কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

ডাইরী ৪৩

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৬

শেয়ারঃ
0 0 0

এক.
অর্থহীনতারে আমি হৃদয় মিশিয়ে চিনি...আমার অর্থহীনতা আসে অর্থের অভাবে...অতএব খুঁজে পাই সকল কিছুতে বেনিয়মের মজা।

দুই.
যে তুমি আছো অর্থের সঙ্কটে তারে আমি নতশিরে সেলাম জানাই। অর্থ মানে, নিশ্চয়তারে, এড়িয়ে গিয়েছি এইবার...অথচ তারেই জানি জীবনের নিয়মমাফিক।

তিন.
এইবার তবে চলো অর্থহীনতারে খেলি। একীভূত করি উভয়ের বেঁচে থাকা। ভবিষ্যতের সকল প্রতিশ্রুতি আর প্রত্যাশারে ঝেটিয়ে বিদায় করে চলো নেমে যাই জলজ উদ্যানে...যেইখানে রয়েছে সকল সুখের আশ্বাস...

 

সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না

মোট সময় লেগেছে ০.৯০৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ