ডাইরী ১০৩
০৭ ই মে, ২০১০ সকাল ৯:৪৭
এক.
আরেকটা রাতের নাগাল থেকে ঠিকই বেরিয়ে এলাম...ঘুম ভেঙে যখন উঠেছি কোন এক শুভ্র স্মৃতিময় খামারের মধ্যিখানে, তখন আসলে দিন নয়...তবে রাতের হাতেও আমি নেই, আমারে তখন আড়েঠোড়ে ডাকছিলো মৃত্যু; যেহেতু কিনারায় আছি, ঝাপ দিলেই তার পাজরের হাড়। কিন্তু আমি কেনো জানি আর মৃত্যুর কাছে ফিরে যেতে চাই নাই এই বেলা...
দুই.
আর আমি বসে থাকি শব্দের প্রত্যাশা নিয়ে। একেকটা শব্দে আমার অসহ যাপন...খুব শব্দপ্রেমী হয়ে উঠেছি আজকাল।
তিন.
শার্লক হোমস দেখে মনে হলো এইরম ফ্যান্টাসীতে আর মন নাই...যদিও বাস্তবতারে বন্ধুত্ব দেই নাই...
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না