চলে গেলো চির জীবনের জন্য। হয়তো হিসেবের বাহিরে আছে
আরো অনেক। কত লক্ষ মানুষ না জানি না খাইয়া মরতে আছে।
সেই সব মানুষের আর্তনাদ আমাদের কানে
বাজতে আছে অথচ ভেতরের খবর নাই!
ঐ রকম আর কি প্রতিবেশীর ঘুম নাই সিড়র নিয়া
আর আমারা অতীতের সানাই
বাজাইতে আছি দেশ প্রেমিক হওনের লাইগা! আবার আমরা
মানবতাবাদের কতা বলে ফেনা করি ৩" চামড়ার মেশিন!
ভাইরে কিছু দিনের জন্যে হইলে ও এই সব ছাইড়া দেন না।
মানুষ বাঁইচা থাকলে তো রাজনীতি করবেন। মানুষই যদি না
থাকে তয় কি করবেন! সবাই তো জানেন যে ৭০রের ঘুর্ণিঝড়ের
পর তখনকার পাকিস্তান সরকার ও রাজনীতি করে ছিলো
সাহায্য না করে। যার কারনে অনেক মানুষের মৃত্যু হয়ে ছিলো।
যাক সে বিষয়ের কথা। তয় গতকাল একটি খবর পড়ে ছিলাম
যে ঘুর্ণিঝড়ের সময় সুন্দর বনের চিলা গ্রামের একই ঘরের মধ্যে একটি বাঘের সাথে মানুষের সহঅবস্হানের কথা।
আর আমরা যদি মানুষ হয়ে দেশের এই অবস্হায় সহঅবস্হানে
না থাকতে পারি! তাহলে আমরা কি? তাই দয়া করে অন্তত কিছু দিনের জন্য ব্লগে অতীত নিয়া গীত না ধরলে মন হয় ভালো হবে। ক্ষুদার রাজ্যে পদ্য গীত শুনাইয়া কোন লাভ হবে না। গদ্যের কথা বাদই দিলাম।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



