আমার প্রিয় পোস্ট

ভাইরাস!

পেনড্রাইভ থেকে সরাসরি ইউবান্টু লিনাক্স

২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৬

শেয়ারঃ
0 0 0

যে কোনো পিসিতে আপনার নিজের কাস্টোমাইজড অপারেটিং সি্স্টেম চালানোর মজা নিতে চাইলে আপনার পেনড্রাইভে ইন্সটল করুন ইউবান্টু লিনাক্স।



আর আপনার হার্ডডিক্সের কোনো পরিবর্তন না করে লিনাক্স ব্যবহার করতে চাইলেও আপনি এই পদ্ধতি ইউজ করতে পারেন। যদিও লাইভ সিডি থেকেও সরাসরি লিনাক্স চালানো যায় কিন্তু তা খুব স্লো এবং আপনি আপনার করা করা পরিবর্তন গুলা লাইভ সিডি ব্যবহার করলে সেভ করতে পারবেন না।

পেনড্রাইভে লিনাক্স ইন্সটল করার সুবিধা হল আপনি আপনার পকেটে করে আপনার পছন্দের অপারেটিং সিসটেম বহন করতে পারবেন এবং ইউএসবি বুটেবল যে কোনো পিসিকে আপনার নিজের পিসি বানিয়ে ফেলতে পারবেন আপনার সব ইমেইল,ব্রাউজার,ওয়ালপেপার ফাইলস সহ সব ধরনের সেটিংস সহ।

যা লাগবে
১. ইউবান্টু লিনাক্স সিডি
২. ইউএসবি পেন ড্রাইভ ( ১ গিগাবাইট বা তার বেশি ধারন ক্ষমতা সম্পন্ন)


ইন্সটলেশান প্রসেস

১. এখান থেকে ডাউনলোড করুন লেইটেস্ট ইউবান্টু লিনাক্সের আইএসও ইমেজ এবং বার্ন করুন সিডিতে

২. পিসি রিস্টার্ট করে বুট করুন লাইভ সিডি দিয়ে।

৩. পেনড্রাইভটি পিসিতে লাগান

৪. ন্যাভিগেট করুন System > Administration > Create a USB startup disk:




৫. এরপর

1). এপর ছবিতে চিন্হিত 1 এর মত আপনার ইউএসবি ড্রাইভটি সিলেক্ট করুন
2) ছবিতে দেখানো 2 এর মত Stored in reserved extra space অপসানটিতে স্লাইডারের মাধ্যমে কতটুকু যায়াগ আপনি আপনার ডকিউমেন্টস এবং অন্যান্য ফাইল সেইভ করার জন্য রাখতে চান তা ঠিক করুন।
3). ছবিতে দেখানো 3 এ Make Startup Disk অপশানটি ক্লিক করুন


৬. এরপর নিচের ছবির মত ইউবান্টু লিনাক্স ইন্সটল হতে শুরু করবে।



৭. ইন্সটল শেষ হলে সিডি ড্রাইভটি রিমুভ করে পিসি রিস্টার্ট করুন এবং ইউএসবি থেকে পিসি বুট করুন

সব কিছু ঠিকমত হলে আপনি আপনার পেনড্রাইভ থেকে ইউবান্টু লিনাক্স চালাতে পারবেন এবং আপনার ফাইল এবং সেটিংস সেভ করতে পারবেন।



তথ্য সহায়তা

 

সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩০
ভাইরাস! বলেছেন: ডাউনলোডের ঝামেলাই না যেতে চাইলে এই লিঙ্ক থেকে ফ্রি সিডি পেতে পারেন
https://shipit.ubuntu.com/
২. ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৬
কাকপাখি বলেছেন: কিরে, তোর খেয়ে দেয়ে আর কাজ না্ই? অফিস ফাকি দিয়ে এইসব কি?
৩. ২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
অক্ষর বলেছেন: পাইছি ভাই আপ্নেরে...

ভাই আমি অনেক ট্রাই কৈরাও উবুন্টুতে অপ্টাসের নেট কানেক্ট কর্তে পারি নাই...

একটু জানা থাকলে কৈয়েন তো
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:১৫

লেখক বলেছেন: অপ্টাসের কোন নেট? ক্যাবল না এডিএসএল না ওয়ারলেস ?

৪. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৪
অক্ষর বলেছেন: মডেম এডিএসএল, কিন্তু আমার পিসিতে ক্যাবল দেয়া
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৩

লেখক বলেছেন: তাহলেতো খুব একটা কঠিন হবার কথা না, আপনার ল্যান কার্ড কোন কম্পানির? ইউবান্টুতে ল্যান কার্ডটা ঠিক মত ইন্সটল হয়েছে কিনা চেক করুন ।

ইউবান্টু ল্যান কার্ড ড্রাইভার খুজে না পেলে ম্যানুয়ালী ডাউনলোড করে ইন্সটল করতে হবে

৫. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৫
অক্ষর বলেছেন: অনেক ট্রাই কৈরাও পারি নাই। ল্যাঙ্কার্ড পায় না

আর এখন্তো উবুন্টুই সেট আপ নেয় না
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:০৭

লেখক বলেছেন: কোন ব্রান্ডের ল্যান কার্ড? উইন্ডোজ এক্সপি ডিভাইস ম্যানেজার থেকে ল্যান কার্ডের ডিটেইল নিয়ে গুগলের সাহায্যে লিনাক্স ড্রাইভার ডাউনলোড করুন। অবশ্য ড্রাইভার কম্পাইল করা লাগতে পারে যা একটু কঠিন নতুন ইউজারদের জন্য।


আগামী ২৮ তারিখ সিডনি লাইনাক্স ইউজার গ্রুপ (SLUG) এর মান্হলী মিটিং আছে সিডনী সিবিডিতে , খুব বেশী আগ্রহী হলে সেখানে আসতে পারেন, লাইনাক্স সমন্ধে অনেক কিছূ জানতে পারবেন।

৬. ২৫ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৫
অক্ষর বলেছেন: ঐদিন আমার কাজ আছে, তাই পার্বো না যাইতে:(

Realteck RTL8168/8111 PCI-E Gigabit Ethernet NIC

এইটা লেখা আছে। কি লিখে সার্চ দিবো?

আর পাওয়ার পর কি কি কর্তে হবে?

কারন আমি কিছু জানি না এইসবের, কিন্তু উবুন্টু ইউজ কর্তে মঞ্চায়:(

জানাইয়েন ভাই, প্লিজ
২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: Click This Link

এইখান থেকে লিনাক্স ড্রাইভারটা ডাউনলোড করেন তারপর আনজিপ করেন ফাইলটা , একটা রিডমি নামে ফাইল আছে ওটা পড়ে ইন্সটল করেন

৭. ২৫ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০
খোলা_আকাশ বলেছেন: ইউ.এস.বি থেকে পিসি কিভাবে বুট করব?
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: ইউ এস বি থেকে বুট করতে হলে পিসি চালু হবার সময় বায়োস এ যেয়ে বুট সিকুয়েন্স চেন্জ করতে হবে, পিসি চালু হবার একদম প্রথমে এফ২ বা ডেল কি চেপে বায়োস সেটাপ এ প্রবেশ করা যায়।

৮. ২৫ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০২
অক্ষর বলেছেন: আজকে আবার উবুন্টু ইন্সটল দিতে গেছিলাম

দুইবার ৭০০ মেগার কাছাকাছি গিয়া কয় সিডি না অন্য কাজে বিজি তাই আর ইন্সটল কর্তে পার্বো না

আমি পরে আবার উইন্ডোজ ইন্সটল কৈরা চেষ্টা কৈরা আপ্নেরে জিগামু, তখন পার্লে কৈয়েন
৯. ২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫
শফিউল আযম বলেছেন: ট্রায়াল মাইরা দেখি ভাইয়া...
১০. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৪
অক্ষর বলেছেন: উবুন্টু নয়াটার সিডি পাইছি, কিন্ত এখনো ট্রাই করি নাই ভাই

আর ১০ নাম্বার মন্তব্যটা দেইখেন, কি জন্য হয়?
১১. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬
নিঃসঙ্গ বলেছেন: ট্রাই করবো প্রিয় পোষ্টে এড করে নিলাম :)
১২. ৩০ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১১
অক্ষর বলেছেন: ভাই, আপনি যে লিঙ্ক দিছেন ঐখানে থেকে ডাউনলোড দিলাম কিন্তু কোন সেট-আপ ফাইল তো পাইলাম না

আবার সেট-আপ দিছি উবুন্টু, কিন্তু কোন লাভ হয় না, এখনো নেট কানেকশান দিতে পারি নাই:(
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: ড্রাইভার কম্পাইল করা লাগবে।সেটা একটু জটিল।

আপনি বরং ডেবিয়ান বেজড লিনাক্স বাদ দিয়ে আরপিএম বেজড কোনো লিনাক্স যেমন (সুসি বা মানড্রিভা )ট্রাই করে দেখতে পারেন, ওগুলার ড্রাইভার সাপোর্ট ইউবান্টু এর চেয়ে স্ট্রং।


http://www.mandriva.com/

http://www.opensuse.org/en/

১৩. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
অক্ষর বলেছেন: তাইলে কি আমি উবুন্টু ইউজ করতে পারুম না:(

ড্রাইভার কম্পাইল কি অনেক কঠিন? আসলে কম্পাইল কি আমি জানিই না

একটা সলিউশান দেন ভাই, অনেক দিন অনেকেরে জিগাইসি, কেউ কিছু কয় নাই। আপ্নেরে পাইছি এইবার, যদি কিছু হয়
১৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৯
অক্ষর বলেছেন: ভাই, নেট থিকা খুইজা বায়োসে ঢুইকা কি যেনো একটা এনাবল কৈরা দিছি। এখন নেট পাইতাছে।:) কিন্তু কোন সফটওয়্যার ইন্সটল কর্তে পার্তাছি না:(
১৬. ২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩
পাপী বলেছেন: ধন্যবাদ! প্রিয় পোস্টে গেল। আছেন ক্যামন?

 

মোট সময় লেগেছে ১.০০৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাইরাস!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই