মানুষ যে কিভাবে এমন হয়! হয়তো তারা আর মানুষ নেই! ভার্চুয়াল মানুষদের ভিতরে কি ব্যবসা ছাড়া অন্য কিছু নাই? ফ্রী কোন কিছুই ভালো নয়, মতলব ছাড়া মত বিকিয়ে দেয় না মতলব বাজ কাগুজে মানুষ। ফ্রি দেয় তাই বলে স্বৈরাচারের অন্যায়ের বিরুদ্ধীতা করবো না? রানীর পদলেহন করলে স্বার্থ উদ্ধারে রাজার মন পাওয়া যায়...., আজব সব লেহন পদ্ধতি! জানা ছিলো না! যদি জানতাম তাহলে আসতাম না......, গতকাল আমি দুইটা পোষ্ট দিয়েছি কোন মত বা ব্যক্তি বিরুদ্ধীতা করে নয়। প্রথম পোষ্ট দিয়েছিলাম সা,ইনের আজব পেট পুলা রোগ নিয়া.... একই সমস্যা কিভাবে বার বার ফিরে আসিতেছে হিট হয়ে! এক ভুত যদি আরেক ভুতেরে বোতলের মইধ্যে ঢুকাইয়া কয় আর ভুত নাই!তোমরা ভয় পাই ও না আমি নতুন পদ্ধতি আবিস্কার করেছি....., ভুতে ভুতে বন্ধু হয়, ভুত মানুষের বন্ধু হয় না।
ও মা কিছু ক্ষণ পরে দেখি আমার পোষ্ট গায়েব!!! যাক কি করবো কিছু কিছু মানুষ আছে যারা তিনকোনা চারকোনা চালু ফালু নিয়া রাত দিন পার করে অথচ সে উদার মুক্তমনাদের বিপক্ষে কোন মত গেলে সে উদার পিন্ডিরা সহ্য করে না! শুধু মতের অমিলের জন্য রাজাকার, মৌলবাদী, সাম্প্রদায়িক ইত্যাদি হয়ে যায়। আমার সন্দেহ তারা নিজেদের জীবনে কোন দিন আয়নাতে দেখেছে কি না? আর তখন কিভাবে ঘুমাইয়া থাকে ঘুমন্ত রাজা রাজার উজিরেরা......., কানা রোগের চিকিৎসা চশমা
দিয়ে হয় না।
একটা জিনিষ আমি লক্ষ করেছি আমাদের দেশের প্রায় ৯০ ভাগ মানুষ ভুল স্বীকার করতে চায় না!!!!! কেন আমি ঠিক বুঝতে পারি না। ভুল স্বীকার করা যে কত বড় মহত কাজ মানুষ যদি একবার ভাবে আর তারে খুজে পায় ..........,, মানুষের সৃষ্টি সকল সৌন্দোর্যের মাঝেই ভুল আছে। ভুল স্বীকার করতে বা সত্য গ্রহন করতে যাদের সমস্যা হয় তাদের কোন মত বা পথই প্রতিষ্টায় পায় না। আমাদের জাতীয় চেতনার শুরু যে ভুল দিয়ে....,তা আমাদের জাতীয় নেতারাই জানতো! মিথ্যের শুরু লোভ দিয়ে.........., সে ভুল কেউ স্বীকার করে নি। যাক সে সব কান টানা মাথার কতা ।
সে পোষ্ট ডিলিট করার কারন জানার জন্য আরেকটা পোষ্ট দিলাম......., কোন কারন
ছাড়া সে পোষ্ট ও ডিলিট!!!!!!!! নোটিশ বক্স বা ইমেল কোন জায়গায়ই কারন খুজে
পাইলাম না!!!! নাজিরুল হক ভাইয়ে ও একই অভিযোগ করেছে আমার সে পোষ্টে।
এখন আবার পোষ্ট দিলাম না জানি কি হয়.........,
কারনটা জানার অধিকার ও কি আমার নাই???? তাহলে কিভাবে বুঝবো আমি অন্যায় করেছি....???
আমি জানি আমার অনেক সত্য সমালোচনায় অনেক মত পথের ব্লগার কে
আঘাত করে তার জন্য আমি দুঃখিত। তবে যে সমালোচনা আর করবো না তা কিন্তু নয়.....
প্রথম যখন এই ব্লগে আসি তখন অনেকই আমাকে গালা গালি করেছে..
শুধু মাত্র ভিন্ন মত প্রকাশের জন্য! আবার তারাই গনতন্ত্রে বিশ্বাসী!!!!!!!!!!!!
যাক সে বিষয়ে মানে আমাকে গালি দেয়া মুখোশ পরা মানুষদের সেই গালি নিয়ে
শেষ পোষ্ট টা দেবো।
সবাই ভালো থাকবেন... আমার থেকে ও ভালো...। শুভ সকাল....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

