কালো মেঘের ফটোগ্রাফ
২৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৯
মাঠ জুড়ে যতো মেঘেরা খেলছিলো
তাহারা নীলাভ ছিলো।
আমাদের ক্যান্টিনেও ছিলো
সব নীলাভ আইসক্রীম।
নীলাভ তোমার হ্যান্ডব্যাগ
আমার রুমাল।
ঠিক যখন ক্যামেরা তাক করেছি আকাশে,
একরাশ কালো মেঘ এসে
দাঁড়ালো সারি বেধে।
তুমি দৌড়ে গেলে দেয়ালের ওপারে...
আর আমি বৃষ্টির দমকে ভিজলাম।
বৃষ্টিকে বাউলি কেটেও তোমার কাছে পৌছতে পারিনি
অসহায় আমি...
মাঠ জুড়ে এখন একরাশ কালো মেঘ।
আমাদের ক্যান্টিনের জল কালো...
তোমার হ্যান্ডব্যাগটা কোথাও হারালো!
কর্দমাক্ত আমার রুমাল ...
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৯ রাত ১১:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
প্রচেত্য বলেছেন:
ছবি কি তোলা সম্ভব হয়েছিল ? অসাধারণ সে মুহুর্ত তাই না !
লেখক বলেছেন: কালো মেঘের ছবি মনে হয় বেশী সুন্দর...আইজকাও তুলছি...
লেখক বলেছেন: চাইলেই পাইবেন...
তানাস বলেছেন:
অসাধারন কবিতা ! এতো সুন্দর করে লিখেন কিভাবে ?
লেখক বলেছেন: হুমম...
হাসান মাহবুব বলেছেন:
সুন্দর।
লেখক বলেছেন: ধন্যবাদ...
রকিব হাসান বলেছেন:
ভেবেছিলাম কালো মেঘের কিছু ছবি দেখতে পাব। কবিতাটি ভাল লাগল। অসাধারণ এক মুহুর্ত নিয়ে লেখা ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ...কালো মেঘের ছবি প্রোসেস করতেছি...
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ...
মনজু মজুমদার বলেছেন:
অসাধারন!
লেখক বলেছেন: ধন্যবাদ...
আইরিন সুলতানা বলেছেন:
কবিতার সিকোয়েন্সটা ভাল লেগেছে...একটা দৃশ্যের শুরু হলো প্রথম অংশে, তৃতীয় অংশে তার যবনিকাপাত, মাঝের অংশটা আদতেই যোগসূত্র স্থাপন করেছে প্রথম দৃশ্য আর তৃতীয় দৃশ্যের মাঝে।
লেখক বলেছেন: ধন্যবাদ আইরিন...
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: হ...আইসক্রীমগুলিও...
কৌশিক বলেছেন:
এটা আমার কাছে কবিতা মনে হয় নাই একবারও, মনে হলো একটা অসাধারণ ছবি দেখছি...কে যেন বলেছিলো স্টিল ফটোগ্রাফ অনেক বেশী চলন্ত..এইটা তেমনই...চলছে..
লেখক বলেছেন: কবিতা মনে হয় নাই মানে কবিতা হয় নাই?
লেখক বলেছেন: হ...এইটা ইচ্ছাকৃত...
যীশূ বলেছেন:
দারুন!
লেখক বলেছেন: ধন্যবাদ...
কৌশিক বলেছেন:
কি যে বলেন! কবিতার চেয়েও যদি ভাল কিছু হয় - সেইটা হয়েছে
লেখক বলেছেন: কবিতার চাইতে ভালো কী?
কৌশিক বলেছেন:
কবিতার চাইতে ভাল হইলো সেইটা যেইটা পইড়া বিমল আনন্দ পাওয়া যায়, কিন্তু একবারও মনে হয় না এইটা কবিতা। মানে কবিতার চাইতে ভাল হইলো না-কবিতা।
লেখক বলেছেন: না-কবিতা!
------------
জিজ্ঞাসা -
গদ্য অ-প্রমিত বাংলায় লেখেন, কবিতা প্রমিত-য় লেখেন কেন?
এই পৃথক প্রস্তুতির প্রয়োজন পড়ে কেন?
লেখক বলেছেন: ধন্যবাদ দেই আগে...
তারপর জিজ্ঞাসার জবাব দেই...
গদ্য যখন লেখি তখন আসলে কেবল চিন্তার অনুবাদ করি আর কবিতায় থাকে চিত্রকল্পের অনুবাদ। চিন্তাতো নিয়মিত যেইরম ভাষায় অভ্যস্ততা আছে সেই অ-প্রমিত ভাষাতেই হয়...কিন্তু চিত্রকল্পে দেখি প্রমিত অ-প্রমিত সবই আসে...
---------
ভণিতাহীন স্টেটমেন্ট এবং একই লজিকে- সৎ। জেনে ভালো লাগলো।
সহেলী বলেছেন:
খুব , খুব যেন ভাল লাগল ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















