরে ধন্যবাদ...কিন্তু উদাহরনসহ দিলে বিষয়টা আমার নিজের কাছে পরিষ্কার হইতো...মধ্যবিত্তের কমপ্লেক্স থেইকা যে বাইর হইতে পারি নাই, এই সত্য উদঘাটন করতে অবশ্য এতো প‌্যাটার্নের ফ্লো বাইর করতে হয় না মনে হয়...

তয় উদাহরন সহ প‌্যাটার্নের নমূনা কাম্য...

১১ ই মে, ২০০৯ রাত ৮:০১

লেখক বলেছেন: মাহবুব রশিদ সাহেব আপনের চরিত্র বিশ্লেষণ আলোচনায় আগ্রহ পাইতেছি...আশা করি শীঘ্রই উদাহরনসহ আমার ইন্ডিভিড্যুয়ালিস্ট আর ইগোসেন্ট্রিক চরিত্রের বর্ণনা দিবেন...

৬. ১১ ই মে, ২০০৯ রাত ১১:০১
আবু সালেহ বলেছেন:

ভাস্কর দা....

আপনারে কোনদিকে ফেলবো....বুঝতেছিনা....
১১ ই মে, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: যেই দিকে ফেললে সুবিধা ঐ দিকেই ফেলেন...একদিকে থাকলেই হইলো...

৭. ১২ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৫
লীনা দিলরূবা বলেছেন: "'সফলতার ঘামে কতোটা সুবাস..."" অর্থপূর্ণ কথা।
১২ ই মে, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: হুমম...

৮. ৩১ শে মে, ২০০৯ বিকাল ৫:২১
আফজাল বলেছেন: ঘামের ঘ্রানের লিরিক ৩ নং টা আমার জবোর ল্যাগ্যাছে ! বুসতে প্যারাছেন মিয়া ভাই।

 

মোট সময় লেগেছে ০.৯৪৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ