ডাইরী ১০২
০৫ ই মে, ২০১০ রাত ১২:২৩
এক.
ধাঁধাঁময় গোলক বাড়িতে ঘুরি। কোথায় কোথাও চিহ্ন পড়ে আছে তোমার পায়ের...কোথায় তোমার শরীরের ঘ্রাণ লেগে আছে। ধাঁধাঁর আড়ালে লিখে রাখা বিভাজন রীতি ভুল করে দেখে ফেলি অথবা দেখেছি ভুল...ভয়ে আমি চোখ বেধে ঘুরেছি এবার। হয়তো পা হড়কে পড়ে যাই...চোখ বান্ধা বলে বুঝি নাই।
দুই.
এ বাড়ির মেঝেময় জলের নহর। কেউ কেউ নাকি পাঙ্গাশ মাছের ঝাঁক চলে যেতে দেখে। আমার তালিকা দেখে তারা হয়তো থামে নাই এইবার। আমি তাহাদের পিছল প্রান্তরে পা হড়কাই নাই কিংবা বান্ধা চোখে দেখি নাই পাঙ্গাশের ব্যর্থ চলাফেরা। আমার নজর কেবল তোমার সময়ে...শব্দে, শব্দে...তোমার অরণ্যে।
তিন.
আমি চোখের বাঁধন খুলে ফেলে দেখি বাড়িটার থেকে বেরিয়েছি। দেয়ালের রঙ পাল্টালেও তার আস্তরণে লেগে আছে পুরান সুবাস...আমার জীবন তবে যাক ঘ্রাণে ঘ্রাণে।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১০ দুপুর ১:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














