ভ্যাম্পায়ারের এম্পায়ার নেহাৎ ছোট নয়। কালের বিচারে হাজার হাজার বছর পেছনে গেলেও শুনতে পাব ভ্যাম্পায়ায়ের কল্প কাহিনী। ভূগোলের বিচারে চীন থেকে গ্রীক। জাপান থেকে মালয়েশিয়া সর্বত্র এর গপ্প শোনা যাবে। রূপের বিচারে গোলাপি বা সবুজ চুলওলা রক্তিম দানব থেকে শুরু করে উর্দ্ধাঙ্গ রমণীর এবং নিম্নাঙ্গ পাখাওলা সর্পের, বা রক্তচোষা শেয়াল সহ আরো অনেক কিছুই দেখতে পাবেন। তবে ১৮৯৭ সালে ব্রাম স্টোকারের ড্রাকুলা প্রকাশের পর আধুনিক কালে বিস্তার লাভ করে ভ্যাম্পায়ায়ের এম্পায়ার। সত্যকাহিনী নাকি গল্পকে টপকে যায়, বলে একটা প্রবাদ চালু আছে। এবার বিজ্ঞানীরা ভ্যাম্পায়ার মানে রক্তচোষা মথের খোজ পেয়েছেন। রাশিয়ার মধ্য এবং দক্ষিণ ইউরোপের ব্যাপক অঞ্চল জুড়ে পাওয়া যায় Calyptra thalictri প্রজাতির মথ। ভ্যাম্পায়ার মথের সাথে এ মথের পাখার নকশায় দৃষ্টিগ্রাহ্য তফাৎ রয়েছে। পরীক্ষামূলক ভাবে এই ভ্যাম্পায়ারকে গবেষকরা আঙ্গুল এগিয়ে দিয়ে দেখতে পেয়েছেন, আঙ্গুল ফুটো করে এ মথ রক্ত চুষছে সানন্দে!
যুক্তরাষ্ট্রের গেইনভিলে অবস্থিত ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিদ জেনিফার জাসপেল বলেছেন, রাশিয়ান মথের এই আচরণে মনে হয় Calyptra thalictri বির্বতন ঘটছে। জানুয়ারী মাসে তিনি এই মথের ডিএনএর সাথে অন্যান্য মথের ডিএনএ মিলিয়ে দেখবেন, তার অনুমান ঠিক কিনা সেটা যাচাই হবে এ ভাবে। মশার নারী প্রজাতি রক্ত খায়, কিন্তু মথের কেবল পুরুষ প্রজাতিই রক্তখেকো। ফলখোর মথ কেনও হঠাৎ রক্তচোষক মথ হয়ে উঠল তা নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছে। তবে কোনও কোনও বিজ্ঞানী মনে করছেন, মথ যে পাতা খায় তাতে সোডিয়াম থাকে না। সোডিয়ামের যে ঘাটতি পুষিয়ে নেয়াই রক্ত খাওয়ার উদ্দেশ্য। রক্ত খেলে মথের আয়ু বাড়ে না। তবে মিলনের সময় সঙ্গনীকে নুন জোটাতে পারবে এবং শুককীট পুষ্টি সমৃদ্ধ হয়ে উঠবে। এটাই নাকি সবচেয়ে যৌক্তিক ব্যাখা বলে তাদের কাছে মনে হয়েছে।
আমাদের প্রশ্ন হলও এই মথ কি দলবদ্ধ ভাবে হামলা চালানর বিদ্যাও রপ্ত করবে, তাদের উড়ুক জ্ঞাতি মশক কুলের কাছ থেকে? তাহলে এখনই সাবধান হতে হবে দ্বিপদী উড্ডয়নে অক্ষম মানব কুল ও তাদের পোষ্য গৃহপালিত জীবকুলকে!
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।