কালো মেঘ আর সাদা মেঘ পরষ্পর জড়িয়ে রয়েছে, একটা চিল উড়ে এসে কাটে সোনালী তিলক...এই অপরাহ্ন যখন গড়িয়ে পড়ছে সাঁঝের সরোবরে তুমিও তখন মুখোমুখি দাঁড়িয়েছ সময়ের...এইবার, এইবার স্মরণীয় দাঁগ পড়ে যাবে ইতিহাসে...
ঠিক যেখানে ঘটেছে আকাশের বিভাজন
সেইখানে মেঘেদের সমূহ আলিঙ্গনে
টুকরো টুকরো নীলের ফ্যাকাশে বাহাদুরী চলে...
আর আমি সবটুকু দোষ আঁধারের ঘাড়ে চাপিয়ে বসেছি
নিয়তঃ প্রার্থনা সংগীতে...
প্রার্থনা করেছি, আমারে মিলিয়ে দাও সর্বোত্তম
চোখ ধাধানোর খেলা যাতে শিখে নিতে পারি...
তারপর...তারপর জাদুই ইশারা মেলে দিয়ে
তুলে নেবো মেঘের শরীরে ফুটে ওঠা রংধনু,
রঙধনু...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

