কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

ডাইরী ৪১

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৪

শেয়ারঃ
0 0

মাঝে মাঝে কিছু দিন এমন হয়। পুরা দিনের প্রত্যেকটা মুহুর্ত কেরম numb হইয়া থাকে। কোন স্মৃতি নয়, কোন বিষন্নতা নয় কেবল অলস পড়ে থাকি। আর মনে রাখতে চেষ্টা করি কি জানি একটা করার ছিলো? কিন্তু কিছুতেই মনে করতে পারি নাই। গতোকাল এমন গেছে আমার। একেবারে রাত বারটার দিকে হঠাৎ মনে হইলো না এইভাবে বইসা থাকা যায় না। ফ্লিকারে যাইনা বহুদিন সেইখানে গিয়া হুদামিছা শুরু করলাম কথাবার্তা...

বহুদিন পর এক্কেবারে চিন্তাবিহীন যা ইচ্ছা তা কওয়া শুরু করলাম। শুরুতে ঘর অন্ধকার কইরা আয়রন মেইডেন শুনলাম খানিক্ষণ...তারপর একেবারে ভোরে মনে হইলো এইবার ঘুমাই...কিন্তু ঘুম আসলো না...উদ্ভট একটা ফোন আসলো। একটা বাচ্চা মেয়ে ফোন করছে, কয় চাচ্চু আন্টি বাজারে গেছে তোমারে ঘুমাইতে নিষেধ করছে। আমি আর ঘুমাইনি। এখনো জেগে আছি...কোন আন্টি আর বাজার থেকে ফিরে না।

দুপুরে একবার ফোনের রিসিভ্ড নাম্বার চেক করলাম। না এইরম কোন ফোন নাম্বার নাই। আমি একটা জিপি নম্বর দেখছিলাম যদ্দূর মনে পড়ে...

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না

মোট সময় লেগেছে ২.৬৩০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ