কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

ডাইরী ১০৫

০৮ ই মে, ২০১০ সকাল ১০:৫৯

শেয়ারঃ
0 0

এক.
আমি সূর্যালোক কিম্বা বাতাস অথবা
বৃষ্টি হবো...তোমার স্থবির দরোজায়
বসে র'ব আজীবন। তুমি বাইরে বেরোলেও
অপেক্ষায় কাটবে আমার সময়...
কেবল তোমার জন্য অপেক্ষা আমার
চীরকাল প্রিয় ছিলো...মনে পড়ে?

দুই.
যদিও আকাঙ্খা ছিলো
হবো তোমার চোখের মনি,
অথবা বাড়িয়ে দেয়া হাত...
তুমি হেটে যাবে পথে, নিজের গন্তব্যে।

তিন.
আমি তোমার গন্তব্য হতে চাইনা,
গন্তব্যেরা বড়ো দূরে দূরে থাকে...

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না

মোট সময় লেগেছে ২.৭৯৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ