কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

ডাইরী ৩৫

২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৩

শেয়ারঃ
0 0 0

ঘুম বিষয়টা উদ্ভট হইয়া উঠতেছে। গতোরাইতে ঘুমাইছি প্রায় ১১ ঘন্টা আর আইজকা সাড়ে তিনটায় চোখ বুঝছি কিন্তু সাড়ে সাতটার মধ্যে মনে হইতেছে কতো কিছু করনের আছে এখন। হয়তো সিনেমা বিষয়ক উত্তেজনাতেই। বা না'ও হইতে পারে...হয়তো কোন কারণই নাই এই ঘুম ভাইঙ্গা যাওনের। আমি এখন অপেক্ষাওতো করি না কোন কিছুর লেইগা।

যাউগ্গা আবার একটু ঘুমানের চেষ্টা করুম এখন যদি ক্লান্তি খানিকটা কমে। মাথায়তো চাপ পড়ছে কাইলকা অনেক। একটা বিশাল পত্রই অনেক। তার মধ্যে নিজেরে ব্যবহৃত হইছি বইলা মনে হওয়াতে বেশ ছোটলোক ছোটলোক লাগে। শ্রেণী বিভাজনের বা শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে আছি তবুও খুব আরামপ্রদ লাগে না জায়গাটারে।

যেই কথা কয়দিন আগে কইছিলাম জোর কইরা জোড় বান্ধন যায় না সেই চিন্তার জায়গাটা প্রকট হইতেছে। তয় আগের মতোন কোন উপলক্ষ্যটা অতো শক্তিশালি না...

এখন মনে হইতেছে যারা বন্ধুপক্ষ হইছে তাগো শত্রু বানাই। কিন্তু শত্রু বানাইতে যে কী করতে হইবো সেইটাও বুঝতেছিনা। তাগো কমু যে সব ভুল আমার...আমি খারাপ লোক, আমি আসলে মিথ্যা অপবাদ তৈরী করছি সব। আসলে কিচ্ছু ঘটে নাই। কিন্তু আমার তাতে উদ্দেশ্যটা কী?
আমিতো কারো অপেক্ষাতে নাই...

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না

মোট সময় লেগেছে ০.৮৮১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ