কোন এক পশ্চিমা শহরের কবিতা বা গল্প
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৫
সবচেয়ে সহজে তাহারে খুঁজে পাওয়া যেতো বলে কি কখনো খুঁজিনাই গভীরে? সবচেয়ে আয়েশে তাহারে ছুঁয়ে দেয়া যেতো বিধায় ছোঁয়ার আনন্দে খামতি...
মনে মনে ভাবি এইবারে পায়ে পায়ে চলে যাবো
পশ্চিমের কোন এক শহরে,
পায়ে পায়েই যার নাম জেনেছিলাম শৈশবে...
আর এই সেইদিন জানলাম
এই শহর এখন চাকায় চাকায় সভ্যতার খেলা খেলে।
সেইখানে আকাশের ঠিকানায় বরফকল,
আর মৃত্তিকার ভূমিকা জুড়ে সবুজ প্রেইরী...
শৈশবের সেই অচেনা শহরের দীর্ঘকায় নিগ্রো বালকেরা
পায়ে পায়ে খ্যাতি ছড়িয়েছিলো সারা পশ্চিমেই
আর তাই তারে বহুদূর-খ্যাতিমান মনে হতো...
কখনো ভাবিনি তারে...এমন কাছের শহর হবে।
তোমার ঘ্রাণে ঘ্রাণে তার সকাল হবে
ভাবতেই ঈর্ষা জাগে...
মনে হয় পায়ে পায়ে কিম্বা চাকায় চাকায়
যেভাবেই হোক...সেই শহরের ধুলো থেকে
তোমার প্রতিচ্ছবি তুলে আনি...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হেমায়েতপুরী বলেছেন:
সবচেয়ে সহজে তাহারে খুঁজে পাওয়া যেতো বলে কি কখনো খুঁজিনাই গভীরে? সবচেয়ে আয়েশে তাহারে ছুঁয়ে দেয়া যেতো বিধায় ছোঁয়ার আনন্দে খামতি...লেখক বলেছেন: কপি পেস্ট হইলেও মন্তব্যের লেইগা ধন্যবাদ...
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
প্রথম দুইলাইন পড়ে মুগ্ধ হলাম। শহরের বর্ণনার মাঝে হুট করেই এমন নিজস্ব উপাদান নিয়ে আসেন, চমৎকার লাগে!অনেকদিন বাদে বাদে আপনার লেখা পড়া হয়, কিন্তু সেটা তারপরের বেশ কিছুদিন মাথায় ঘুরতে থাকে! ভালো লাগলো ভাস্কর ভাই!
লেখক বলেছেন: অনীক
আপনের মন্তব্য পইড়া আমি রীতিমতো উদ্বেলিত।
ধন্যবাদ আপনেরে...
আয় আইজক্যা বলেছেন:
দারুন....
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: আপনারেও ঈদ মুবারক...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















