কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

ডাইরী ১০৯

১৫ ই মে, ২০১০ রাত ১০:০৮

শেয়ারঃ
0 0 0

প্রতিদিন তবে ঝড় উঠুক প্রান্তরে, প্রতিদিন তবে উড়ে যাক মনোহর বেলাভূমি...
এক.
এমন একটা ঝড় যদি আকাশ সীমানা ছেড়ে চলে যেতো দিগ্বিদিকে! জলের সীমানা ভেঙে চৌচির হঠাৎ শ্রান্ত বরফের কনা! তারপর হিমবাহ হতো স্লেজগাড়ি...শুভ্র স্যান্টা তোমারে জড়িয়ে ক্রোড়ে তুলে নিয়ে ছুট! কিছু বুঝে উঠবার আগেই এক্সপ্রেস মেইলের মতো তুমি চলে এলে আমাদের বিরান নিসর্গে...

দুই.
আমি কথা কই বর্ণ মেপে। আজকের দিনে কোটা শেষ হলে গল্প বলার আসর শেষ। কাল দেখা হবে বলে পালিয়েছি সমাগম থেকে।

তিন.
আজ যেহেতু ঝড়ের দেখা নাই ঈষানের গায়ে...ঝড়ের দায়ভার নেবো তবে কাঁধে তুলে। স্বেদসিক্ত আমারে বড়োই ঘুনে ধরা মনে হয়...

 

সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১০ রাত ১০:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না

মোট সময় লেগেছে ০.৯১৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ