আজকের ছাত্রলীগ আর আম্লীগ (এপ্রিল-চাইর)

০৪ ঠা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৭

শেয়ারঃ
0 3 0


মুক্তিযুদ্ধে রাজাকাররা সব স্থানে খারাপ কাজ করেনি : সোহেল তাজ :-* -প্রথম আলো

‘মুক্তিযুদ্ধে সব স্থানে রাজাকাররা খারাপ কাজ করেনি। আমার গফরগাঁওয়ে আমি যখন ব্রিজ ভাঙি, তখন রাজাকাররা আমাকে সহযোগিতা করেছে। সে ক্ষেত্রে অনেক স্থানে রাজাকাররা যেমন মুক্তিযুদ্ধে দেশবিরোধী কাজে জড়িত ছিল, তেমনি অনেক রাজাকার মুক্তিযোদ্ধাদের সহযোগিতাও করেছে। আসলে বিষয়টি নিয়ে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।’ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম গতকাল বিস্তারিত...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ শতাধিক কক্ষ ভাঙচুর, দেড় শতাধিক মোবাইল ছিনতাই, আহত ২০, আটক ৫ -নয়াদিগন্ত


হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আবারো দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের মীর মশারফ হোসেন হলের ছাত্রলীগের দুই গ্রুপের এ রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত ও শতাধিক কক্ষ ভাঙচুর হয়েছে। গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের মীর মশারফ হোসেন হল থেকে ছাত্রলীগের পলাশ-রিগান গ্রুপকে বিতাড়িত করে প্রিতম-সাব্বির গ্রুপ হলের নিয়ন্ত্রণ নেয়। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন হলে অবস্খান নেয়। গতকাল ভোর ৫টার দিকে পলাশ-রিগান গ্রুপের জিহানের নেতৃত্বে ৩৫-৪০ জন রড, লাঠি, হকি স্টিক, চাপাতি ও ছুরি নিয়ে অতর্কিত বিস্তারিত...



মেডিক্যাল শিক্ষাব্যবস্খা অনিশ্চয়তার মুখে-নয়াদিগন্ত

ছাত্রলীগের সহিংসতার কারণে দেশের মেডিক্যাল চিকিৎসাব্যবস্খা মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়েছে। নির্বাচনের পর মাত্র ৯০ দিনের মাথায় ছাত্রলীগের সহিংস ঘটনায় খুন হয়েছে একজন মেডিক্যাল শিক্ষার্থী। আহত হয়েছে প্রায় ৩০০ জন। সহিংস এসব ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে অর্ধ কোটি টাকার বেশি। এ ঘটনায় দেশের তিনটি মেডিক্যাল কলেজ প্রায় ৮০ দিন বন্ধ ছিল। দু’টি মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের বর্তমান যে পরিস্খিতি বিরাজ করছে তাতে যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনের রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে শিবির ও ছাত্রদলের ছেড়ে দেয়া হলের রুম নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়। বিস্তারিত...


ছাত্রলীগের লাগাম টেনে ধরা যাচ্ছে না ৩ মাসে ৪ ছাত্রনেতা খুন : দুই ডজন শিক্ষাপ্রতিষ্ঠান বìধ ঘোষণা : জাবিতে অব্যাহত সংঘর্ষ : বাণিজ্যমন্ত্রী বলেছেন, আগের তুলনায় অবস্খা অনেক ভালো-নয়াদিগন্ত

চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য, খুন, প্রতিপক্ষের ওপর হামলা ও অভ্যন্তরীণ কোন্দলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। ঢাকা মেডিক্যাল কলেজে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে নৃশংসভাবে খুন হন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ রাজীব। এর আগে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত হন ছাত্রদল ও ছাত্রশিবিরের তিন নেতা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো সংঘর্ষে প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হন। দলের এ সহযোগী সংগঠনটির নিয়ন্ত্রণহীন বিস্তারিত...


ছাত্রলীগের দু’গ্রুপের সশস্ত্র সংঘর্ষে জাবি আবার উত্তপ্ত-যাযাদি

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিলেট মহানগরীর মদিনা মার্কেট সংলগ্ন এলাকা। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ব-বিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে ছাত্রলীগের এক গ্রুপের হামলায় প্রতিপক্ষ গ্রুপের প্রায় ২০ কর্মী আহত হয়েছে। হল থেকে বিতাড়িত পলাশ-রিগ্যান-জিহান গ্রুপটি বৃহস্পতিবার ভোররাতে এ হামলা চালালে উভয়পক্ষের মধ্যে কমপক্ষে ১০ রাউন্ড গুলিবিনিময় হয়। পরে পুলিশ হল থেকে পাঁচ ছাত্রকে আটক করে। অন্যদিকে সিলেট নগরীর মদিনা মার্কেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। তারা হচ্ছেন ব্যবসায়ী ইউনুস, ছাত্রলীগ ক্যাডার হোসাইন, শহীদ, জালাল ও ময়না বিস্তারিত...


জাবিতে ছাত্রলীগের দু’গ্রপে ফের সংঘর্ষ-যুগান্তর

হল দখলকে কেন্দ্র করে মাত্র দেড় মাসের মাথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ অবস্থা উদ্বেগজনক নয়। যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তার ব্যাপারে দল ব্যবস্থা নেবে। এদিকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘাতের ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার খুব ভোরে যখন ছাত্ররা ঘুমাচ্ছিল তখন হলে হানা দেয় রিগ্যান-পলাশ গ্র“পের সদস্যরা। বিস্তারিত...

জাবিতে ফের ছাত্রলীগের সংঘর্ষ - সমকাল
মীর মশাররফ হোসেন হলে শুত্রক্রবার ভোরের সংঘর্ষ সম্পর্কে ছাত্রলীগ নেতা জিহান বলেন, ‘আমাদের হলে আমরা ফিরে আসতে চেয়েছি। কিন্তু প্রশাসন আমাদের সহায়তা করেনি।’ হামলা, লুটপাট ও ছিনতাইয়ের বিষয়টি অস্বীকার করেন তিনি। অন্য গ্রুপের নেতা প্রীতম বলেন, ‘ওরা ছদ্মবেশী ছাত্রলীগ। বহিরাগতদের দিয়ে হলে হামলা ও লুটপাটের বিচার চাই।’ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি বলেন, ‘হামলাকারীরা ছাত্রলীগ কর্মী, এটা পরিচয় দিতেও লজ্জা লাগে বিস্তারিত...



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের সহিংসতা ভাঙচুর, ৮ জন ঢাকা মেডিকেলে - প্রথম আলো


হলে মহড়া দেওয়ার সময় তাঁরা বিভিন্ন কক্ষে ঢুকে তাঁদের কাছ থেকে ৫০-৬০টি মোবাইল ফোনসেট ও মানিব্যাগ ছিনিয়ে নেন। গত ১৬ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজ ও সাধারণ সম্পাদক মাহমুদ নাসেরের পক্ষের সঙ্গে আদনান ভুঁইয়া ও আজিবুরের পক্ষের সংঘর্ষ হয়। এতে আহত হন কমপক্ষে ২০ জন। ওই সংঘর্ষে দুই পক্ষই প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালায়। এ ঘটনার পরের দিন ১৭ ফেব্রুয়ারি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে বিস্তারিত...

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩৭ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৫
সাঈফ শেরিফ বলেছেন: ছাত্র_ শিক্ষক রাজনীতি নিষিদ্ধ-বন্ধ করলে দেশের অর্ধভাগ সমস্যার সমাধান হবে আশা করি।আপনি ছাত্র, উদীচী করুন, সন্ধানী করুন, বাঁধন করুন, লেখা পড়া করুন, অধিকার আদায়ে সময়ের প্রয়োজনে মানব বন্ধন করুন, রেলি করুন। রাজনীতি করবেন কার জন্য, কিসের জন্য?
৩. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৮:১১
অারমান বলেছেন: এই ব্লগে কিছু ব্লগার আছেন যারা কথায় কথায় স্বাধীনতার বিপন্নতা খোজতে ভালবাসেন,আর কাউকে রাজাকার বানানো তো তাদের কাছে মাত্র এক মিনিটের কম সময়ের ব্যপার,এখন সেই সব মহান ব্লগাররা মুখে লাগাম দেয়া কেন?
এই মন্তব্য যদি বিএনপির কোন নেতা করতো তাহলে সেই সব বর্নচোরা রা হৈ হৈ করে উঠতো,
ধিক্বার সেই সব বর্নচোরাদের প্রতি
০৪ ঠা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: সেটাই । দেস্প্রেমিকের দলের কোনো কথাবার্তা শুনতেছিনা ।

৪. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৭
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন: অারমান বলেছেন: এই ব্লগে কিছু ব্লগার আছেন যারা কথায় কথায় স্বাধীনতার বিপন্নতা খোজতে ভালবাসেন,আর কাউকে রাজাকার বানানো তো তাদের কাছে মাত্র এক মিনিটের কম সময়ের ব্যপার,এখন সেই সব মহান ব্লগাররা মুখে লাগাম দেয়া কেন?
এই মন্তব্য যদি বিএনপির কোন নেতা করতো তাহলে সেই সব বর্নচোরা রা হৈ হৈ করে উঠতো,
ধিক্বার সেই সব বর্নচোরাদের প্রতি
৫. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৩
দ্বীপবালক বলেছেন: দিন বদলের রাজনীতির ছোঁইয়া কি পাচ্ছেন?
৬. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৭
ধীবর বলেছেন: সাইফ শেরিফের সাথে সহমত। কিন্ত ছাত্রনেতারা সেটা হতে দেবেন না। কারণ ছাত্র রাজনীতি বন্ধ হলে, উনাদের আয় যে শিকেয় উঠবে। শিক্ষক নেতাদের বেলায় প্রায় একই কথা খাটে।
৭. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৯
পাশা বলেছেন: ছাত্ররাজনীতি আজকে অছাত্রদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হোক।
৮. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৪
চন্দন বলেছেন: ডিজি-টাল বাংলা সৈনিকদের জয় ।

শেখ হাসিনার সোনার ছেলেদের জয়।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: চলছে-চলবে ।

৯. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০১
ত্রিভুজ বলেছেন: আওয়ামীলিগ হলো বাংলাদেশের সবচাইতে বড় সুবিধাবাদী দল... মুক্তিযুদ্ধ চলাকালী সময়ে সাধারণ মানুষ যুদ্ধ করেছে আর আওয়ামী সুবিধঅবাদীরা ভারতে পালিয়ে মৌজ করেছে.. অবশেষে দেশে ফিরে তারা মুক্তিযুদ্ধের সকল ক্রেডিট নিয়ে দেশটাকে ভারতের হাতে তুলে দিলো। এই বিষয়ে মাওলানা ভাসানী প্রচুর প্রতিবাদ করেছিলেন.. সেগুলো আজকের জেনারেশন জানে না...

আওয়ামীলিগের বিরুদ্ধে গেলেই সবাই রাজাকার.. আবার আওয়ামীলিগে যুক্ত হলেই মুক্তিযুদ্ধ। আর যাদের পরিচয় একেবারেই মুছে ফেলা যায়নি তাদেরকে "ভাল" রাজাকার হিসেবে চিহৃত করার প্রচেষ্টা... তবে এটা ঠিক যে সকল রাজাকারই খারাপ ছিলো না... রাজাকার বিষয়ক আরো বেশী স্টাডি হওয়া দরকার এই দেশে...... তবে আওয়ামীলিগে যুক্ত হলেই সেই "ভাল" রাজাকার হওয়া সম্ভব.. বাকীদের জন্য এটা মোটামুটি হারাম!

আগের টার্মেও আওয়ামীলিগ সীমাহীন দূর্নীতি, সন্ত্রাস আর শিক্ষাঙ্গনে অচলবস্থা সৃষ্টি করেছিলো। এটা আওয়ামীলিগের জন্য স্বাভাবিক। তবে এটা আর চলতে দেয়া যায় না.... শিক্ষাঙ্গনে রাজনীতি পুরোপুরিই নিষিদ্ধ করা উচিত...
১০. ১৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
রাজনীতিক বলেছেন: পোস্টের জন্য পেলাস, ছাত্রলীগকে মাইনাস।

 

মোট সময় লেগেছে ১.০৬৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন নিরাপদ বলগার - খালি পুষ্ট মুছে দেয়রে !

* পোস্ট পর্যবেক্ষণ (০)...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই