কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

প্রতিবাদ ছাড়া আর কিছুই করার নাই...

১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৫৭

শেয়ারঃ
0 0 0

সামহোয়্যার ইন ব্লগের এখনকার যেই প্রাণ অনুভব করা যায়...এখন যেই কম্যুনিটি ব্লগিং দেখি তার শুরু হইছিলো কিছু তরুণের প্রাণোচ্ছ্বল অংশগ্রহণে। তারমধ্যে রাশেদরে চোখে পড়তো সবচেয়ে বেশি...তারপর একে একে আসলো আরো বেশ কয়েকজন। প্রবাসে থাকা প্রায় সমবয়সী এই সব ব্লগাররা ব্লগে আন্তঃযোগাযোগরে নিয়ম বানাইয়া দিলো। এই সব তরুণের মধ্যে বিষাক্ত মানুষ-ছায়ার আলো-নরাধম-একরামুল হক শামীমের নাম মনে পড়তেছে এই মুহুর্তে। তারা সব ব্লগারের ব্লগে গিয়া কমেন্ট করতো। দীর্ঘ আড্ডা দিতো ব্লগেই। যার উপর ভর কইরা সামহোয়্যার ইন তার আজকের রূপ পাইছে। আজকের এই যে ব্লগারগো ফ্রেটারনিটি তৈরী হইছে এইটা গইড়া তুলনের লেইগা একদল তরুণের প্রচূর সময় গেছে ব্লগভূমিতে। আমি নিজে উৎসাহিত হইতাম তাগো তারুণ্যের উচ্ছ্বাস দেইখা।

বিষাক্ত মানুষ নিকের আড়ালে থাকা ছেলেটার লগে আমার পরিচয় হইলো একটা আড্ডায়। ইউরোপ থেইকা দেশে ফিরা আসা একজন তরুণ। পুরা আড্ডা জমাইয়া রাখলো তার প্রাণবন্ত প্রকাশ দিয়া। কখনো সে বিনয়ের অবতার, কখনো সে প্রতিবাদী তরুণ।

সেই বিষাক্ত মানুষের ব্লগ ডিলিট হইছে শুইনা আমিতো আকাশ থেইকা পড়লাম। সামহোয়্যার ইন কর্তৃপক্ষের হইছেটা কী! পরে এক বন্ধুর মুখে যা শুনলাম তাতে অবশ্য ব্যাপারটারে আমার স্বাভাবিকই মনে হইলো। সামহোয়্যার ইন কর্তৃপক্ষের সেই পুরানা অভ্যাসমতো এইবারো ব্যক্তিগত আস্ফালনের শিকার হইলো আরেকজন ব্লগার। এই ব্লগ যেহেতু তাগো পয়সায় চলে (যদিও এখন একটেল কোম্পানীর একটা বিজ্ঞাপণ ঝুলানের কারণে এই দাবী সম্পূর্ণ সঠিক নয়), তাগো ইচ্ছাধীনই থাকতে হইবো সব ব্লগাররে। কোন কিছুর প্রতিবাদ করন যাইবো না, কর্তৃপক্ষীয় কোন আচরণের বিরোধীতা করন যাইবো না... কেবল গঠনমূলক সমালোচনার নামে তাগো প্রশস্তি গাইতে হইবো। নাইলে কারো রক্ষা নাই...

বিমা কোন বিষয়ে পোস্ট দিছিলো, কারে আক্রমণ কইরা পোস্ট দিছিলো সেই তথ্য আমার জানা নাই স্পেসিফিক্যালি, তয় শুনলাম সে কর্তৃপক্ষের কাউরে একজন ব্যানকৃত ব্লগারের দেহরক্ষিনী কইছিলো...শব্দটা শুইনা যদিও আমার তেমন কিছু মনে হয় নাই প্রথমে...কিন্তু সূত্র যখন ইঙ্গিতপূর্ণ কইলো তখন মনে হইলো বাংলা ভাষা কম জানা মানুষের কাছে এইটারে অন্যরকম লাগতেও পারে...

বাবুয়া যদি হয় সেই ব্যানকৃত ব্লগার তাইলে ব্লগ কর্তৃপক্ষরে আমারো অনেক সময়েই বডিগার্ড টাইপ মনে হইছে। তারা এই ব্লগারের বিরুদ্ধে গেলে অনেক কিছুই মুইছা দ্যায়...এই ব্লগারের অনেক নেতিবাচক কমেন্ট তাগো দৃষ্টি এড়াইয়া যায়। নতুন নিকে আসা বাবুয়া তাই জুলভার্ন হইয়াও তার পুরানা এটিচ্যুড নিয়াই চলে...ইভটিজিং নিয়া একটা তৃতীয় সারির পোস্ট কর্তৃপক্ষ স্টিকি বানাইয়া ঝুলাইয়া রাখে, যাতে ব্যান হওয়া বাবুয়ার যাতে জুলভার্ন হিসাবে ইমেজ পুনরুদ্ধার হয়। যেই পোস্টে জুলভার্ন ইভটিজিংয়ের জন্য মেয়েরাও দায়ী বইলা পুরুষের নোংরামিরে জায়েজ করতে চাইছে তারে একজন নারী মডারেটর কর্তৃক ভালো লাগা পোস্ট হিসাবে বিবেচিত হইতে দেইখা এই দেশের নারীগো পুরুষতন্ত্রের প্রতি আনুগত্য টের পাই।

আর কিছু কইতে চাই না। কেবল বিষাক্ত মানুষের ব্লগ ডিলিটের মধ্য দিয়া ব্লগ কর্তৃপক্ষ যে আবারো তাগো অযোগ্যতা প্রমাণ করলেন, আবারো যে তারা দেখাইলেন ব্যক্তিগত ইগো আসলে অবিবেচক মানুষের প্রকাশভঙ্গী...তার প্রতিবাদ জানাইতে চাই!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১২
শূন্য আরণ্যক বলেছেন: কেবল বিষাক্ত মানুষের ব্লগ ডিলিটের মধ্য দিয়া ব্লগ কর্তৃপক্ষ যে আবারো তাগো অযোগ্যতা প্রমাণ করলেন, আবারো যে তারা দেখাইলেন ব্যক্তিগত ইগো আসলে অবিবেচক মানুষের প্রকাশভঙ্গী..


কতৃপক্ষ অনেক ভালো লোক -- তাদের আমি ভালো পাই ।

তবে তাদের মাথা কি আছে এটা নিয়া আমার সন্দ ঘুচেনাই এখনো ।
৩. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২১
রবিনহুড বলেছেন: পৃথিবীর সবাই পরিবর্তন হইলেও সামুর চরিত্র পরিবর্তন হইবেনা, ইহা অবিনশ্বর।
৪. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৩১
অমি রহমান পিয়াল বলেছেন: এই পোস্টে সহমত জানাইলে জেনারেল হওয়ার সম্ভাবনা কতভাগ?
৫. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪০
ব্রুটাস বলেছেন: অমি রহমান পিয়াল বলেছেন: এই পোস্টে সহমত জানাইলে জেনারেল হওয়ার সম্ভাবনা কতভাগ?
৬. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪০
ফিউশন ফাইভ বলেছেন: আপনার এই অবস্থানটি বেশ কৌতূহলোদ্দীপক এবং মজাদার। সেটা এই কারণে যে, বিশেষ বিশেষ মুহূর্তে বিশেষ গোষ্ঠীর সমর্থনে একচোখা দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে হাজির হতে দেখা যায় মাঝে মাঝে। নানা অজুহাতে ব্লগে সংঘ-প্রীতির যে মহড়া আমরা হরহামেশা দেখি, এই লেখাটি যথারীতি সেই মহড়ায় মামুলি এক সংযোজন। কথা হল, ব্লগ নীতিমালার লঙ্ঘন হলে নীতিমালা অনুযায়ী যে কারোরই ব্লগে লেখার অধিকার রহিত করতে পারেন কর্তৃপক্ষ, কমিউনিটির জন্য বিপজ্জনক কারো ব্লগ বাতিলও করতে পারেন। এখানে যদু-মধু-কদু সবাই এককাতারে, আলাদা করে বিমার কেন হইল, চিমার কেন হইল না- এইসব কান্নাকাটির সুযোগ কি আছে?

প্রায় নিভতে বসা কলিকাতা ব্লগ জমানোর জন্য কিছু চিহ্নিত ব্লগার সামহোয়্যারে বারেবারে অস্থিরতা তৈরির চেষ্টা করে, করে যাচ্ছে। এ বিষয়টি আপনারও অজানা নয় বলে বিশ্বাস করি। আপনার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করি পুরনো ব্লগার হিসেবেই।
১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:২৬

লেখক বলেছেন: নীতিমালা নিয়া খুব বেশী কিছু কমুনা...ব্লগ মডারেটররা যে নীতিমালা দেইখা কোন সিদ্ধান্ত নেয় না সেইটা আমার ভালোই জানা আছে। আমারে একবার যেই ধারামতে জেনারেল করা হইছিলো সেইটার অযৌক্তিকতা দেইখা হাসন আর একটা কমেন্ট করা ছাড়া আর তেমন কিছু করনের ছিলো না।

সামহোয়্যার ইন ব্লগে অস্থিরতা কে সৃষ্টি করতে চাইতেছে সেইটা দেখার চাইতে আমার কর্তৃপক্ষের অযৌক্তিক আচরণরে বেশী ক্ষতিকর লাগছে। দায়িত্বশীলতা কেবল পক্ষচারণে আসে না...বিরোধীতায়ও দৃশ্যমান হয়।

৭. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪৮
ফিউশন ফাইভ বলেছেন: আপনার যে কটি আবিস্কার দেখে হাসি পেল। তা নিম্নরূপ :

... তারা সব ব্লগারের ব্লগে গিয়া কমেন্ট করতো। দীর্ঘ আড্ডা দিতো ব্লগেই। যার উপর ভর কইরা সামহোয়্যার ইন তার আজকের রূপ পাইছে।

চূড়ান্ত হাস্যকর মূল্যায়ন। বরং কে না জানে, নতুন নতুন ব্লগাররা এসে সামহোয়্যারকে প্রাণবন্ত করে রেখেছে সেই শুরু থেকে আজ অবধি। এখনও সামহোয়্যারের সবচেয়ে যে বৈশিষ্ট্যটি সবার আগে চোখে পড়ে, সেটা নতুন ব্লগারদের পদচারণা। তারাই বছরের পর বছর সামহোয়্যারকে জমিয়ে রেখেছে।

=

একবার বলছেন, "বিমা কোন বিষয়ে পোস্ট দিছিলো, কারে আক্রমণ কইরা পোস্ট দিছিলো সেই তথ্য আমার জানা নাই স্পেসিফিক্যালি, তয় শুনলাম সে কর্তৃপক্ষের কাউরে একজন ব্যানকৃত ব্লগারের দেহরক্ষিনী কইছিলো...।" আবার বলছেন, "বিষাক্ত মানুষের ব্লগ ডিলিট হইছে শুইনা আমিতো আকাশ থেইকা পড়লাম। সামহোয়্যার ইন কর্তৃপক্ষের হইছেটা কী!" এরপর আবার ফরমাইতেছেন যে, "কেবল বিষাক্ত মানুষের ব্লগ ডিলিটের মধ্য দিয়া ব্লগ কর্তৃপক্ষ যে আবারো তাগো অযোগ্যতা প্রমাণ করলেন, আবারো যে তারা দেখাইলেন ব্যক্তিগত ইগো আসলে অবিবেচক মানুষের প্রকাশভঙ্গী...তার প্রতিবাদ জানাইতে চাই!"

স্ববিরোধিতা নয় কি? কমিউনিটির জন্য ক্ষতিকর- এমন যে কারোরই কি ব্লগে লেখার অধিকার থাকা উচিত বলে মনে করেন আপনি?
১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: আপনি হুদাই বিভ্রান্ত করবার চেষ্টা করতেছেন। আমি এক্কেরেই ক্রোনোলজিক্যালই বিষয়গুলি কইছি...এইখানে স্ববিরোধিতার কোন সুযোগ নাই। শুরুতে বিমার ব্লগ ডিলিটেড হইছে শুইনা আকাশ থেইকাই পড়ছি। পরে সূত্র মারফত তার কারণ শুনছি।

আর আমি মনে করি সামহোয়্যার ইনের মডারেশন পলিসি কম্যুনিটি ব্লগিংয়ের লেইগা ক্ষতিকরই মনে করি। এইখানে কারো ব্লগ কেবল ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর কইরা টিকা থাকে আবার কারোটা ব্যক্তিগত ক্ষোভের বা ইগো ক্রাইসিসে ডিলিটেড হয়। এইভাবে বাংলাদেশের বিদ্যমান ধারার রাজনীতি হয়, কম্যুনিটি ব্লগিং হয় না।

৮. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫০
ফিউশন ফাইভ বলেছেন: আপনার যে কটি আবিস্কার দেখে হাসি পেল। তা নিম্নরূপ :

... তারা সব ব্লগারের ব্লগে গিয়া কমেন্ট করতো। দীর্ঘ আড্ডা দিতো ব্লগেই। যার উপর ভর কইরা সামহোয়্যার ইন তার আজকের রূপ পাইছে।

চূড়ান্ত হাস্যকর মূল্যায়ন। বরং কে না জানে, নতুন নতুন ব্লগাররা এসে সামহোয়্যারকে প্রাণবন্ত করে রেখেছে সেই শুরু থেকে আজ অবধি। এখনও সামহোয়্যারের সবচেয়ে যে বৈশিষ্ট্যটি সবার আগে চোখে পড়ে, সেটা নতুন ব্লগারদের পদচারণা। তারাই বছরের পর বছর সামহোয়্যারকে জমিয়ে রেখেছে।

=

একবার বলছেন, "বিমা কোন বিষয়ে পোস্ট দিছিলো, কারে আক্রমণ কইরা পোস্ট দিছিলো সেই তথ্য আমার জানা নাই স্পেসিফিক্যালি, তয় শুনলাম সে কর্তৃপক্ষের কাউরে একজন ব্যানকৃত ব্লগারের দেহরক্ষিনী কইছিলো...।" আবার বলছেন, "বিষাক্ত মানুষের ব্লগ ডিলিট হইছে শুইনা আমিতো আকাশ থেইকা পড়লাম। সামহোয়্যার ইন কর্তৃপক্ষের হইছেটা কী!" এরপর আবার ফরমাইতেছেন যে, "কেবল বিষাক্ত মানুষের ব্লগ ডিলিটের মধ্য দিয়া ব্লগ কর্তৃপক্ষ যে আবারো তাগো অযোগ্যতা প্রমাণ করলেন, আবারো যে তারা দেখাইলেন ব্যক্তিগত ইগো আসলে অবিবেচক মানুষের প্রকাশভঙ্গী...তার প্রতিবাদ জানাইতে চাই!"

স্ববিরোধিতা নয় কি? কমিউনিটির জন্য ক্ষতিকর- এমন যে কারোরই কি ব্লগে লেখার অধিকার থাকা উচিত বলে মনে করেন আপনি?
৯. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৩১
কঁাকন বলেছেন: ফিফা রে অনেক দিন পর পুরোনোরূপে দেইখা ভালো লাগতেসে
১০. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৩
দন্ডিত বলেছেন: আমি আমার এই নিকটারে বাচাইয়া রাখতে চাই। তাই "উঁ" কর্লাম খালি। আমার আর কোন নিক নাই। বর্তমানে নতুন নিক খোলা বেশ ঝক্কির বিষয়।


আর ফিউশন, আপনরা কথায় কথায় কলিকাতা ব্লগ/হাফপ্যান্ট থিওরী ইত্যাদি শুনতে অশালীন লাগে। মনে রাইখেন খালি শিশ্ন/স্তন জাতীয় শব্দই অশালীন নয়। বিষাদগার জাতীয় উন্মত্ততাও অশালীন ঠেকে আমার কাছে।




১১. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৪১
অমি রহমান পিয়াল বলেছেন: আজকে ফিউশন ফাইভ কিন্তু সালোয়ার কামিজ পিন্দার হাতে, খুউব খিয়াল কইরা ;)
১২. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৩
অমি রহমান পিয়াল বলেছেন: আরেকটা কমেন্ট দেখি নোয়াখালির আইপি শো করে! কি তামশা :||
১৩. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৫০
ব্রুটাস বলেছেন: লুকালের টেনশন ভাল্লাগসে
১৪. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৫৬
কঁাকন বলেছেন: @ ফিফা
কর্তৃপক্ষের দোয়া এবং নিজেদের পারদর্শিতায় বেচে থাকা ব্লগারদের শ্রেনীবিভাগ( স্ট্যাটাস) আমরা সবাই জনি
Blocked
Watch
General
Safe

কিন্তু মৃত ব্লগারদের ব্যাপারে নোটিশবোর্ড কী বলে শুনি
নোটিশ বোর্ডর পোস্ট:
স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া ব্লগের পোস্টসমূহ প্রদর্শন প্রসঙ্গে
Click This Link

(আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন পর্যন্ত স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া সমস্ত নিকের পোস্টগুলি যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেবার যাতে তাদের লেখাগুলি অন্তত হারিয়ে না যায়। এবং এখন থেকে একাউন্ট স্থগিত করলেও তাঁর পোস্টসমূহ ব্লগ পাতায় প্রদর্শিত হবে। তবে সেই পোস্টসমূহে ব্যবহারকারীর কোন মন্তব্যের জবাব দেয়ার সুযোগ না থাকায় তাঁর পোস্টগুলোতে নতুন কোন মন্তব্য করার সুবিধা বন্ধ থাকবে।)

বাট আমাদের কুরবানিত হওয়া ব্লগাররাও যে শ্রেনীবিভাজনের স্বীকার
কোন কোন নিষিদ্ধ লেখকের সব লেখা আছে কিন্তু পাঠক মন্তব্য করতে পারবেন না, মন্তব্য করুন এর স্থলে লেখা আছে "ব্লগ ব্যবহারের শর্তাবলী লংঘন করার কারণে, এই ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে।
"
উদা:হাসিব:বাবুয়া:প্রলয়
আবার কেউ কেউ বিমার মতন, লেখকের প্রোফাইল লেখা কিছুই নাই; সুধু আছে শর্তাবলী.............এই ব্লগটি বাতিল করা হয়েছে


আপনি যদি জানাইতেন কেমনে মরলে কবরে দিয়া এপিটাফ ও লিখেন ার কেমনে মরলে লাশ রাস্টায় ফালায় রাখেন তাইলে ভালো হইতো, আম্রা হাফপ্যান্ট ব্লগার রা কিছু শিখতাম







১৫. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৫৯
কঁাকন বলেছেন: @অমি রহমান পিয়াল

আপ্নার ১২ নং কমেন্টের অর্থ যদি বুইঝা থাকি নিঃশ্চিৎ থাকেন ঐটা ধান্দা দেখতাসেন এত বড় দুর্দিন এখনো ফিফার আসেনাই আর তিন নম্বর বাচ্চা ইজ তিন নম্বর বাচ্চা ছাগলের হইলেও তিন নম্বর বিলাইর হইলেও নেকরের হইলেও
১৬. ১৮ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০০
মগবাজার বলেছেন:


আবাসিক ভাঁড় ফিউশন ফাইভ কৈ হৈতে হাজির হৈয়া গেছে ভাঁড়াতে।
১৭. ১৮ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৬
মগবাজার বলেছেন:


ফিফার উপর সম্মানবোধ আমার আছে কয়েকটা কারনে, কিন্তু দিনদিন তার ভাঁড়ামি দেখে ঐটা অম্লান হয়ে যাচ্ছে।
১৮. ১৮ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৬
নূহান বলেছেন: ফিউশনের পিছনে যে ৫জন আজ ডিউটিতে কেটা ? সালোয়ার কামিজ মনে হইতাছে । জয় মডুমাতা ।
১৯. ১৮ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৯
অমি রহমান পিয়াল বলেছেন: হইতারে আফা, ধান্দাবাজি আর ধান্দা গুলাইয়া লাইছি। =p~
২০. ১৮ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১২
দন্ডিত বলেছেন: পিয়াল ভাই রয়েসয়ে, আমি এট্টু পর পর মাথায় হাত দিয়া দেখতেছি মাথা যায়গামত আছে কিনা। কখন কাটা পরে কে জানে?
২১. ১৮ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:২১
অমি রহমান পিয়াল বলেছেন: দন্ডিত আমিও তো, খালি একটু পর দেখি স্ট্যাটাস ক্যুয়ো :-&
২২. ১৮ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৯
নাজিরুল হক বলেছেন: কর্তৃপক্ষের এই টাইপের কর্ম নতুন কিছু না।
২৩. ১৮ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৯
রোবোট বলেছেন: দেহরক্ষিনী কথাটা ব্যাকরণ অনুযায়ী ঠিক কিনা জানিনা, তবে ঠিক হৈলে অশ্লীল কিছু বলে তো মনে হয় না।

একটু পুরনো ব্লগাররা জানেন, বিমার সাথে ফারহানের কখনো ভালো সম্পর্ক ছিলো না, সেই ফারহানও বিমার ব্যানের বিরুদ্ধে বলেছে। হাফপ্যান্ট থিওরীর জনক কি ফারহান আর বিমাকে এক গ্রুপে ফেলবেন?

আমি যখন নতুন ব্লগার ছিলাম, তখন ফিফা না বিমাই আমার ব্লগে আসতো। সামু ব্লগের জনপ্রিয়তার জন্য আপনার দশটা নিকের চেয়ে একটা বিষাক্ত মানুষ নিকের অবদান অনেক বেশী।
২৪. ১৮ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৫৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

বিমাকে আনব্যান করে তার ব্লগ ফিরিয়ে দেবার দাবি জানাই ।


চাটুকার নাম্বার ওয়ানরে বলি, অনেকে অনেক কিছু না জানলেও, অনেক আছেন যারা অনেক কিছু জানেনও ।
২৫. ১৮ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:১০
নুশেরা বলেছেন: একমত। কর্তৃপক্ষের উদ্ভট স্বেচ্ছাচারের প্রতিবাদ জানাই।

২৬. ১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:১৮
হিটলারের সাগরেদ বলেছেন: সামুর নির্দিষ্ট কোন নিয়ম নাই। যখন যারে ভাল লাগে ব্যান করে।
২৭. ১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৩৪
নুশেরা বলেছেন: যেই পোস্টে জুলভার্ন ইভটিজিংয়ের জন্য মেয়েরাও দায়ী বইলা পুরুষের নোংরামিরে জায়েজ করতে চাইছে তারে একজন নারী মডারেটর কর্তৃক ভালো লাগা পোস্ট হিসাবে বিবেচিত হইতে দেইখা এই দেশের নারীগো পুরুষতন্ত্রের প্রতি আনুগত্য টের পাই।

@ লেখক
"এই দেশের নারীগো পুরুষতন্ত্রের প্রতি আনুগত্য টের পাই"-- এক নারী মডারেটরের অবস্থান দিয়ে সবাইকে যাচাই করা কি ঠিক! ঐ পোস্টে ঠিক এই পয়েন্টে প্রতিবাদ কি কোন নারী করেননি? বরং এইজন্য জুলু ভাঁড় তার এক সাগরেদ (অথবা অন্যনিক) লুকোচুরিকে দিয়ে বলালেন, "একজন নারীর কমেন্ট দেখে ইচ্ছা হচ্ছে তার কাপড় তুলে দেখি সে নারী না হিজড়া"। সেই নিক লুকোচুরি বহাল তবিয়তে ব্লগিং করে, মানে জুলুভাঁড়ের চামচামি করে। আর বিমা ব্যান হয়।
১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: একটু খেইপা ছিলাম বইলা মন্তব্যটা সার্বিক হইয়া গেছে। আসলে বলতে চাইছি এই দেশের অধিকাংশ নারীরাই পুরুষতন্ত্রের প্রতি অনুগত। ধন্যবাদ আপনেরে ভুল ধরাইয়া দেওনের জন্য।

জুলভার্ন বা বাবুয়া যেই নিকেই আসুক না ক্যানো তার চরিত্রতো পাল্টাইয়া আসতে পারবো না। চামচাগো সে পৃষ্ঠপোষকতা করবোই।

২৮. ১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৫৯
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আহা !!ফিফা'র জোর কইমা যাইতেসে ...আরেকটু ঠেলতে হইবে ভাইটু ...
৩০. ১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৩৭
শাওন৩৫০৪ বলেছেন: ফিফার উপ্রে সবাই ক্ষেপে কেন? আমার কাছে তো ফিফার কথা খুব প্রানবন্ত মনে হৈতাছে...
এইরাম একটা পোষ্ট পাইয়া সে কিরাম উৎসাহ উদ্দীপনা নিয়া আসছে, সেডা কেউ দেখলোনা...
মডারবেশন নিয়া কতবার কতরকম কৈরা বৈলা কি লাভ?
৩১. ১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:০৩
কাক ভুষুন্ডি বলেছেন: প্রতিবাদ ছাড়া আর কিছুই করার নাই.
৩৩. ১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩২
তামিম ইরফান বলেছেন: আমি কতৃপক্ষের সিদ্ধান্তরে সমর্থন জানাই।বিষাক্ত মানুষের মতো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্লগাররে ব্যান করাই উচিৎ।সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি মডারেটর সহ,সকল ছাগু,ষাড়,ভাড়,ঠগদের অশেষ ধন্যবাদ জানাই।
৩৪. ১৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৬
দ্বিতীয়নাম বলেছেন: ব্লগার আর তাগো লেখার ইজারাদার হইলো সামু। যা ইচ্ছা তাই করবো - এইটা বুঝতে এত পেরেশানী কি আছে X(
৩৫. ১৯ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:১০
তাজা কলম বলেছেন: মডারেটররা প্রায়ই বিবেচকের পরিচয় দিতে পারছে না।

অফ টপ: আজ দলছুট সঞ্জীবের দ্বিতীয় মৃত্যুবাষিকী। বন্ধু সঞ্জীবকে প্রতিনিয়তই মিস করি আসি। প্রথম পৃষ্ঠায় আমার একসেস নাই, মডারেটরা আমাকে জেনারেল করে রেখেছে, ৭ই নভেম্বরের উপর একটা লেখা দেয়ার দায়ে। যা হোক একটি পোষ্ট দিয়েছি সঞ্জীবের উপর:

Click This Link

আপনাকে একটা বিনীত রিকোয়েস্ট করবো জামাল ভাই। আপনি যদি পারেন আমার লেখাটির লিংক দিয়ে, " দলছুট সঞ্জীবের প্রতি তাজা কলমের স্মৃতি তর্পন" শিরোনামে একটি পোষ্ট দেন তাহলে আমার মন কিছুটা শান্তনা পাবে। অগ্রীম ধন্যবাদ।
৩৬. ২০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
দস্যু বনহুর বলেছেন: লেখক বলেছেন: ... আর আমি মনে করি সামহোয়্যার ইনের মডারেশন পলিসি কম্যুনিটি ব্লগিংয়ের লেইগা ক্ষতিকরই মনে করি। এইখানে কারো ব্লগ কেবল ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর কইরা টিকা থাকে আবার কারোটা ব্যক্তিগত ক্ষোভের বা ইগো ক্রাইসিসে ডিলিটেড হয়। এইভাবে বাংলাদেশের বিদ্যমান ধারার রাজনীতি হয়, কম্যুনিটি ব্লগিং হয় না।


১০০% সহমত।

 

মোট সময় লেগেছে ০.৯৭৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ