আমার প্রিয় পোস্ট

আমার ভেতর কে রে আমিএ তো আমি নইহারিয়ে যাওয়া মুক্ত, পাগলআগের আমি কই

অনাহারী

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩

শেয়ারঃ
0 0 0

জানতে চাস্ তুই কেমন আছি
এইতো সব যেমন চল্‌ছে তেমনি আছি;
কাক কর্কশ কা-কা করে,
গান গাইতে কোকিল এখন নিমরাজি,
তারচে বড় কথা এখন বলব কিনা
তোর কানেও এসব আরাম দেবে কিনা
তবু বলি মুক্তিযোদ্ধা এঁটো ভাতের ঝোল চাটে,
বলতে গেলে এসব কথা টেলিফোনে
ওদিক থেকে কর্তা আবার ওঁৎ পাতে
পাতলেই বা কি- বলতে বড় ইচ্ছে করে,
সেদিন যারা রাজপথে ওই রাজার হালে
ঘুমের সময় চট বিছালো অথবা ওই নগ্ন যারা-
ঘুমিয়ে ছিল পথের উপর
পথটা ছিল উলঙ্গ আর বিস্তৃত বেশ,
পউষ মাসের হাড়কাপানো শীত আসন্ন
এখন যদি ভালবাসার কথা লিখি পাতা ভরে
হীমকুয়াশা ঘুম ভাঙাবে উলঙ্গদের
আমার আর তোর ঘুম ভাঙানি কে হবে রে?

জানতে চাস্ তো কেমন আছি!
এইতো আছি, খাচ্ছি-দাচ্ছি, ঘুম ঘুমাচ্ছি,
মনটা শুধু ঘুমায়না আর খায়না কিছুই - অনাহারী।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
পথিক!!!!!!! বলেছেন: ছন্দ মেলানোর চেষ্টা না করে গদ্য আকারে লিখলে এই কবিতাটা আরও সুন্দর হতো...
অসাবধানতাবশত ছন্দ পতন ঘটেছে মনে হয় বারবার।
বিষয়বস্তু খারাপ লাগলোনা
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৯

লেখক বলেছেন: পথিক ভাই,
ছন্দ তো মেলানোর চেষ্টা করিনি!
তবে একটা ছন্দময় চলন দেয়ার চেষ্ট করেছিলাম।
অন্তমিল দেয়ার ইচ্ছা একেবারেই ছিল না।

 

মোট সময় লেগেছে ০.৯১৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
চারিদিকে রঙের বাহার দেখতে লাগে ভারি ভালো
আমার ঘরে ঢুকেই দেখি ভেতর আমার সাদাকালো
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই